ঘর থেকে বের হওয়ার আগে জেনে নিন আজকের ঢাকার পূর্ণাঙ্গ কর্মসূচি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ০৮ ০৯:২১:০২
ঘর থেকে বের হওয়ার আগে জেনে নিন আজকের ঢাকার পূর্ণাঙ্গ কর্মসূচি
ছবি : সংগৃহীত

প্রতিদিন রাজধানীসহ সারাদেশে সরকারি ও বেসরকারি নানা কর্মসূচি পালিত হয় এবং কাজের প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার আগে আজকের এই গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো জেনে নেওয়া নাগরিকদের জন্য অত্যন্ত জরুরি। আজ রোববার (৮ মার্চ) ২০২৬ ইংরেজি তারিখে অনুষ্ঠেয় প্রধান কর্মসূচিগুলোর তালিকা পর্যালোচনা করলে দেখা যায় যে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে যা ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে।

বিশেষ করে চলচ্চিত্র প্রদর্শনী থেকে শুরু করে ইফতার মাহফিল ও নাগরিক সংলাপের মতো অনুষ্ঠানগুলো আজকের দিনটিকে ব্যস্ত রাখবে। দিনের শুরুতেই বেলা ১১টায় আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ‘মায়ের ডাক’ চলচ্চিত্রের এক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

একই সময়ে রাজধানীর অন্য প্রান্তেও সরকারি ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে যেখানে বেলা সাড়ে ১১টায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে ‘তাঁতশিল্প প্রদর্শনী ও মেলা’র শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাট, শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অন্যদিকে নারীশক্তির আত্মপ্রকাশ এবং সাম্প্রতিককালে নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা ও ধর্ষণের বিচারের দাবিতে আজ সকাল ১০টায় সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে যেখানে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’-এর উদ্যোগে সিরডাপ মিলনায়তনে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিকেলের কর্মসূচিতে ধর্মীয় ও দলীয় আবহে বেশ কিছু ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে যার মধ্যে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে ‘বদর দিবসের শিক্ষা ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অন্যতম।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এছাড়াও আজ বিকেল ৫টায় গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ্ সোসাইটির উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সামগ্রিকভাবে আজ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিগুলো পালিত হতে যাচ্ছে।

/আশিক


আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ! বের হওয়ার আগে জেনে নিন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ২২ ১১:৩৮:১৭
আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ! বের হওয়ার আগে জেনে নিন
ছবি : সংগৃহীত

কেনাকাটা বা জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়ার পরিকল্পনা থাকলে আগেভাগেই জেনে নিন আজকের বন্ধের সূচি। কারণ অনেক সময় কষ্ট করে গন্তব্যে পৌঁছে যদি দেখেন মার্কেট বা দোকান বন্ধ, তবে সময় ও শ্রম দুটোই বৃথা যায়।

আজ বুধবার (২২ এপ্রিল ২০২৬) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট, দোকানপাট এবং দর্শনীয় স্থানগুলো বন্ধ থাকবে, তা নিচে তুলে ধরা হলো:

যেসব এলাকার মার্কেট বন্ধ

আজ রাজধানীর উত্তরা এবং কুড়িল সংলগ্ন এলাকার বেশ কিছু বড় মার্কেট ও শপিং মল বন্ধ থাকবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— যমুনা ফিউচার পার্ক, মাসকট প্লাজা (উত্তরা), আমির কমপ্লেক্স, এবি সুপার মার্কেট, কুশল সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, পাবলিক ওয়ার্কস সেন্টার এবং নুরুনবী সুপার মার্কেট।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

মার্কেটের পাশাপাশি আজ নির্দিষ্ট কিছু এলাকার সাধারণ দোকানপাটও সাপ্তাহিক বন্ধের আওতায় থাকবে। এলাকাগুলো হলো— বারিধারা, বসুন্ধরা আবাসিক এলাকা, নিকুঞ্জ-১ ও ২, কুড়িল, শাহাজাদপুর, সাঁতারকুল, মধ্য ও উত্তর বাড্ডা এবং জগন্নাথপুর। এছাড়া খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, আশকোনা, জোয়ার সাহারা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকার দোকানপাট আজ বন্ধ থাকবে।

ঘর থেকে বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার বন্ধের বিষয়টি মাথায় রাখলে আপনার যাত্রা হবে ভোগান্তিহীন।

/আশিক


টাকার জন্য প্রাণ গেল জমি বিক্রেতার! দেবিদ্বারে পিটিয়ে হত্যার অভিযোগ

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ২২ ১১:৩২:১৭
টাকার জন্য প্রাণ গেল জমি বিক্রেতার! দেবিদ্বারে পিটিয়ে হত্যার অভিযোগ
নিহত জহিরুল ইসলাম/ছবি : মোঃ মাসুদ রানা

কুমিল্লার দেবিদ্বারে পাওনা টাকাকে কেন্দ্র করে জহিরুল ইসলাম (৪৫) নামে এক জমি বিক্রেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) রাত ১০টার দিকে দেবিদ্বার পৌরসভার বালিবাড়ি এলাকায় এই নির্মম ঘটনা ঘটে।

নিহত জহিরুল ইসলাম দেবিদ্বার পৌরসভার মোহনা আবাসিক এলাকার বাসিন্দা এবং আব্দুল আলিমের ছেলে। পরিবারের অভিযোগ, জমি বিক্রির পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

নিহতের স্ত্রী মাহফুজা আক্তার জানান, বিকেল ৪টার দিকে অজ্ঞাত কিছু ব্যক্তি জহিরুলকে ফোনে ডেকে নেয়। তিনি বালিবাড়ি ও হামলাবাড়ি এলাকায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। দীর্ঘ সময় পার হওয়ার পর রাত ১০টার দিকে পরিবারের সদস্যরা খবর পান জহিরুলকে মারধর করা হয়েছে। দ্রুত হাসপাতালে গিয়ে তারা জহিরুলের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। স্ত্রী আরও উল্লেখ করেন, জহিরুল গত ৩-৪ বছর ধরে হৃদরোগে ভুগছিলেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, স্থানীয়দের মৌখিক অভিযোগ অনুযায়ী এটি পিটিয়ে হত্যার ঘটনা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


কালী পূজার বাঁশ ফেরতকে কেন্দ্র করে হামলা; কালিগঞ্জে যুবক আহত, থানায় অভিযোগ

শিমুল হোসেন
শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ২২ ১১:২৮:২০
কালী পূজার বাঁশ ফেরতকে কেন্দ্র করে হামলা; কালিগঞ্জে যুবক আহত, থানায় অভিযোগ
ছবি : সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামে কালী পূজার ব্যবহৃত বাঁশ ফেরত দেওয়া নিয়ে বিরোধের জেরে এক যুবকের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়েছেন অরবিন্দু দাস (৪৫)। এ ঘটনায় তার পিতা সন্তোষ দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, বাজারগ্রাম এলাকায় সম্প্রতি স্থানীয় উদ্যোগে কালী পূজার আয়োজন করা হয়। পূজা শেষে ব্যবহৃত বাঁশখুঁটি ডেকোরেটরের কাছে ফেরত দেওয়ার কথা ছিল। গত ২০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বাজারগ্রাম খানকা শরীফের সামনে অরবিন্দু দাসের সঙ্গে অভিযুক্তের দেখা হলে তিনি বাঁশগুলো ফেরত দেওয়ার অনুরোধ করেন।

এ সময় পিতা-মনো দাসের পুত্র গোবিন্দ দাস (৩৫) ক্ষিপ্ত হয়ে অরবিন্দু দাসকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি বাড়ি থেকে ধারালো দা এনে অরবিন্দু দাসের মাথায় আঘাত করেন। এতে মাথার মাঝখানে গুরুতর জখম হয় এবং ৭টি সেলাই দিতে হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আহত অবস্থায় মাটিতে পড়ে গেলে অভিযুক্ত তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন।অরবিন্দু দাসের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ সময় উপস্থিত ছিলেন রাম দাস (পিতা-কালিচরণ দাস) ও ষষ্ঠী রানী দাস (পিতা-নিরাপদ দাস)সহ আরও অনেকে।

পরে পথচারী মোটরভ্যানে করে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।অভিযোগে আরও বলা হয়, হামলার সময় অভিযুক্ত প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন। এতে ভুক্তভোগী পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।এ বিষয়ে অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়, ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, “অভিযোগটি আমরা গ্রহণ করেছি।

বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।

ট্যাগ: সাতক্ষীরা

আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি? বের হওয়ার আগে জেনে নিন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ২২ ১০:২৮:৫৯
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি? বের হওয়ার আগে জেনে নিন
ছবি : সংগৃহীত

আজ বুধবার (২২ এপ্রিল ২০২৬) রাজধানীসহ সারাদেশে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা এবং রাজনৈতিক দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। দিনের শুরুতেই দেখে নিন আজকের উল্লেখযোগ্য ইভেন্টগুলোর তালিকা

প্রধানমন্ত্রীর কর্মসূচি

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ব্যস্ত সময় পার করবেন। সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনায় তিনি অংশ নেবেন। বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের দাপ্তরিক নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে আলোচনা করবেন। দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশ কোস্ট গার্ড কমিটির সদস্যরা। এছাড়া বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনি জাতীয় সংসদ অধিবেশনে উপস্থিত থাকবেন।

স্পিকার ও ডেপুটি স্পিকারের কর্মসূচি

জাতীয় সংসদ ভবনে আজ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করবেন। সকাল ১০টায় তিনি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে এবং বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সঙ্গে বৈঠক করবেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কর্মসূচি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সকাল ৯টা ৩০ মিনিটে ইউনেস্কোর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন। এরপর বেলা ১১টায় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে (পিআইবি) ‘সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা’ শীর্ষক একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করবেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রীর কর্মসূচি

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দুপুর ১২টায় সুপার স্পেশালাইজড হাসপাতালে উপস্থিত থাকবেন। সেখানে চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি ও বাংলাদেশের বিএমইউর যৌথ উদ্যোগে ‘জয়েন্ট সার্জারি ক্লিনিক’ চালুর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

পরিবেশ প্রতিমন্ত্রীর কর্মসূচি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সকাল ৯টা ৩০ মিনিটে আমিনবাজার ল্যান্ডফিল্ডের ‘ওয়েস্ট টু এনার্জি পাওয়ার প্লান্ট’ পরিদর্শন করবেন।

সাফ বিজয়ীদের সংবর্ধনা

সকাল ১১টায় গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডিএনসিসি প্রশাসকের উদ্যোগে ‘সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ’ শিরোপাজয়ী তরুণ ফুটবলারদের সেখানে সংবর্ধনা দেওয়া হবে।

পিবিআইর সংবাদ সম্মেলন

আশুলিয়া থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উন্মোচন ও আসামি গ্রেফতার প্রসঙ্গে বেলা সাড়ে ১১টায় প্রেস ব্রিফিং করবেন ঢাকা জেলা পিবিআইর পুলিশ সুপার।

/আশিক


বুধবার টানা ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ২১ ১৯:৪৩:১৪
বুধবার টানা ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ছবি : সংগৃহীত

কুমিল্লা জেলার লাকসাম, লালমাই ও বরুড়া এলাকার গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। আগামীকাল বুধবার (২২ এপ্রিল ২০২৬) পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই অঞ্চলের বিশাল এলাকায় টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে কোম্পানিটি এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লাকসাম উপ-এলাকার গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কুমিল্লা জেলার অন্তর্গত লাকসাম, লালমাই এবং বরুড়া উপজেলার সকল শ্রেণির গ্রাহকদের (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) গ্যাস সরবরাহ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হবে।

মেরামত কাজ চলাকালীন এসব এলাকায় গ্যাসের চাপ শূন্য থাকতে পারে। তবে কাজ শেষ হওয়া মাত্রই দ্রুততম সময়ের মধ্যে পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য বিজিডিসিএল কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং প্রয়োজনীয় রান্নার কাজ আগেভাগেই সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

/আশিক


টানা একদিন গ্যাস থাকবে না যেসব এলাকায়!

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ২১ ১১:১৭:২৪
টানা একদিন গ্যাস থাকবে না যেসব এলাকায়!
ছবি : সংগৃহীত

সাভার, আশুলিয়া এবং মানিকগঞ্জসহ বিস্তীর্ণ শিল্পাঞ্চল ও আবাসিক এলাকায় আগামী শুক্রবার থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এই সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) এক জরুরি বিজ্ঞপ্তিতে তিতাস কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৪ এপ্রিল শুক্রবার সকাল ৭টা থেকে পরদিন ২৫ এপ্রিল শনিবার সকাল ৭টা পর্যন্ত বিশাল এক এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকবে। এর ফলে রান্নাঘর থেকে শুরু করে কলকারখানা—সবই স্থবির হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

গ্যাস বিচ্ছিন্ন থাকবে যেসব এলাকায়

আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার দুই ধারের সব এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, ডলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনী, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের দুই পাশ, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর এবং মানিকগঞ্জসহ পার্শ্ববর্তী সব এলাকা।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, উল্লিখিত এলাকাগুলোর পাশাপাশি এর আশপাশের এলাকাগুলোতেও ওই সময়ে গ্যাসের চাপ মারাত্মকভাবে কম থাকতে পারে। সপ্তাহান্তের ছুটির দিনে এমন নজিরবিহীন গ্যাস সংকটের কারণে গ্রাহকদের আগেভাগেই সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

/আশিক


ভোরের আলো ফুটতেই কাঁপল রাজধানীসহ সারাদেশ!

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ২১ ১০:৩৯:১৫
ভোরের আলো ফুটতেই কাঁপল রাজধানীসহ সারাদেশ!
ছবি : সংগৃহীত

মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরের আলো ফুটতেই ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। ভারত-মিয়ানমার সীমান্তে আঘাত হানা মাঝারি মাত্রার এই ভূমিকম্পে বাংলাদেশে মৃদু কম্পন অনুভূত হয়েছে।

আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ‘আর্থকোয়াক ট্র্যাক’-এর তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টা ২৯ মিনিটে এই ভূমিকম্পটি রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.০। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকায়, যা ভারতের মণিপুর সীমান্ত সংলগ্ন।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০০ কিলোমিটার গভীরে ছিল। কেন্দ্র অনেক গভীরে হওয়ায় ভূপৃষ্ঠে কম্পনের তীব্রতা তুলনামূলক কম অনুভূত হয়েছে, ফলে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সাতসকালে এমন কম্পনে ঘুমন্ত অনেক মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভৌগোলিকভাবে বাংলাদেশ মিয়ানমার ও উত্তর-পূর্ব ভারতের ভূমিকম্পপ্রবণ চ্যুতিরেখার কাছাকাছি হওয়ায় প্রায়ই এমন কম্পন অনুভূত হয়।

/আশিক


কুমিল্লাকে পাত্তাই দিল না বিএনপি: ২৯ প্রার্থী ফিরলেন খালি হাতে  

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ২০ ২১:০৪:১১
কুমিল্লাকে পাত্তাই দিল না বিএনপি: ২৯ প্রার্থী ফিরলেন খালি হাতে  

কুমিল্লার দেবীদ্বারসহ জেলার সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন করা ২৯ জনের কেউই শেষ পর্যন্ত মনোনয়ন পাননি। এতে দেবীদ্বার উপজেলায় ৫ জন প্রার্থী থাকলেও সেখান থেকেও কেউ তালিকাভুক্ত হতে পারেননি, যা স্থানীয় রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্তদের তালিকা সোমবার (২০ এপ্রিল) প্রকাশ করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৩৬ জনের নাম ঘোষণা করা হলেও কুমিল্লার ২৯ আবেদনকারীর কারোর নাম এতে স্থান পায়নি।

তবে ব্যতিক্রম হিসেবে তালিকার শীর্ষে রয়েছেন সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বরিশালের বাবুগঞ্জ এলাকা থেকে আবেদন করে সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচিত হয়েছেন। যদিও তিনি দেবীদ্বারের পুত্রবধূ হিসেবে স্থানীয়ভাবে পরিচিত।

ফোনালাপে সেলিমা রহমান জানান, তিনি নির্বাচিত হয়েছেন, তবে এখনো কোন জোনে দায়িত্ব দেওয়া হবে তা নির্ধারিত হয়নি। দায়িত্ব পেলে সংশ্লিষ্ট এলাকায় কাজ করবেন বলেও জানান তিনি।

ট্যাগ: কুমিল্লা

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসিতে পরীক্ষার্থী চার বছর ধরে কমেছে 

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ২০ ১৩:০৫:১০
কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসিতে পরীক্ষার্থী চার বছর ধরে কমেছে 
ছবি : সংগৃহীত

কুমিল্লা শিক্ষাবোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবার গতবারের চেয়ে পরীক্ষার্থী কমেছে। এ বছর পরীক্ষা কেন্দ্র বেড়েছে চারটি। তিনটি বিভাগের মধ্যে বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। মেয়ে পরীক্ষার্থীর সংখ্যাও বেশি। প্রতিবছরই এসএসসিতে পরীক্ষার্থী কমেছে। গত চার বছরে পরীক্ষার্থী কমেছে ৩৮ হাজার ৯৪ জন। কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক ( মাধ্যমিক) মো. কবির উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল মঙ্গলবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। সকাল ১০ টায় বাংলা প্রথমপত্র পরীক্ষা শুরু হবে।

পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে জানা গেছে, এ বছর পরীক্ষার্থী ১ লাখ ৪৭ হাজার ১২ জন। ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন। ২০২৪ সালে সব মিলিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৮০ হাজার ৬৭৯ জন। ২০২৩ সালে এসএসসি পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮৫ হাজার ১০৬ জন। গত চার বছরে পরীক্ষার্থীর সংখ্যা কমে এসেছে।

জানা গেছে, কুমিল্লা শিক্ষাবোর্ড কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলা নিয়ে। ছয় জেলায় এসএসসি পরীক্ষাকেন্দ্র ২৭৭ টি। এর মধ্যে সর্বোচ্চ কুমিল্লা জেলায় ১০২ টি। ফেনীতে সর্বনি কেন্দ্র ২১টি।এ বছর ১ লাখ ৪৭ হাজার ১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৮ হাজার ৬২ জন মেয়ে। ছেলে ৫৮ হাজার ৯৫০ জন। সব বিভাগে মেয়ে পরীক্ষার্থী বেশি। মোট পরীক্ষার্থীর তিন ভাগের এক ভাগেরও বেশি কুমিল্লা জেলা। এ জেলা থেকে ৫১ হাজার ৬৪৭ জন পরীক্ষা দিচ্ছে। এক লাখেরও কম পরীক্ষার্থী পাঁচ জেলার। গত বছর ২৭৩ টি পরীক্ষাকেন্দ্র ছিল।বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, পরীক্ষা নীতিমালা মোতাবেক পরীক্ষা হবে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে হলে, পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম বলেন, সরকারের নির্দেশনা, নীতিমালা অনুযায়ী পরীক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা হবে।এদিকে শিক্ষামন্ত্রী গত শনিবার সচিবালয়ে এক সভায় জানিয়েছেন, এসএসসিতে নীরব বহিস্কার হবে না। শিক্ষার্থীদের কোন ধরনের পরীক্ষা ভীতি যেন কাজ না করেন।

পাঠকের মতামত: