আজ বৃহস্পতিবার ঢাকার কোন কোন মার্কেট বন্ধ? বের হওয়ার আগে দেখে নিন তালিকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৯ ০৯:২৯:২৬
আজ বৃহস্পতিবার ঢাকার কোন কোন মার্কেট বন্ধ? বের হওয়ার আগে দেখে নিন তালিকা
ছবি : সংগৃহীত

রাজধানীতে কেনাকাটা বা জরুরি প্রয়োজনে বের হওয়ার আগে জেনে নেওয়া জরুরি যে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কোনো এলাকার মার্কেটগুলো বন্ধ থাকবে। ঢাকার একেক এলাকায় ভিন্ন ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটি থাকায় অনেক সময় না জেনে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। আজকের দিনের এলাকাভিত্তিক বন্ধের তালিকাটি নিচে দেওয়া হলো।

বৃহস্পতিবার যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর এবং আসাদগেট এলাকায় আজ সাধারণ ছুটি। এছাড়া ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাহজাহানপুর ও শান্তিনগর এলাকার বিপণিবিতানগুলো আজ বন্ধ থাকবে। পাশাপাশি শহীদবাগ, শান্তিবাগ, ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা এবং হাইকোর্ট ভবন এলাকাতেও আজ সাপ্তাহিক ছুটি পালিত হবে।

বন্ধ থাকবে যেসব মার্কেট

কেনাকাটার জন্য আজ মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং (মোহাম্মদপুর) এবং শ্যামলী হল মার্কেটে না যাওয়াই ভালো। মিরপুর ও মাজার রোডের মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপার মার্কেট এবং মিরপুর স্টেডিয়াম মার্কেট আজ বন্ধ থাকবে। এছাড়া মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, ফরচুন শপিং মল, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার এবং ইস্টার্ন প্লাস মার্কেটেও আজ ছুটি। গুলিস্তান ও পল্টন এলাকার বায়তুল মোকাররম মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, পীর ইয়ামেনি মার্কেট এবং খদ্দর মার্কেটের কার্যক্রম আজ বন্ধ থাকবে।

পরিকল্পনা করে বের হওয়ার আগে এই তালিকাটি মিলিয়ে নিলে আপনার মূল্যবান সময় ও শ্রম—উভয়ই সাশ্রয় হবে।

/আশিক


রাজধানীতে আজকের কর্মসূচি: সুলভ মূল্যে মাংস বিক্রি থেকে গণ ইফতার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৯ ০৯:২০:২৬
রাজধানীতে আজকের কর্মসূচি: সুলভ মূল্যে মাংস বিক্রি থেকে গণ ইফতার
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সরকারি দপ্তর ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। মাহে রমজানের প্রথম দিন হওয়ায় ইফতার মাহফিল ও সুলভ মূল্যে খাদ্যসামগ্রী বিক্রির মতো জনগুরুত্বপূর্ণ ইভেন্টগুলোই আজ তালিকায় শীর্ষে রয়েছে। দিনের শুরুতেই দেখে নিন আজকের উল্লেখযোগ্য কর্মসূচির সময়সূচি।

আজ সকাল ৯টায় মহাখালীর প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে (এলআরআই) একটি বিশেষ কার্যক্রমের উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রমজান মাসে সাধারণ মানুষের আমিষের চাহিদা মেটাতে এবং বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে সুলভ মূল্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি। এছাড়া দুপুর ১২টা ৩০ মিনিটে রেল ভবনের ৮২৫ নম্বর কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। সেখানে দেশের যোগাযোগ ও পরিবহন খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

এদিকে বিকেলে বিরোধী রাজনৈতিক শিবিরের কর্মসূচির মধ্যে রয়েছে ইফতার মাহফিল। বিকেল ৪টা ৩০ মিনিটে মিরপুর-১৩ নম্বরের গ্র্যান্ড প্রিন্স রেস্টুরেন্টে এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া রমজানের প্রথম দিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে 'গণ ইফতার'-এর আয়োজন করেছে জাতীয় ছাত্রশক্তি। টিএসসির সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই ইফতার আয়োজন সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।

/আশিক


সদরপুরে ভেজাল গো-খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

সাজ্জাদ হোসেন সাজু
সাজ্জাদ হোসেন সাজু
ফরিদপুর জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১৯:১৯:৫৫
সদরপুরে ভেজাল গো-খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় ভেজাল গো-খাদ্য উৎপাদন, মজুদ ও বিক্রির দায়ে দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সাড়ে সাতরশি বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

অভিযানে ‘মেসার্স সদরপুর পোল্ট্রি ফিড’ এর স্বত্বাধিকারী দেলোয়ার হোসেনকে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়। এ সময় তার দোকান থেকে ১২৩ কেজি ভেজাল গো-খাদ্য জব্দ করা হয়।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সব্যসাচী মজুমদার জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন যে, সাড়ে সাতরশি বাজারে ভেজাল গো-খাদ্য তৈরি করা হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে এসব অস্বাস্থ্যকর খাবারের সন্ধান পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, “ভেজাল গো-খাদ্য পরোক্ষভাবে মানুষের শরীরে প্রবেশ করে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”এ ধরনের অভিযানের মাধ্যমে প্রশাসন ভেজাল খাদ্য উৎপাদন, মজুদ ও বিক্রি বন্ধে সচেষ্ট রয়েছে, যাতে মানুষের স্বাস্থ্য সুরক্ষিত থাকে।


সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী বিতরণ

শহিদুল ইসলাম
শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১৮:৫৮:০৬
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী বিতরণ
ছবি : সংগৃহীত

সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এবং পরিবেশ, জলবায়ু, কৃষি, স্বাস্থ্য ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে মানবিক সংগঠন শাহনাজ বেগম-মোহাম্মদ মিয়া মেম্বার ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় হাটহাজারী উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের শাহ মুনিরীয়া মুঈনীয়া এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ, রেয়াল, চেয়ার, টেবিল ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

১৬ ফেব্রুয়ারি, সোমবার, দুপুর বারোটায় মাদরাসা অডিটরিয়ামে অনুষ্ঠিত মহতী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. নুরুল আলমের সভাপতিত্বে ও গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. রেজাউল হক, মাদরাসার প্রধান শিক্ষক মুহাম্মদ এনাম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, শাহনাজ বেগম-মোহাম্মদ মিয়া মেম্বার ফাউন্ডেশনের সহযোগিতায় মাদরাসার শিক্ষার্থীর পবিত্র কোরআন শরীফ, রেয়াল, শিক্ষাসামগ্রী এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে চেয়ার ও টেবিল প্রদান করে একটি মানবিক দায়িত্বশীল কাজ করেছে। তিনি আরো বলেন, মাদরাসাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি হওয়ার পরও জীর্ণশীর্ণ ও অবহেলিত অবস্থায় পড়ে আছে, যা অত্যন্ত দুঃখজনক। এ সময় তিনি সমাজের বিত্তবান ও শিক্ষানুরাগী ব্যক্তিদের শাহ মুনিরীয়া মুঈনীয়া এতিমখানা ও মাদরাসার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফতেপুর ইউনিয়নসহ হাটহাজারী উপজেলায় দীর্ঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতায় শাহনাজ বেগম-মোহাম্মদ মিয়া মেম্বার ফাউন্ডেশন নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। আজ থেকে তিনটি সংগঠন হাটহাজারীর শিক্ষাবিস্তার, সামাজিক উন্নয়ন ও সবুজায়নে একীভূত হয়ে কাজ করবে।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন গ্রীণ চট্টগ্রাম এ্যালয়েন্সের সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (অর্থ ও হিসাব) আকতার হোসেন শাকিল, সদস্য (মিডিয়া ও কমিউনিকেশন) নজিব চৌধুরী, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের সদস্য ইয়াছমিন আকতার, প্রিয়া বেগম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাহিদা আরজু মুক্তা।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মাদরাসার ১২০ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরীফ, রেয়াল, শিক্ষাসামগ্রী এবং প্রতিষ্ঠান প্রধানের হাতে ২০ জোড়া চেয়ার-টেবিল তুলে দেন


কালিগঞ্জে ফ্রি স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্বোধন, রমজানজুড়ে বিনামূল্যে চিকিৎসা

শিমুল হোসেন
শিমুল হোসেন
নিজস্ব প্রতিবেদক
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১৮:৫০:৫৪
কালিগঞ্জে ফ্রি স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্বোধন, রমজানজুড়ে বিনামূল্যে চিকিৎসা
ছবি : শিমুল হোসেন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় গ্রামীণ জনগোষ্ঠীর জন্য ফ্রি স্বাস্থ্যসেবা ও চিকিৎসা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নলতায় অবস্থিত ফ্যামিলি হেলথ কেয়ার সার্ভিস ল্যাব–এর সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ প্রকল্পের উদ্বোধন ঘোষণা করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান রুকাইয়া সুলতানা। প্রকল্পের পিডি ও অর্ণব হিড ফাউন্ডেশন–এর নির্বাহী পরিচালক সেলিম শাহারীয়ার প্রকল্পের সার্বিক বিষয় উপস্থাপন করেন।

এছাড়া সমাজ উন্নয়ন ফাউন্ডেশন (এসডিএফ)–এর নির্বাহী পরিচালক মো. আশরাফুল ইসলামসহ কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধি উপস্থিত ছিলেন। সাতক্ষীরার বাইরে ঢাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে এনজিও প্রতিনিধিরা অনলাইনে যুক্ত হন।সভাপতির বক্তব্যে রুকাইয়া সুলতানা বলেন, “গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আসন্ন পবিত্র রমজান মাসজুড়ে সব ধরনের স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। বিশেষ করে প্রতিবন্ধী, দুস্থ ও অসহায় মানুষ যাতে সহজে চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ। আমাদের এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে।”

প্রকল্পের পিডি সেলিম শাহারীয়ার জানান, আগামী দুই বছরে উপজেলার প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে একটি করে কমিউনিটি হেলথ পয়েন্ট স্থাপন করা হবে, যেখানে ২৪ ঘণ্টা টেলিমেডিসিন সেবা নিশ্চিত করা হবে। হেলথ পয়েন্টগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ, ট্যাব বা উন্নত স্মার্টফোন সরবরাহ করা হবে, যাতে অনলাইনভিত্তিক চিকিৎসা পরামর্শ দ্রুত দেওয়া যায়।তিনি আরও জানান, ‘ডক্টর লাইভ’ ও রোটারি ক্লাব উত্তরা, ঢাকাসহ বিভিন্ন সেবা সংস্থা, এনজিও ও আইএনজিও এই প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত থাকবে।

স্বাস্থ্য প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং জরুরি চিকিৎসা সহায়তার বিষয়েও নানামুখী কার্যক্রম গ্রহণ করা হয়েছে।এসডিএফের নির্বাহী পরিচালক মো. আশরাফুল ইসলাম বলেন, “অনেক ক্ষেত্রে বিভ্রান্তি ও অনিয়মের কারণে গ্রামীণ মানুষ যথাযথ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়। আমরা স্বাস্থ্যসেবাকে আরও গতিশীল, স্বচ্ছ ও সহজলভ্য করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।

অনুষ্ঠানে ফ্যামিলি হেলথ কেয়ার সার্ভিসের অ্যাডমিন মোস্তাফিজুর রহমান, দেবহাটা উপজেলার যুব প্রতিনিধি ও টিমের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান মনি, সাংবাদিক প্রতিনিধি আবুল কালাম ও মো. রফিকুল ইসলাম প্রকল্প বাস্তবায়নে নিজেদের ভূমিকা তুলে ধরেন।উল্লেখ্য, প্রকল্পটি বাস্তবায়ন করছে ফ্যামিলি হেলথ কেয়ার সার্ভিস ল্যাব, অর্ণব হিড ফাউন্ডেশন ও সমাজ উন্নয়ন ফাউন্ডেশন (এসডিএফ), কালিগঞ্জ, সাতক্ষীরা। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে নিজ নিজ ক্ষেত্রে সহযোগিতা করবেন বলে আয়োজকরা জানান।প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হলে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন


কুমিল্লার ইয়াছিনকে বড় পুরস্কার দিয়েছে বিএনপি

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১৭:১৬:৩০
কুমিল্লার ইয়াছিনকে বড় পুরস্কার দিয়েছে বিএনপি
মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন/ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিনকে বড় পুরস্কার দিয়েছে দল। তিনি কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের টেকনোক্র্যাট মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর মন্ত্রী হওয়ার খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে। কুমিল্লা -৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা) আসনে তিনি এমপি হওয়ার জন্য দলীয় মনোনয়ন চেয়েছিলেন। দল তাঁকে দলীয় মনোনয়ন দেয়নি। ক্ষমতায় আসায় মন্ত্রী করেছেন।

এর আগে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন বিএনপির কুমিল্লার এম কে আনোয়ার, আওয়ামী লীগের মতিয়া চৌধুরী ও ড. আবদুর রাজ্জাক।

কুমিল্লা-৬ আসনের তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কথা রেখেছেন। স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার করে তিনি দক্ষিণ কুমিল্লার ছয়টি নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে কাজ করেছেন। পাঁচটি আসনে তাঁর সমন্বয়কের নেতৃত্বে বিএনপি প্রত্যাশিত ফল অর্জন করেছে। মোহাম্মদ আমিন-উর-রশিদ ইয়াছিনের জন্ম ১৯৫৮ সালের ২৩ জানুয়ারি। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের পরানপুর গ্রামে। বাবা প্রয়াত আলী মিয়া ও মা আমেনা বেগম। স্ত্রীর নাম মোসাম্মৎ তাহমিনা আক্তার।

তাঁর দুই ছেলে। তিনি ও ছেলেরা ব্যবসা করেন। আরকু অগানিক ফুড ও লালমাই ফুটওয়্যার তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের নাম। কুমিল্লা নগরের ১১ নং ওয়ার্ডের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সংলগ্ন মনোহরপুর নিমতলী এলাকায় তিনি বাড়ি করেছেন। ওই এলাকার ভোটার তিনি। থাকেন কুমিল্লা নগরের ১০ নং ওয়ার্ডের হোয়াইট হাউজ বাসার ফ্ল্যাটে।

ইয়াছিন ১৯৯০ সালের পর কুমিল্লায় বিএনপির রাজনীতিতে সতিনা হন। তিনি কোতোয়ালি থানা বিএনপির সভাপতি ছিলেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিলুপ্ত কুমিল্লা-৯ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপির প্রার্থী ছিলেন। দুইবারই তিনি পরাজিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা-৬ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে টানা ৭৯ দিন কর্মসূচি পালন করেন। এক পর্যায়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র জমা দেন। পরে ১৫ জানুয়ারি তারেক রহমানের নির্দেশে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হন ২০০৯ সালের ২৪ নভেম্বর। ২০২২ সালের ৩০ মে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হন। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত ওই দায়িত্ব পালন করেন। এরপর তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হিসেবে দেশের বিভিন্ন স্থানে বন্যার সময় কাজ করেন। বর্তমানে তিনি বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য।কুমিল্লা নগরের সাধারণ মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা আছে।

মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ। তাঁর সঙ্গে আড্ডা দিয়ে মজা পান নগরের সংস্কৃতি অঙ্গনের নানা পেশার মানুষ। কান্দিরপাড় এলাকার এক ব্যবসায়ী বলেন, 'চেয়েছিলাম এমপি, পেয়ে গেলাম মন্ত্রী। তাঁর মনোনয়ন ফেরাতে আমরা কতকিছু করেছিলাম। আজ সেই দুঃখ মুছে গেছে।'

জানতে চাইলে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, ইয়াছিন ভাই একজন সৎ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে কথা বলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ান। বিএনপি তাঁকে সর্বোচ্চ মূল্যায়ন করায় আমরা তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি তৃণমূলের কর্মীদের অভিভাবক। মোহাম্মদ আমিন-উর-রশিদ ইয়াছিন বলেন, 'সবকিছুর জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া। আমি সবার কাছে দোয়া চাই।


ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নলতা শরীফ ক্রিকেট একাডেমির নতুন কমিটি

শিমুল হোসেন
শিমুল হোসেন
কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১৭:১০:২৩
ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নলতা শরীফ ক্রিকেট একাডেমির নতুন কমিটি

সাতক্ষীরার ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট মাঠকেন্দ্রিক নলতা শরীফ ক্রিকেট একাডেমির দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বিদ্যালয়ের এডিশনাল ভবনের হলরুমে এক আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্রীড়া সংগঠক শেখ অজিবর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. রমজান হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হক দোলন, বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. মনিরুল ইসলাম, শেরে বাংলা ক্লিনিকের সহ-পরিচালক মো. গোলাম মোস্তফা, কালিগঞ্জ ক্রিকেট একাডেমির পরিচালক মো. সাইফুল ইসলাম, একাডেমির প্রধান কোচ মো. রবিউল ইসলাম, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সাংবাদিক মো. রফিকুল ইসলাম, দ্যা ডেইলি পোস্ট পত্রিকার সাংবাদিক আবুল কালাম বিন আকবারসহ একাডেমির শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।সভাপতির বক্তব্যে মো. রমজান হোসেন বলেন, “নলতায় দীর্ঘদিন ধরে বিভিন্ন খেলাধুলার চর্চা অব্যাহত রয়েছে। তবে আমাদের প্রত্যাশা, এই একাডেমি থেকে ভবিষ্যতে দক্ষ ও যোগ্য খেলোয়াড় তৈরি হবে, যারা জেলা ও বিভাগীয় পর্যায় অতিক্রম করে এক সময় জাতীয় দলেও স্থান করে নেবে।

একাডেমির সার্বিক উন্নয়নে আমরা সবসময় পাশে থাকবো এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবো।অন্যান্য বক্তারাও একাডেমির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে গঠনমূলক বক্তব্য উপস্থাপন করেন এবং স্থানীয় ক্রীড়াঙ্গনের বিকাশে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।পরে প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হক দোলন দুই বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য ডা. মো. আকছেদুর রহমান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ অজিবর রহমান এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন তারিকুল ইসলাম (তপু)।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. রমজান হোসেন, সহ-সভাপতি মো. মাসুম ইবনে মনির, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম বিন আকবার, প্রধান কোচ মো. রবিউল ইসলাম। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. গোলাম মোস্তফা, আলহাজ মো. শফিকুল ইসলাম, আলহাজ মো. ইকবাল হোসেন, মো. আকরাম হোসেন, মো. মিজানুর রহমান, মো. মনিরুল ইসলাম, মো. সাইফুল হোসেন ও মাহমুদুল হক দোলন।অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন উপস্থিত অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।স্থানীয় ক্রীড়ানুরাগীরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে নলতা শরীফ ক্রিকেট একাডেমি আরও সুসংগঠিত ও গতিশীল হবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


ইতিহাসে প্রথম: অর্থ ও স্বরাষ্ট্রের মতো শীর্ষ দুই মন্ত্রণালয় পেল চট্টগ্রাম

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৮ ০৯:৫৩:০৯
ইতিহাসে প্রথম: অর্থ ও স্বরাষ্ট্রের মতো শীর্ষ দুই মন্ত্রণালয় পেল চট্টগ্রাম
ছবি : সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় নজির সৃষ্টি করে প্রথমবারের মতো একই সাথে অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দপ্তরের দায়িত্ব পেয়েছে চট্টগ্রাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী নবগঠিত মন্ত্রিসভায় চট্টগ্রামের নেতাদের এই নজিরবিহীন মূল্যায়নে বন্দরনগরীসহ পুরো বৃহত্তর চট্টগ্রামে বইছে আনন্দের জোয়ার। এর আগে চট্টগ্রামের কোনো নেতা এই দুটি মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করার সুযোগ পাননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চট্টগ্রামের ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় নিয়েই নতুন সরকার এই বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

চট্টগ্রামের এই ঐতিহাসিক অর্জনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বভার পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে, দেশের আইনশৃঙ্খলা রক্ষার শীর্ষ দপ্তর তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন স্থায়ী কমিটির আরেক জ্যেষ্ঠ সদস্য সালাহউদ্দিন আহমদ। চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে এটি একটি বড় মাইলফলক, কারণ এর আগে ১৯৯১ সালে বিএনপি সরকারে কর্নেল (অব.) অলি আহমেদ কিছুদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং বিদায়ী সংসদে ওয়াসিকা আয়েশা খান অর্থ প্রতিমন্ত্রী ছিলেন। তবে পূর্ণ মন্ত্রী হিসেবে এই দুটি দপ্তরে চট্টগ্রামের প্রতিনিধিত্ব এবারই প্রথম।

মন্ত্রিসভার এই তালিকায় যুক্ত হয়েছে তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সংমিশ্রণ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন রাঙামাটি থেকে নির্বাচিত সংসদ সদস্য দীপেন দেওয়ান। একই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সফল মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পুত্র ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চট্টগ্রামের বিশিষ্টজনরা মনে করছেন, অতীতের যেকোনো সরকারের তুলনায় বিএনপি এবার চট্টগ্রামকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। তাঁদের মতে, বন্দরনগরীর উন্নয়ন মানেই সারা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, আর সেই ধারাবাহিকতা রক্ষায় চট্টগ্রামের নেতাদের এমন উচ্চপদে আসীন করা অত্যন্ত সময়োপযোগী।

অতীতের দিকে তাকালে দেখা যায়, ২০০১ সালের বিএনপি সরকারে চট্টগ্রাম থেকে মোরশেদ খান, আবদুল্লাহ আল নোমান, এলকে সিদ্দিকী এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী পূর্ণ মন্ত্রী হিসেবে পররাষ্ট্র, খাদ্য, পানিসম্পদ ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। সে সময় জাফরুল ইসলাম চৌধুরী ও মীর মোহাম্মদ নাছির উদ্দিন ছিলেন প্রতিমন্ত্রী। এছাড়াও সালাহ উদ্দিন কাদের চৌধুরী পূর্ণ মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সৈয়দ ওয়াহিদুল আলম হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। তবে এবারের মন্ত্রিসভা গঠন চট্টগ্রামের জন্য এক বিশেষ মর্যাদা বয়ে এনেছে, কারণ অর্থ ও স্বরাষ্ট্রের মতো সংবেদনশীল দপ্তরের চাবিকাঠি এখন চট্টগ্রামের নেতাদের হাতে।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তাঁর প্রতিক্রিয়ায় জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বের ওপর যে আস্থা রেখেছেন, তিনি তাঁর কাজের মাধ্যমে সেই আস্থার প্রতিফলন ঘটাবেন। তাঁকে বিপুল ভোটে জয়ী করার জন্য হাটহাজারীর মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি চট্টগ্রামের সামগ্রিক উন্নয়নে নিবেদিত থাকার অঙ্গীকার করেন। চট্টগ্রামের সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের বিশ্বাস, এই শক্তিশালী নেতৃত্বের হাত ধরে দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার হিসেবে চট্টগ্রামের গুরুত্ব আরও বহুগুণ বৃদ্ধি পাবে এবং দীর্ঘ প্রতীক্ষিত উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত গতিতে বাস্তবায়িত হবে।

/আশিক


আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়: বিড়ম্বনা এড়াতে দেখে নিন তালিকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৮ ০৯:২৮:১২
আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়: বিড়ম্বনা এড়াতে দেখে নিন তালিকা
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের বাসিন্দাদের জন্য জরুরি এক সতর্কবার্তা দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন ও মেরামত কাজের জন্য আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য নিশ্চিত করেছে। মূলত বড় ধরনের উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে পাইপলাইনের এই জরুরি সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে।

তিতাস গ্যাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পঞ্চবটি থেকে মোক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা সম্প্রসারণ এবং দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের কাজ বর্তমানে চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় পঞ্চবটি মোড় ও প্রধান সিএনজি স্টেশনের সামনে ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইনগুলো সরিয়ে নতুন পাইপলাইন প্রতিস্থাপনের কাজ করা হবে। এই মেরামত কাজের কারণে আজ বুধবার দুপুর ২টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকার ফলে শহরের একটি বড় অংশের গ্রাহক ভোগান্তিতে পড়বেন। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, কিল্লারপুল, পঞ্চবটি এবং খানপুর থেকে শুরু করে ২ নম্বর রেলগেট পর্যন্ত শহরের একটি উল্লেখযোগ্য অংশ এই সংকটের আওতায় থাকবে। এছাড়া চাষাঢ়া মোড়, মাসদাইর এবং পঞ্চবটি মোড় থেকে শাসনগাঁওয়ের পঞ্চবটি ডিআরএস পর্যন্ত সড়কের উভয় পাশের আবাসিক, বাণিজ্যিক ও শিল্প শ্রেণির সব গ্রাহকের গ্যাস সংযোগ সাময়িকভাবে বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই দীর্ঘ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকার ফলে গ্রাহকদের যে সাময়িক অসুবিধা হবে, সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। মেরামত কাজ শেষ হওয়ার পরপরই দ্রুততম সময়ের মধ্যে পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের আগেভাগেই বিকল্প রান্নার ব্যবস্থা করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে যাতে কাজ চলাকালীন সময়ে বিড়ম্বনায় পড়তে না হয়।

/আশিক


ঢাকায় আজকের গুরুত্বপূর্ণ সব কর্মসূচি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৮ ০৯:২৩:৫২
ঢাকায় আজকের গুরুত্বপূর্ণ সব কর্মসূচি
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার ব্যস্ততম জীবনে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংস্থার নানা কর্মসূচিতে মুখর থাকে প্রতিটি দিন। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ ও নীতিনির্ধারণী কর্মসূচি হাতে নিয়েছে নবগঠিত মন্ত্রিপরিষদ। দিনের শুরুতেই দেখে নিন আজ রাজধানীর উল্লেখযোগ্য এবং ব্যস্ততম সূচিগুলো যা আপনার প্রতিদিনের পরিকল্পনায় সহায়ক হতে পারে।

নতুন সরকারের প্রথম দিন হিসেবে আজ সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে গমণ করবেন। সকাল ১১টার দিকে তাঁরা মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের এই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। বীর শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানানোর এই কর্মসূচিতে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

বিকেলের দিকে প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু সচিবালয়ে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি। বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। দীর্ঘ প্রতীক্ষার পর গঠিত এই মন্ত্রিসভার প্রথম বৈঠকে দেশের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরপর বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন। প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠকটি নতুন সরকারের কর্মপরিকল্পনা ও উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সরকারি কর্মসূচির পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গনেও রয়েছে বিশেষ আয়োজন। আসন্ন পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে রাজধানীজুড়ে বইছে আনন্দের জোয়ার। এরই ধারাবাহিকতায় সাইমুম শিল্পীগোষ্ঠী একটি বিশেষ ‘রমজান র‍্যালি’র আয়োজন করেছে। র‍্যালি পরবর্তী সাংস্কৃতিক সন্ধ্যায় পরিবেশিত হবে রমজানের ঐতিহ্যবাহী গান। মূলত বাংলাদেশের মুসলমানদের রমজানকে বরণ করার যে চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে, এই আয়োজনের মাধ্যমে তা চমৎকারভাবে ফুটিয়ে তোলা হবে। ধর্মপ্রাণ মানুষের মাঝে রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেওয়াই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।

/আশিক

পাঠকের মতামত: