তেলের লাইনে ভোগান্তি শেষ! বিপিসির নতুন অ্যাপ ‘ফুয়েল পাস’ এর চমক

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১২ ১২:০১:৫০
তেলের লাইনে ভোগান্তি শেষ! বিপিসির নতুন অ্যাপ ‘ফুয়েল পাস’ এর চমক
ছবি : সংগৃহীত

জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে এবং গ্রাহকদের দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এক বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে। সম্পূর্ণ ডিজিটাল এবং স্বয়ংক্রিয় ব্যবস্থার অংশ হিসেবে চালু হয়েছে কিউআর কোডভিত্তিক মোবাইল অ্যাপ্লিকেশন ‘ফুয়েল পাস’। এই উদ্যোগের ফলে এখন থেকে নির্দিষ্ট ফিলিং স্টেশনে জ্বালানি নিতে হলে অ্যাপের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

শুরুতে রাজধানীর দুটি স্টেশনে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হলেও গত শনিবার (১১ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আরও ৫টি পাম্পকে এই তালিকায় যুক্ত করেছে। এর ফলে আজ রোববার (১২ এপ্রিল) থেকে রাজধানীর মোট সাতটি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের পেট্রোল ও অকটেন নিতে হলে অবশ্যই ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার করতে হবে। পর্যায়ক্রমে এই সুবিধা সারা দেশে এবং সব ধরনের যানবাহনের জন্য চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের।

জ্বালানি বিভাগ জানিয়েছে, এই অ্যাপটির মাধ্যমে বিতরণ প্রক্রিয়া পুরোপুরি স্বয়ংক্রিয় হবে এবং বিআরটিএ-র কেন্দ্রীয় ডেটাবেজের সঙ্গে সংযুক্ত থাকবে। ফলে একই ব্যক্তি বারবার তেল নিয়ে কৃত্রিম সংকট তৈরি করতে পারবেন না এবং জাতীয় পর্যায়ে জ্বালানি সরবরাহের অবস্থা তাৎক্ষণিক পর্যবেক্ষণ করা যাবে। যাদের স্মার্টফোন নেই, তারা ওয়েবসাইট থেকে নিবন্ধন করে কিউআর কোডটি প্রিন্ট করে নিলেই এই সুবিধা পাবেন।

বর্তমানে যেসব পাম্পে ‘ফুয়েল পাস’ কার্যকর

বর্তমানে রাজধানীর সাতটি ফিলিং স্টেশনে এই ডিজিটাল সেবা পাওয়া যাচ্ছে। এগুলো হলো— তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদগেটের সোনার বাংলা ও তালুকদার ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জ এলাকার নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এবং কল্যাণপুরের খালেক সার্ভিস স্টেশন। এসব পাম্পে বর্তমানে শুধু মোটরসাইকেলের জন্য এই নিয়ম কার্যকর করা হয়েছে।

/আশিক


আজ ঢাকায় কোথায় কী কর্মসূচি, জানুন এক নজরে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১২ ১০:৩৮:৪৯
আজ ঢাকায় কোথায় কী কর্মসূচি, জানুন এক নজরে
ছবি : সংগৃহীত

আজ রোববার (১২ এপ্রিল) রাজধানী ঢাকা সরকার ও বিভিন্ন সংগঠনের নানামুখী কর্মসূচিতে মুখর থাকবে। সংসদীয় কার্যক্রম থেকে শুরু করে জনস্বাস্থ্য এবং রাজনৈতিক মতবিনিময়—সব মিলিয়ে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। এক নজরে দেখে নিন আজকের উল্লেখযোগ্য ইভেন্টগুলো

আইনমন্ত্রীর সংবাদ সম্মেলন

বিকেল ৩টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদে পাস করার প্রক্রিয়া ও এ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

সকাল ৮টায় বনানীর কড়াইলের এরশাদ মাঠে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’-এর উদ্বোধন করা হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি অঞ্চলে পরিচালিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

বিএমইউ উপাচার্যের সেমিনার

হামের প্রাদুর্ভাব, টিকাদান কার্যক্রমের চ্যালেঞ্জ ও প্রতিরোধ বিষয়ে জনস্বাস্থ্য বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

১১ দলীয় ঐক্যের মতবিনিময় সভা

বেলা ১১টায় কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের’ নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

/আশিক


আজ রোববার: ঢাকার যেসব জনপ্রিয় মার্কেট ও এলাকা বন্ধ থাকবে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১২ ১০:২৩:৪৫
আজ রোববার: ঢাকার যেসব জনপ্রিয় মার্কেট ও এলাকা বন্ধ থাকবে
ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুর, গুলশান, বনানী ও রামপুরাসহ বেশ কিছু এলাকায় আজ রোববার সাপ্তাহিক ছুটি পালিত হচ্ছে। তাই প্রয়োজনীয় কেনাকাটা বা ব্যক্তিগত কাজে বাইরে বের হওয়ার আগে জেনে নেওয়া জরুরি আপনার গন্তব্যটি আজ খোলা রয়েছে কি না। নির্দিষ্ট কিছু মার্কেট ও এলাকা বন্ধ থাকার কারণে সাধারণ মানুষের ভোগান্তি এড়াতেই এই আগাম তথ্য অত্যন্ত সহায়ক হতে পারে।

আজকের এই বন্ধের তালিকায় রয়েছে বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লি এবং রজনীগন্ধা মার্কেটের মতো জনপ্রিয় কেনাকাটার স্থানগুলো। গুলশান ও বনানী এলাকার ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২, ইউএই মৈত্রী কমপ্লেক্স, পিংক সিটি এবং বনানী সুপার মার্কেটও আজ বন্ধ থাকবে। এছাড়া মালিবাগ, রামপুরা, তালতলা সিটি করপোরেশন মার্কেট এবং কমলাপুর স্টেডিয়াম মার্কেটে আজ কোনো বাণিজ্যিক কার্যক্রম চলবে না।

এলাকাভিত্তিক দোকানপাট বন্ধের তালিকায় রয়েছে আগারগাঁও, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া এবং মিরপুর ১০ থেকে ১৪ নম্বর পর্যন্ত বিশাল এলাকা। ক্যান্টনমেন্টের কচুক্ষেত ও ইব্রাহীমপুরসহ মহাখালী, তেজগাঁও শিল্প এলাকা এবং নাখালপাড়ার দোকানগুলোও আজ বন্ধ। দক্ষিণ ঢাকার সায়দাবাদ, যাত্রাবাড়ী, ধলপুর এবং শনির আখড়া থেকে রায়েরবাগ পর্যন্ত এলাকার একাংশেও আজ সাপ্তাহিক ছুটি থাকবে। তাই অযথা সময় ও শ্রম নষ্ট না করতে এই তালিকাটি যাচাই করে আপনার গন্তব্য নির্ধারণ করা বুদ্ধিমানের কাজ হবে।

/আশিক


ইমামকে মারধর ও হেনস্তার অভিযোগে কাইয়ুম নামে এক ব‍্যক্তি আটক

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১১ ১৯:৫৪:০২
ইমামকে মারধর ও হেনস্তার অভিযোগে কাইয়ুম নামে এক ব‍্যক্তি আটক

কুমিল্লার দেবীদ্বারে মসজিদের ইমামকে মারধর ও হেনস্তার ঘটনায় কাইয়ুম হোসেন নামে এক ব‍্যক্তি আটক করেছে পুলিশ।শনিবার (১১ এপ্রিল) সকাল ১০ টায় নিজ বাড়ি থেকে তাকে আটকের পর দুপুরে কোর্ট হাজতে চালান করা হয়েছে।

আটক মো. কাইয়ুম হোসেন(৬০) পৌর এলাকার বড় আলমপুর গ্রামের দক্ষিনপাড়ার হামিদ খলিফার বাড়ির মৃতঃ আব্দুল মান্নানের পুত্র। তিনি প্রবাস ফেরত এবং পেশায় একজন কৃষক।

দেবীদ্বার পৌর এলাকার বড়আলমপুর গ্রামের দক্ষিণপাড়া ‘আল মদিনাতুল আকসা’ মসজিদ’র জমি সংক্রান্ত বিরোধ এবং খুদবায় ইমামের রাজনৈতিক বক্তব‍্যকে ঘিরে প্রায় দেড়বছর পূর্ব থেকে এ বিরোধ চলে আসছে।

গত মঙ্গলবার (৭ এপ্রিল) দেবীদ্বার পৌর এলাকার বড়আলমপুর গ্রামের দক্ষিনপাড়া ‘আল মদিনাতুল আকসা’ মসজিদ’র ইমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিনকে মসজিদের কাছে সড়কে পেয়ে কথা-কাটা কাটির এক পর্যায়ে জুতা পেটাসহ মারধরে শারেরীকভাবে লাঞ্ছিত করে।

ওই ঘটনায় অভিযুক্ত মো. কাইয়ুম হোসেনকে গ্রেফতার ও বিচারের দাবীতে “ইমাম ঐক‍্য পরিষদের” পক্ষে বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

স্থানীয়রা জানান, গত দেড় বছর আগে জুম্মার খুৎবায় রাজনৈতিক বক্তব‍্য নিয়ে বয়ান রাখায় স্থানীয় মুসল্লী আব্দুল কাইয়ূম মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিনকে এমন বক্তব্য না রাখতে বলেন। মসজিদ কমিটির সদস‍্য ও মসজিদের দাতা সদস‍্যরা গত রমজানের পর ইমামকে চাকরি ছেড়ে চলে যেতে বলেন এবং ইমামকে দেখলে কাইয়ুম হুমকি ধমকি গালমন্দ করেন।

কিন্তু স্থানীয় মুসল্লীদের একাংশ ইমামের পক্ষে অবস্থান নেন। পরে এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ ও ইমামকে মসজিদের পাশে একটি মাদ্রাসায় শিক্ষকতা করতে স্থানান্তর করেন। ফের গত ৭ এপ্রিল ইমামকে রাস্তায় পেয়ে গালমন্দের এক পর্যায়ে মারধর ও হেনস্তা করেন। এ নিয়ে এলাকায় তিব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনায় মসজিদের মুসল্লীসহ উপজেলার ইমাম সমাজ সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবী করেন এবং প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, দেবীদ্বার মডেল মসজিদ এর ঈমাম মাওলানা মুফতী আহাদ, নিউ মার্কেট জামে মসজিদ এর ঈমাম ও খতিব মাওলানা মুফতি মোঃ হাসান, ইসলামী আন্দোলনের উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, জামিয়া ইব্রাহিমীয়া কারিমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ডাঃ মহসিন আলম প্রমুখ।

এ ব‍্যাপারে অভিযুক্ত মো. আব্দুল কাইয়ুম হোসেন জানান, ইমাম সাহেব খুৎবায় উস্কানিমূলক রাজনৈতিক বক্তব‍্যই নয়, সুরাকারাতেও যথেষ্ঠ ভুল করায় আমরা তাকে ইমামতির পদ থেকে সড়ে যেতে গত রমজানের পর পর্যন্ত সময় দেই। তার পরও একটি মহলের প্ররোচনায় স্বপদে বহাল রয়েছেন। তাছাড়া আবু হানিফ, মোস্তফার ৪ শতাংশ জমিতে মসজিদ নির্মানাধীন, ওই জমি নিয়েও বিরোধ আছে।

‘আল মদিনাতুল আকসা’ মসজিদ’র ইমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিন বলেন, জুম্মার খুৎবায় ন‍্যায়, ইনসাফ ও জুলুমের বিরুদ্ধে সঠিক কথা বলার কারনেই আমাকে মসজিদ বের করার চেস্টাই নয়, আমাকে শারেরীকভাবে লাঞ্ছিত করে।

এ ব‍্যপারে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা. মনিরুজ্জামান বলেন, মসজিদের ইমাম ও স্থানীয় এক ব‍্যক্তির মধ‍্যে বিগত ১৮ মাস ধরে দ্বন্দ্ব চলে আসছে। গত ৭ এপ্রিল ইমামকে গালমন্দ ও লাঞ্ছিত করায় তাকে আজ গ্রেফতার পূর্বক কোর্টে চালান করেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তদন্তের পরই এ ঘটনার রহস‍্য উদঘাটন করে জানানো হবে।

ট্যাগ: কুমিল্লা

আজ শনিবার: রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকান বন্ধ থাকবে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১১ ১০:৩৫:২২
আজ শনিবার: রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকান বন্ধ থাকবে
ছবি : সংগৃহীত

রাজধানীবাসীর প্রাত্যহিক কেনাকাটা ও ঘোরাঘুরির পরিকল্পনায় ছেদ ঘটাতে পারে এলাকার সাপ্তাহিক ছুটি। বিশেষ করে পুরান ঢাকা ও এর আশপাশের বিশাল একটি অংশ শনিবার বন্ধ থাকে। তাই আজ শনিবার (১১ এপ্রিল) বাসা থেকে বের হওয়ার আগে দেখে নিন আপনার গন্তব্যস্থলটি খোলা আছে কি না।

আজ মূলত পুরান ঢাকা ও দক্ষিণ ঢাকার বড় একটি অংশে দোকানপাট ও বিপণিবিতান বন্ধ থাকবে। এই এলাকার ঐতিহ্যবাহী বাজার যেমন ইসলামপুর, সদরঘাট বা বংশালের মতো জায়গাগুলো আজ সাপ্তাহিক ছুটিতে থাকবে। তবে জরুরি প্রয়োজনে এলাকার ছোটখাটো মুদি দোকান খোলা পাওয়া যেতে পারে, কিন্তু মূল মার্কেটগুলো পুরোপুরি বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকান

শ্যামবাজার, বাংলাবাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শাঁখারী বাজার।

বন্ধ থাকবে যেসব মার্কেট

ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শারিফ ম্যানসন ও আজিমপুর সুপার মার্কেট।

/আশিক


শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, জানুন এলাকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১১ ০৯:৩৯:৫৫
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, জানুন এলাকা
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন এলাকায় নির্ধারিত রক্ষণাবেক্ষণ ও জরুরি মেরামত কার্যক্রমের অংশ হিসেবে শনিবার কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এতে সিলেট ও নাটোর জেলার বেশ কিছু এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিলেটে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-এর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লাক্কাতুয়রা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন কয়েকটি গুরুত্বপূর্ণ ফিডারে জরুরি কাজ পরিচালিত হবে। এর ফলে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বন্ধের আওতায় থাকা ফিডারগুলোর মধ্যে রয়েছে ধোপাগঞ্জ, কাকুয়ারপাড় এবং ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডার। এসব ফিডারের অন্তর্ভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, কাকুয়ারপাড়, ফরিদাবাদ হাউজিং, সিলেট ক্লাব, সিলভার সিটি, ধোপাগঞ্জ, কালাগুল, লালবাগ, পীররগাঁওসহ বিস্তীর্ণ অঞ্চল।

এছাড়া হিলুয়াছড়া চা-বাগান, সাহেবের বাজার, সালুটিকর ঘাট এবং আশপাশের আরও অনেক এলাকাও এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের আওতায় পড়বে। তবে কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে বলে জানানো হয়েছে।

অন্যদিকে নাটোরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে গাছের ডালপালা কাটার কাজ পরিচালনা করা হবে। এর ফলে চৌকিরপাড় ফিডার এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ বলছে, এই ধরনের রক্ষণাবেক্ষণমূলক কাজ দীর্ঘমেয়াদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে। যদিও সাময়িক এই বিভ্রাটে গ্রাহকদের ভোগান্তির সম্ভাবনা রয়েছে, তবুও ভবিষ্যৎ সেবার মান উন্নয়নের জন্য এটি প্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে।

-রাফসান


নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১০ ২১:৫২:০১
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান
বগাছড়ি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ /ছবি : শ‌হিদুল ইসলাম

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা পরিদর্শন ও পুরস্কার বিতরণ এবং আর্থিক অনুদান প্রদান করা হয়ে‌ছে।

১০ এপ্রিল ২০২৬, শুক্রবার রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলাধীন বগাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বগাছড়ি ভূঁইয়াদম যুব স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রথমবারের মতো আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও টুর্নামেন্টের সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আয়োজক কমিটির সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

প্রায় এক মাসব্যাপী চলমান এই টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় সুরিদাশ পাড়া যুব স্পোর্টিং ক্লাব এবং চেঙ্গি যুব এগত্তোর ক্লাব, ১৭ মাইল প্রতিদ্বন্দ্বিতা করে। খেলাটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য হয়। উক্ত খেলায় সুরিদাশ পাড়া যুব স্পোর্টিং ক্লাব বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে এবং চেঙ্গি যুব এগত্তোর ক্লাব, ১৭ মাইল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও, নানিয়ারচর জোন কর্তৃক উক্ত প্রতিযোগিতা অয়োজনকারী বগাছড়ি ভূঁইয়াদম স্পোর্টিং ক্লাবকে আর্থিক অনুদান করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। তিনি এ ধরনের ইতিবাচক উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের যুবসমাজের গঠনমূলক কার্যক্রমে পাশে থেকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।


নানিয়ারচর জোন কমান্ডার কর্তৃক বিদায়ী সংবর্ধনা ও ক্রীড়া পুরুস্কার বিতরণ অনু‌ষ্ঠিত

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১০ ১২:১৯:০৮
নানিয়ারচর জোন কমান্ডার কর্তৃক বিদায়ী সংবর্ধনা ও ক্রীড়া পুরুস্কার বিতরণ অনু‌ষ্ঠিত
ছবি : শ‌হিদুল ইসলাম

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার কর্তৃক ৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ এবং খেলাধুলা সামগ্রী বিতরণ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলাধীন বগাছড়ি আল-আমিন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা এবং বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য তাদের প্রস্তুত হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানের এক পর্যায়ে জোন কমান্ডার উক্ত বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় ভাল ফলাফল অর্জনকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। পরবর্তীতে নানিয়ারচর জোন কর্তৃক 'সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প' এর আওতায় ছাত্র-ছাত্রীদের ইনডোর খেলাধুলা মান উন্নয়নের জন্য ক্যারাম বোর্ড প্রদান করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


দেবিদ্বারে ইমামকে মারধর ও হেনস্তা: বিচারের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১০ ১২:০১:০০
দেবিদ্বারে ইমামকে মারধর ও হেনস্তা: বিচারের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি
ছবি : সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে মসজিদের ইমামকে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে এবং ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করেছে ‘ইমাম ঐক্য পরিষদ’।

​স্মারকলিপি ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে পৌর এলাকার বড়আলমপুরস্থ ‘আল মদিনাতুল আকসা’ মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিন জুমার খুতবায় সমা‌জে বিরাজমান জুলুম ও অ‌নিয়ম নিয়ে বয়ান করায় স্থানীয় মুসু‌ল্লি আব্দুল কাইয়ূম তার ওপর ক্ষুব্ধ হন। ওই সময় তিনি ইমামকে এ ধরনের বক্তব্য দিতে নিষেধ করেন এবং তাকে চাকরি ছেড়ে চলে যেতে বলেন। এরপর থেকে তিনি বিভিন্ন সময় ইমামকে হুমকি-ধমকি ও গালমন্দ করে আসছিলেন। সাধারণ মুসল্লিরা ইমামের পক্ষে অবস্থান নিলেও পরিস্থিতি বিবেচনায় একাধিকবার সালিশি বৈঠক হয় এবং একপর্যায়ে মাওলানা কামাল উদ্দিনকে মসজিদের পাশের একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে স্থানান্তর করা হয়।

​ভুক্তভোগী ও স্থানীয়রা অভিযোগ করেন, গত ৭ এপ্রিল ইমাম মাওলানা কামাল উদ্দিনকে রাস্তায় একা পেয়ে আব্দুল কাইয়ূম পুনরায় অকথ্য ভাষায় গালমন্দ শুরু করেন এবং একপর্যায়ে তাকে প্রকাশ্যে মারধর ও শারীরিকভাবে হেনস্তা করেন। এই ন্যাক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়লে উপজেলার ইমাম সমাজ ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

​স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার মডেল মসজিদের ইমাম মাওলানা মুফতি আহাদ, নিউ মার্কেট জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মো. হাসান, ইসলামী আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দেবিদ্বার উপজেলা সুজন-এর সভাপতি এটিএম সাইফুল ইসলাম মাসুম এবং জামিয়া ইব্রাহিমীয়া কারিমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ডা. মহসিন আলমসহ স্থানীয় ওলামায়ে কেরাম। নেতৃবৃন্দ এই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ইউএনও রাকিবুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেছেন।

ট্যাগ: কুমিল্লা

বদলে যাবে কুমিল্লা নগরীর চিত্র: ২০ কোটি টাকা ব্যয়ে মেগা প্রকল্প 

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১০ ১১:৪৭:৪৫
বদলে যাবে কুমিল্লা নগরীর চিত্র: ২০ কোটি টাকা ব্যয়ে মেগা প্রকল্প 
ছবি : মোঃ মাসুদ রানা

কুমিল্লা নগরের কালিয়াজুরি মৌজার ১৯ দশমিক ১৭ একর জায়গা নিয়ে ডিসি পার্কের কাজ চলছে। গতকাল মঙ্গলবার বিকেলে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. সাইফুল ইসলাম ও কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন ডিসি পার্কের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন।

এটি নির্মাণে ব্যয় হচ্ছে ১৯ কোটি ৭৫ লাখ ৯২ হাজার ৬৫৪ টাকা। এক বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে। চলতি বছরের ২৫ আগস্ট এই কাজ শেষ হবে।জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশনের সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ওই কাজ হচ্ছে। এটি বাস্তবায়ন করছে কুমিল্লা সিটি করপোরেশন।

ডিসি পার্কের সৌন্দর্যবর্ধন প্রকল্পে লেক করা হয়েছে। রাইড লাগানো হবে। ইতিমধ্যে সীমানা প্রাচীর হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পূর্ব মা-া এলাকার মেসার্স নির্মাণ বিল্ডার্স ওই কাজ পেয়েছে। গত বছরের ২৬ আগস্ট থেকে চলতি বছরের ২৫ আগস্ট প্রকল্প বাস্তবায়নের কথা থাকলেও নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন হবে না। গত বছরের ১৬ নভেম্বর ডিসি পার্কের নির্মাণ কাজের উদ্বোধন করেন কুমিল্লার তৎকালীন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, আমরা কাজের অগ্রগতি দেখতে গেছি। কাজ এগিয়ে চলছে। এটি কুমিল্লাবাসীর বিনোদনের জন্য সুন্দর স্পট হবে।

ট্যাগ: কুমিল্লা

পাঠকের মতামত: