প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ বৈঠক

বাংলাদেশের রপ্তানি খাত ও শিল্প বিনিয়োগের অগ্রগতি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
সোমবার (৯ মার্চ ২০২৬) সকালে রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোর বর্তমান কার্যক্রম, বিদেশি বিনিয়োগ আকর্ষণের কৌশল এবং শিল্পায়ন সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বৈঠকে বাংলাদেশের অর্থনীতিতে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোর অবদান এবং কর্মসংস্থান সৃষ্টিতে বেপজার ভূমিকার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রীকে বেপজার চলমান উন্নয়ন প্রকল্প, নতুন শিল্প বিনিয়োগের সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
এ সময় প্রধানমন্ত্রী রপ্তানি খাতকে আরও শক্তিশালী করতে বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখা, শিল্প অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বলে জানা গেছে।
বৈঠকে বেপজার অধীনে পরিচালিত বিভিন্ন শিল্পাঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর উৎপাদন সম্প্রসারণ এবং বৈদেশিক বিনিয়োগকারীদের জন্য সুবিধা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোর ভূমিকা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) দেশের বিভিন্ন স্থানে শিল্পাঞ্চল পরিচালনা করে আসছে, যেখানে দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা শিল্প স্থাপন করে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম পরিচালনা করছেন। এই শিল্পাঞ্চলগুলো দেশের বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়নের প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
-শরিফুল
গ্রামাঞ্চলে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, বাজেট অধিবেশনে রুমিন ফারহানার ক্ষোভ
গ্রামাঞ্চলে প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না বলে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। আজ রবিবার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট (দ্বিতীয়) অধিবেশনে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বাস্তব চিত্র তুলে ধরে একটি সম্পূরক প্রশ্ন করার সময় তিনি এই অভিযোগ করেন। একই সঙ্গে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর দেওয়া পূর্বের প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়া নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি।
অধিবেশনে ফ্লোর নিয়ে রুমিন ফারহানা বলেন, "আমরা একে লোডশেডিং বলি আর মেরামতজনিত বিদ্যুৎ বিভ্রাটই বলি না কেন—গ্রামাঞ্চলে প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, এটাই মাঠপর্যায়ের নির্মম বাস্তবতা।" মন্ত্রীর প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টি টেনে তিনি আরও বলেন, "মাননীয় মন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন যে, পহেলা মে’র মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ দেওয়া হবে। কিন্তু আজ এক মাসেরও বেশি সময় পার হয়ে গেলেও সেখানে এখনও গ্যাস সরবরাহ শুরু করা হয়নি।" এরপর তিনি আশুগঞ্জ সার কারখানায় ঠিক কবে নাগাদ গ্যাস সরবরাহ শুরু করা সম্ভব হবে, মন্ত্রীর কাছে সেই সুনির্দিষ্ট জবাব চান।
রুমিন ফারহানার প্রশ্নের জবাবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দেশে গ্যাসের তীব্র সীমাবদ্ধতার কথা স্বীকার করেন। তিনি বর্তমানে সার কারখানার তুলনায় বিদ্যুৎ উৎপাদন সচল রাখাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে বলেন, "উনি একই সঙ্গে বিদ্যুৎও চাচ্ছেন, আবার ফার্টিলাইজার কারখানাতেও গ্যাস চাচ্ছেন। কিন্তু আমাদের গ্যাসের তো একটা সীমাবদ্ধতা আছে। দেশের বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখতে হচ্ছে বলেই আপাতত সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।" অতীতের অবহেলার কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, "গত ১৭ বছরে দেশে কোনো ড্রিলিং বা নতুন খনন কাজ করা হয়নি। আমরা দায়িত্ব নিয়ে প্রথম ড্রিলিং কার্যক্রম শুরু করেছি। আশা করছি নতুন গ্যাস পাওয়া যাবে এবং তা পেলেই আশুগঞ্জ ফার্টিলাইজারের মতো কারখানাগুলোতে পুনরায় সংযোগ দেওয়া সম্ভব হবে।"
মন্ত্রীর এমন আত্মপক্ষ সমর্থনের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজেই হস্তক্ষেপ করেন এবং মন্ত্রীকে সংসদে দেওয়া তাঁর আগের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, "মাননীয় মন্ত্রী, আপনি কিন্তু সংসদে স্পষ্ট বলেছিলেন এক তারিখ থেকে গ্যাস যাবে। সেটি বোধহয় আজ পর্যন্ত পাওয়া যায়নি।" ভবিষ্যতে সংসদে যেকোনো প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর পর জ্বালানিমন্ত্রীকেও আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, "সংসদে ভবিষ্যতে যে প্রতিশ্রুতিই দেবেন, তা ড্রিলিংসহ সংশ্লিষ্ট যাবতীয় আনুষঙ্গিক বিষয় ভালোভাবে পর্যালোচনা ও স্টাডি করেই দেবেন।"
/আশিক
বিজিবি-বিএসএফের মুখোমুখি অবস্থান; সীমান্তজুড়ে ৩ দিন ধরে ধুঁকছে মানবতা
জ্যৈষ্ঠের প্রখর রোদ, ভ্যাপসা গরম আর কাদাপানির মধ্যে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বন্দুকের নলের মুখে পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্তের শূন্যরেখায় (নো-ম্যানস ল্যান্ড) টানা তিন দিন ধরে ধুঁকছে মানবতা। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ (BSF) চাইনিজ রাইফেল তাক করে পুশ-ইনের চেষ্টা চালাচ্ছে, অন্যদিকে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সশস্ত্র পাহারায় অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে। পতাকা বৈঠকের পরও কোনো সুরাহা না হওয়ায় নারী ও শিশুসহ ২১ জন ভারতীয় নাগরিক খোলা আকাশের নিচে অত্যন্ত অমানবিক ও বিনিদ্র রাত কাটাচ্ছেন।
গত শুক্রবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের ৭৫৮ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে ৩ শিশু ও ২ নারীসহ ১০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের বাধায় তারা বর্তমানে ভারতীয় শূন্যরেখার ফসলি জমির আইলে আটকা পড়ে আছেন। আজ রবিবার (৭—জুন) দুপুরে বিএসএফ জোরপূর্বক তাদের আবারও বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলে সীমান্তে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়; পরে বাংলাদেশ প্রান্তের সাধারণ মানুষ এগিয়ে এলে বিএসএফ পিছু হটে।
জমিতে পানি জমে থাকায় তিন দিন ধরে কাদাপানির মধ্যেই তারা জীবনের ঝুঁকি নিয়ে শুয়ে-বসে আছেন এবং মাথার ওপর পলিথিন ধরে রোদ থেকে বাঁচার চেষ্টা করছেন। সকালে বিজিবি তাদের পানি দেওয়ার চেষ্টা করলেও বিএসএফ তাতে বাধা দেয়। পুশ-ইনের শিকার আব্দুস সালাম জানান, তারা সঙ্গে থাকা সামান্য খাবার দিয়ে খেয়ে না খেয়ে বেঁচে আছেন।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী আখ্যা দিয়ে বলেন, "যেহেতু তারা ভারতীয় শূন্যরেখায় আছে, তাই কোনোভাবেই তাদের বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। অবৈধ কাউকে ফেরত দিতে হলে আন্তর্জাতিক ইমিগ্রেশন আইন মেনে পুলিশের মাধ্যমে দিতে হবে, বিএসএফের জোরপূর্বক পুশ-ইন বিজিবি মেনে নেবে না।"
অনুরূপভাবে, ৪৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে বিএসএফের পুশ-ইনের শিকার ১১ জনের ভাগ্য এখনো অনিশ্চিত। শনিবার ভোরে ৩ পুরুষ, ৪ নারী ও ৪ শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা বিজিবি প্রতিহত করলে তারা শূন্যরেখায় অবস্থান নিতে বাধ্য হন। আটকে পড়াদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী এবং একজন প্রতিবন্ধী শিশুও রয়েছে।
পুশ-ইনের শিকার স্কুলছাত্রী রোজিনা আক্তার জানায়, ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটকে রেখে ১২ দিন ধরে বিভিন্ন সীমান্তে ঘুরিয়ে অবশেষে এখানে এনে ছেড়ে দিয়েছে। খাবার ও পানির অভাবে তাদের পরিস্থিতি ক্রমান্বয়ে সংকটাপন্ন হয়ে উঠছে; স্থানীয়রা কিছু শুকনো খাবার দিলেও তা অপ্রতুল। এই বিষয়ে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান জানান, দুই দফা পতাকা বৈঠকেও সমাধান মেলেনি। যথাযথ প্রমাণসহ আইনি প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করা হলে গ্রহণ করা হবে, তবে কোনো ধরনের অবৈধ পুশ-ইন বিজিবি মেনে নেবে না।
/আশিক
সংসদে দেওয়া প্রতিশ্রুতি ভাঙায় জ্বালানিমন্ত্রী ইকবাল হাসানকে স্পিকারের সতর্কবার্তা
জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে কঠোরভাবে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদে দাঁড়িয়ে কোনো বিষয়ে চূড়ান্ত প্রতিশ্রুতি দেওয়ার আগে এর আনুষঙ্গিক ও কারিগরি বিষয়গুলো ভালোভাবে স্টাডি বা পর্যালোচনা করে নেওয়ার জন্য মন্ত্রীকে পরামর্শ দিয়েছেন তিনি। আজ রবিবার (৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় (ফার্টিলাইজার) গ্যাস সরবরাহ নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জেরে স্পিকার এই মন্তব্য ও নির্দেশনা দেন।
অধিবেশনে ফ্লোর নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানা জ্বালানিমন্ত্রীর পূর্বের একটি প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘মন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন যে, পহেলা মে’র মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ দেওয়া হবে। এরপরে আরও এক মাস তিন-চার দিন পার হয়ে গেছে। কিন্তু এখনো আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সাপ্লাই আমরা পাইনি।’ এরপর তিনি আশুগঞ্জ সার কারখানায় কবে নাগাদ গ্যাস পাওয়া যাবে, মন্ত্রীর কাছে সেই সুনির্দিষ্ট জবাব চান। জবাবে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দেশে গ্যাসের তীব্র সীমাবদ্ধতার কথা তুলে ধরে জানান, বর্তমানে দেশে সার কারখানার চেয়ে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘উনি বিদ্যুৎ চাচ্ছেন আবার উনার ফার্টিলাইজার ফ্যাক্টরিতেও গ্যাস চাচ্ছেন। গ্যাসের তো একটা সীমাবদ্ধতা আছে। এজন্য আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালিয়ে রাখতে হচ্ছে এবং সেই কারণে তার ওখানে আমরা সংযোগ দিতে পারছি না।’ মন্ত্রী আরও যোগ করেন, ‘গত ১৭ বছরে কোনোদিন ড্রিলিং (খনন) করা হয়নি। আমরা এই প্রথম এসে ড্রিলিং শুরু করেছি এবং আশা করি ইনশাআল্লাহ আমরা গ্যাস পাব। গ্যাস পাওয়ার পরে আশুগঞ্জ ফার্টিলাইজারের মতো কারখানায় আমরা সংযোগ দিতে পারব।’
মন্ত্রীর এমন আত্মপক্ষ সমর্থনের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজেই হস্তক্ষেপ করেন এবং মন্ত্রীকে তার দেওয়া আগের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘মাননীয় মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন এক তারিখ থেকে গ্যাস যাবে।
সেটি বোধহয় পাওয়া যায়নি।’ ভবিষ্যতে সংসদে যেকোনো সরকারি প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে মন্ত্রীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, ‘সংসদে যে প্রতিশ্রুতি দেবেন, সেটা ড্রিলিং বা অন্যান্য যাবতীয় আনুষঙ্গিক বিষয় স্টাডি করে তারপরে সংসদে দেবেন।’ স্পিকারের এই কঠোর ও দায়িত্বশীল ভূমিকার পর সংসদ অধিবেশনে কিছুক্ষণের জন্য পিনপতন নীরবতা নেমে আসে।
/আশিক
ভারতের যেকোনো অবৈধ পুশ ইনের চেষ্টা প্রতিহত করতে সরকার প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী
ভারতের পক্ষ থেকে যেকোনো ধরনের অবৈধ পুশ ইনের চেষ্টা প্রতিহত করতে বাংলাদেশ সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রবিবার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই কঠোর অবস্থানের কথা জানান।
আগামীকাল সোমবার (৮ জুন) থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ঐতিহ্যবাহী সীমান্ত বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর এই শীর্ষ বৈঠকে সীমান্ত পরিস্থিতি, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং বিশেষ করে ভারতের পক্ষ থেকে অবৈধ পুশ ইনের বিষয়টি বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব সহকারে টেবিল তুলবে।
নিয়ম অনুযায়ী এই দ্বিপাক্ষিক বৈঠকটি একবার বাংলাদেশে এবং পরেরবার ভারতে অনুষ্ঠিত হয়; এবার আয়োজক দেশ হিসেবে ভারতের পালায় দিল্লিতে এই বৈঠক বসছে। স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, আমরা কূটনৈতিক চ্যানেলে সব বিষয় নিয়ে আলোচনা করছি এবং আমাদের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো পুশ ইন রুখে দিতে সরকার প্রস্তুত থাকলেও এসব সমস্যা প্রাথমিকভাবে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত বলে মনে করেন তিনি।
রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এবারের বৈঠকটি দুই দেশের জন্যই অত্যন্ত সংবেদনশীল। বাংলাদেশে জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এবং ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর এটিই দুই দেশের প্রথম সীমান্ত বৈঠক। পশ্চিমবঙ্গে নতুন ক্ষমতায় আসা বিজেপি সরকার নথিপত্রবিহীন তথাকথিত বাংলাদেশি অভিবাসীদের লক্ষ্য করে ‘ডিটেক্ট, ডিলেট অ্যান্ড ডিপোর্ট’ (শনাক্ত, মুছে ফেলা এবং বহিষ্কার) অভিযান শুরু করায় সীমান্ত পরিস্থিতি এমনিতেই উত্তপ্ত।
মূলত চলতি বছরের ফেব্রুয়ারিতে এই বৈঠকটি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কারণে তা স্থগিত করা হয়েছিল। ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ এই বিশাল সীমান্ত সুরক্ষায় বিএসএফের পক্ষ থেকেও সীমান্তপারের অপরাধ, বিএসএফের ওপর হামলা ও ভারতীয় বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মতো বিষয়গুলো বৈঠকে উত্থাপন করা হতে পারে বলে জানা গেছে।
/আশিক
ফেসবুক-ইউটিউবের আয় থেকে আর স্বয়ংক্রিয়ভাবে টাকা কাটবে না ব্যাংক
ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দেশের ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের উপার্জিত আয়ের ওপর থেকে ৭.৫০ শতাংশ উৎসে কর সম্পূর্ণ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এই খাতকে করমুক্ত করার এ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করা হতে পারে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিএনপির নির্বাচনী ইশতেহারে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সহ তথ্যপ্রযুক্তি খাতের পাঁচটি সুনির্দিষ্ট শাখায় ২ লাখ এবং ফ্রিল্যান্সিং বা কনটেন্ট ক্রিয়েশন খাতে আরও ৮ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির যে প্রতিশ্রুতি ছিল, এই কর মওকুফের সিদ্ধান্ত তারই অংশ।
ইশতেহারে তথ্যপ্রযুক্তি খাতের জন্য শক্তিশালী নীতিমালা প্রণয়ন, জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র স্থাপন, ই-ওয়ালেট সেবা চালু, ১০ বছরের কর সুবিধা, স্টার্টআপ তহবিল এবং উদ্যোক্তাদের জন্য ভর্তুকিযুক্ত ঋণের যে রূপরেখা দেওয়া হয়েছিল, বর্তমান সরকার দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও আইসিটি খাতের উন্নয়নে তা বাস্তবায়ন শুরু করেছে।
সাধারণত যারা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্যবহুল, শিক্ষণীয় বা বিনোদনমূলক ছবি ও অডিও-ভিডিও তৈরি করে ইউটিউব অ্যাডসেন্স, ফেসবুক মনিটাইজেশন কিংবা ব্র্যান্ড প্রমোশনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করেন, আইনি পরিভাষায় তারাই কনটেন্ট ক্রিয়েটর। বিদ্যমান নিয়ম অনুযায়ী এতদিন তাদের অর্জিত অর্থ ব্যাংকে আসার পর স্বয়ংক্রিয়ভাবে ৭.৫০ শতাংশ উৎসে কর কেটে রাখা হতো।
২০২৩ সালের আয়কর আইনে কনটেন্ট ক্রিয়েটরদের সুনির্দিষ্ট সংজ্ঞা না থাকলেও নতুন সিদ্ধান্তে বলা হয়েছে, প্রান্তিক পর্যায়ের বা নিজস্ব অফিসবিহীন স্বাধীন ক্রিয়েটর ও ফ্রিল্যান্সাররা এই করমুক্ত সুবিধার আওতায় পড়বেন। তবে কোনো প্রাতিষ্ঠানিক মিডিয়া অফিস তাদের বাণিজ্যিক পেজের আয়ের ওপর আগের নিয়মেই কর প্রদান করবে, কিন্তু সেই প্রতিষ্ঠানের কোনো কর্মী ব্যক্তিগতভাবে ছোট আকারে আয় করলে তাকে আর কর দিতে হবে না। এনবিআরের এক শীর্ষ কর্মকর্তা জানান, সাধারণ নাগরিকদের অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে এবং এই সৃজনশীল খাতকে উৎসাহিত করতেই এই যুগান্তকারী ছাড় দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পরপরই বেসরকারি খাতের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড ফ্রিল্যান্সিং আয়ের ওপর থেকে উৎসে কর কর্তন স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। গত শুক্রবার ব্যাংকটির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যে যেসব ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট থেকে এই কর বাবদ টাকা কেটে নেওয়া হয়েছে, তা দ্রুততম সময়ের মধ্যে গ্রাহকদের অ্যাকাউন্টে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
ডাচ-বাংলা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সগীর আহমেদ গণমাধ্যমকে জানান, আইটি ফ্রিল্যান্সারদের আয়ের ওপর আগে থেকে চলে আসা সাড়ে ৭ শতাংশ উৎসে কর কর্তন বন্ধে ব্যাংক দ্রুত কাজ শুরু করেছে এবং আগের কাটা অর্থ রিফান্ড করার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, শুধু আইসিটি খাতই নয়, সাম্প্রতিক সময়ে নিত্যপণ্যের ওপর উৎসে কর ০.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করার প্রাথমিক উদ্যোগ নেওয়া হলেও জনস্বার্থে তা সম্পূর্ণ বাতিল করেছে সরকার। এ ছাড়া মোটরসাইকেল ও অটোরিকশার ওপর আরোপিত বাড়তি কর, সম্পদ কর এবং উত্তরাধিকার করের প্রস্তাবনাগুলোও প্রত্যাহার করা হয়েছে।
পাশাপাশি রপ্তানি প্রণোদনার ওপর প্রস্তাবিত বাড়তি করের সিদ্ধান্ত থেকে ইউটার্ন নিয়ে তা অর্ধেক করা এবং ব্যাংকের আবগারি শুল্কের ছাড়ের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা নির্ধারণসহ বেশ কিছু জনবান্ধব ও ব্যবসাবান্ধব অর্থনৈতিক সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার।
/আশিক
ফ্যাসিবাদী শাসন শিক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করেছে, এখন ঘুরে দাঁড়ানোর সময়: প্রধানমন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে কর্মমুখী ও কারিগরি শিক্ষা বিষয়ে শিক্ষকদের জন্য আয়োজিত এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার (৭ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচির পর্দা উন্মোচিত হয়। অনুষ্ঠানে ‘কর্মমুখী শিক্ষা নেব, বিশ্বজুড়ে কাজ করব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের উচ্চশিক্ষায় কর্মমুখী ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন আমন্ত্রিত বক্তারা।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ের ফ্যাসিবাদী শাসন দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ বিপর্যস্ত ও ধ্বংস করে দিয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশে এখন শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, বাস্তবমুখী ও প্রযুক্তিনির্ভর করার মাধ্যমে নতুন করে ঘুরে দাঁড়ানোর সময় এসেছে।
তিনি জোর দিয়ে বলেন, বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই। দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২ হাজারের বেশি কলেজে ৪০ লাখেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে, যা দেশের সবচেয়ে বড় মানবসম্পদ ক্ষেত্র। এই বিশাল জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে উচ্চশিক্ষার প্রসার ও সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে ১৯৯২ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন বলে তিনি স্মরণ করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সাইবার সিকিউরিটি, প্রোগ্রামিং, ডিজিটাল উদ্যোক্তা উন্নয়ন, নেতৃত্ব, উপস্থাপনা দক্ষতা এবং আর্থিক সাক্ষরতার মতো আধুনিক বিষয়গুলো শিক্ষা কারিকুলামের অপরিহার্য অংশ হওয়া উচিত। একই সঙ্গে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং, ন্যানো টেকনোলজি, থ্রিডি প্রিন্টিং এবং ফাইভ-জি প্রযুক্তির মতো উদীয়মান ক্ষেত্রগুলোতেও দেশের শিক্ষার্থীদের এখনই প্রস্তুত করতে হবে।
তিনি স্পষ্ট জানান, শুধু সনদনির্ভর শিক্ষা নয়, বরং দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বর্তমান সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। উচ্চশিক্ষাকে বাস্তবমুখী করতে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের (Industry) মধ্যে সমন্বয় বৃদ্ধি, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ বাধ্যতামূলক করার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
দেশের বেকারত্ব সমস্যা দূরীকরণের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর বিপুল সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষা সম্পন্ন করলেও প্রয়োজনীয় ব্যবহারিক ও প্রযুক্তিগত দক্ষতার অভাবে অনেকেই বেকার থেকে যায়। এই জাতীয় সমস্যা সমাধানে সরকার দেশের প্রতিটি বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয় ও স্থানীয় শিল্প-ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বাস্তব কর্মদক্ষতা অর্জন করতে পারে। এ ছাড়া কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তরুণদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা বাস্তবায়নের জন্য প্রতিযোগিতার ভিত্তিতে ‘সিড ফান্ডিং’ (Seed Funding) বা ‘ইনোভেশন গ্র্যান্ট’ প্রদান করা হবে বলে ঘোষণা দেন তিনি।
এর মাধ্যমে শিক্ষার্থীদের কেবল চাকরিপ্রার্থী নয়, বরং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করার সুযোগ তৈরি হবে। শেষাংশে শিক্ষকদের জ্ঞান, দক্ষতা, সততা ও অঙ্গীকারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শিক্ষকরা শুধু পাঠদানকারী নন, তারা সমাজ পরিবর্তনের অগ্রদূত এবং শিক্ষার্থীদের প্রকৃত রোল মডেল। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, মানসিক স্বাস্থ্য, সামাজিক অন্তর্ভুক্তি ও পরিবেশ সংরক্ষণের বিষয়েও সমান গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
/আশিক
পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় ঘাতক সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ক্লুলেস ও রোমহর্ষক মামলায় প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার উভয়কেই মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত দেশজুড়ে চাঞ্চল্য তৈরি করা এই মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডের পাশাপাশি আদালত মূল ঘাতক সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। মাত্র চার কার্যদিবসের মধ্যে সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্কসহ পুরো বিচারিক প্রক্রিয়া শেষ করে এই রায় দেওয়া হলো, যা বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে দ্রুততম সময়ে রায় ঘোষণার একটি নজিরবিহীন দৃষ্টান্ত।
এর আগে, সকাল থেকেই এই রায় দেখাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কড়া পুলিশি পাহারার পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের আদালত চত্বরে মোতায়েন করা হয়। সকাল সাড়ে ৮টার দিকে আসামি স্বপ্না আক্তারকে এবং ৮টা ৫০ মিনিটে প্রিজনভ্যানে করে মূল কারাফটক থেকে প্রধান অভিযুক্ত সোহেল রানাকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নিয়ে আসা হয়।
পরবর্তীতে এজলাসে তোলার আগে সকাল ১০টা ৪৫ মিনিটে কড়া পুলিশি নিরাপত্তায় মাথায় হেলমেট এবং বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে প্রধান আসামি সোহেল রানাকে ট্রাইব্যুনালে তোলা হয়। আদালত কক্ষে বিচারক আসামিদের উপস্থিতিতেই এই রায় পড়ে শোনান।
নথির বিবরণ অনুযায়ী, গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক বিচার শুরু করে। এরপরের দিন ২ জুন মাত্র এক দিনেই মামলার ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ সফলভাবে সম্পন্ন করা হয়। ৩ জুন আসামিদের আত্মপক্ষ সমর্থন এবং ৪ জুন উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন (৭ জুন) ধার্য করেছিলেন আদালত।
গত ১৯ মে পল্লবীর একটি ফ্ল্যাটে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসাকে নৃশংসভাবে ধর্ষণের পর মাথা কেটে বিচ্ছিন্ন করে বালতিতে লুকিয়ে রাখার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছিল। ঘটনার দিনই পুলিশ প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে সোহেলকে এবং ঘটনাস্থল থেকে তার স্ত্রীকে গ্রেপ্তার করেছিল। আজ আদালতের এই সর্বোচ্চ সাজার রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার এবং ক্ষুব্ধ দেশবাসী অবশেষে কাঙ্ক্ষিত বিচার পেল।
/আশিক
শিশু রামিসা হত্যা মামলার রায় ঘিরে ঢাকা আদালত প্রাঙ্গণে তীব্র উত্তেজনা ও বিক্ষোভ
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার বর্বরোচিত মামলার রায়কে কেন্দ্র করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে তীব্র উত্তেজনা ও বিক্ষোভের সৃষ্টি হয়েছে। আজ রবিবার (৭ জুন) সকালে রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত চত্বরে জড়ো হওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত ফাঁসি কার্যকরের দাবিতে স্লোগান দিতে থাকেন।
জনমনে ক্ষোভের পারদ এতটাই তুঙ্গে যে, ক্ষুব্ধ জনতার কেউ কেউ আসামিকে চিড়িয়াখানার বাঘের খাঁচায় ছেড়ে দেওয়া কিংবা আদালত প্রাঙ্গণের বটগাছে ঝুলিয়ে পাথর নিক্ষেপ করে জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করার মতো কঠোরতম শাস্তির দাবিও জানান। এমন পৈশাচিক ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এবং আর কোনো মায়ের কোল যেন খালি না হয়, সে জন্য এক সপ্তাহের মধ্যে রায় কার্যকরের দাবি তুলেছেন সাধারণ মানুষ।
এর আগে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল সাড়ে ৮টায় আসামি স্বপ্না আক্তারকে এবং ৮টা ৫০ মিনিটে কারাগার থেকে প্রিজনভ্যানে করে মূল হত্যাকারী সোহেল রানাকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণাকে কেন্দ্র করে পুরো আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে আজ এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে। গত ১ জুন অভিযোগ গঠনের পর মাত্র চার কার্যদিবসের মধ্যে (৪ জুন) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত। ২ জুন মামলার ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয় এবং ৩ জুন আত্মপক্ষ সমর্থনে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে।
মামলার এজাহারের লোমহর্ষক বিবরণ অনুযায়ী, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তার ঘর থেকে বের হলে কৌশলে তাকে নিজেদের বাসায় ডেকে নেন প্রতিবেশী স্বপ্না আক্তার। এর কিছুক্ষণ পর রামিসার মা মেয়েকে খুঁজতে বের হয়ে সোহেল রানার দরজার সামনে মেয়ের জুতা দেখতে পান। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে শয়নকক্ষে প্রবেশ করতেই মেঝেতে রামিসার মস্তকবিহীন দেহ এবং একটি বালতির ভেতর বিচ্ছিন্ন মাথাটি দেখতে পান তারা।
পরবর্তীতে জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে স্বপ্নাকে আটক করে এবং ওই দিনই তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে পালিয়ে যাওয়া মূল ঘাতক সোহেল রানাকে গ্রেপ্তার করে। এই নৃশংস ঘটনার পরদিন ২০ মে পল্লবী থানায় মামলা দায়ের করেন নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা। সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির বীভৎস মরদেহের ছবি দেখে স্তম্ভিত পুরো দেশবাসী আজ এই আদালতের দিকে চাতকের মতো তাকিয়ে আছে।
/আশিক
রেকর্ড ১৭ দিনে বিচার শেষ: রায় ঘিরে ঢাকা আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার বহুল প্রতীক্ষিত রায় আজ রবিবার (৭ জুন) ঘোষণা করবেন আদালত। দেশজুড়ে ব্যাপক আলোড়ন তোলা এই মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ সকালের দিকেই প্রধান অভিযুক্ত সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কড়া নিরাপত্তায় আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে। মাত্র ১৭ কার্যদিবসের মধ্যে তদন্ত ও বিচারিক কার্যক্রমের মতো সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এই রায়ের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে ভুক্তভোগী পরিবারসহ পুরো দেশবাসী।
আইনি নথির সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর একটি বাসায় শিশু রামিসাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। নৃশংস এই ঘটনাটি প্রকাশ্যে আসার পরপরই গোটা দেশজুড়ে তীব্র ক্ষোভ, প্রতিবাদ এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি ওঠে। ঘটনার দিনই পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে এবং অপরাধে জড়িত থাকার সন্দেহে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও হেফাজতে নেয়।
পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার গুরুত্ব বিবেচনা করে ডিএনএ, ফরেনসিক আলামত এবং ময়নাতদন্তের প্রতিবেদন দ্রুত সংগ্রহ করে মাত্র পাঁচ দিনের মাথায় (২৪ মে) আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। যেখানে সোহেল রানার বিরুদ্ধে সরাসরি ধর্ষণ ও হত্যা এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধে ও লাশ গুমে সহযোগিতার অভিযোগ আনা হয়। পরবর্তীতে মামলাটি ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়।
ট্রাইব্যুনালে গত ১ জুন আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয় এবং মাত্র একদিনের ব্যবধানে (২ জুন) রাষ্ট্রপক্ষের ১৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ সফলভাবে সম্পন্ন করা হয়। এরপর ৩ জুন আসামিদের আত্মপক্ষ সমর্থন এবং ৪ জুন উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।
রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু আদালতে দাবি করেন, ফরেনসিক ও পারিপার্শ্বিক সব তথ্যপ্রমাণ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে, তাই তারা দুই আসামিরই সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড আশা করছেন। অন্যদিকে, রাষ্ট্রীয় খরচে নিয়োজিত আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসা কালিমুল্যাহ মামলায় ডিএনএ রিপোর্টের অনুপস্থিতি ও সিসিটিভি ফুটেজ না থাকার অযুহাত দেখিয়ে খালাস প্রার্থনা করলেও, বিকল্প হিসেবে সোহেল রানার যাবজ্জীবন এবং স্বপ্নার সর্বোচ্চ সাত বছরের সাজা দাবি করেন।
মাত্র ১৭ দিনের মধ্যে একটি স্পর্শকাতর মামলার পুরো বিচারিক প্রক্রিয়া শেষ হওয়াকে বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত হিসেবে দেখছেন আইন সংশ্লিষ্টরা। রায় ঘোষণার আগের দিন গতকাল শনিবার এক গোলটেবিল বৈঠকে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা আকুতি জানিয়ে বলেন, তিনি কেবল তার কন্যাসন্তান হত্যার দৃষ্টান্তমূলক বিচারই চান না, বরং এমন একটি কঠোর বিচারব্যবস্থা দেখতে চান যা ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন নির্মমতার শিকার হতে দেবে না।
/আশিক
পাঠকের মতামত:
- বিশ্বকাপের ঠিক আগে ইনজুরিতে জর্জরিত আর্জেন্টিনা
- ঢাকা ও চট্টগ্রামসহ ১৮ জেলায় রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- গ্রামাঞ্চলে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, বাজেট অধিবেশনে রুমিন ফারহানার ক্ষোভ
- মার্কিন নিরস্ত্রীকরণ প্রচেষ্টাকে 'সেকেলে কল্পনা' বলে উড়িয়ে দিল উত্তর কোরিয়া
- বিজিবি-বিএসএফের মুখোমুখি অবস্থান; সীমান্তজুড়ে ৩ দিন ধরে ধুঁকছে মানবতা
- ১ বছরে ষষ্ঠ বিশ্বকাপ: রোনালদো কি এখনও পর্তুগাল দলের ‘অটো-চয়েজ’?
- ট্রাম্প-নেতানিয়াহু দ্বন্দ্ব তুঙ্গে: ট্রাম্পের নিষেধ সত্ত্বেও বৈরুতে ৩টি ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইসরায়েল
- কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
- বিবিএস-এর হালনাগাদ রিপোর্টে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চিত্র
- বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হলেন তামিম ইকবাল
- মুরাদনগরে ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রমের বিশেষ সেমিনার অনুষ্ঠিত
- দিল্লির রাজপথে ‘তেলাপোকা বাহিনীর’ গর্জন, মোদি সরকারের জন্য বড় সতর্কবার্তা
- সংসদে দেওয়া প্রতিশ্রুতি ভাঙায় জ্বালানিমন্ত্রী ইকবাল হাসানকে স্পিকারের সতর্কবার্তা
- ভারতের যেকোনো অবৈধ পুশ ইনের চেষ্টা প্রতিহত করতে সরকার প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী
- দক্ষিণ লেবাননের ৫ শহরে ইসরায়েলের নতুন বিমান হামলা
- আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: ভরিপ্রতি ১ কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতে রিট
- অবৈধ ঘোড়ার মাংস বাণিজ্যে হাইকোর্টের রুল
- ৭ জুন: আজকের শেয়ারবাজারের বিস্তারিত বিশ্লেষণ
- ৭ জুন ২০২৬: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ জুন ২০২৬: শেয়ারবাজারে লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- মেসিকে বেঞ্চে রেখেও আর্জেন্টিনার সহজ জয়, হারল হন্ডুরাস
- ফেসবুক-ইউটিউবের আয় থেকে আর স্বয়ংক্রিয়ভাবে টাকা কাটবে না ব্যাংক
- ফ্যাসিবাদী শাসন শিক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করেছে, এখন ঘুরে দাঁড়ানোর সময়: প্রধানমন্ত্রী
- কুয়েত ও বাহরাইনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
- যুক্তরাষ্ট্রের ওহাইওতে উৎসবের কাছে ভয়াবহ গোলাগুলি
- পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় ঘাতক সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
- শিশু রামিসা হত্যা মামলার রায় ঘিরে ঢাকা আদালত প্রাঙ্গণে তীব্র উত্তেজনা ও বিক্ষোভ
- বিশ্ব বাজারের প্রভাবে দেশে দুই দফায় কমল স্বর্ণের দাম
- জেনে নিন আজ রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি ও রাজনৈতিক কর্মসূচি
- রবিবার ঢাকার কোন কোন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ, জেনে নিন
- জেনে নিন আজকের ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি
- ঢাকাসহ ১৭ অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের রবিন খুদার
- রেকর্ড ১৭ দিনে বিচার শেষ: রায় ঘিরে ঢাকা আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা
- ঢাকাসহ ১৮ অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- মার্কিন-ইরান সংঘাতের রেশ কাটতেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
- ফিলিস্তিনিদের বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি যুদ্ধবিমানের বর্বরতা
- উদ্বোধনী আসরে জে বালভিন ও মানাসহ একঝাঁক তারকার মেলা
- গোয়ায় রানার্সআপ বাংলাদেশ: দীর্ঘ ৬ বছর পর আবারও সাফের মুকুট ভারতের ঘরে
- পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত: ১০ ঘণ্টা গ্যাস থাকবে না বেশ কিছু এলাকায়
- মিরপুরে চার দিন ১০ ঘণ্টা করে যান চলাচল বন্ধ ঘোষণা
- একবার চার্জে ৬ ঘণ্টা চলবে বিশ্বকাপের বল, থাকছে হাইবারনেশন মোড
- ইরানের বেশিরভাগ ড্রোন ও মিসাইল কারখানা ধ্বংস করা হয়েছে: ডোনাল্ড ট্রাম্প
- কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
- মনুষ্যত্ব এখন টাকার কাছে বিক্রি হচ্ছে: রাশেদ খাঁন
- সাফের মুকুট ধরে রাখার লড়াই: মেগা ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারত
- হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধের কড়া হুঁশিয়ারি দিল ইরান, কাঁপছে মধ্যপ্রাচ্য
- আওয়ামী লীগ ১৭ বছরে যেখানে গিয়েছিল, বিএনপি ৩ মাসেই সেখানে গেছে: আসিফ মাহমুদ
- ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২
- চোখের ক্লান্তি ও কালো দাগ দূর করতে আলু নাকি শসা, কোনটি সেরা?
- সাহারার মৃত্যুফাঁদে ৪৯ প্রাণ: বিকল ট্রাক, ফুরিয়ে যায় পানি, মরুভূমিতেই শেষ যাত্রা
- ৩ জুন ২০২৬: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ২ জুন ২০২৬: শেয়ারবাজারে লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- ৪ জুন: আজকের শেয়ারবাজারের বিস্তারিত বিশ্লেষণ
- ৩ জুন: আজকের শেয়ারবাজারের বিস্তারিত বিশ্লেষণ
- তারেক রহমানের মালয়েশিয়া সফর: এজেন্ডায় ৯ লাখ কর্মীর ভাগ্য ও মুক্ত বাণিজ্য চুক্তি
- ৩ জুন ২০২৬: শেয়ারবাজারে লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- ৪ জুন ২০২৬: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ২ জুন ২০২৬: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণ কিনতে সুখবর, এক লাফে কমল স্বর্ণের দাম
- ১ জুন ২০২৬: আজ দিনভর কেমন থাকবে রাজধানীসহ দেশের আবহাওয়া?
- জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
- জমি বিরোধের জেরে সাতক্ষীরার ঝায়ামারীতে গৃহবধূকে পথরোধ করে বর্বর হামলা
- নেপালকে বধ করে টানা তৃতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ
- কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি ও মৎস্য ঘের দখলে থানায় অভিযোগ








