রমজানে বিদ্যুৎ বিড়ম্বনা: আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর, আখাউড়া ও বিজয়নগর উপজেলার বেশ কিছু এলাকায় আজ সোমবার (৯ মার্চ) টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল রোববার (৮ মার্চ) রাত ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া পল্লি বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জহির আব্বাস খান। মূলত আখাউড়া-১ উপকেন্দ্রের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের সুবিধার্থে সাময়িকভাবে এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপকেন্দ্রের সংস্কার ও নির্মাণ কাজের জন্য ৪, ৫ ও ৬ নম্বর ফিডারের আওতাধীন এলাকাগুলোতে আজ সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। এর ফলে সদর উপজেলার শ্যামনগর, বরিশল, চান্দি ও কোড্ডা এলাকার গ্রাহকরা বিদ্যুৎহীন থাকবেন। একই সঙ্গে আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর, করুয়াতলী, আমোদাবাদ, আনোয়ারপুর, চানপুর ও কল্যাণপুর; মোগড়া ইউনিয়নের ভবানীপুর; ধরখার ইউনিয়নের বনগজ এবং দক্ষিণ ইউনিয়নের হীরাপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আখাউড়া পৌরসভার গোবিন্দটেক, রূপনগর, টানপাড়া ও দুর্গাপুর এলাকার বাসিন্দারাও এই ১০ ঘণ্টা বিদ্যুৎ পাবেন না। এর বাইরে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল, কাশিনগর, নলগড়িয়া, দৌলতবাড়ি, চাওরা, উথারিয়াপাড়া, মেরাশানি, নোয়াবাদি, রামধননগর, শ্রীপুর ও খিরাতলা এলাকায় দীর্ঘক্ষণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। তবে পল্লি বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, যদি নির্ধারিত সময়ের আগেই নির্মাণ কাজ শেষ হয়ে যায়, তবে তৎক্ষণাৎ বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে। পবিত্র রমজান মাসে গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য জহির আব্বাস খান জোনাল অফিসের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
/আশিক
মুরাদনগরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর ‘যুদ্ধ ঘোষণা’

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলার পইয়াপাথর গ্রামে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এলাকাবাসী। একই সাথে স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ ওলিকে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার কিছু মাদক ব্যবসায়ী পইয়াপাথর গ্রামকে কেন্দ্র করে অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছে। এতে এলাকার যুবসমাজ সহ সাধারণ মানুষ চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে আসছিল।গত ২ বছর আগে স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ ওলির বিরুদ্ধে মিথ্যা মাদক মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়েছে বলে জানান এলাকাবাসী।
জানা যায়, আনোয়ার হোসেন নামে এক মাদক কারবারীর ব্যবসায় বাধাঁ দেওয়ার কারনে গত ২ বছর আগে আনোয়ার ও তার স্ত্রী লিমা সোর্স সোহাগের সহযোগিতায় ২০০ পিস ইয়াবা দিয়ে ফাসাঁনো হয় ব্যবসায়ী মোহাম্মদ ওলিকে।
এ সময় শতাধিক এলাকাবাসী মানববন্ধনে অংশ নিয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা বলেন, মাদক ব্যবসার বিরুদ্ধে এলাকাবাসী ঐক্যবদ্ধ এবং যে কোনো মূল্যে এ অপকর্ম বন্ধ করা হবে।স্থানীয়দের অভিযোগ, মাদক কারবারি আনোয়ার এ ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষরও করেছেন। নিরীহ ব্যবসায়ী মোহাম্মদ ওলিকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে, যা এলাকাবাসী মেনে নেবে না।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, হাজী মজিদ মিয়া, হাজি তাহের, হাবিবুর রহমান, সাংবাদিক ইউনুছ সহ অনন্যরা৷
মানববন্ধনে বক্তারা দ্রুত প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।
পরীক্ষা চলাকালে শিক্ষিকাকে মারধর! সাতক্ষীরায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সাতক্ষীরার কালিগঞ্জে সহকারী শিক্ষক আছিয়া পারভীনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষক নেতারা।রবিবার (০৮ মার্চ ২০২৬) সকালে কালিগঞ্জ উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি: এস-১২০৬৮) কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কালিগঞ্জ উপজেলার ৬৩ নং বেনাদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছিয়া পারভীন (আলো)-এর ওপর একই বিদ্যালয়ের ভুয়া জমিদাতা সদস্য পরিচয়দানকারী মো. আরিফুল ইসলাম (লিটু), পিতা-মাওলা বকস্ মোড়ল, সাং-সোতা,ইউনিয়ন-কৃষ্ণনগর কর্তৃক শারীরিক নির্যাতন, সরকারি কাজে বাধা প্রদান এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ৬ মে ২০২৫ তারিখে বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির চারুকারু বিষয়ে প্রান্তিক মূল্যায়ন চলাকালে অভিযুক্ত আরিফুল ইসলাম (লিটু) আকস্মিকভাবে বিদ্যালয়ে প্রবেশ করে পরীক্ষা বন্ধ করার হুমকি দেন। এ সময় সহকারী শিক্ষক আছিয়া পারভীন প্রতিবাদ করলে তার ওপর হামলা চালানো হয়। পরদিন ৭ মে সকাল সাড়ে ৯টার দিকে কয়েকজন বহিরাগত ব্যক্তিকে নিয়ে আবারও বিদ্যালয়ে প্রবেশ করে পরীক্ষায় বাধা সৃষ্টি ও ওই শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়। পরে অন্যান্য শিক্ষক ও অভিভাবকরা তাকে উদ্ধার করেন।
ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে গত ২১ অক্টোবর ২০২৫ তারিখে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের ২১৬৮ নং স্মারক আদেশে শিক্ষক আছিয়া পারভীনকে একই উপজেলার ১১৭ নং পশ্চিম মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেপুটেশনে পাঠানো হয়। এতে তিনি চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে দাবি করেন শিক্ষক নেতারা। দূরবর্তী বিদ্যালয়ে যাতায়াতের কষ্ট, নিরাপত্তাহীনতা এবং ছোট শিশু সন্তান দেখভালের সমস্যার কারণে তিনি মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, “একজন শিক্ষকের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা শুধু শিক্ষক সমাজের জন্যই নয়, সমগ্র জাতির জন্য লজ্জাজনক। জাতির ভবিষ্যৎ নির্মাতা শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। শিক্ষা প্রতিষ্ঠানে যদি শিক্ষকরা নিরাপদ না থাকেন, তবে শিক্ষার পরিবেশও হুমকির মুখে পড়বে।বক্তারা আরও বলেন, “ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
পাশাপাশি নিরাপত্তাজনিত কারণে দেওয়া ডেপুটেশন আদেশ প্রত্যাহার করে ভুক্তভোগী শিক্ষককে পূর্বের কর্মস্থলে পুনর্বহাল করতে হবে।এসময় চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করা, ২১৬৮ নং স্মারক আদেশ প্রত্যাহার করে শিক্ষক আছিয়া পারভীনকে পূর্বের বিদ্যালয়ে পুনর্বহাল করা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষকদের সুরক্ষায় পৃথক শিক্ষা সুরক্ষা আইন প্রণয়ন করা।বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহিনা আক্তার চায়নার সভাপতিত্বে এবং বিশ্বনাথ অধিকারী শীলনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি এস এম গোলাম রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমির হোসেন মিঠু, শিক্ষক নেতা জাকিয়া সুলতানা, শহিদুল ইমরান, দেবদাস মন্ডল, দেবাশিষ অধিকারী, সহকারী শিক্ষক আবু আসলাম, গোলাম মোস্তফাসহ অন্যান্য নেতৃবৃন্দ।মানববন্ধন শেষে শিক্ষক নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন। এ সময় বক্তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে শিক্ষক সমাজকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
যুদ্ধের অজুহাতে ভোজ্যতেলে কারসাজি? বাজারে বোতলজাত সয়াবিন উধাও!
রাজধানীর ভোজ্যতেলের বাজারে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে এবং বোতলজাত সয়াবিন তেলের সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। বাজারের অধিকাংশ দোকানেই এখন বোতলজাত তেলের দেখা মিলছে না এবং মহল্লার ছোট দোকানগুলোতে সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। এই সুযোগে মাত্র এক সপ্তাহের ব্যবধানে খোলা সয়াবিন তেলের দাম লিটারে চার থেকে সাত টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। সাধারণ ভোক্তাদের অভিযোগ, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করছেন। গতকাল শনিবার কারওয়ান বাজার ও মহাখালীসহ বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এই সংকটের চিত্র ফুটে উঠেছে।
খুচরা বিক্রেতারা দাবি করছেন, যুদ্ধের আবহে কোম্পানিগুলো দাম বাড়ানোর উদ্দেশ্যে বাজারে সরবরাহ কমিয়ে দিয়েছে এবং ডিলার পর্যায়েও বোতলজাত তেলের দাম বেড়ে গেছে। এর ফলে খোলা তেলের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি যুদ্ধের আতঙ্কে অনেক ক্রেতা প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনে মজুত করছেন, যা সংকটকে আরও ঘনীভূত করছে।
ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, আগামী দু-তিন দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক না হলে খুচরা পর্যায়ে তেলের দাম আরও বাড়তে পারে। সরবরাহ সংকটের বিষয়ে আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো বলছে, দেশে বর্তমানে ডিজেল সংকটের কারণে তেলবাহী ট্রাক বা পরিবহন পাওয়া দুষ্কর হয়ে পড়েছে, যার ফলে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং ইন্দোনেশিয়া কর্তৃক পাম অয়েল রপ্তানিতে নতুন শুল্ক আরোপকেও সংকটের কারণ হিসেবে দেখা হচ্ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত দুই সপ্তাহ ধরে বোতলজাত তেলের সরবরাহ কম থাকলেও গত তিন-চার দিন ধরে পাঁচ লিটারের বোতলের সংকট চরমে পৌঁছেছে। কারওয়ান বাজারের ব্যবসায়ীরা জানান, আগে যেখানে ডিলাররা চাহিদা অনুযায়ী তেল দিতেন, এখন সেখানে চাহিদার মাত্র ২০ শতাংশ সরবরাহ করা হচ্ছে। খুচরা পর্যায়ে পাঁচ লিটারের বোতল এখন নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য ৯৫৫ টাকাতেই বিক্রি হচ্ছে, যা আগে কিছুটা কমে পাওয়া যেত।
অন্যদিকে, বোতলজাত তেলের সংকটে খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৮০ থেকে ১৮৫ টাকায় গিয়ে ঠেকেছে, যা গত সপ্তাহেও ১৭৬ থেকে ১৭৮ টাকা ছিল। সরকারিভাবে পাম অয়েলের দাম ১৬৬ টাকা নির্ধারিত থাকলেও বাজারে তা ১৭০ টাকার বেশি দরে বিক্রি হচ্ছে। কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মনে করে, যুদ্ধের প্রভাব বাজারে পড়ার আগেই ব্যবসায়ীরা অতি মুনাফার কৌশল নিয়েছেন। তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, দাম বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখতে আজ রোববার বাজারে বিশেষ টিম পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
/আশিক
ঘর থেকে বের হওয়ার আগে জেনে নিন আজকের ঢাকার পূর্ণাঙ্গ কর্মসূচি
প্রতিদিন রাজধানীসহ সারাদেশে সরকারি ও বেসরকারি নানা কর্মসূচি পালিত হয় এবং কাজের প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার আগে আজকের এই গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো জেনে নেওয়া নাগরিকদের জন্য অত্যন্ত জরুরি। আজ রোববার (৮ মার্চ) ২০২৬ ইংরেজি তারিখে অনুষ্ঠেয় প্রধান কর্মসূচিগুলোর তালিকা পর্যালোচনা করলে দেখা যায় যে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে যা ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে।
বিশেষ করে চলচ্চিত্র প্রদর্শনী থেকে শুরু করে ইফতার মাহফিল ও নাগরিক সংলাপের মতো অনুষ্ঠানগুলো আজকের দিনটিকে ব্যস্ত রাখবে। দিনের শুরুতেই বেলা ১১টায় আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ‘মায়ের ডাক’ চলচ্চিত্রের এক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
একই সময়ে রাজধানীর অন্য প্রান্তেও সরকারি ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে যেখানে বেলা সাড়ে ১১টায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে ‘তাঁতশিল্প প্রদর্শনী ও মেলা’র শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাট, শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
অন্যদিকে নারীশক্তির আত্মপ্রকাশ এবং সাম্প্রতিককালে নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা ও ধর্ষণের বিচারের দাবিতে আজ সকাল ১০টায় সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে যেখানে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’-এর উদ্যোগে সিরডাপ মিলনায়তনে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিকেলের কর্মসূচিতে ধর্মীয় ও দলীয় আবহে বেশ কিছু ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে যার মধ্যে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে ‘বদর দিবসের শিক্ষা ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অন্যতম।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এছাড়াও আজ বিকেল ৫টায় গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ্ সোসাইটির উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সামগ্রিকভাবে আজ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিগুলো পালিত হতে যাচ্ছে।
/আশিক
কুমিল্লায় কাঁচাবাজার পরিদর্শনে কৃষিমন্ত্রী

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লায় এবার কাঁচাবাজার পরিদর্শন করলেন কৃষি, মৎস্য এবং খাদ্যমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। শনিবার (৭ মার্চ) দুপুরে নগরীর রাজগঞ্জ কাঁচাবাজার পরিদর্শন করে বাজারের দর-দামের খোঁজ নেন তিনি। এ সময় তিনি নিজেও কাঁচা শাক-সবজি ক্রয় করেন।
জানা গেছে, মন্ত্রী ইয়াছিন ছুটির দিনে কুমিল্লা নগরীর নিত্য প্রয়োজনীয় পণ্যের দর-দামের খোঁজ নিতে নিজেই বাজারে চলে আসেন। এর আগে এদিন সকালে তিনি রাজগঞ্জ মাছ বাজারে ক্রেতা-বিক্রেতাদের খোঁজ নেন এবং নিজের বাসার জন্য দেশীয় মাছ কেনেন।
দুপুরে পরিদর্শনকালে তিনি তরকারির বাজার দরের খোঁজ নেন। এ সময় অতিরিক্ত মূল্য না নেওয়া ও সাধারণ ভোক্তারা যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখার জন্য বিক্রেতাদের প্রতি অনুরোধ জানান মন্ত্রী। এদিকে মন্ত্রীকে হঠাৎ কাঁচাবাজারে দেখে ক্রেতা এবং বিক্রেতারা চমকে ওঠেন। এ সময় তিনি ক্রেতা-বিক্রেতাদেরকে দেশীয় এবং স্থানীয়ভাবে উৎপাদিত শাকসবজি ক্রয়-বিক্রয়ের পরামর্শ দেন।
ভাড়া বাসায় চলত জাল নোটের কারবার, গোয়েন্দা জালে ধরা কারিগর
কক্সবাজারের রামুতে বিপুল পরিমাণ জাল টাকা ও নোট তৈরির সরঞ্জামসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৬ মার্চ) দুপুরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরংলোয়া আমতলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল স্থানীয় বাবুল বড়ুয়ার বাড়ির একটি ভাড়া কক্ষে এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন জাল টাকা তৈরির হাতে-নাতে অভিযোগে মো. ইমরান (২৩) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এক হাজার ও ৫০০ টাকার নোট মিলিয়ে আনুমানিক পাঁচ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এছাড়া জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. ইমরান যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার লুৎফর রহমানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে ওই এলাকায় ঘর ভাড়া নিয়ে দীর্ঘ দিন ধরে এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল। কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মশিউর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধারকৃত জাল নোট ও সরঞ্জামসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
/আশিক
রোববার থেকে দেশে চালু হচ্ছে নতুন নিয়মে তেল বিক্রি
মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে সরবরাহ ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফিলিং স্টেশনগুলোতে সাম্প্রতিক দিনগুলোতে গ্রাহকদের অস্বাভাবিক ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
বিশেষ করে অনেক মানুষ ভবিষ্যতের অনিশ্চয়তার আশঙ্কায় প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি তেল কিনে মজুত করার চেষ্টা করছেন। এতে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নিয়ন্ত্রণ আনতে নতুন পদক্ষেপ নিয়েছে। জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আগামী রোববার ৮ মার্চ থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে।
শুক্রবার ৬ মার্চ রাজধানীর পরীবাগ এলাকায় একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দীর্ঘমেয়াদে জ্বালানির সংকট এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, খুব শিগগিরই দেশের সব পেট্রোল পাম্পকে এ বিষয়ে লিখিত নির্দেশনা পাঠানো হবে। নির্দেশনায় কীভাবে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করা হবে, তার বিস্তারিত দিকনির্দেশনা থাকবে।
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জনগণের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে, যা অস্বাভাবিক নয়। যুদ্ধ পরিস্থিতি এবং বিশ্ববাজারের অনিশ্চয়তা মানুষের মনে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা সৃষ্টি করতে পারে।
তবে তিনি জোর দিয়ে বলেন, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে। তাই আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনার প্রয়োজন নেই।
সরকারি হিসাবে জানা গেছে, গত কয়েক দিনে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। অনেক ক্রেতাই স্বীকার করেছেন যে তারা প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনছেন, যা বাজারে কৃত্রিম চাপ তৈরি করছে।
প্রতিমন্ত্রী বলেন, এই অযৌক্তিক আতঙ্ক দূর করা জরুরি। জনগণের দুর্ভোগ কমাতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।
তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা আমদানিনির্ভর দেশের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে। তবুও সরকার পরিস্থিতি সামাল দিতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।
সরকারের প্রধান লক্ষ্য হলো সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না বাড়ানো। প্রতিমন্ত্রী বলেন, সরকার সর্বোচ্চ চেষ্টা করবে যেন জ্বালানি তেলের দাম বাড়াতে না হয়।
তবে আন্তর্জাতিক পরিস্থিতি যদি আরও জটিল হয়ে ওঠে, তখন বাস্তবতার আলোকে জনগণের সঙ্গে খোলামেলা আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। সেই সঙ্গে তিনি দেশবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
-রফিক
আজ ৭ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
দেশের বিভিন্ন এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার (৭ মার্চ) সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এটিএম তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার উলিপুর উপজেলার পৌরসভাসহ বেশ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
উলিপুর-১ উপকেন্দ্রের সোর্স লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
উলিপুর-১ উপকেন্দ্রের আওতাধীন উলিপুর পৌরসভা, ধামশ্রেনী, ধরনীবাড়ী, হাতিয়া, তবকপুর, গুনাইগাছ, থেতরাই, পান্ডুল (আংশিক) ও দলদলিয়া (আংশিক) ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।
/আশিক
রাজধানীতে আজ কোথায় কী? এক নজরে দেখে নিন কর্মসূচির তালিকা
দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।
শুক্রবার (৬ মার্চ) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
রাষ্ট্রপতির কর্মসূচি
সকাল সাড়ে ৯টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
খেলাফত মজলিসের কর্মসূচি
বিকেল ৪টায় পল্টনে ফারস্ হোটেল অ্যান্ড রিসোর্টসের সিন্দুরপুর হলে খেলাফত মজলিসের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও স্বাগত জানাবেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। উপস্থিত থাকবেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ইসলামী ছাত্রশিবিরের কর্মসূচি
আজ ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দেশের রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
এনসিপির কর্মসূচি
বিকেল ৩টায় বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনসহ দলের শীর্ষ নেতারা।
/আশিক
পাঠকের মতামত:
- রমজানে বিদ্যুৎ বিড়ম্বনা: আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আজকের নামাজের সময়সূচি: জানুন পবিত্র রমজানের ১৯তম দিনের পূর্ণাঙ্গ আপডেট
- খামেনির উত্তরসূরি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা: ইরানের ভবিষ্যৎ রাজনীতি কোন পথে?
- ইরানের নতুন সুপ্রিম লিডার: কে এই মোজতবা খামেনি?
- বিএনপির চাপে একই দিনে দুই ভোট দিয়েছে অন্তর্বর্তী সরকার: জামায়াত আমির
- মুরাদনগরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর ‘যুদ্ধ ঘোষণা’
- রোজা ভেঙে কাফফারা আদায়ে অক্ষম? জেনে নিন ইসলামের সহজ সমাধান
- ঘরমুখো মানুষের স্বস্তি: টানা লম্বা ছুটির ক্যালেন্ডার প্রকাশ করল সরকার
- ঢাকার ক্লাব ক্রিকেটে বিদ্রোহের সুর: বিসিবি নির্বাচনের তদন্তে তামিমের আলটিমেটাম
- ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল মাসুদ ভারতে গ্রেপ্তার
- যুদ্ধের নতুন ভয়াবহ রূপ: তেহরানের আকাশে বিষাক্ত ধোঁয়ার পাহাড় ও কালো বৃষ্টি
- পারস্য উপসাগরে নতুন উত্তেজনা: এবার ইরানের অবকাঠামোতে আঘাত হানল আমিরাত
- স্বাধীনতার ঘোষক জিয়া ও নারী ক্ষমতায়নের কারিগর খালেদা: রাষ্ট্রপতি
- ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন
- পরীক্ষা চলাকালে শিক্ষিকাকে মারধর! সাতক্ষীরায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- আমিরাতের পর এবার কুয়েত: মধ্যপ্রাচ্যে মার্কিন দম্ভ গুঁড়িয়ে দিচ্ছে ইরান
- ‘বড় শয়তান’ যার নাম নিয়েছে, তিনিই কি তবে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা?
- স্বাধীনতা দিবসে দেশজুড়ে থাকবে না আলোকসজ্জা: স্বরাষ্ট্রমন্ত্রী
- স্বাধীনতা দিবসে দেশজুড়ে থাকবে না আলোকসজ্জা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ডাবল-ট্যাপ হামলার কবলে নাজাফাবাদ: ইরানের মধ্যাঞ্চলে নিহতের মিছিল
- ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে সতর্ক করল চীন
- ৮ মার্চ ডিএসই: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ৮ মার্চ ডিএসই: শীর্ষ ১০ দরপতনের তালিকা প্রকাশ
- ৮ মার্চ ডিএসই: শীর্ষ ১০ গেইনারের তালিকা প্রকাশ
- রমজান উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশ
- সব স্কুল ও কলেজের জন্য জারি হলো ১০ দফা নতুন নির্দেশনা
- ‘অদম্য নারী’ স্বীকৃতি পেলেন খালেদা জিয়া
- নারী দিবসে খালেদা জিয়াকে সাহসের প্রতীক বললেন জুবাইদা রহমান
- এক ইঞ্চি জমিও ছাড় দেব না! যুদ্ধের ময়দান থেকে জাতির উদ্দেশে পেজেশকিয়ান
- ইফতারে চাই মচমচে বুন্দিয়া? জেনে নিন ঘরে তৈরির সবথেকে সহজ রেসিপি
- মার্কিন সেনা বন্দির দাবি ইরানের; ওয়াশিংটনের কড়া প্রতিবাদে তুঙ্গে উত্তেজনা
- শীত শেষ হলেও খুশকির যন্ত্রণায় নাজেহাল? ঘরোয়া এই ৫টি উপায়েই মিলবে মুক্তি
- ইরানের দাবি, ২৪ ঘণ্টায় ২২০ মার্কিন সেনা হতাহত
- ইসরায়েলে জরুরি অবস্থা: ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টির মুখে দিশেহারা আইডিএফ
- স্বর্ণের দামে রেকর্ড পতন, ২ লাখ ১৯ হাজারে মিলবে এক ভরি
- মির্জা আব্বাসকে ‘গডফাদার’ বলায় নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা
- আজকের মুদ্রা বিনিময় হার: জানুন ডলার, ইউরো ও রিয়ালের সর্বশেষ রেট
- ২৪ ঘণ্টায় ১০৮ বার কম্পন! আমেরিকাজুড়ে কি বড় কোনো দুর্যোগের পূর্বাভাস?
- যুদ্ধের অজুহাতে ভোজ্যতেলে কারসাজি? বাজারে বোতলজাত সয়াবিন উধাও!
- ডোনাল্ড ট্রাম্পের বিজয়োল্লাসে জল ঢেলে দিল ইরান: ৬ মাস যুদ্ধের নতুন ছক
- ঈদে ট্রেনের ষষ্ঠ দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু: আজ মিলছে ১৮ মার্চের টিকিট
- দেড় বছর পর একই মাঠ, একই স্বপ্ন: আহমেদাবাদে আজ ভারতের বিশ্বজয়ের পরীক্ষা
- আল ধাফরা ও ফিফথ ফ্লিটে ইরানের বিধ্বংসী আঘাত: মার্কিন কমান্ডো শিবিরে লাশের পাহাড়
- স্বর্ণের বাজারে বিশাল ধস! ২২ ক্যারেটের নতুন দাম জানাল জুয়েলার্স অ্যাসোসিয়েশন
- ঢাকার তাপমাত্রা কি বাড়বে? আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে নতুন বার্তা
- মধ্যপ্রাচ্যে যুদ্ধের নতুন মোড়: এবার ইরাকে মার্কিন স্থাপনায় আঘাত হানল ইরান
- ঘর থেকে বের হওয়ার আগে জেনে নিন আজকের ঢাকার পূর্ণাঙ্গ কর্মসূচি
- আজকের নামাজের সময়সূচি: জেনে নিন আপনার এলাকার ওয়াক্ত কখন শুরু
- আজকের নামাজের সময়সূচি: জেনে নিন আপনার এলাকার ওয়াক্ত কখন শুরু
- তেল নিয়ে তুঘলকি কাণ্ড! পিজি হাসপাতাল পর্যন্ত ঠেকেছে শাহবাগের পাম্পের লাইন
- বাজার অস্থিরতায় বাজুসের বড় সিদ্ধান্ত: কমেছে স্বর্ণ ও রুপার দাম
- বিশ্ববাজারে উত্তেজনা থাকলেও দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ইরান যুদ্ধ, পরিচয়ের রাজনীতি এবং বৈশ্বিক সংকটের নতুন সমীকরণ
- টানা ছয় দফা বৃদ্ধির পর স্বর্ণের দামে বড় স্বস্তি, নতুন দর কার্যকর আজ
- রোববার থেকে দেশে চালু হচ্ছে নতুন নিয়মে তেল বিক্রি
- স্বর্ণের বাজারে বিশাল ধস! ২২ ক্যারেটের নতুন দাম জানাল জুয়েলার্স অ্যাসোসিয়েশন
- স্বর্ণের দামে রেকর্ড পতন, ২ লাখ ১৯ হাজারে মিলবে এক ভরি
- পরীক্ষা চলাকালে শিক্ষিকাকে মারধর! সাতক্ষীরায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- স্বর্ণের বাজারে নজিরবিহীন অস্থিরতা; এক বছরে দাম বাড়ল ৬৪ শতাংশ
- মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে স্বর্ণের বাজারে আগুন: এক লাফে বাড়ল ৩ হাজার টাকা
- আল ধাফরা ও ফিফথ ফ্লিটে ইরানের বিধ্বংসী আঘাত: মার্কিন কমান্ডো শিবিরে লাশের পাহাড়
- ২ মার্চ ডিএসই: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ইফতারের প্রশান্তি কেড়ে নিচ্ছে মাথাব্যথা? জেনে নিন মুক্তির পূর্ণাঙ্গ গাইড
- রামাদান মাসে কোরানের হাফেজ দের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সেহেরি আয়োজন
- খামেনি কি বেঁচে আছেন? সাহারা মরুভূমিতে থাকার ছবির আসল সত্য ফাঁস








