সোসাল মিডিয়া রিফ্লেকশন
আওয়ামী প্রশ্ন: নিষিদ্ধের রাজনীতি নাকি ফ্যাসিবাদী কাঠামোর ব্যবচ্ছেদ?
.png)
শামসুল আরেফীন
বিশ্ববিদ্যালয় শিক্ষক ও গবেষক
সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামীলীগকে নিষিদ্ধ করার আইন সংসদে পাস হয়েছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে দলের কার্যক্রম নিষিদ্ধ করেছিল; এখন সেই অধ্যাদেশ বহাল রেখে সেটিকে আইনে রূপ দেওয়া হলো। এই সিদ্ধান্ত ভালো না খারাপ—তা নিয়ে ফেসবুকে দুই ধরনের আলোচনা চোখে পড়ছে। একপক্ষ বলছে, কোনো রাজনৈতিক দলকে এভাবে আইন করে নিষিদ্ধ করা যায় না; জনগণই ঠিক করবে কোন দল রাজনীতি করবে। অন্যপক্ষের যুক্তি, আওয়ামীলীগ একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, জুলাইয়ের গণহত্যার সঙ্গে জড়িত, এবং রাষ্ট্রের জন্য নিরাপত্তা হুমকি—তাহলে এমন একটি দলের রাজনৈতিক কার্যক্রম কি চলতে দেওয়া উচিত?
এই দুই বিতর্কের মধ্য দিয়ে আমি আসলে “আওয়ামীলীগ প্রশ্ন”টিকে খতিয়ে দেখতে চাই। ইতিহাসের বিভিন্ন সময়ে এই দলটি নিষিদ্ধ হয়েছে—পাকিস্তান আমলে যেমন হয়েছে, তেমনি স্বাধীনতার পরেও, বিশেষ করে ১৯৭৩ সালের নির্বাচনের পর শেখ মুজিব বাকশাল প্রতিষ্ঠার সময় নিজেই দলটিকে বিলুপ্ত করেন। পরে জেনারেল জিয়ার আমলে বহুদলীয় রাজনীতি পুনরায় চালু হলে জামায়াতে ইসলাম, আওয়ামীলীগসহ বিভিন্ন দল আবার রাজনীতিতে ফিরে আসে। বাস্তবতা হলো—গণহত্যার সহযোগী অভিযোগ থাকা সত্ত্বেও জামায়াতে ইসলাম আজও বাংলাদেশের রাজনীতিতে টিকে আছে এবং সংসদে বিরোধী দলের ভূমিকাও পালন করছে।
অন্যদিকে, আওয়ামীলীগ শুরু থেকেই মুসলিম লীগের একটি বিকল্প রাজনৈতিক ধারা হিসেবে আত্মপ্রকাশ করে—প্রথমে “আওয়ামী মুসলিম লীগ” হিসেবে, যেখানে কিছুটা উদারপন্থা ও মুসলিম পরিচয়ের সমন্বয় ছিল। ১৯৬০-এর দশকে তাদের রাজনীতির কেন্দ্রে আসে “বাঙালি জাতীয়তাবাদ”, যা মুসলিম জাতীয়তাবাদের একটি পাল্টা প্রস্তাব হিসেবে হাজির হয়। পরবর্তীতে এই জাতীয়তাবাদ আরও সেকুলার চরিত্র ধারণ করে এবং ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপটে সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ—এসব ধারণা এতে যুক্ত হয়। ফলে শহুরে মধ্যবিত্ত ও বুদ্ধিজীবী শ্রেণির মধ্যে দলটি ব্যাপক গ্রহণযোগ্যতা পায়, যার ধারাবাহিকতা ৯০-এর পরেও দেখা যায়। এমনকি অনেক বুদ্ধিজীবী “ইসলামিস্টদের দমন” করার যুক্তিতে “মৃদু ফ্যাসিবাদ” মেনে নেওয়ার কথাও বলেছেন। দেশে শক্তিশালী বাম রাজনীতির অভাবে বামপন্থী অনেক রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবে আওয়ামীলীগের ওপরই নির্ভরশীল হয়ে পড়ে।ফলে আওয়ামীলীগ নিষিদ্ধ করার প্রশ্নটি কেবল রাজনৈতিক নয়, অনেকাংশে সাংস্কৃতিকও। অনেক শিক্ষক ও বুদ্ধিজীবীকে বলতে শুনেছি—আওয়ামীলীগ না থাকলে বাম রাজনীতির নেতৃত্ব কে দেবে? বিএনপি, জামায়াত কিংবা এনসিপি—এরা সবাই ডান বা মধ্যপন্থী। বামের এই শূন্যতা কে পূরণ করবে? লক্ষ্য করলে দেখা যায়, এত অন্যায়, দমন-পীড়ন, হত্যাকাণ্ডের অভিযোগ থাকা সত্ত্বেও বিচার শুরুর আগেই অনেকেই দলটিকে রাজনীতিতে দেখতে চান—দলের স্বার্থে নয়, বরং নিজেদের সেকুলার-লিবারাল আকাঙ্ক্ষার কারণে।
কিন্তু এই আলোচনায় খুব কমই উঠে আসে যে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই “আওয়ামী প্রশ্ন”টি এক অর্থে অকার্যকর হয়ে গেছে। এই অভ্যুত্থান কোনো একক ব্যক্তির বিরুদ্ধে ছিল না; বরং একটি ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে, যার ভিত্তি ছিল—(১) আওয়ামীলীগ একটি রাজনৈতিক দল হিসেবে, (২) উগ্র বাঙালি জাতীয়তাবাদ, এবং (৩) মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক ব্যবহার। এই তিনটির সম্মিলিত প্রয়োগে একটি শক্তিশালী ন্যারেটিভ তৈরি হয়েছিল—“উন্নয়নের জন্য গণতন্ত্র বিসর্জন দেওয়া গেলেও আওয়ামীলীগ দরকার।” বাস্তবে এই ন্যারেটিভের আড়ালে গণতন্ত্র ও মানবাধিকার বারবার লঙ্ঘিত হয়েছে—শাপলা চত্বর, মোদীবিরোধী আন্দোলন, গুম-খুন, জেল-জুলুম, জুলাইয়ের হত্যাকাণ্ড—সবই তার উদাহরণ। ৫ আগস্টের গণঅভ্যুত্থানে শুধু একজন নেতাকে নয়, বরং পুরো একটি ক্ষমতাকাঠামোকেই প্রত্যাখ্যান করা হয়েছে। সেই প্রেক্ষাপটে দলটিকে আবার রাজনীতিতে আনার দাবি অনেকের কাছে মানবিক বিবেচনার পরিপন্থী বলে মনে হয়।
এখানে এসে প্রশ্নটি আরও বিস্তৃত প্রেক্ষাপটে দেখা দরকার—গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্র ও রাজনীতির সাথে কী ঘটে? ইতিহাস বলছে, কোনো বিপ্লব বা গণআন্দোলনের পরই “পুরনো শক্তি”কে কীভাবে মোকাবিলা করা হবে, সেটিই হয়ে ওঠে সবচেয়ে বড় রাজনৈতিক ও নৈতিক সংকট। French Revolution-এর পর জ্যাকোবিনরা পুরনো শাসকশ্রেণিকে সম্পূর্ণ নির্মূল করতে গিয়ে “Reign of Terror” শুরু করে—যেখানে ন্যায়বিচার ও প্রতিশোধের সীমারেখা ভেঙে যায়। আবার Russian Revolution-এর পর বলশেভিকরা “counter-revolutionary” শক্তিকে দমন করতে গিয়ে একদলীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করে, যা শেষ পর্যন্ত নতুন ধরনের স্বৈরতন্ত্রে রূপ নেয়। অন্যদিকে South African transition from apartheid দেখায় ভিন্ন পথ—যেখানে “Truth and Reconciliation Commission”-এর মাধ্যমে বিচার ও পুনর্মিলনকে একসাথে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।রাজনৈতিক তত্ত্বের দিক থেকেও এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। Hannah Arendt দেখিয়েছেন, টোটালিটারিয়ান বা ফ্যাসিস্ট কাঠামো কেবল একটি দল বা নেতার মধ্যে সীমাবদ্ধ থাকে না; এটি একটি সম্পূর্ণ রাজনৈতিক-সাংস্কৃতিক ব্যবস্থা তৈরি করে। ফলে সেই কাঠামো ভাঙতে গেলে শুধু প্রতিষ্ঠান নয়, তার আইডিওলজিকাল ভিত্তিকেও প্রশ্ন করতে হয়। আবার Carl Schmitt-এর “friend–enemy distinction” তত্ত্ব আমাদের দেখায়—রাজনীতি প্রায়ই নিজেকে টিকিয়ে রাখতে “শত্রু” নির্ধারণ করে। বিপ্লব-পরবর্তী পরিস্থিতিতে এই শত্রু নির্ধারণ আরও তীব্র হয়ে ওঠে, যা গণতান্ত্রিক সম্ভাবনাকে সংকুচিত করতে পারে। অপরদিকে John Rawls-এর লিবারাল তত্ত্ব বলবে—ন্যায়বিচার নিশ্চিত না করে কোনো দলকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হলে তা দীর্ঘমেয়াদে ন্যায়সঙ্গত রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে বাধা হতে পারে।
তাহলে আওয়ামীলীগকে আমরা কীভাবে দেখবো? আমার কাছে এই দলটি আর কেবল একটি রাজনৈতিক দল নয়; বরং একটি উগ্রপন্থী সংগঠনে রূপান্তরিত হয়েছে। অভ্যুত্থানের পর তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করলে দেখা যায়, উল্লেখযোগ্য সংখ্যক নেতা-কর্মী উগ্রপন্থী আচরণে জড়িয়ে পড়েছে। তারা কোথা থেকে পরিচালিত হচ্ছে, কারা তাদের সমর্থন দিচ্ছে, কীভাবে তারা জনতার আন্দোলনকে ফ্রেম করছে—এসব প্রশ্ন গুরুত্বপূর্ণ। হাজারো মৃত্যুর পরও তাদের ভেতর থেকে অনুশোচনা বা দায় স্বীকারের কোনো লক্ষণ কি আমরা দেখেছি?
ধরা যাক, একই ধরনের কার্যক্রম অন্য কোনো সংগঠন—যেমন “হিজবুত তাওহীদ”—করত, তাহলে কি আমরা তাদের নিষিদ্ধ করার দাবি তুলতাম না? কিংবা যদি জামায়াতে ইসলাম এই ধরনের সহিংসতার সঙ্গে জড়িত থাকত, তখন সিভিল সোসাইটির প্রতিক্রিয়া কী হতো? বাস্তবে, অনেক ক্ষেত্রে প্রমাণ ছাড়াই বা আংশিক অভিযোগে দল নিষিদ্ধ হয়েছে, এবং সেসব সিদ্ধান্তও নীরবে মেনে নেওয়া হয়েছে। এখানেই লিবারালিজমের ভেতরের দ্বৈততা স্পষ্ট হয়—লিবারালিজম সবসময় অন্তর্ভুক্তির কথা বললেও, বাস্তবে অনেক সময় বর্জনের মধ্য দিয়েই তা কাজ করে।
এখন আরও একটি প্রশ্ন আসে—“ডি-ফ্যাসিস্টিফিকেশন” বা “ডি-অথরিটারিয়ানাইজেশন” কীভাবে সম্ভব? Denazification-এর অভিজ্ঞতা দেখায়, শুধু একটি দল নিষিদ্ধ করলেই হয় না; শিক্ষা, বিচার, মিডিয়া—সবকিছুতে একটি দীর্ঘমেয়াদি রূপান্তর প্রয়োজন। একইভাবে পূর্ব ইউরোপে কমিউনিস্ট শাসনের পতনের পর “lustration laws” এর মাধ্যমে পুরনো শাসনের সহযোগীদের ভূমিকা যাচাই করা হয়েছে। এসব উদাহরণ আমাদের শেখায়—বিচার, স্মৃতি, এবং পুনর্গঠন—এই তিনটি একসাথে না হলে কোনো রূপান্তরই টেকসই হয় না।
তাহলে আওয়ামীলীগের রাজনীতির ভবিষ্যৎ কী? ৫ আগস্টের মধ্য দিয়েই নৈতিকভাবে দলটির বৈধতা অনেকাংশে ক্ষয়প্রাপ্ত হয়েছে। এখন প্রশ্ন থাকে আইনি ও রাজনৈতিক প্রক্রিয়ার। আমার মতে, প্রথম কাজ হওয়া উচিত ছিল দল হিসেবে আওয়ামীলীগের বিচার নিশ্চিত করা—প্রমাণের মাধ্যমে দেখানো যে এটি একটি ফ্যাসিস্ট কাঠামোতে পরিণত হয়েছে। এরপর আসবে তাদের সমর্থক ও কর্মীদের প্রশ্ন। কোনো কার্যকর রিকনসিলিয়েশন প্রক্রিয়া ছাড়া তাদের সঙ্গে ন্যায়বিচার করা সম্ভব নয়।
তাহলে কি আমি এই অধ্যাদেশকে আইনে রূপ দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করি? আমার অবস্থান পরিষ্কার। সন্ত্রাসবিরোধী আইন মূলত “ওয়ার অন টেরর” প্রেক্ষাপটে তৈরি, এবং এর ভেতরে গুরুতর মানবাধিকার সীমাবদ্ধতা রয়েছে। এই আইনকে ভিত্তি করে এমন সংবেদনশীল সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ। বরং এই আইনটি পুনর্বিবেচনা বা বাতিল করা উচিত, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-এর মতো প্রতিষ্ঠানকে শক্তিশালী করে বিচার প্রক্রিয়া নিশ্চিত করা দরকার।
সবশেষে কী দাঁড়ায়? সরকারের প্রধান কাজ হওয়া উচিত আওয়ামীলীগের বিচার নিশ্চিত করা। সেইসঙ্গে একটি কার্যকর রিকনসিলিয়েশন প্রক্রিয়া তৈরি করা জরুরি। বিচার, জবাবদিহি এবং প্রয়োজনে ক্ষমার কাঠামো প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আওয়ামীলীগকে স্বাভাবিক রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া উচিত কি না—সেই প্রশ্নে আমি অন্তত সমর্থন দিতে পারি না।ধন্যবাদ।
লেখকের Social media link:https://www.facebook.com/shamsul.arefin.33046
ফেসবুকে উঠে যাচ্ছে অতিপরিচিত ‘রিচ’ মেট্রিক: মেটার নতুন সিদ্ধান্ত
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স পরিমাপের অতিপরিচিত সূচক ‘রিচ’ বন্ধ করে সম্পূর্ণ নতুন ‘ভিউয়ারস’ মেট্রিক চালু করার সিদ্ধান্ত নিয়েছে এর অভিভাবক প্রতিষ্ঠান মেটা। আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে মেটার এই নতুন পরিবর্তন আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে বলে ফেসবুক সূত্রে নিশ্চিত করা হয়েছে।
দীর্ঘদিন ধরে ব্যবহৃত ‘রিচ’ মেট্রিকের মাধ্যমে নির্দিষ্ট সময়ে ঠিক কতটি স্বতন্ত্র বা ইউনিক অ্যাকাউন্টের পর্দায় কোনো কনটেন্ট পৌঁছেছে, তা নিখুঁতভাবে জানা যেত। তবে আগামী নির্ধারিত তারিখের পর থেকে এই ব্যবস্থাটি সম্পূর্ণ উঠে যাচ্ছে। তার বদলে কনটেন্টের সামগ্রিক দর্শকসংখ্যা পরিমাপের জন্য ‘ভিউয়ারস’ মেট্রিককে প্রধান সূচক হিসেবে নির্ধারণ করা হবে।
মেটার এই আকস্মিক পরিবর্তনের সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মের প্রাতিষ্ঠানিক পেজ, প্রমোশনাল কনটেন্ট এবং ডিজিটাল বিজ্ঞাপন প্রচারণার ফলাফল মূল্যায়নে। বিশেষ করে অনলাইন সংবাদমাধ্যম, ব্যবসাপ্রতিষ্ঠান, স্বাধীন কনটেন্ট ক্রিয়েটর ও ডিজিটাল মার্কেটিং খাতের পেশাজীবীদের তাদের কনটেন্ট অ্যানালিটিক্স এবং প্রচার কৌশল নতুন এই পদ্ধতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে।
যেহেতু ‘রিচ’ ও ‘ভিউয়ারস’-এর হিসাব কষার গাণিতিক পদ্ধতিতে বড় ধরনের পার্থক্য রয়েছে, তাই আগের পরিসংখ্যানের সঙ্গে নতুন ডেটার সরাসরি তুলনা করা কিছুটা জটিল হয়ে পড়তে পারে। এই সংকট এড়াতে কনটেন্ট নির্মাতাদের দ্রুত তাদের পুরোনো পারফরম্যান্স রিপোর্ট সংরক্ষণ করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে অ্যানালিটিক্স ও মার্কেটিং কৌশল সাজানো সহজ হয়।
/আশিক
এআই ভুয়া আইডি ও গুজব রুখতে সাধারণদের জন্য বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ আনছে ফেসবুক
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রোফাইল, ছবি, ভিডিও এবং বিভিন্ন গুজবের ছড়াছড়ি রোধে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ফেসবুকের অভিভাবক প্রতিষ্ঠান মেটা। অনলাইন প্রতারণা ও বিভ্রান্তি দূর করতে প্রকৃত ব্যবহারকারী শনাক্তকরণের লক্ষ্যে ফেসবুক সম্পূর্ণ বিনামূল্যে একটি নতুন ‘ভেরিফায়েড ব্যাজ’ সেবা চালু করতে যাচ্ছে। প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম এনগ্যাজেটের এক সাম্প্রতিক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মেটা জানিয়েছে, নতুন এই ভেরিফায়েড ব্যাজটি সাধারণ ব্যবহারকারীদের জন্য মেটার টাকার বিনিময়ে পাওয়া ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশন সার্ভিস থেকে সম্পূর্ণ আলাদা। এই বিনা মূল্যের ব্যাজটি পাওয়ার জন্য ব্যবহারকারীকে একটি বিশেষ ভিডিও সেলফি যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যা অ্যাকাউন্টের প্রকৃত ছবি ও পরিচয়ের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করবে যে ব্যবহারকারী একজন সত্যিকারের মানুষ। নতুন এই ব্যাজটি ব্যবহারকারীর প্রোফাইল, ফেসবুক মার্কেটপ্লেস, বিভিন্ন গ্রুপ এবং ডেটিং প্ল্যাটফর্মে প্রদর্শিত হবে। তবে মেটা স্পষ্ট করেছে যে, এই ব্যাজটি কেবল পরিচয়ের সত্যতা নির্দেশ করে, কোনো ব্যক্তির সততা বা বিশ্বাসযোগ্যতার গ্যারান্টি দেয় না; ফলে লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এই সুবিধা পাওয়ার জন্য ব্যবহারকারীর বয়স অবশ্যই ন্যূনতম ১৮ বছর হতে হবে এবং অ্যাকাউন্টটিকে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড বজায় রাখতে হবে। পেইজ মালিক, প্রফেশনাল মোড চালুকৃত আইডি এবং ১৮ বছরের কম বয়সীদের জন্য এই সুবিধা প্রযোজ্য হবে না। প্রাথমিকভাবে বিশ্বের নির্বাচিত কিছু দেশে পরীক্ষামূলকভাবে চালু হওয়ার পর ধাপে ধাপে অন্যান্য সব দেশের সাধারণ ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি উন্মুক্ত করা হবে।
/আশিক
আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট ভারতে ব্লক, সাইবার আক্রমণের অভিযোগ
ভারতে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আটক আন্দোলনকারীদের মুক্তির দাবি জানিয়ে দেওয়া একটি ফেসবুক পোস্ট ভারতে নিষিদ্ধ (জিও-ব্লক) করা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি ভারতীয় রাজনৈতিক দলের বট বা ভুয়া অ্যাকাউন্ট থেকে আপত্তিকর ভাষায় আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক বার্তার মাধ্যমে তিনি এই অভিযোগ তুলে ধরেন। প্রমাণ হিসেবে নিজের পোস্টের সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষের পাঠানো নোটিশের একটি স্ক্রিনশটও যুক্ত করে দেন তিনি।
নিজের পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, ভারতে আন্দোলনকারীদের মুক্তির আহ্বান জানিয়ে দেওয়া একটি পোস্ট ভারতীয় সীমানার ভেতর নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া এক্স প্ল্যাটফর্মে তাকে লক্ষ্য করে একটি নির্দিষ্ট দল সাইবার আক্রমণের পাশাপাশি অশালীন ভাষায় গালাগাল করছে বলেও তিনি দাবি করেন।
সামাজিক মাধ্যমে দেওয়া সেই পোস্টে ভারতে মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে তিনি কিছুটা ব্যঙ্গাত্মক সুরে লেখেন, ‘গণতন্ত্র দেশে দেশে!’
তার পোস্টকৃত স্ক্রিনশটের তথ্য অনুযায়ী জানা যায়, ভারতীয় তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ৭৯(৩)(বি) ধারার আওতায় দেশটির সরকার কিংবা আইন প্রয়োগকারী সংস্থার আনুষ্ঠানিক নোটিশের ভিত্তিতে মেটা (ফেসবুক) ওই নির্দিষ্ট পোস্টটির প্রবেশাধিকার ভারতীয় ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ বা জিও-ব্লক করে দিয়েছে।
/আশিক
পবিত্র ভূমির সম্মান ক্ষুণ্ণ করার পরিণতি ভয়ংকর: মিজানুর রহমান আজহারী
সৌদি আরবের পবিত্র ভূমি মক্কা ও মদিনায় হামলা এবং সেখানে অবস্থানরত নিরপরাধ ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। একই সঙ্গে পবিত্র এই দুই নগরীকে সব ধরনের অনিষ্ট ও বিপদ থেকে রক্ষা করার জন্য মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানিয়েছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আনুষ্ঠানিক বার্তায় মিজানুর রহমান আজহারী এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
ফেসবুক পোস্টে মক্কা ও মদিনার ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব তুলে ধরে তিনি লেখেন, “মক্কা ও মদিনা স্রেফ ভৌগোলিক কোনো স্থান নয়—এই দুই নগরী সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। পবিত্র এই ভূমিতে হামলা এবং নিরপরাধ ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা অত্যন্ত গভীর উদ্বেগজনক ও বেদনাদায়ক।”
পবিত্র এই দুই নগরীর মর্যাদা রক্ষার ওপর জোর দিয়ে এই ইসলামী বক্তা আরও বলেন, “নিশ্চয়ই, আল্লাহর কাছে যে ভূমি বিশেষ মর্যাদাপ্রাপ্ত, তার পবিত্রতা ও সম্মান ক্ষুণ্ণ করার পরিণতি অত্যন্ত ভয়ংকর।”
বার্তার শেষাংশে কাবা শরিফের রবের কাছে সার্বিক সুরক্ষা চেয়ে মুনাজাতের সুরে তিনি লেখেন, ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করো।’
/আশিক
শপথ নেওয়ার পরের দিনগুলোর বিস্ময়কর অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ড. আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে দায়িত্ব পালনের আবেগঘন অভিজ্ঞতার কথা স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিষদ পোস্ট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। গণঅভ্যুত্থানের পর উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরবর্তী সময়ের নানা সামাজিক ও মানসিক বাস্তবতা এবং প্রত্যক্ষ করা বিস্ময়কর অভিজ্ঞতার বিবরণ ফুটে উঠেছে তাঁর এই লেখনীতে।
আজ শুক্রবার (২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে ড. আসিফ নজরুল জানান, ২০২৪ সালের ৮ আগস্ট শপথ গ্রহণের পরও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের পুরোনো বাসাতেই অবস্থান করতে চেয়েছিলেন। তবে শপথ নিয়ে বাসায় ফেরার পরই পরিস্থিতি বদলে যায়; ভবনের নিচে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের চরম আতঙ্ক ও মনমরা অবস্থা এবং বাসায় স্বজন-পরিচিতদের দাবির চাপে প্রথম রাত থেকেই তিনি এক ভিন্ন বাস্তবতার মুখোমুখি হন। বিশেষ করে পরদিন সকালে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া স্থানীয় এক জেন-জি তরুণের চরম ক্ষোভ প্রকাশের ঘটনা তুলে ধরেন তিনি। ওই তরুণ ভবন থেকে পুলিশ অপসারণের আকুল ও কঠোর দাবি জানিয়ে পুলিশি দমনপীড়নের তিক্ত অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেয়। আন্দোলনের বিপরীত রাজনৈতিক আদর্শের পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও উক্ত তরুণের জুলাই বিপ্লবে সক্রিয় অংশগ্রহণ এবং পুলিশের ওপর তার পুঞ্জীভূত ক্ষোভ ড. আসিফ নজরুলকে গভীরভাবে আলোড়িত ও বাকরুদ্ধ করে।
অধ্যাপক আসিফ নজরুল লিখেছেন, এই ঘটনার পর তিনি অনুধাবন করেন যে গণঅভ্যুত্থানের পর সাধারণ শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক অবস্থা ও পুলিশের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করলে ফুলার রোডের আবাসিক এলাকায় অবস্থান করা আর সম্ভব নয়। পুলিশ সদস্যদের নিরাপত্তা রক্ষা এবং পরিবারের সম্মতি অর্জনের পর অবশেষে তিনি ফুলার রোডের মায়া ত্যাগ করে মন্ত্রিপাড়ার সরকারি বাসভবনে স্থানান্তরিত হওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
/আশিক
মেটার নতুন এআই অ্যাপে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন সুবিধা
কনটেন্ট ক্রিয়েটরদের অডিয়েন্স বৃদ্ধি এবং ফলোয়ারদের সাথে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে ‘ক্রিয়েটর স্টুডিও’ নামে একটি সম্পূর্ণ নতুন স্বতন্ত্র অ্যাপ উন্মুক্ত করেছে ফেসবুক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত এই প্ল্যাটফর্মটি প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর্ব শেষ করে আপাতত আইওএস (অ্যাপল) ব্যবহারকারীদের জন্য আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।
টিকটক ও ইউটিউবের মতো প্রতিযোগী প্ল্যাটফর্মগুলোর সঙ্গে ব্যবধান কমাতে এবং কনটেন্ট আইডিয়া বা পারফরম্যান্স বিশ্লেষণের ক্ষেত্রে চ্যাটজিপিটির মতো বাইরের এআই টুলের ওপর ক্রিয়েটরদের নির্ভরশীলতা দূর করতেই মেটা এই সমন্বিত উদ্যোগ নিয়েছে।
নতুন এই অ্যাপটিতে ফেসবুক যুক্ত করেছে নিজস্ব ‘এআই ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট’। এই সুবিধাটি প্রতিটি ক্রিয়েটরের কাজের ধরণ, কনটেন্টের গতিপ্রকৃতি, লক্ষ্য ও দর্শকদের পছন্দ সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে প্রয়োজনীয় পরামর্শ দেবে। কখন পোস্ট দিলে বেশি দর্শকের কাছে পৌঁছানো সম্ভব, দর্শকরা মন্তব্যে কী প্রতিক্রিয়া দেখাচ্ছেন কিংবা কোন ভিডিওটি ভালো পারফর্ম করছে—এসব বিষয়ে সরাসরি এআইয়ের সঙ্গে প্রশ্নোত্তর চালানো যাবে।
পাশাপাশি কমেন্ট ব্যবস্থাপনায় এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তার বড় সুবিধা। এআই স্বয়ংক্রিয়ভাবে গুরুত্বপূর্ণ মন্তব্যগুলোকে বাছাই করে দেবে এবং ক্রিয়েটরের নিজস্ব লেখার স্টাইল অনুযায়ী খসড়া উত্তর তৈরি করে রাখবে। তবে মন্তব্যটি প্রকাশের আগে তা যাচাই, সম্পাদনা কিংবা বাতিল করার পূর্ণ নিয়ন্ত্রণ ক্রিয়েটরের হাতেই থাকবে।
প্রতিদিন অ্যাপটিতে প্রবেশের পর ক্রিয়েটররা তাদের করণীয় জরুরি কাজের একটি তালিকা বা টু-ডু লিস্ট দেখতে পাবেন; যেখানে বিগত পোস্টের এনগেজমেন্ট, নির্ধারিত লক্ষ্যের অগ্রগতি এবং গুরুত্বপূর্ণ মন্তব্যের তালিকা ক্রমানুসারে সাজানো থাকবে। প্রাথমিক ধাপে শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও কানাডার ক্রিয়েটররা অ্যাপটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন।
সম্প্রতি মেটা কেবল এই অ্যাপই নয়, আরও বেশ কিছু স্বতন্ত্র অ্যাপ উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে ফেসবুক গ্রুপের জন্য রেডিট আদলের অ্যাপ ‘ফোরাম’, বন্ধুদের মাঝে ছবি আদান-প্রদানের জন্য ‘ইনস্ট্যান্টস’, গেমিংভিত্তিক প্ল্যাটফর্ম ‘পকেট’ এবং শিশুদের জন্য এআই দিয়ে গল্প বানানোর অ্যাপ ‘স্টোরিকিট’।
সূত্র: টেক ক্রাঞ্চ
ডিজিটাল সেবা সত্ত্বেও কেন দালাল ধরে লাইসেন্স পেতে হয়, প্রশ্ন জাইমা রহমানের
বিআরটিএ কার্যালয়ে উপস্থিত হয়ে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা থেকে বাংলাদেশের সড়কব্যবস্থা ও লাইসেন্সিং প্রক্রিয়ার সার্বিক চিত্র তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ডিজিটাল প্রক্রিয়া সত্ত্বেও কেন সেবা পেতে ভোগান্তি পোহাতে হয় এবং সাধারণ মানুষ কেন দালালের ওপর নির্ভরশীল হতে বাধ্য হন—তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিস্তারিত পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন।
বুধবার (১২ আগস্ট) ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে শৈশবের খেলনা গাড়ির স্টিয়ারিং ধরে থাকা একটি ছবি যুক্ত করে এই পোস্ট দেন জাইমা রহমান। এতে তিনি জানান, দশ বছর আগে লন্ডনে প্রথম ড্রাইভিং টেস্ট দেওয়ার পর সম্প্রতি বাংলাদেশে জীবনের দ্বিতীয় ড্রাইভিং পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। তবে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পরীক্ষা পদ্ধতির পার্থক্যের কথা উল্লেখ করে তিনি বলেন, কেবল লাইসেন্স পাওয়া নয়, বাংলাদেশের সড়ক ব্যবহারের সামগ্রিক পরিবেশ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার ঘাটতিগুলো তাঁকে গভীরভাবে ভাবিয়েছে।
দেশের তরুণ ও সাধারণ চালকদের মৌলিক ক্ষোভের জায়গাগুলো চিহ্নিত করে জাইমা রহমান লিখেন, নাগরিক হিসেবে সবাই নিয়ম মেনে চলতে চাইলেও সড়কব্যবস্থা নিরাপদ বা অনুমানযোগ্য নয়। পর্যাপ্ত পারাপারের সুবিধা ছাড়া দ্রুতগতির পথ পার হওয়া, হঠাৎ শেষ হয়ে যাওয়া ফুটপাত কিংবা অনিয়ন্ত্রিত গতিতে চলা বাস-রিকশা-মোটরসাইকেলের মাঝেই চালক ও পথচারীদের ঝুঁকি নিয়ে চলতে হয়। বাস বা গাড়ির ফিটনেস এবং চালকের উপযুক্ত প্রশিক্ষণ আছে কি না, তা নিয়ে যাত্রী বা সাধারণ চালকদের কোনো নিয়ন্ত্রণ থাকে না।
বিআরটিএর ডিজিটাল সেবা উদ্যোগের প্রশংসা করলেও এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীকন্যা। তিনি বলেন, ডিজিটাল প্রক্রিয়া তখনই সার্থক হয়, যখন তা মানুষের ভোগান্তি কমায়। কিন্তু সেবা অনলাইনে শুরু হলেও সমাধানের জন্য যদি শেষ পর্যন্ত অফিসে যেতে হয়, তবে তা লেনদেন বা ঘুষের নতুন সুযোগ তৈরি করে। এ ছাড়া, জটিল প্রক্রিয়ার কারণে সাধারণ মানুষ দুর্নীতির পথ বেছে নিতে বাধ্য হন, যা বর্তমানে কোনো ব্যতিক্রমী ঘটনা না হয়ে একটি স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে।
সড়কে আইন প্রয়োগের বৈষম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি উল্লেখ করেন, নিয়ম ভঙ্গ করা গাড়ি বা বেপরোয়া চালনা দেখে নতুন চালকরা হতাশ হন এবং আইনের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলেন। ২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের তরুণ শিক্ষার্থীদের আন্দোলনের ইতিহাস টেনে জাইমা রহমান বলেন, প্রায় আট বছর পার হয়ে গেলেও আন্দোলনকারীদের তুলে ধরা উদ্বেগগুলো এখনও সমাধান হয়নি।
সড়ক নিরাপত্তাকে শুধু লাইসেন্স, ফিটনেস বা শাস্তির ফ্রেমে না দেখে সাধারণ মানুষ—যেমন শিক্ষার্থী, নারী, ডেলিভারি রাইডার বা বাসচালকের দৈনন্দিন চাহিদার আলোকে দেখার আহ্বান জানান তিনি। জাইমা রহমান জোর দিয়ে বলেন, আইন প্রয়োগকে ন্যায্য করা, হয়রানি ছাড়া অভিযোগ জানানোর পরিবেশ তৈরি করা এবং সংযোগ বা প্রভাব না থাকলেও সবার জন্য সমান সেবা নিশ্চিত করা জরুরি। সর্বোপরি, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হলে পুরো ভাবনার কাঠামোটিকেই নতুন করে সাজাতে হবে।
/আশিক
১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য ফেসবুকে নতুন অ্যাকাউন্ট ভেরিফিকেশন পদ্ধতি
সোশ্যাল মিডিয়ার বর্তমান সময়ে নিজের আসল অস্তিত্ব প্রমাণ করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফেসবুক মার্কেটপ্লেস বা বিভিন্ন গ্রুপে এখন এমন অনেক অ্যাকাউন্ট দেখা যায়, যেগুলোর ছবি অস্বাভাবিক নিখুঁত এবং বিক্রেতার আচরণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটবটের মতো। এই ধরনের ভুয়া অ্যাকাউন্ট ও অনলাইনের প্রতারণা ঠেকাতে এবার নতুন ভিডিও সেলফি ভেরিফিকেশন প্রযুক্তির ওপর জোর দিচ্ছে মেটা।
মেটার এই বিশেষ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ফেসবুক ব্যবহারকারী সত্যি কোনো প্রকৃত মানুষ কি না, তা স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা। এর মাধ্যমে অ্যাকাউন্টটির পেছনে একজন জীবিত মানুষ আছেন কি না এবং তিনি কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে স্ক্যাম করছেন কি না, তা নিশ্চিত হওয়া যাবে। এই স্বয়ংক্রিয় পরিচয় যাচাইকরণ প্রক্রিয়ায় অংশ নিতে ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত ভিডিও সেলফি রেকর্ড করতে হয়। এরপর মেটার উন্নত এআই প্রযুক্তির মাধ্যমে সেই ভিডিওর মুখের অবয়ব প্রোফাইলের ছবির সঙ্গে মিলিয়ে দেখা হয়। পাশাপাশি অ্যাকাউন্টের বিরুদ্ধে কোনো প্রতারণা বা জালিয়াতির রেকর্ড আছে কি না, তাও পরীক্ষা করা হয়। পুরো প্রক্রিয়াটি মাত্র কয়েক মিনিটের মধ্যে সম্পন্ন হয়।
মেটা কর্তৃপক্ষের তৈরি এই যাচাইকরণ প্রক্রিয়াটি মূলত মার্কেটপ্লেস, ফেসবুক ডেটিং এবং বিভিন্ন গ্রুপে স্ক্যাম বা প্রতারণা কমানোর লক্ষ্যেই বিশেষভাবে কার্যকর করা হচ্ছে। আপাতত ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিগত অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে নিরাপত্তা যাচাইয়ে এই সুবিধা বা নির্দেশনা প্রযোজ্য হবে।
অনলাইন প্রতারণা কমাতে এই উদ্যোগ সহায়ক হলেও অনেকের মনে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, এই প্রক্রিয়ায় ব্যবহারকারীকে তাদের সংবেদনশীল বায়োমেট্রিক তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সার্ভারে দিতে হচ্ছে। যদিও মেটা দাবি করেছে, যাচাইকরণ শেষে এসব ডেটা নির্দিষ্ট নিয়ম মেনে সুরক্ষিত রাখা বা মুছে ফেলা হয়।
পদ্ধতিটি আন্তর্জাতিকভাবে বিভিন্ন ধাপে রোলআউট করা হচ্ছে। মেটার মতে, এটি প্রযুক্তি বাজারের নিরাপত্তার মানদণ্ড বাড়াতে সাহায্য করবে, যার ফলে ভবিষ্যতে ফেসিয়াল ভেরিফিকেশনহীন বা ভুয়া অ্যাকাউন্টগুলো সাধারণ ব্যবহারকারীদের কাছে সহজেই শনাক্তযোগ্য ও সন্দেহজনক হিসেবে চিহ্নিত হবে।
/আশিক
এমপি গাজী নজরুলকে আরও ২টি বিয়ে করার পরামর্শ দিলেন রফিক উল্লাহ আফসারী
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী নেতা গাজী নজরুল ইসলামের ফাঁস হওয়া অন্তরঙ্গ ভিডিও এবং ব্যক্তিগত মুহূর্তের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ ও সমালোচনা করেছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা রফিক উল্লাহ আফসারী। একই সঙ্গে তিনি এমপি গাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে আরও দুটি বিয়ে করার প্রকাশ্য পরামর্শ দিয়েছেন।
গত সোমবার (২০ জুলাই ২০২৬) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিওটি ভাইরাল হওয়ার পর মঙ্গলবার (২১ জুলাই) নিজস্ব এক ভিডিও বার্তায় এসব চাঞ্চল্যকর মন্তব্য করেন এই ধর্মীয় বক্তা।
ভিডিও বার্তায় মাওলানা রফিক উল্লাহ আফসারী বলেন, "উচিত হচ্ছে আমার গাজী নজরুল ইসলাম ভাইয়ের আরও দুইটা বিয়ে করা। এটা হালাল জিনিস, এতে লজ্জার বা শরমের কিছু নেই। কিন্তু যারা স্বামী-স্ত্রীর এ ধরনের ব্যক্তিগত ভিডিও ভাইরাল করছেন, তাদের একদিন হাশরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।"
বক্তব্যে ইসলামের সাহাবিদের বৈবাহিক জীবনের নানা ঐতিহাসিক উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, দাম্পত্য জীবনে পারস্পরিক ভালোবাসা ও আন্তরিকতা ইসলামের অত্যন্ত স্বাভাবিক ও পবিত্র শিক্ষা। বিবাহিত স্বামী-স্ত্রীর মধ্যকার একদমই ব্যক্তিগত মুহূর্তের গোপন ভিডিও অন্যায়ভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে কাউকে সামাজিকভাবে হেয় করা বা বিব্রত করা কোনোভাবেই গ্রহণযোগ্য বা নীতিসম্মত কাজ হতে পারে না বলে তিনি জোর দাবি করেন।
সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের রাজনৈতিক ও সামাজিক অবস্থানের ভূয়সী প্রশংসা করে মাওলানা আফসারী আরও বলেন, "গাজী নজরুল ইসলাম ভাই, সাতক্ষীরা শহরের সম্মানিত এমপি, একামতে দ্বিনের অতন্দ্র প্রহরী এবং কোটি কোটি তৌহিদী মুসলমানের কলিজার টুকরা। তাদের স্বামী-স্ত্রীর ভেতরের ভিডিও ভাইরাল করে আপনারা ঠিক কী ধরনের শান্তি পেলেন?"
একই সাথে মূলধারার গণমাধ্যম ও সামাজিক মাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ঘটনাটিকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এটি বিরাট কোনো অপরাধ। যারা এসব চরিত্রহননের অপকর্মের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের আল্লাহর দরবারে কঠোর শান্তির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করে দেন তিনি।
উল্লেখ্য, গত সোমবার (২০ জুলাই) রাতে সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এক তরুণীর সঙ্গে একটি অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফুটেজ ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তের মধ্যেই দেশজুড়ে রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
/আশিক
পাঠকের মতামত:
- ঔপনিবেশিক উত্তরাধিকার, রাষ্ট্রগঠন ও ক্ষমতার কেন্দ্রীকরণ: স্বাধীনতা-উত্তর আফ্রিকার রাজনৈতিক ও সরকারব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ
- আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি সরকারের বিবেচনায় আছে: আইনমন্ত্রী
- কৌশলগত স্বার্থ ও মতবিরোধ মিটে গেলে পাকিস্তান-তালেবান সম্পর্ক ফের ঘনিষ্ঠ হতে পারে
- পৃথিবীর আকাশে সাময়িক ‘মিনি মুন’, ডিসেম্বরের শুরুতে ফিরবে সূর্যের কক্ষপথে
- ভারতে স্বর্ণের দাম কি ১ লাখ রুপির নিচে নামবে? বড় পতনে নতুন প্রশ্ন
- ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিপক্ষে চীন ও রাশিয়া: আব্বাস আরাগচি
- ঐক্যবদ্ধ থাকলে কেউ দেশকে তাঁবেদার বানাতে পারবে না: প্রধানমন্ত্রী
- কাতারের দোহায় বাংলাদেশ ‘এ’ দলের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে অসহায় আফগান ব্যাটাররা
- নেসেট নির্বাচনের পর জটিল সমীকরণে ইসরায়েলের রাজনীতি, কী ঘটতে যাচ্ছে আগামী মাসে
- সরকার আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
- ‘সবার আগে বাংলাদেশ’ অঙ্গীকারে উৎপাদনমুখী অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
- যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ গাজার শরণার্থী তাঁবুতে ইসরায়েলি বাহিনীর গুলি
- দেশের ১৪ জেলার নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলল আবহাওয়া অধিদপ্তর
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাসায় আসছেন মাঠকর্মীরা, হাতের নাগালে রাখবেন যেসব কাগজপত্র
- ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব বিলীন হয়ে যাবে: রাশেদ খাঁন
- টানা ৫২ ঘণ্টা ৩০ মিনিট না ঘুমিয়ে জিটিএ সিক্স শেষ করলেন আইশোস্পিড
- স্বর্ণের ধসের পর পুরোনো উচ্চতায় ফিরতে লাগতে পারে ছয় থেকে ১০ বছর
- স্বরাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রিসভায় রাখা যায় কি না বিবেচনা করার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের
- পাগলা মসজিদের ১৫ দানবাক্সে রেকর্ড পরিমান টাকা, চলছে গণনা
- বকেয়া পেনশন পরিশোধে নতুন নির্দেশনা, বদলেছে আবেদন প্রক্রিয়া
- হু হু করে কমছে স্বর্ণের দাম, আরও কমবে কি
- মুক্তিযোদ্ধাদের নিয়ে আবেগঘন বক্তব্য তারেক রহমানের
- আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ বন্ধের ঘোষণা যেসব এলাকায়
- ইরান অবরোধে বিশ্ববাণিজ্যে বড় ধাক্কা, মার্কিন নথিতেই উদ্বেগ
- সৌদি আরবে টানা দুই রাত হুতি হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য
- দেশকে অস্থিতিশীল করার চেষ্টা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি রিজভীর
- পাঁচ দফা দাবিতে ২৩ নভেম্বর থেকে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা এনসিপির
- GTA 6 মুক্তি, জেসন ও লুসিয়ার গল্পে নতুন অধ্যায়
- যুক্তরাজ্যে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ এ. মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
- ট্রাম্প-পুতিন-শি জিনপিংয়ের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক, প্রকাশ শান্তি ঘোষণা
- ‘উনি এখন লাশের অপেক্ষায় আছেন, নিজের দলের লাশ চান’: সোহেল তাজ
- গোপালগঞ্জে ডাকসু নেতার বাড়িতে হামলা, কঠোর হুঁশিয়ারি সাদিক কায়েমের
- শীতকালে সিওপিডি রোগীদের যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে
- ভোরে শক্তিশালী বিস্ফোরণে কাঁপল রিয়াদ, ৮০ তলা ভবনের কাচ ও বাইরের অংশে ক্ষয়ক্ষতি
- বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও’ বলে চিৎকার করছে বিএনপি
- দিল্লিতে বসে উসকানি দেওয়ার সুযোগ পাচ্ছেন শেখ হাসিনা, অভিযোগ নুরুল হক নুরের
- রোহিঙ্গা সংকট সমাধানে ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আইসিজের এই রায়
- ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: অভ্যন্তরীণ নিরীক্ষা
- একই দিনে লর্ডসে দুটি টি-টোয়েন্টি ম্যাচ, নতুন নজির গড়ার পথে ঐতিহাসিক ভেন্যু
- একের পর এক দাম কমছে স্বর্ণের, সাত দফার চিত্রে বড় স্বস্তি ক্রেতাদের
- ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা
- সমালোচকদের নিশানায় ট্রাম্প, শি জিনপিংয়ের বক্তব্য চলাকালীন ভিডিও নিয়ে তোলপাড়
- সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর: ‘যথেষ্ট হয়েছে, আর নয়’
- গোপালগঞ্জ শহরে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ
- বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক স্লোগান স্মরণ করিয়ে স্বাধীনতা রক্ষার ডাক দিলেন প্রধানমন্ত্রী
- পূর্ব জেরুজালেমে উত্তেজনা: পুলিশের পাহারায় আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অনুপ্রবেশ
- প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে সারা দেশে ভারি বৃষ্টি ও উপকূলে জলোচ্ছ্বাসের শঙ্কা
- শিল্প বাঁচাতে সরকারি ও বিরোধী দলের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার
- চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরলেন সংসদ নেতা
- মাঠে গোল উৎসবের দিনেই বাবা হওয়ার অনন্য অনুভূতির সাক্ষী হলেন এনদ্রিক
- ইরান অবরোধে বিশ্ববাণিজ্যে বড় ধাক্কা, মার্কিন নথিতেই উদ্বেগ
- পাল্টা কর্মসূচি বা পাহারা নয়, নিজস্ব রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে বিএনপি
- ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও নতুন বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে যে নীতি অনুসরণ করছে সরকার
- পাগলা মসজিদের ১৫ দানবাক্সে রেকর্ড পরিমান টাকা, চলছে গণনা
- সারা রাত না ঘুমিয়ে সতীর্থের কক্ষে কাটিয়েছেন বলে জানালেন জামাল ভূঁইয়া
- আওয়ামী লীগ ঠেকাতে রাজপথে নেই জামায়াত ও এনসিপি, জানাল কারণ
- বকেয়া পেনশন পরিশোধে নতুন নির্দেশনা, বদলেছে আবেদন প্রক্রিয়া
- নাটক শেষ হয়ে যাওয়ার দুশ্চিন্তা থেকে যেভাবে স্বস্তি পেলেন দর্শকরা
- ভিনিসিয়ুসের প্রাক্তন প্রেমিকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া তারকার
- পাকিস্তান আমলের চেয়েও আওয়ামী লীগ দেশের বেশি ক্ষতি করেছে: তথ্যমন্ত্রী আন্দালিব রহমান
- সংসদে বসেও টানা দুই দিন হুমকি পাওয়ার অভিযোগ এনসিপির যুগ্ম আহ্বায়কের
- আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের দায়িত্বশীলদের বক্তব্য হতাশাব্যঞ্জক: জামায়াত আমির
- আসন্ন রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্যের বাজারে বড় স্বস্তির খবর দিল সরকার
- প্রশ্নফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রশ্ন ছাপানোর পরিকল্পনা সরকারের
- নেতানিয়াহুর ওপর খুব একটা আস্থা ছিল না, নতুন স্মৃতিকথায় জানালেন জো বাইডেন








