মাঠের ফুটবলের চেয়েও বড় উদ্বেগ মানবাধিকার! বিশ্বকাপের আগে বিপাকে ফিফা

২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই মাসের কিছু বেশি সময় বাকি। প্রথমবারের মতো ৪৮টি দেশের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোয় বসতে যাচ্ছে ফুটবলের এই মহাযজ্ঞ। আগামী ১১ জুন উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
তবে মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সোমবার (৩০ মার্চ) লন্ডনভিত্তিক এই সংস্থাটি ‘মানবতার জয় আবশ্যক’ শীর্ষক এক প্রতিবেদনে জানিয়েছে, এবারের বিশ্বকাপ ‘দমন-পীড়ন ও স্বৈরাচারী কার্যকলাপের মঞ্চ’ হয়ে ওঠার ঝুঁকিতে রয়েছে।
অ্যামনেস্টির প্রতিবেদনে বিশেষ করে যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতির কঠোর সমালোচনা করা হয়েছে। সংস্থাটির মতে, ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র বর্তমানে ‘মানবাধিকার জরুরি অবস্থার’ মধ্য দিয়ে যাচ্ছে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর ‘আধাসামরিক ধাঁচের’ অভিযান, নির্বিচারে গ্রেপ্তার এবং আগ্রাসী নির্বাসন প্রক্রিয়া বিশ্বকাপের দর্শক, সাংবাদিক ও কর্মীদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। এমনকি মিনিয়াপোলিসে প্রতিবাদকারীদের ওপর হামলার মতো ঘটনা মেক্সিকোর শান্তিকামী মানুষের মধ্যেও আতঙ্ক বাড়াচ্ছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, আইভরি কোস্ট, হাইতি, ইরান এবং সেনেগালের মতো দেশগুলোর নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা ফুটবল ভক্তদের মনে বৈষম্যের উদ্বেগ তৈরি করেছে। অ্যামনেস্টির অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার বিভাগের প্রধান স্টিভ ককবার্ন বলেন, ফিফা এই টুর্নামেন্ট থেকে রেকর্ড রাজস্ব আয় করলেও তার মূল্য ভক্ত, খেলোয়াড় বা কর্মীদের দিতে বাধ্য করা যায় না। ফুটবল সাধারণ মানুষের, আর তাদের অধিকার রক্ষা করাই টুর্নামেন্টের কেন্দ্রবিন্দু হওয়া উচিত।
যদিও ফিফা একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্বকাপ আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে, তবে অ্যামনেস্টি বলছে বাস্তব চিত্র সম্পূর্ণ বিপরীত। ১৬টি আয়োজক শহরের মধ্যে মাত্র চারটি শহর তাদের মানবাধিকার পরিকল্পনা প্রকাশ করেছে, যেখানে অভিবাসন আইন প্রয়োগের নামে নিপীড়ন থেকে সুরক্ষার কোনো উল্লেখ নেই। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইরানের অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও ফিফা নির্ধারিত সময়েই ইতিহাসের বৃহত্তম এই বিশ্বকাপ আয়োজনে বদ্ধপরিকর।
সূত্র: এএফপি।
আইসিসির মাসসেরা মুকুট নাহিদ রানার মাথায়: নিউজিল্যান্ড বধে বড় স্বীকৃতি
বাংলাদেশের ক্রিকেটের নতুন গতিতারকা নাহিদ রানার সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি উজ্জ্বল পালক। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে বল হাতে গতির ঝড় তুলে ২০২৬ সালের এপ্রিল মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাসসেরার এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি জিতলেন এই তরুণ পেসার।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে মোট ৮টি উইকেট শিকার করেন নাহিদ। সিরিজের শুরুটা কিছুটা মন্থর হলেও দ্বিতীয় ম্যাচেই নিজের আসল রূপ দেখান তিনি। মাত্র ৩২ রান খরচায় তুলে নেন ৫টি উইকেট, যা কিউইদের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দেয়। চট্টগ্রামের শেষ ওয়ানডেতেও ২ উইকেট নিয়ে দলের সিরিজ জয়ে অগ্রণী ভূমিকা রাখেন তিনি। পুরো সিরিজে তাঁর গড় ছিল ১৬.৭৫ এবং ইকোনমি রেট মাত্র ৪.৪৬, যা একজন পেসারের জন্য ঈর্ষণীয়।
নাহিদ রানার এই জয় গত এক বছরের খরা কাটিয়েছে বাংলাদেশের জন্য। ২০২৫ সালের এপ্রিলের পর প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিনি আইসিসির মাসসেরা নির্বাচিত হলেন। এর আগে সর্বশেষ এই পুরস্কারটি জিতেছিলেন মেহেদী হাসান মিরাজ। উল্লেখ্য, মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষেও ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন এই ডানহাতি গতিতারকা।
পুরস্কার পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় নাহিদ জানান, নিউজিল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে এমন পারফরম্যান্স করে স্বীকৃতি পাওয়াটা দারুণ অনুভূতির। তিনি এই সাফল্যের কৃতিত্ব সতীর্থদের সমর্থন ও বিশ্বাসের ওপর দিয়েছেন। দেশের মাটিতে সিরিজ জয় এবং ব্যক্তিগত এই অর্জনকে ক্যারিয়ারের অন্যতম সেরা স্মৃতি হিসেবে ধরে রাখতে চান তিনি।
টানা দুই সিরিজে ৮টি করে উইকেট এবং আইসিসির স্বীকৃতি—সব মিলিয়ে নাহিদ রানা এখন বাংলাদেশের পেস ইউনিটের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছেন। গতির সাথে লাইন-লেন্থের এই মেলবন্ধন বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মাঝে নতুন করে আশার জাগিয়েছে।
/আশিক
সাকিবের বিস্ফোরক তথ্য: ১ কোটি টাকা দিলে নাম কাটার প্রস্তাব দেওয়া হয়েছিল
বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় নক্ষত্র সাকিব আল হাসান এখন যেন নিজ দেশেই ব্রাত্য। দীর্ঘ ক্যারিয়ারে ব্যাট-বলের লড়াইয়ে প্রতিপক্ষকে কুপোকাত করলেও, জীবনের এই পর্যায়ে এসে তাঁকে লড়াই করতে হচ্ছে মামলা আর অদৃশ্য এক দেয়ালের বিরুদ্ধে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে একটি বাংলাদেশি গণমাধ্যমকে দেওয়া সাকিবের বিস্ফোরক সাক্ষাৎকার ক্রীড়াঙ্গনে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে।
সাক্ষাৎকারের সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি ছিল মামলা থেকে নাম প্রত্যাহারের প্রস্তাব। সাকিব দাবি করেছেন, তাঁর মামলার বাদীপক্ষের সাথে সংশ্লিষ্ট একজন তাঁকে প্রস্তাব দিয়েছিলেন যে ১ কোটি টাকা দিলেই তাঁর নাম মামলা থেকে সরিয়ে নেওয়া হবে। তবে সোজাসাপ্টা উত্তরে সাকিব জানিয়েছেন, দুর্নীতির কাছে মাথা নত করবেন না তিনি। তাঁর মতে, টাকা দেওয়া মানেই অপরাধ স্বীকার করে নেওয়া, যা তিনি কখনোই করবেন না।
সাকিব আল হাসানের দেশে ফেরার পথে প্রধান অন্তরায় এখন আইনি জটিলতা ও নিরাপত্তার অভাব। তিনি সরাসরি প্রকাশ করেছেন মব জাস্টিস বা সন্ত্রাসী হামলার ভয়। তাঁর বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা থাকায় একবার ফিরলে আবারও বাইরে যেতে পারবেন কি না, তা নিয়ে গভীর অনিশ্চয়তা কাজ করছে। সাকিব বলেন, “নিরাপত্তা নিশ্চিত না হলে ফেরাটা বড় ঝুঁকি।”
রাজনীতি আর মামলার ভিড়েও সাকিবের সত্তায় এখনো ক্রিকেটই প্রধান। জাতীয় দলের জার্সি যে তিনি ভীষণ মিস করছেন, তা তাঁর কথাতেই স্পষ্ট। অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়ে সাকিব জানিয়েছেন, সুযোগ পেলে তিনি আবারও বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলতে চান। এমনকি ২০২৭ বিশ্বকাপে অংশ নেওয়ার এক সুদূরপ্রসারী স্বপ্নের কথাও তিনি ব্যক্ত করেছেন।
গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর সাকিবের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে অনেক সমালোচনা হলেও তিনি তাতে খুব একটা বিচলিত নন। রাজনীতিতে আসা নিয়ে কোনো অনুশোচনা আছে কি না—এমন প্রশ্নে তিনি জানান, সময়ের সাথে সাথে মানুষের দৃষ্টিভঙ্গি বদলায়। আজ যা ভুল মনে হচ্ছে, কয়েক বছর পর তা সঠিক হিসেবেও প্রমাণিত হতে পারে।
সময়ের সেরা অলরাউন্ডার থেকে মামলার আসামি—সাকিবের এই রূপান্তর বাংলাদেশের ক্রিকেটের এক বিষাদময় অধ্যায়। তবে শত প্রতিকূলতার মাঝেও সাকিবের কণ্ঠে ক্রিকেটে ফেরার যে আকুতি, তা তাঁর ভক্তদের মাঝে নতুন করে আশার সঞ্চার করেছে।
/আশিক
৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাস: পয়েন্ট টেবিলে সবার সেরা অপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল
২০২৬ বিশ্বকাপের ডামাডোল বাজতে শুরু করেছে। এই মাহেন্দ্রক্ষণকে সামনে রেখে ফুটবলবিশ্বের নজর এখন বিশ্বকাপের ৯৬ বছরের দীর্ঘ ইতিহাসের দিকে। ১৯৩০ থেকে ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত ২২টি আসরের পারফরম্যান্স বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে ‘অলটাইম র্যাঙ্কিং’, যেখানে শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সাম্প্রতিক দারুণ পারফরম্যান্সে এই তালিকার শীর্ষ তিনে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও।
র্যাঙ্কিংয়ের মাপকাঠি
বিশ্বকাপের এই র্যাঙ্কিং করা হয়েছে একটি নির্দিষ্ট পয়েন্ট পদ্ধতিতে—যেখানে প্রতি জয়ের জন্য ৩ পয়েন্ট এবং ড্রয়ের জন্য ১ পয়েন্ট ধরা হয়েছে। পয়েন্ট সমান হলে গোল ব্যবধান এবং এরপর মোট গোলের সংখ্যাকে টাইব্রেকার হিসেবে বিবেচনা করা হয়েছে।
বিশ্বকাপ ইতিহাসের সেরা ৫ দল
(১) অপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল (পয়েন্ট: ২৪৭)
বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল হিসেবে প্রতিটি আসরে অংশ নেওয়ার অনন্য রেকর্ড ব্রাজিলের। ১১৪ ম্যাচে ৭৬ জয় ও ১৯ ড্র নিয়ে ২৪৭ পয়েন্ট নিয়ে সবার উপরে ‘সেলেসাও’রা। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ এবং ২০০২ সালে—সব মিলিয়ে রেকর্ড পাঁচবার সোনালি ট্রফি জিতেছে তারা। ২০২৬ সালে তারা নিজেদের টানা ২৩তম বিশ্বকাপে মাঠে নামবে।
(২) ধারাবাহিক জার্মানি (পয়েন্ট: ২২৫)
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। ২০টি বিশ্বকাপে অংশ নিয়ে ১১২ ম্যাচে তাদের সংগ্রহ ২২৫ পয়েন্ট। পশ্চিম জার্মানি ও একীভূত জার্মানির মিলিত ইতিহাসে তারা ৪ বার (১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪) চ্যাম্পিয়ন হয়েছে। রেকর্ড আটবার ফাইনাল খেলা জার্মানিকে বিশ্বকাপের অন্যতম সফল ও ধারাবাহিক দল হিসেবে গণ্য করা হয়।
(৩) আর্জেন্টিনার উত্থান (পয়েন্ট: ১৫৮)
বিশ্বকাপের সর্বকালের পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এসেছে আর্জেন্টিনা। ৮৮ ম্যাচে ৪৭ জয় ও ১৭ ড্র নিয়ে তাদের সংগ্রহ ১৫৮ পয়েন্ট। ১৯৭৮, ১৯৮৬ এবং সবশেষ ২০২২—তিনটি শিরোপা রয়েছে ‘আলবিসেলেস্তে’দের ঘরে। মোট ১৮টি আসরে অংশ নেওয়া আর্জেন্টিনা ২০২৬ সালে তাদের ১৯তম বিশ্বকাপ খেলতে নামবে।
(৪) ইতালির পতন (পয়েন্ট: ১৫৬)
শিরোপার দিক দিয়ে (৪টি) আর্জেন্টিনার চেয়ে এগিয়ে থাকলেও পয়েন্টের হিসেবে চতুর্থ স্থানে নেমে গেছে ইতালি। টানা দুটি বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করতে না পারাটা তাদের পয়েন্ট তালিকায় পিছিয়ে দিয়েছে। ১৮ আসরে ৮৩ ম্যাচে ৪৫ জয় নিয়ে তাদের পয়েন্ট ১৫৬, যা আর্জেন্টিনার চেয়ে মাত্র ২ পয়েন্ট কম। ইতালির চারটি শিরোপা এসেছে ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে।
(৫) দুরন্ত ফ্রান্স (পয়েন্ট: ১৩১)
তালিকার ৫ নম্বরে জায়গা করে নিয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। বিশেষ করে গত সাত আসরের মধ্যে চারবার ফাইনালে খেলে তারা নিজেদের শক্তির জানান দিয়েছে। ১৬ আসরে ৭৩ ম্যাচে ৩৯ জয় নিয়ে তাদের সংগ্রহ ১৩১ পয়েন্ট। ১৯৯৮ ও ২০১৮ সালে শিরোপা জেতা ফ্রান্স ২০০৬ ও ২০২২ আসরে রানার্সআপ হয়ে মাঠ ছাড়ে।
বিশ্বকাপের ইতিহাস কেবল ট্রফি জয়ের গল্প নয়, বরং দীর্ঘ সময় ধরে মাঠের লড়াইয়ে শ্রেষ্ঠত্ব বজায় রাখারও প্রমাণ। ২০২৬ আসরে ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানির এই চিরকালীন দ্বৈরথ ফুটবল বিশ্বে নিশ্চিতভাবেই নতুন মাত্রা যোগ করবে।
/আশিক
পাউলো দিবালার করুণ বিদায়: জাতীয় দল ও ক্লাব দুই জায়গাতেই ব্রাত্য বিশ্বকাপজয়ী তারকা
ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল সমর্থকদের জন্য এবারের বিশ্বকাপপূর্ব খবরগুলো মিশ্র এক আবেগের জন্ম দিচ্ছে। একদিকে ব্রাজিলের উদীয়মান বিস্ময় বালক এস্তেভাওয়ের চোটের কারণে ছিটকে পড়া যেমন হতাশার, তেমনি নেইমারের ফেরার গুঞ্জন সমর্থকদের মনে নতুন আশার আলো ছড়াচ্ছে। অন্যদিকে, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা পাউলো দিবালার ক্যারিয়ারের করুণ পরিণতি ফুটবল বিশ্বের জন্য এক বিষাদময় অধ্যায় হয়ে দাঁড়িয়েছে।
ব্রাজিলিয়ান ফুটবলপ্রেমীরা ১৯ বছর বয়সী এস্তেভাওকে ঘিরেই হেক্সা জয়ের স্বপ্ন দেখছিলেন। কার্লো আনচেলত্তির অধীনে তিনি ছিলেন দলের সবচেয়ে ধারাবাহিক ফুটবলার। কিন্তু গত এপ্রিলে চেলসির হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোট তার বিশ্বকাপ স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। ফিটনেস নিয়ে নিশ্চয়তা না থাকায় কোচ তাকে ৫৫ জনের প্রাথমিক স্কোয়াডের বাইরে রেখেছেন। তবে এস্তেভাও না থাকায় কপাল খুলতে পারে নেইমারের। রদ্রিগো ও মিলিতাওয়ের মতো গুরুত্বপূর্ণ ফুটবলাররা আগে থেকেই চোটের কারণে বাইরে থাকায়, ব্রাজিলিয়ান সমর্থকদের শেষ ভরসা হিসেবে নেইমারকেই ভাবা হচ্ছে। সূত্রের খবর, নেইমারকে প্রাথমিক দলে রাখা হয়েছে, যা সেলেসাও শিবিরে বড় এক স্বস্তির খবর।
আর্জেন্টিনার পাউলো দিবালার গল্পটা অনেকটা ঝরে পড়া তারার মতো। ২০২২ বিশ্বকাপ জয়ের অংশীদার হলেও এবার স্কালোনির ৫৫ জনের প্রাথমিক দলেই জায়গা পাননি ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড। চোট ও অফ-ফর্মের কারণে তিনি এখন কেবল জাতীয় দল নয়, ক্লাবেও ব্রাত্য হয়ে পড়েছেন। চলতি মৌসুমে রোমার হয়ে মাত্র ছয়টি ম্যাচে পুরো ৯০ মিনিট খেলতে পেরেছেন তিনি। পরিস্থিতির অবনতি এতটাই যে রোমা তার সাথে চুক্তি নবায়ন করছে না এবং এখন পর্যন্ত অন্য কোনো ক্লাব থেকে তিনি প্রস্তাব পাননি। এক সময়ের মাঠ কাঁপানো এই তারকার ফুটবল ক্যারিয়ার এখন চরম অনিশ্চয়তার মুখে।
/আশিক
ইতিহাসের পাতায় নাহিদ রানা: ১৬ বছর পর দেশের মাটিতে পেসারের ফাইফার
পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে ঐতিহাসিক জয়ের নায়ক স্পিডস্টার নাহিদ রানা। ১০৪ রানের এই বিশাল জয়ে বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন তিনি। তার বিষাক্ত গতির তোপে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ম্যাচে ৪০ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করে নাহিদ রানা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে দুটি বিরল রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে নাহিদ রানা এখন প্রথম পেসার, যিনি ম্যাচের চতুর্থ ইনিংসে ৫ উইকেট নেওয়ার অনন্য কৃতিত্ব দেখিয়েছেন। এর আগে অনেক স্পিনার এই সাফল্য পেলেও কোনো বাংলাদেশি পেসার চতুর্থ ইনিংসে ৫ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করতে পারেননি। নাহিদের এই গতিময় আক্রমণই মূলত পাকিস্তানকে লক্ষ্য থেকে ছিটকে দেয়।
নাহিদ রানার এই ৫ উইকেট কেবল তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের পেস বোলিং ইউনিটের জন্য এক বড় অর্জন। ১৬ বছরেরও বেশি সময় পর দেশের মাটিতে কোনো বাংলাদেশি পেসার এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার গৌরব অর্জন করলেন। সবশেষ ২০১০ সালের জানুয়ারিতে চট্টগ্রামে ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন শাহাদাত হোসেন রাজিব। দীর্ঘ এই অপেক্ষার অবসান ঘটিয়ে নাহিদ প্রমাণ করলেন দেশের মাটিতেও পেসাররা ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন।
মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জয়ের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে নাহিদ রানার তোপে ১৬৩ রানেই গুটিয়ে যায় শান মাসুদের দল। ১০৪ রানের এই জয়ে ২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।
/আশিক
মিরপুরে ইতিহাস: দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানকে হারাল বাংলাদেশ!
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো দেশের মাটিতে টেস্ট ম্যাচে পাকিস্তানকে হারানোর গৌরব অর্জন করল নাজমুল হোসেন শান্তর দল। মিরপুর টেস্টে সফরকারীদের ১০৪ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে টানা ১১ ম্যাচ হারের সেই দীর্ঘ আক্ষেপ মিটিয়ে ঘরের মাঠে এলো এই ঐতিহাসিক জয়।
২৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই ইমাম-উল হককে ফিরিয়ে শুভসূচনা করেন তাসকিন আহমেদ। এরপর আব্দুল্লাহ ফজল ৬৬ ও সালমান আগা ২৬ রান করে প্রতিরোধের চেষ্টা করলেও টাইগার বোলারদের তোপে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিশেষ করে স্পিডস্টার নাহিদ রানা আজ ছিলেন রুদ্ররূপে। মাত্র ৪০ রানে ৫ উইকেট নিয়ে সফরকারীদের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দিয়ে তাইজুল ও তাসকিন ২টি করে উইকেট শিকার করেন। ১৬৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস।
প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও মুমিনুল-মুশফিকের ফিফটিতে ৪১৩ রান করেছিল বাংলাদেশ। জবাবে পাকিস্তান আজান আওয়াইসের শতকে ৩৮৬ রান সংগ্রহ করলে ২৭ রানের লিড পায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে শান্তর ৮৭ ও মুমিনুলের ৫৬ রানের ওপর ভর করে ৯ উইকেটে ২৪০ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। দিনশেষে সেই পুঁজিকেই বড় জয়ের হাতিয়ারে রূপান্তর করেন বাংলাদেশের বোলাররা।
এর আগে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইটওয়াশ করার রেকর্ড থাকলেও দেশের মাটিতে জয় ছিল অধরা। ২৩ বছরের দীর্ঘ অপেক্ষার পর মিরপুরের মাটিতে এল এই স্মরণীয় সাফল্য। অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর অর্জনের মুকুটে যোগ হলো আরও একটি রঙিন পালক।
/আশিক
১৩ রানের আক্ষেপ ও হাতছাড়া বিশ্বরেকর্ড: শান্তর বিদায়ে চাপে বাংলাদেশ
মিরপুর টেস্টের পঞ্চম দিনে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৮৭ রানের লড়াকু ইনিংস সত্ত্বেও তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্বাগতিকদের মিডল অর্ডার। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ২৬৮ রান।
প্রথম ইনিংসে ১০১ রানের অনবদ্য সেঞ্চুরি করা শান্ত আজ ব্যক্তিগত ৮৭ রানে নোমান আলীর বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন। মাত্র ১৩ রানের জন্য তিনি ক্যারিয়ারের তৃতীয়বারের মতো এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির বিশ্বরেকর্ডটি মিস করলেন। এই কীর্তি গড়লে তিনি সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নারের মতো কিংবদন্তিদের পাশে বসার সুযোগ পেতেন।
চতুর্থ দিনের লিডকে বড় করতে আজ ক্রিজে এসেছিলেন শান্ত ও মুশফিক। কিন্তু দিনের শুরুতেই মাত্র ২২ রানে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। লিটন দাসও আস্থার প্রতিদান দিতে পারেননি, শাহিন আফ্রিদির শিকার হওয়ার আগে করেছেন মাত্র ১১ রান। অধিনায়ক শান্ত ফেরার পর মিরাজ, তাইজুল ও তাসকিনরা দ্রুত বিদায় নিলে বাংলাদেশ ইনিংস ঘোষণা করতে বাধ্য হয়। পাকিস্তানের হয়ে হাসান আলী ও নোমান আলী ৩টি করে উইকেট শিকার করেন।
পাকিস্তানের লক্ষ্য ২৬৮ রান। হাতে রয়েছে পুরো দুই সেশন। চতুর্থ দিন শেষে পাকিস্তানি ব্যাটার সালমান আগা জানিয়েছিলেন, ২৫০ রানের আশেপাশে লক্ষ্য পেলে তারা জয়ের জন্য ঝাঁপিয়ে পড়বেন। এখন কন্ডিশন ও আবহাওয়ার ওপর নির্ভর করছে মিরপুর টেস্টের ভাগ্য। বাংলাদেশের বোলারদের সামনে এখন চ্যালেঞ্জ পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে আটকে দিয়ে ম্যাচ বাঁচানো কিংবা জয় ছিনিয়ে আনা।
/আশিক
হেক্সা জয়ের লক্ষ্যে ব্রাজিলের ৫৫ সদস্যের স্কোয়াড ঘোষণা
২০২৬ ফিফা বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়ছে ফুটবল বিশ্বে। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার পর এবার নিজেদের ৫৫ সদস্যের বিশাল প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (CBF)। এই তালিকায় অভিজ্ঞতার পাশাপাশি তরুণ তুর্কিদের সমন্বয় ঘটিয়েছেন সেলেসাও কোচ।
ব্রাজিল ভক্তদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো দলে নেইমারের উপস্থিতি। চোট কাটিয়ে বর্তমানে সান্তোসে খেলা এই মহাতারকাকে ঘিরেই হেক্সা জয়ের স্বপ্ন বুনছে ব্রাজিল। তার সঙ্গে আক্রমণভাগে থাকছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র, বার্সেলোনার রাফিনহা এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেল্লির মতো বিধ্বংসী তারকারা।
ভবিষ্যতের কথা মাথায় রেখে স্কোয়াডে একঝাঁক নতুন মুখ যুক্ত করা হয়েছে। চেলসির এস্তেভাও ও জোয়াও পেদ্রোর পাশাপাশি লিওঁতে খেলা এনড্রিক এবং বোর্নমাউথের রায়ানকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। এছাড়া ব্রাজিলিয়ান ঘরোয়া লিগে আলো ছড়ানো পেড্রো ও কাইও জর্জকেও রাখা হয়েছে প্রাথমিক তালিকায়। রক্ষণভাগে অভিজ্ঞ থিয়াগো সিলভার সাথে মারকুইনহোস ও গ্যাব্রিয়েল মাগালহায়েসের মতো নির্ভরতা বজায় রেখেছে ব্রাজিল।
ব্রাজিলের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক
অ্যালিসন বেকার, এডারসন, বেন্তো, হুগো সুজা, জন, কার্লোস মিগুয়েল।
রক্ষণভাগ
মারকুইনহোস, থিয়াগো সিলভা, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ব্রেমার, লিও পেরেইরা, ইবানেজ, অ্যালেক্সসান্দ্রো, ফাব্রিসিও ব্রুনো, বেরালদো, ভিটোর রেইস, মুরিলো, ওয়েসলি, দানিলো, পাওলো হেনরিকে, ভিটিনহো, অ্যালেক্স সান্দ্রো, ডগলাস সান্তোস, লুসিয়ানো জুবা, কাইও হেনরিকে, কাইকি, কার্লোস অগাস্তো।
মধ্যমাঠ
ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, ফাবিনহো, আন্দ্রে সান্তোস, দানিলো, লুকাস পাকেতা, গ্যাব্রিয়েল সারা, জোয়াও গোমেজ, আন্দ্রেয়াস পেরেইরা, জোয়েলিন্টন, গারসন, ম্যাথিউস পেরেইরা।
আক্রমণভাগ
ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, ম্যাথিউস কুনিয়া, লুইজ হেনরিকে, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, জোয়াও পেদ্রো, এস্তেভাও, নেইমার, এনড্রিক, রায়ান, অ্যান্তোনি, ইগর থিয়াগো, পেড্রো, রিচার্লিসন, ইগর জেসুস, কাইও জর্জ।
/আশিক
আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা: ঘরোয়া লিগের দাপট ও নতুন মুখের চমক
২০২৬ বিশ্বকাপের আনুষ্ঠানিক পর্দা ওঠার মাত্র এক মাস বাকি থাকতে ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA)। ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসিকে কেন্দ্র করে সাজানো এই তালিকায় থাকা ফুটবলারদের মধ্য থেকেই বিশ্বকাপের চূড়ান্ত ২৬ জনের দল বেছে নেবেন কোচ লিওনেল স্কালোনি।
লিওনেল স্কালোনির ঘোষিত এই তালিকায় আর্জেন্টিনার ঘরোয়া লিগের ব্যাপক প্রভাব দেখা গেছে। রিভার প্লেটের ৬ জন এবং বোকা জুনিয়র্সের ৪ জন খেলোয়াড় জায়গা পেয়েছেন। এছাড়া ঘরোয়া লিগের আরও কিছু পরিচিত মুখ যুক্ত করেছেন স্কালোনি, যেমন— রেসিং ক্লাবের গ্যাব্রিয়েল রোহাস এবং গোলরক্ষক ফাকুন্দো কামবেসেস।
প্রাথমিক এই তালিকায় এমন কিছু নাম রয়েছে যারা এর আগে স্কালোনির অধীনে কোনো ম্যাচ খেলেননি। এদের মধ্যে জার্মানির হামবুর্গ এসভি-তে খেলা নিকোলাস কাপালদো, গেতাফে’র জাইদ রোমেরো এবং পারমার মাতেও পেলেগ্রিনো অন্যতম। তরুণ প্রতিভাদের মধ্যে চেলসিতে খেলা আলেহান্দ্রো গারনাচো এবং রোমায় দুর্দান্ত ফর্মে থাকা মাতিয়াস সুলে তালিকায় স্থান পেয়েছেন। এছাড়া জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিও তালিকায় রয়েছেন, যদিও চ্যাম্পিয়ন্স লিগে ভিনিসিয়ুসের প্রতি আপত্তিকর আচরণের কারণে ফিফা তার ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে।
খেলোয়াড়রা নিজ নিজ ক্লাবের খেলা শেষ করে আর্জেন্টিনার এজিজায় এএফএ-র ক্যাম্পে যোগ দেবেন। জুনের শুরুতে দলটি যুক্তরাষ্ট্রের কানসাসে পাড়ি জমাবে, যেখানে তারা বিশ্বকাপের বেস ক্যাম্প স্থাপন করবে। মূল আসর শুরুর আগে আর্জেন্টিনা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৬ জুন টেক্সাসে হন্ডুরাস এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ১৬ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক
এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো কামবেসেস, সান্তিয়াগো বেলত্রান।
রক্ষণভাগ
অগুস্তিন জিয়াই, গঞ্জালো মনতিয়েল, নাহুয়েল মলিনা, নিকোলাস কাপালদো, কেভিন ম্যাকঅ্যালিস্টার, লুকাস মার্তিনেজ কুয়াত্রা, মার্কোস সেনেসি, লিসান্দ্রো মার্তিনজ, নিকোলাস ওতামেন্দি, জার্মান পেজ্জেলা, লিওনার্দো বালের্দি, ক্রিশ্চিয়ান রোমেরো, লাউতারো ডি ললো, জাইদ রোমেরো, ফাকুন্দো মেদিনা, মার্কোস আকুনিয়া, নিকোলাস তাগলিয়াফিকো, গ্যাব্রিয়েল রোহাস।
মধ্যমাঠ
ম্যাক্সিমো পেরোনে, লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, আনিবাল মোরেনো, মিল্টন ডেলগাদো, অ্যালান ভ্যারেলা, এজেকুয়েল ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এজেকুয়েল পালাসিওস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, জিওভানি লো সেলসো, নিকোলাস ডমিঙ্গুয়েজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া, ভ্যালেন্টিন বার্কো।
আক্রমণভাগ
লিওনেল মেসি, নিকোলাস পাজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো, থিয়াগো আলমাদা, টমাস আরান্দা, নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গারনাচো, জুলিয়ানো সিমিওনে, মাতিয়াস সুলে, ক্লাউদিও এচেভেরি, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, সান্তিয়াগো কাস্ত্রো, লাউতারো মার্তিনেজ, হোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ, মাতেও পেলেগ্রিনো।
/আশিক
পাঠকের মতামত:
- ইতিহাসে যুক্তরাষ্ট্রের পরাজয় স্বর্ণাক্ষরে লেখা থাকবে
- টানা ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল আজহায় প্রশাসনের বড় সিদ্ধান্ত
- টানা ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল আজহায় প্রশাসনের বড় সিদ্ধান্ত
- ইরান যুদ্ধের ফাঁদে খোদ ট্রাম্প: জ্বালানি ও মূল্যস্ফীতির চাপে মার্কিন অর্থনীতি
- আইসিসির মাসসেরা মুকুট নাহিদ রানার মাথায়: নিউজিল্যান্ড বধে বড় স্বীকৃতি
- ১৪ মে: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ মে: শেয়ারবাজারে লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড চরভদ্রাসন, ব্যাপক ক্ষয়ক্ষতি
- কোচিং বাণিজ্যের অবসান চান থালাপতি বিজয়: মেডিকেল ভর্তিতে নতুন প্রস্তাব
- সার্বভৌমত্বে ছাড় নেই: বেইজিংয়ে ট্রাম্পকে শির চূড়ান্ত সতর্কবার্তা
- ১৩ বছর পর কাঠগড়ায় দীপু মনি: শাপলা চত্বরের ঘটনার বিচার শুরু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে
- শিরিন শারমিন ও তারেক রহমান ছিলেন একই ব্যাচের: ঢাবির স্মৃতিচারণে আসিফ নজরুল
- সাকিবের বিস্ফোরক তথ্য: ১ কোটি টাকা দিলে নাম কাটার প্রস্তাব দেওয়া হয়েছিল
- শি জিনপিংকে মহান নেতা অভিহিত করলেন ট্রাম্প: বেইজিংয়ে সম্পর্কের নতুন মোড়
- দুপুরের মধ্যে ১০ জেলায় কালবৈশাখীর শঙ্কা: ১ নম্বর সতর্কসংকেত
- ইরান ইস্যুতে অগ্রগতির দাবি জেডি ভ্যান্সের: ট্রাম্পের রেড লাইন কি পূরণ হবে?
- আজ বৃহস্পতিবার: ঢাকার কোন কোন এলাকার মার্কেট বন্ধ জানুন
- ঈদের আগে নতুন নোটের সংকট: ১৬ হাজার কোটির চাহিদায় মিলছে মাত্র অর্ধেক
- সোনার বাজারে আগুনের হল্কা: নতুন উচ্চতায় পৌঁছেছে ২২ ক্যারেট
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- বেইজিংয়ে মুখোমুখি ট্রাম্প ও শি জিনপিং: বিশ্ব তাকিয়ে গ্রেট হল অব দ্য পিপলে
- ডোনাল্ড ট্রাম্পের পর এবার নেতানিয়াহু: নারায়ণগঞ্জের খামারে দর্শনার্থীদের ভিড়
- শত্রুর কল্পনাকেও হার মানাবে আমাদের গোপন শক্তি: ইরানি সেনা মুখপাত্র
- মৃত ঘোষণা, কবর খোঁড়ার পর নড়েচড়ে উঠলেন যুবক
- সবার অনার্স-মাস্টার্স করার প্রয়োজন নেই, চাই কারিগরি দক্ষতা: মাহদী আমিন
- ১০ উপজেলায় শুরু হচ্ছে শিশু স্বর্গ: বিশেষ শিশুদের জন্য প্রধানমন্ত্রীর উপহার
- যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে চীনকে জামিনদার চায় ইরান
- ৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাস: পয়েন্ট টেবিলে সবার সেরা অপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল
- সরকারি কর্মচারীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসছে নতুন পে স্কেল
- ভারতের কাছে মেরুদণ্ড বিক্রি করেছে এই সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী
- রাত ৮টার মধ্যে ৭ জেলায় ঝোড়ো হাওয়ার শঙ্কা: আবহাওয়া অফিসের সতর্কতা
- পদ্মা ব্যারেজ আমাদের স্বার্থ, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই: পানিসম্পদমন্ত্রী
- লুটপাটের অর্থনীতি ঠিক করতে লাগবে ২ বছর: তথ্যমন্ত্রী
- একনেকে ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- ১১ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজ: ওয়াশিংটন-বেইজিং সম্পর্কে নতুন ফাটল
- সচিবালয় থেকে কোরবানির পশুর চামড়ার বাজারদর চূড়ান্ত করল মন্ত্রণালয়
- নানিয়ারচর জোন (১৭ ই বেংগল) কর্তৃক অসুস্থ রোগীর চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান
- ১৩ মে: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ১৩ মে: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ মে: শেয়ারবাজারে লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- আলোচনায় ফেরার জন্য মার্কিনীদের সামনে ইরানের ৫ শর্ত: তেহরানের অনড় অবস্থান
- পশুর হাটে এবার প্রেসিডেন্ট হাজির! ট্রাম্প দেখতে মানুষের ঢল
- পাউলো দিবালার করুণ বিদায়: জাতীয় দল ও ক্লাব দুই জায়গাতেই ব্রাত্য বিশ্বকাপজয়ী তারকা
- দুপুরের মধ্যে আট অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস: ১ নম্বর সতর্ক সংকেত
- হামের দুর্যোগে ৪০০ প্রাণ: দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর
- পুতিনের হাতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র: সারমাত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা
- আগে দাড়ি-টুপিকেও সন্দেহের চোখে দেখা হতো: তথ্যমন্ত্রী
- চীন-বাংলাদেশ বন্ধুত্বে নতুন মাত্রা: স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিপুল পরিমাণ পোলিও টিকা অনুদান
- অনলাইনেই মিলছে ঈদের শতভাগ টিকিট: আজ ২৩ মে’র টিকিট বিক্রির শুরু
- ইরানের ভেতরে সৌদির গোপন হামলা: মধ্যপ্রাচ্যে যুদ্ধের নতুন মোড়
- সোনার বাজারে আগুনের হল্কা: নতুন উচ্চতায় পৌঁছেছে ২২ ক্যারেট
- কেন বাড়ছে সোনার দাম? রেকর্ড উচ্চতায় দাঁড়িয়ে দেশের জুয়েলারি বাজার
- তামিলনাড়ুতে ‘থালাপতি’ যুগের সূচনা: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়
- আজ শনিবারের নামাজের সময়সূচি: জোহর থেকে এশার পূর্ণাঙ্গ তালিকা
- আকাশচুম্বী দামে থমকে আছে স্বর্ণ: সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে অলঙ্কার
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়ক নির্মাণকাজের উদ্বোধন
- পুঁথিগত বিদ্যা নয়, নজর দিন উদ্ভাবনে: ঢাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রথম সেশনে দাপুটে বোলিংয়ে পাকিস্তানের ওপর নিয়ন্ত্রণ বাংলাদেশের
- জেনে নিন আজকের আবহাওয়ার হালচাল
- আজকের পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি প্রকাশ
- হেক্সা জয়ের লক্ষ্যে ব্রাজিলের ৫৫ সদস্যের স্কোয়াড ঘোষণা
- দেশের ইতিহাসে স্বর্ণের দামে নতুন রেকর্ড
- জুমার ৫ আমল বদলে দিতে পারে পুরো সপ্তাহ
- সাজিদা হত্যা ও পিতার মৃত্যু: ওসির অপসারণ দাবিতে উত্তাল কালিগঞ্জ








