রেশনিং না পর্যাপ্ত মজুত—কোনটি সত্য? পেট্রোল পাম্পে অস্থিরতা চরমে

সারাদেশে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং ব্যবস্থা চালুর পর পেট্রোল পাম্পগুলোতে সৃষ্টি হওয়া বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। বুধবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক সরকারের দ্বৈত অবস্থানের সমালোচনা করেন।
তিনি অভিযোগ করেন, সরকার একদিকে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত থাকার কথা বলছে, আবার অন্যদিকে রেশনিং বা তেলের সীমা নির্ধারণ করে দেওয়ার নির্দেশ দিচ্ছে। এই বিপরীতমুখী বার্তার কারণে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি হয়েছে, যার ফলে পাম্পগুলোতে দীর্ঘ সারি এবং বিশৃঙ্খলা দেখা দিচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রেশনিং ব্যবস্থা কার্যকর করতে গিয়ে পাম্প কর্মীরা গ্রাহকদের রোষানলে পড়ছেন। দেশের বিভিন্ন স্থানে পাম্পে হামলা ও কর্মীদের ওপর শারীরিক আক্রমণের ঘটনা ঘটছে, যার মধ্যে সুনামগঞ্জে এক কর্মচারীকে ছুরিকাঘাতের ঘটনাও রয়েছে। পাম্প মালিকদের দাবি, গত বছরের তুলনায় বর্তমানে তেলের ব্যবহার প্রায় ৩০ শতাংশ বাড়লেও সরবরাহ কমানো হয়েছে ১০ শতাংশের বেশি, যা মাঠ পর্যায়ে তীব্র সংকট তৈরি করেছে।
এছাড়া রাইড শেয়ারিং মোটরসাইকেলের জন্য কাগজপত্র যাচাই করে তেল দেওয়ার নির্দেশনাকে তারা অবাস্তব ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলে অভিহিত করেছেন। এমনকি মনিটরিংয়ের নামে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে পাম্প মালিকদের সামাজিকভাবে হেয় করা হচ্ছে বলেও তারা ক্ষোভ প্রকাশ করেন।
বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আট দফা দাবি জানিয়েছে সংগঠনটি। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— প্রতিটি ফিলিং স্টেশনে পুলিশের পাশাপাশি সেনা সদস্য মোতায়েন করা, মোটরসাইকেলে তেল সরবরাহে কোনো বিভাজন না রাখা এবং ছোট-বড় সব পাম্পে সমানভাবে তেল সরবরাহ নিশ্চিত করা।
এছাড়া বিপণন কোম্পানিগুলোর মাধ্যমে তেলের সরবরাহ বাড়ানো এবং মনিটরিংয়ের নামে হয়রানি বন্ধের দাবিও জানানো হয়েছে। সংগঠনের সভাপতি হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব দাবি দ্রুত বাস্তবায়ন করে নিরাপত্তা নিশ্চিত করা না হলে তারা পাম্প পরিচালনা বন্ধের মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন।
/আশিক
জ্যাম এড়াতে জেনে নিন আজ রাজধানীর কোথায় কী কর্মসূচি
বুধবার (১১ মার্চ) রাজধানী ঢাকার জনজীবন ও রাজনৈতিক অঙ্গন বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করবে। দিনের শুরুতেই প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মিরপুরে অবস্থিত বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয় পরিদর্শনে যাবেন। দুপুরের এই সরকারি সফরের পর বিকেলে তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন।
বিকেল ৪টায় কাকরাইলের হোটেল রাজমনি ঈশা খাঁয় বাংলাদেশ জন অধিকার পার্টির ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর সন্ধ্যায় পুরান ঢাকার বকশিবাজারে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী।
অন্যদিকে, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান দুপুর আড়াইটার দিকে গাবতলী বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শনে যাবেন। এই সফরে তিনি পরিবহন মালিক, শ্রমিক এবং সাধারণ যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং স্থানীয় দোকানদারদের সমস্যার খোঁজ নেবেন।
সংসদ সদস্যের এই ঝটিকা সফরে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাঁর সাথে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। গাবতলীর মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে এই মুভমেন্টের কারণে দুপুর ও বিকেলের দিকে ওই এলাকায় কিছুটা যানজট সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
একই দিনে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে একটি গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির মেডিকেল জোন। শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এই সেমিনারে ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তন এবং পেশিশক্তি প্রদর্শনের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হবে। প্রায় একই সময়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে ‘গণভোটের রায় বাস্তবায়নে অনীহা: উদ্বিগ্ন নাগরিক সমাজ’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।
সংগঠনের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে দেশের বিশিষ্ট আলেম-উলামা, বুদ্ধিজীবী এবং রাজনৈতিক প্রতিনিধিরা তাঁদের সুচিন্তিত মতামত তুলে ধরবেন। রাজধানীর এসব বিভিন্নমুখী কর্মসূচির কারণে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যাতায়াতের সময় সাধারণ মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হতে পারে।
/আশিক
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রমজানের ২০তম দিনে, মঙ্গলবার (১০ মার্চ) দক্ষিণ শ্রীপুর বাজার চত্বরে আয়োজিত এ ইফতার মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ জুলফিকার আলী এবং সঞ্চালনা করেন মোঃ নূরুজ্জামান পাড়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির নেতা শেখ নুরুজ্জামান, কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুল,উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য মাওলানা সালাউদ্দিন এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান হুকুম।এসময় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, জামায়াতে ইসলামী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই পবিত্র মাসে সমাজে পারস্পরিক সম্প্রীতি, মানবিকতা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। একই সঙ্গে দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
১৭ বছর ধরে খালের গেট দখল! সাতক্ষীরায় জলাবদ্ধতার আতঙ্কে গ্রামবাসী

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়ণপুর গ্রামে প্রায় ১৭ বছর ধরে একটি সরকারি খাস খালের পানি চলাচলের গেট বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। এতে প্রতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হওয়ায় চরম দুর্ভোগে পড়ছেন এলাকাবাসী।এ ঘটনায় পশ্চিম নারায়ণপুর গ্রামের বাসিন্দা জবেদ আলী সরদারের ছেলে মো. জয়নাল আবেদীন এলাকাবাসীর পক্ষে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভাড়াশিমলা ও নারায়ণপুর মৌজার একটি সরকারি খাস খাল দিয়ে এলাকার বৃষ্টির পানি নিষ্কাশন হয়ে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা নিরসন হয়ে আসছিল। কিন্তু প্রায় ১৭ বছর আগে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি খালের পানি চলাচলের গেট বন্ধ করে জবরদখল করে নেন। পরে তারা নিজেদের সুবিধামতো পানি উত্তোলন ও বন্ধ করে রাখার কারণে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। ফলে বর্ষা মৌসুমে পশ্চিম নারায়ণপুরসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা পানিবন্দী হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
লিখিত অভিযোগে বিবাদী হিসেবে ভাড়াশিমলা গ্রামের শেখ নূর আহম্মদের ছেলে শেখ জামিরুল ইসলাম ও মনিরুল ইসলাম, মৃত শেখ শাহাজানের ছেলে শেখ খায়রুল ইসলাম, শেখ মনিরুল ইসলামের ছেলে রানা এবং সাবিরুল ইসলামের ছেলে শেখ রকিবুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ-২০২৬) বিকেলে সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে খালের পানি চলাচলের পথ বন্ধ থাকায় বর্ষা মৌসুমে পশ্চিম নারায়ণপুরসহ আশপাশের এলাকা জলাবদ্ধতার ঝুঁকিতে থাকে।
এ সময় ভাড়াশিমলা ইউনিয়নের মৃত মাহমুদ সরদারের ছেলে মহসিন আলী, জবেদ আলী সরদারের ছেলে জয়নাল আবেদীন, জাকির হোসেন, হাফিজুর রহমান, খান মাহবুবুর রহমান হাসু, ইউসুফ রাব্বি এবং স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলামসহ কয়েকজন গ্রামবাসী সাংবাদিকদের জানান, বিষয়টি নিয়ে তারা বহুবার প্রতিবাদ ও উদ্যোগ নিলেও প্রভাবশালীদের কারণে এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি।
গ্রামবাসীরা আরও জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে গত ৪ মার্চ ২০২৬ তারিখে খালটি মাপজরিপ করে উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হলেও অভিযুক্তরা তা মানছেন না এবং জবরদখল বজায় রেখেছেন।ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, খালটি উন্মুক্ত করার চেষ্টা করলে তাদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে সরকারি খাস খালটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি আসন্ন বর্ষা মৌসুমের আগেই সমস্যার স্থায়ী সমাধান করার দাবি জানিয়েছেন তারা।
কুসিকের প্রশাসক পদে আলোচনায় ৫ বিএনপি নেতা

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সম্প্রতি দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের পর এবার আলোচনায় কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। জেলার রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। কে হচ্ছেন প্রশাসক? মন্ত্রী নাকি এমপির অনুসারীজানা গেছে, কৃষি, মৎস ও খাদ্যমন্ত্রী হাজী আমিন উর রশীদ ইয়াছিন এবং সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর ৫ অনুসারী কেন্দ্রে জোর লবিং চালিয়ে যাচ্ছেন।বহিষ্কারাদেশ প্রত্যাহারে তৎপরতা চালাচ্ছেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার। দুজনই দলে ফিরে রাজনৈতিক অথবা প্রশাসনিক পদ পেতে দৌড়ঝাঁপ চালাচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, কৃষি, মৎস ও খাদ্য মন্ত্রী হাজী আমিন উর রশীদ ইয়াছিনের অনুসারী কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, মন্ত্রীর ছোট ভাই মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার দৌড়ঝাঁপ করছেন। একই পদের জন্য লবিং করছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর অনুসারী মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। তাছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সদস্য কাউসার জামান বাপ্পির নাম আলোচনায় রয়েছে।
এদিকে কুমিল্লা সিটি নির্বাচনে অংশগ্রহণের জন্য এসব নেতারা প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তাদের সমর্থক এবং অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ রাজনৈতিক প্ল্যাটফর্মে আলোচনা চালাচ্ছেন। কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, রাজনীতির শুরু থেকেই আমি জনগণের সেবায় নিয়োজিত। মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছি। সিটি করপোরেশনের সুযোগ পেলে নগরবাসীর জন্য নিজের সবটুকু উজাড় করে কাজ করতে চাই।
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু বলেন, কুমিল্লা নগরীর অনেক মৌলিক সমস্যা রয়েছে। আমি সুযোগ পেলে নিজের সবটুকু অভিজ্ঞতা কাজে লাগাব। দল যদি প্রশাসক হিসেবে সুযোগ দেয়, আমি প্রস্তুত আছি। তাছাড়া সিটি নির্বাচন হলে মেয়র পদে নির্বাচনের জন্যও আমার প্রস্তুতি রয়েছে। মনিরুল হক সাক্কু বলেন, আমি বিএনপির পদে না থাকলেও দলের জন্য নিবেদিতভাবে কাজ করছি। গত নির্বাচনে আমার কর্মকাণ্ড সম্পর্কে দলের হাইকমান্ড অবগত রয়েছে। আগামীতে দল যদি সুযোগ দেয়, আমি যেকোনো জায়গায় কাজ করতে প্রস্তুত।
তিনি বলেন, নগরবাসীর জন্য দীর্ঘ সময় কাজ করছি। নির্বাচন এলেই এ নগরীর বাসিন্দারা আমাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেয়। সূত্র জানায়, ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর এ পর্যন্ত তিনবার নির্বাচন ও একবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে কুমিল্লা সিটি করপোরেশনে দুইবার প্রশাসক নিয়োগ দেওয়া হয়। বর্তমান প্রশাসকের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত সচিব মো. শাহআলম।
জ্বালানি রেশনিংয়ে স্থবির রাজধানী: গণপরিবহন সংকটে যাত্রী ভোগান্তি
রাজধানীতে জ্বালানি তেলের রেশনিং পদ্ধতি কার্যকর হওয়ার পর থেকে গণপরিবহন সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। পরিবহন সংশ্লিষ্টদের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী পর্যাপ্ত জ্বালানি না মেলায় রাস্তায় বাসের সংখ্যা কমিয়ে দিতে হচ্ছে। এতে একদিকে যেমন যাত্রীদের যাতায়াতে দুর্ভোগ বাড়ছে, অন্যদিকে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জ্বালানির পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও সংকটের গুজবে সাধারণ মানুষের অতিরিক্ত তেল কেনার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে পরিচালিত ট্রাস্ট এনার্জির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জামাল হোসেন জানিয়েছেন, সরকার নির্ধারিত রেশনিং নীতি অনুসরণ করেই তেল সরবরাহ করা হচ্ছে এবং মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে মাঠপর্যায়ের চিত্র ভিন্ন। নিয়ম অনুযায়ী একটি লোকাল বাসের জন্য দিনে ৭০-৮০ লিটার এবং দূরপাল্লার বাসের জন্য ২০০-২২০ লিটার ডিজেল বরাদ্দ থাকলেও গত কয়েক দিন ধরে চালকরা ২০-২৫ লিটারের বেশি তেল সংগ্রহ করতে পারছেন না। রাজধানীর মহাখালী, খিলক্ষেত, কুড়িল ও উত্তরা এলাকার বিভিন্ন পাম্প ঘুরে দেখা গেছে, অধিকাংশ স্টেশনে 'তেল নেই' সাইনবোর্ড ঝুলছে।
জ্বালানি সংকটের কারণে লোকাল বাস চালকরা তাদের ট্রিপ সংখ্যা কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন। চালকদের মতে, যানজটের এই শহরে দৈনিক অন্তত দুই থেকে তিনটি ট্রিপ সম্পন্ন করতে যেখানে ৫০ থেকে ৭০ লিটার তেলের প্রয়োজন, সেখানে মাত্র ২০ লিটার তেল দিয়ে গাড়ি চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। গাজীপুর ও গুলিস্তান রুটে চলাচলকারী একাধিক চালক জানিয়েছেন, বারবার পাম্পে গিয়েও চাহিদার সামান্য অংশ মেলায় তাদের সময়ের অপচয় হচ্ছে এবং মালিকের নির্ধারিত ট্রিপ পূর্ণ করা সম্ভব হচ্ছে না। ব্যক্তিগত গাড়ির চালকরাও অভিযোগ করেছেন যে, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদামতো জ্বালানি পাওয়া যাচ্ছে না।
জ্বালানি খাতের এই অস্থিরতা নিরসনে সরকারের পক্ষ থেকে সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস দেওয়া হলেও ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ও তেলের স্বল্পতা কাটছে না। গণপরিবহন মালিকরা মনে করছেন, দ্রুত এই সংকটের সমাধান না হলে রাজধানীর যাতায়াত ব্যবস্থা স্থবির হয়ে পড়তে পারে। সংকটের গুজব ছড়িয়ে পড়ায় অনেকে ব্যক্তিগতভাবে তেল মজুদ করার চেষ্টা করায় কৃত্রিম সংকট আরও ঘনীভূত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
/আশিক
দেবিদ্বারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত: যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
“আজকের পদক্ষেপ, আগামী ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লার দেবিদ্বারে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল আওয়াল খন্দকার।
আবেদা-মান্নান ফাউন্ডেশেন এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এটিএম সাইফুল ইসলাম মাসুম এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা মৎস কর্মকর্তা সুব্রত গোস্বামী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.মাহমুদুল হাসান, উপজেলা অনসার ভিডিবি অফিসার বিলকিছ খানম, দেবিদ্বার থানার সাব-ইন্সপেক্টর (SI) মো.তানভীর হাসান প্রমুখ।এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও নারী উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর সমান সুযোগ নিশ্চিতকরণ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সমাজের সর্বস্তরে নারীর মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।বক্তারা বলেন, নারীদের ক্ষমতায়ন ও কন্যাশিশুর অধিকার সুরক্ষিত করতে সমাজের সকল স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তবেই একটি ন্যায়ভিত্তিক, সমতাপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
চান্দিনায় ৫টি ফুট ওভারব্রিজই অকেজো; জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
মহাসড়ক পার হতে গিয়ে শিক্ষার্থী ও পদচারিরা সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত মারা যেতেন। এ নিয়ে এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করতো। শিক্ষার্থীদের দাবির মুখে সড়ক ও জনপথ বিভাগ পদচারি সেতু করে। এতে কোটি কোটি টাকা ব্যয় করা হয়। কিন্তু এগুলোর ব্যবহার নেই। ‘সচেতন’ ভাবে মানুষ মহাসড়কের এপাশ থেকে ওপাশে দৌড়ে হেঁটে যান। ঝুঁকি নিয়ে তাঁরা পার হন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে কুমিল্লার চান্দিনা উপজেলায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে পাঁচটি পদচারি সেতু।
সরেজমিনে চান্দিনা বাসস্ট্যান্ড, বড় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা, মাধাইয়া বাসস্ট্যান্ড, কুটুম্বপুর বাসস্ট্যান্ড এবং তীরচর-গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয় এলাকার ফুট ওভারব্রিজগুলো (পদচারি সেতু) ঘুরে দেখা যায়—ব্রিজগুলো কার্যত অব্যবহৃত বা ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। কোথাও পথচারীরা ব্রিজ এড়িয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন, আবার কোথাও সিঁড়িতে ধুলা-বালি জমে জং ধরেছে। অনেক জায়গায় ভাঙাচোরা অবস্থা তৈরি হওয়ায় সেগুলো এখন পথচারীদের জন্যই বিপজ্জনক হয়ে উঠেছে।
কুটুম্বপুর ও গোমতা এলাকায় ফাঁকা ব্রিজ, নিচে ‘মৃত্যুদৌড়’ : কুটুম্বপুর বাসস্ট্যান্ড এলাকায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় কয়েকজন শিক্ষার্থীর মৃত্যুর পর এলাকাবাসী মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। পরে সেখানে একটি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণের পর থেকেই সেটি প্রায় ব্যবহারহীন। ব্যস্ত সময়েও ব্রিজটি থাকে জনশূন্য, অথচ নিচে দ্রুতগতির বাস-ট্রাকের ফাঁক গলে দৌড়ে রাস্তা পার হচ্ছেন পথচারীরা।
স্থানীয় ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, ‘ব্রিজ আছে, কিন্তু মানুষ ব্যবহার করে না। তাড়াহুড়া আর অসচেতনতার কারণে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে।’স্থানীয় বাসিন্দা আবদুল কাদের বলেন, ‘শিক্ষার্থীদের মৃত্যুর পর এলাকাবাসী রাস্তায় নেমেছিল। এখন ব্রিজ আছে, কিন্তু অনেকে সময় বাঁচাতে ঝুঁকি নিয়েই রাস্তা পার হয়।
একই চিত্র দেখা যায় তীরচর-গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায়। ২০২২ সালের ২৯ অক্টোবর নবম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার ট্রাকচাপায় নিহত হলে ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের আশ্বাসে সেখানে ফুট ওভারব্রিজ নির্মাণ করা হলেও বর্তমানে সেটিও প্রায় ব্যবহারহীন। ব্রিজের নিচে সড়ক বিভাজকের লোহার ব্যারিকেড ভেঙে পথচারীরা সেখান দিয়েই পারাপার করছেন।
মাধাইয়ায় জং ধরা সিঁড়ি, কাঠের তক্তায় চলাচল: মাধাইয়া বাসস্ট্যান্ড এলাকার ফুট ওভারব্রিজের অবস্থা সবচেয়ে উদ্বেগজনক। সিঁড়ির একাধিক ধাপ জং ধরে ভেঙে গর্ত তৈরি হয়েছে। স্থানীয়রা ভাঙা অংশে কাঠের তক্তা বসিয়ে অস্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা করেছেন। তবে সেটিও নড়বড়ে হওয়ায় যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।পথচারী আবদুল মান্নান বলেন, ‘সিঁড়ির ধাপ ভেঙে ফাঁকা হয়ে গেছে। কাঠের তক্তা বসানো হলেও পা পিছলে পড়ার ভয় থাকে।’
স্কুলশিক্ষক জয়নাল আবেদীন বলেন, ‘দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ায় ব্রিজটি এখন নিজেই বিপজ্জনক হয়ে উঠেছে। রাতে চলাচল করা আরও ঝুঁকিপূর্ণ।’চান্দিনা বাসস্ট্যান্ড ব্যারিকেড ভেঙে নিয়ন্ত্রণহীন পারাপার : চান্দিনা বাসস্ট্যান্ড এলাকার ফুট ওভারব্রিজের নিচে সড়ক বিভাজকের লোহার ব্যারিকেড ভেঙে ফেলা হয়েছে। ফলে পথচারিরা সহজেই বিভাজক ডিঙিয়ে চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছেন। এতে যান চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
বাসচালক মো. জসিম উদ্দিন বলেন, ‘হঠাৎ সামনে মানুষ চলে আসে। বড় দুর্ঘটনা এড়াতে গিয়ে আমরাই বিপদে পড়ি।’উপজেলা প্রশাসনের দাবি, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। হাইওয়ে পুলিশও নজরদারি বাড়ানোর আশ্বাস দিয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ‘যেসব ওভারব্রিজে ভাঙাচোরা বা জং ধরার সমস্যা রয়েছে, সেগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ব্যারিকেডও মেরামত করা হবে।’
রমজানে বিদ্যুৎ বিড়ম্বনা: আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর, আখাউড়া ও বিজয়নগর উপজেলার বেশ কিছু এলাকায় আজ সোমবার (৯ মার্চ) টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল রোববার (৮ মার্চ) রাত ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া পল্লি বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জহির আব্বাস খান। মূলত আখাউড়া-১ উপকেন্দ্রের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের সুবিধার্থে সাময়িকভাবে এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপকেন্দ্রের সংস্কার ও নির্মাণ কাজের জন্য ৪, ৫ ও ৬ নম্বর ফিডারের আওতাধীন এলাকাগুলোতে আজ সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। এর ফলে সদর উপজেলার শ্যামনগর, বরিশল, চান্দি ও কোড্ডা এলাকার গ্রাহকরা বিদ্যুৎহীন থাকবেন। একই সঙ্গে আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর, করুয়াতলী, আমোদাবাদ, আনোয়ারপুর, চানপুর ও কল্যাণপুর; মোগড়া ইউনিয়নের ভবানীপুর; ধরখার ইউনিয়নের বনগজ এবং দক্ষিণ ইউনিয়নের হীরাপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আখাউড়া পৌরসভার গোবিন্দটেক, রূপনগর, টানপাড়া ও দুর্গাপুর এলাকার বাসিন্দারাও এই ১০ ঘণ্টা বিদ্যুৎ পাবেন না। এর বাইরে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল, কাশিনগর, নলগড়িয়া, দৌলতবাড়ি, চাওরা, উথারিয়াপাড়া, মেরাশানি, নোয়াবাদি, রামধননগর, শ্রীপুর ও খিরাতলা এলাকায় দীর্ঘক্ষণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। তবে পল্লি বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, যদি নির্ধারিত সময়ের আগেই নির্মাণ কাজ শেষ হয়ে যায়, তবে তৎক্ষণাৎ বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে। পবিত্র রমজান মাসে গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য জহির আব্বাস খান জোনাল অফিসের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
/আশিক
মুরাদনগরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর ‘যুদ্ধ ঘোষণা’

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলার পইয়াপাথর গ্রামে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এলাকাবাসী। একই সাথে স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ ওলিকে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার কিছু মাদক ব্যবসায়ী পইয়াপাথর গ্রামকে কেন্দ্র করে অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছে। এতে এলাকার যুবসমাজ সহ সাধারণ মানুষ চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে আসছিল।গত ২ বছর আগে স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ ওলির বিরুদ্ধে মিথ্যা মাদক মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়েছে বলে জানান এলাকাবাসী।
জানা যায়, আনোয়ার হোসেন নামে এক মাদক কারবারীর ব্যবসায় বাধাঁ দেওয়ার কারনে গত ২ বছর আগে আনোয়ার ও তার স্ত্রী লিমা সোর্স সোহাগের সহযোগিতায় ২০০ পিস ইয়াবা দিয়ে ফাসাঁনো হয় ব্যবসায়ী মোহাম্মদ ওলিকে।
এ সময় শতাধিক এলাকাবাসী মানববন্ধনে অংশ নিয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা বলেন, মাদক ব্যবসার বিরুদ্ধে এলাকাবাসী ঐক্যবদ্ধ এবং যে কোনো মূল্যে এ অপকর্ম বন্ধ করা হবে।স্থানীয়দের অভিযোগ, মাদক কারবারি আনোয়ার এ ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষরও করেছেন। নিরীহ ব্যবসায়ী মোহাম্মদ ওলিকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে, যা এলাকাবাসী মেনে নেবে না।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, হাজী মজিদ মিয়া, হাজি তাহের, হাবিবুর রহমান, সাংবাদিক ইউনুছ সহ অনন্যরা৷
মানববন্ধনে বক্তারা দ্রুত প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।
পাঠকের মতামত:
- রেশনিং না পর্যাপ্ত মজুত—কোনটি সত্য? পেট্রোল পাম্পে অস্থিরতা চরমে
- সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন হলো না? রহস্য ভেদ করলেন চিফ হুইপ
- ১১ মার্চ ডিএসই: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ১১ মার্চ ডিএসই: শীর্ষ ১০ দরপতনের তালিকা প্রকাশ
- ১১ মার্চ ডিএসই: শীর্ষ ১০ গেইনারের তালিকা প্রকাশ
- সতেজ থাকতে কমলার শরবত! ইফতারের জন্য ঝটপট তৈরির সহজ রেসিপি
- ইরানে হামলার তীব্র নিন্দা জানাল উত্তর কোরিয়া: ইসরাইল-যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি
- স্মৃতিশক্তি কমছে? মস্তিষ্ককে তুখোড় ও চিরতরুণ রাখতে ৩টি জাদুকরী অভ্যাস
- স্পিকার-ডেপুটি স্পিকার ঠিক করতে বৈঠকে বিএনপি, কারা হতে যাচ্ছেন
- ওয়ানডেতে ফিরল বাংলাদেশ! মিরপুরে আজ পাকিস্তানের বিপক্ষে মিরাজদের বড় পরীক্ষা
- সংসদ ভবনে তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক: প্রথম অধিবেশন ঘিরে বড় পরিকল্পনা
- গণ-অভ্যুত্থান পরবর্তী প্রথম সংসদ অধিবেশন: নতুন স্পিকার নিয়ে দেশজুড়ে কৌতূহল
- ইসরায়েলজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি! হাইফা-তেল আবিবে বিধ্বংসী হামলা
- তারেক রহমানের প্রতিশ্রুতি বনাম আর্থিক সংকট: কোন পথে হাঁটছে পে স্কেল?
- ডিজেল নিয়ে বন্দরে দ্বিতীয় জাহাজ: কাটছে কি জ্বালানি সংকটের মেঘ?
- স্বর্ণের দামে ফের লাফ! ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়াল বাজুস
- সবচেয়ে বড় হামলার দাবি ইরানের! কাঁপছে ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটি
- ইংলিশ মিডিয়াম স্কুলের লাগাম টানছে সরকার; আর চলবে না ইচ্ছেমতো টিউশন ফি!
- আজ ২১ রমজান; জেনে নিন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সঠিক সময়সূচি
- জেনে নিন আজকের আবহাওয়ার হালচাল
- ইরানের হাইপারসনিক তাণ্ডব! শব্দের চেয়ে ৫ গুণ গতিতে মার্কিন ঘাঁটিতে আঘাত
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন বৃষ্টি! রণক্ষেত্র ইরাকের আকাশ
- একই ছকে দুই বলি! হাদির সঙ্গে ইউটিউবার কাফিকেও শেষ করতে চেয়েছিল বিপ্লব
- জ্যাম এড়াতে জেনে নিন আজ রাজধানীর কোথায় কী কর্মসূচি
- আমরা কি আবার সেই পুরনো ব্যবস্থায় ফিরে যাচ্ছি?
- জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
- ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের গর্জন! ৩৪তম দফায় লণ্ডভণ্ড সামরিক ঘাঁটি
- মির্জা ফখরুলের শোকবার্তা
- খাল খননে মেশিন কমিয়ে জনবল বাড়ানোর পরিকল্পনা প্রধানমন্ত্রীর
- এক কয়েল মানেই ১৪০টি সিগারেট! মশা তাড়াতে বিষ নয়, বেছে নিন প্রাকৃতিক উপায়
- পানির অভাবে শুকিয়ে যাচ্ছে শরীর? ৫টি লক্ষণ দেখলেই সাবধান!
- কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
- ১৭ বছর ধরে খালের গেট দখল! সাতক্ষীরায় জলাবদ্ধতার আতঙ্কে গ্রামবাসী
- ইরান যুদ্ধ কি তবে শেষের পথে? ট্রাম্পের গলায় এবার সমঝোতার সুর
- পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ: শিক্ষার্থীদের মানতে হবে ১০ নিয়ম
- কুসিকের প্রশাসক পদে আলোচনায় ৫ বিএনপি নেতা
- সাগরে লঘুচাপের প্রভাব! বজ্রসহ বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন সতর্কবার্তা
- ক্ষেপণাস্ত্রের বদলে খাদ্য ও ওষুধ! ইরান-আজারবাইজান সীমান্তে শান্তির নতুন বার্তা
- ইরানের বিশেষ ছাড়! বাংলাদেশের তেলের জাহাজ চলাচলে মিলল অভয়বার্তা
- বিরোধী দলের পররাষ্ট্রনীতি সামলাতে অভিনব প্রস্তাব: পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি শফিকুর রহমানের
- ভিডিও নেই কেন? ছবি প্রকাশ করেও কেন নিরব ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর?
- ইরান যুদ্ধের উত্তাপ এবার ইরাকে! পূর্ব সীমান্তে বিশাল সেনাবহর মোতায়েন
- ১০ মার্চ ডিএসই: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ১০ মার্চ ডিএসই: শীর্ষ ১০ দরপতনের তালিকা প্রকাশ
- ১০ মার্চ ডিএসই: শীর্ষ ১০ গেইনারের তালিকা প্রকাশ
- ঈদ পর্যন্ত রেশনিং বন্ধ করে জ্বালানি সরবরাহ অবাধ রাখার দাবি
- ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে ২৪ ঘণ্টায় আহত ১৯১
- ঈদের ছুটির বাইরে যেসব খাত
- আমদানি-রপ্তানি সচল রাখতে ঈদের ছুটিতে এনবিআরের নির্দেশনা
- ইফতারে চাই নতুন কিছু? ঝটপট বানিয়ে ফেলুন মুচমুচে চিকেন চিজ বল
- বাজার অস্থিরতায় বাজুসের বড় সিদ্ধান্ত: কমেছে স্বর্ণ ও রুপার দাম
- বিশ্ববাজারে উত্তেজনা থাকলেও দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- আমরা কি আবার সেই পুরনো ব্যবস্থায় ফিরে যাচ্ছি?
- স্বর্ণের দামে রেকর্ড পতন, ২ লাখ ১৯ হাজারে মিলবে এক ভরি
- টানা ছয় দফা বৃদ্ধির পর স্বর্ণের দামে বড় স্বস্তি, নতুন দর কার্যকর আজ
- রোববার থেকে দেশে চালু হচ্ছে নতুন নিয়মে তেল বিক্রি
- স্বর্ণের বাজারে বিশাল ধস! ২২ ক্যারেটের নতুন দাম জানাল জুয়েলার্স অ্যাসোসিয়েশন
- পরীক্ষা চলাকালে শিক্ষিকাকে মারধর! সাতক্ষীরায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- আকাশচুম্বী দামের পর এবার কমছে স্বর্ণের ভরি: নতুন দর জানাল বাজুস
- আল ধাফরা ও ফিফথ ফ্লিটে ইরানের বিধ্বংসী আঘাত: মার্কিন কমান্ডো শিবিরে লাশের পাহাড়
- যুদ্ধবিরতির আলোচনায় চীন ও রাশিয়া: তেহরানের পাশে তিন শক্তি
- ২৪ ঘণ্টায় ফের বাড়ল সোনার দাম, ভরি যত
- টানা বাড়ার পর স্বর্ণের দামে বিশাল ধস: ভরিতে কমল ৯ হাজার টাকার বেশি
- শনিবার ০৭ মার্চ: ৫ ওয়াক্ত নামাজের সঠিক সময় ও গুরুত্ব
- আজকের নামাজের সময়সূচি: ৬ মার্চ ২০২৬








