সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী বিতরণ

শহিদুল ইসলাম
শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১৮:৫৮:০৬
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী বিতরণ
ছবি : সংগৃহীত

সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এবং পরিবেশ, জলবায়ু, কৃষি, স্বাস্থ্য ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে মানবিক সংগঠন শাহনাজ বেগম-মোহাম্মদ মিয়া মেম্বার ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় হাটহাজারী উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের শাহ মুনিরীয়া মুঈনীয়া এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ, রেয়াল, চেয়ার, টেবিল ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

১৬ ফেব্রুয়ারি, সোমবার, দুপুর বারোটায় মাদরাসা অডিটরিয়ামে অনুষ্ঠিত মহতী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. নুরুল আলমের সভাপতিত্বে ও গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. রেজাউল হক, মাদরাসার প্রধান শিক্ষক মুহাম্মদ এনাম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, শাহনাজ বেগম-মোহাম্মদ মিয়া মেম্বার ফাউন্ডেশনের সহযোগিতায় মাদরাসার শিক্ষার্থীর পবিত্র কোরআন শরীফ, রেয়াল, শিক্ষাসামগ্রী এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে চেয়ার ও টেবিল প্রদান করে একটি মানবিক দায়িত্বশীল কাজ করেছে। তিনি আরো বলেন, মাদরাসাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি হওয়ার পরও জীর্ণশীর্ণ ও অবহেলিত অবস্থায় পড়ে আছে, যা অত্যন্ত দুঃখজনক। এ সময় তিনি সমাজের বিত্তবান ও শিক্ষানুরাগী ব্যক্তিদের শাহ মুনিরীয়া মুঈনীয়া এতিমখানা ও মাদরাসার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফতেপুর ইউনিয়নসহ হাটহাজারী উপজেলায় দীর্ঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতায় শাহনাজ বেগম-মোহাম্মদ মিয়া মেম্বার ফাউন্ডেশন নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। আজ থেকে তিনটি সংগঠন হাটহাজারীর শিক্ষাবিস্তার, সামাজিক উন্নয়ন ও সবুজায়নে একীভূত হয়ে কাজ করবে।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন গ্রীণ চট্টগ্রাম এ্যালয়েন্সের সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (অর্থ ও হিসাব) আকতার হোসেন শাকিল, সদস্য (মিডিয়া ও কমিউনিকেশন) নজিব চৌধুরী, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের সদস্য ইয়াছমিন আকতার, প্রিয়া বেগম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাহিদা আরজু মুক্তা।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মাদরাসার ১২০ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরীফ, রেয়াল, শিক্ষাসামগ্রী এবং প্রতিষ্ঠান প্রধানের হাতে ২০ জোড়া চেয়ার-টেবিল তুলে দেন


কেনাকাটার আগে জানুন আজ কোন মার্কেট বন্ধ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৫ ০৮:৫৮:৩৮
কেনাকাটার আগে জানুন আজ কোন মার্কেট বন্ধ
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় সপ্তাহের নির্দিষ্ট দিনভিত্তিক বাজার ও বিপণিবিতানের সাপ্তাহিক ছুটির প্রচলন রয়েছে। সেই ধারাবাহিকতায় রবিবারও রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ এলাকা ও জনপ্রিয় মার্কেট বন্ধ থাকে, যা কেনাকাটায় যাওয়ার আগে জানা অত্যন্ত প্রয়োজনীয়।

আজ রবিবার রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ আবাসিক ও বাণিজ্যিক এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী এবং মিরপুর এলাকার একাধিক সেকশন যেমন মিরপুর-১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর সেকশন।

এছাড়া ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ও ওল্ড ডিওএইচএস, কাকলী এবং তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকা ও শিল্পাঞ্চলেও আজ দোকানপাট বন্ধ রয়েছে। একইভাবে গুলশান-১ ও ২, বনানী, মহাখালী বাণিজ্যিক এলাকা এবং নাখালপাড়াসহ আশপাশের অঞ্চলগুলোতেও বাণিজ্যিক কার্যক্রম সীমিত রয়েছে।

শহরের পূর্ব ও দক্ষিণাংশেও বন্ধ রয়েছে অনেক দোকানপাট। রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের কিছু অংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা এবং কমলাপুর ও যাত্রাবাড়ীর আংশিক এলাকাগুলোতেও একই চিত্র দেখা গেছে। শনির আখড়া, দনিয়া ও রায়েরবাগ এলাকাতেও আজ সাপ্তাহিক ছুটি পালন করা হচ্ছে।

অন্যদিকে, রাজধানীর বেশ কিছু পরিচিত মার্কেট ও শপিং কমপ্লেক্সও আজ বন্ধ রয়েছে। এর মধ্যে রয়েছে বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসী পল্লী, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট এবং ইউএই মৈত্রী কমপ্লেক্স।

এছাড়া বনানী সুপার মার্কেট, গুলশানের ডিসিসি মার্কেট (১ ও ২ নম্বর), গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার এবং আল-আমিন সুপার মার্কেটও আজ বন্ধ রয়েছে। একইভাবে রামপুরা ও মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট এবং গোড়ান বাজারেও বাণিজ্যিক কার্যক্রম স্থগিত রয়েছে।

শপিংপ্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, সপ্তাহের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট এলাকার মার্কেট বন্ধ থাকার কারণে পরিকল্পনা করে বের হওয়া প্রয়োজন। অন্যথায় অপ্রস্তুত অবস্থায় গিয়ে ভোগান্তিতে পড়ার সম্ভাবনা থাকে।

-রাফসান


আজ কুমিল্লা দেশের সব পরীক্ষা নকলমুক্ত হবেই: শিক্ষামন্ত্রী   

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৪ ১৯:৫০:১৫
আজ কুমিল্লা দেশের সব পরীক্ষা নকলমুক্ত হবেই: শিক্ষামন্ত্রী   
ছবি : মোঃ মাসুদ রানা

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশের শিক্ষা ব্যবস্থা নকলমুক্ত হয়। নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, দেশের সব পরীক্ষা নকলমুক্ত হবেই। শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা অঞ্চলের পরীক্ষা কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আগামীতে নকলমুক্ত স্বচ্ছ পরীক্ষা নিশ্চিত করতে সব শিক্ষককে এখনই প্রস্তুত হতে হবে। লেখাপড়ায় দুর্বল শিক্ষার্থীদের দিকে ভালোভাবে নজর দিতে হবে। তিনি বলেন, ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার গড়ে উঠেছে। এগুলোকে আইনের আওতায় আনা হবে। বেআইনিভাবে কোনো কোচিং সেন্টার চলবে না। আপনাদের চিহ্নিত করতে হবে কোন শিক্ষার্থী কোন বিষয়ে দুর্বল রয়েছে, সেভাবে শিক্ষকদের ব্যবস্থা নিতে হবে। আস্তে আস্তে কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে।এহসানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী আমাকে শিক্ষায় দায়িত্ব দিয়েছেন।

আমরা অনেক কাজ করেছি কিন্তু স্বপ্ন একটি- তারেক রহমানের আগামীর বাংলাদেশ গড়া। শিক্ষা মন্ত্রণালয় অন্য ১০টা মন্ত্রণালয়ের মতো না। এখানে যারা কাজ করছেন তারা সবাই সদকায়ে জারিয়া পাবেন। ১৯৭২ থেকে ২০০১ সাল পর্যন্ত নকলে সহায়তা করেছিলেন শিক্ষকরা উল্লেখ করে তিনি আরও বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল আমি নকলের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম। পরে আমরা সরে গেলাম আবার সেই একই অবস্থা। তার মানে যেভাবে সরকার চায়, আপনারা সেভাবে কাজ করবেন। এবার আমরা এসেছি, আর কোনো নকল চাই না। আপনাদেরকে অবশ্যই নকল বন্ধ করতে হবে। নকলের বিষয়ে জিরো টলারেন্স।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম। এ সময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ: কুমিল্লা

বৈঠাকাটা ডিগ্রি কলেজে আধুনিক ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন

ওয়ালিউল্লাহ রাইসুল
ওয়ালিউল্লাহ রাইসুল
নাজিরপুর প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৪ ১৯:২৩:৩২
বৈঠাকাটা ডিগ্রি কলেজে আধুনিক ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন
ছবি : ওয়ালিউল্লাহ রাইসুল

শিক্ষার মানোন্নয়ন ও শ্রেণিকক্ষ সংকট দূরীকরণের লক্ষ্যে বৈঠাকাটা ডিগ্রি কলেজে একটি আধুনিক ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ০৩ এপ্রিল ২০২৬ ইং তারিখে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব সাজিয়া শাহনাজ (তমা)-এর পরামর্শক্রমে এবং সম্মানিত সদস্য জনাব আব্দুস সালাম সাহেবের আন্তরিক সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈঠাকাটা ডিগ্রি কলেজের সাবেক বিদ্যোৎসাহী সদস্য জনাব মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত দাতা জনাব আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন গাউস, জনাব নান্না মিয়া, ইউপি সদস্য নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, নতুন এই আধুনিক ভবন নির্মাণের ফলে কলেজের দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট অনেকাংশে দূর হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আরও সুন্দর ও উন্নত পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে।আয়োজকরা আশা প্রকাশ করেন, এই মহৎ উদ্যোগ শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে এবং শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে—ইনশাআল্লাহ। একই সঙ্গে তারা এ উদ্যোগ সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।


বিচার বিভাগে ফিরছে পুরনো আমল! সংসদীয় কমিটির বড় সিদ্ধান্ত

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৪ ১২:৪৪:১৬
বিচার বিভাগে ফিরছে পুরনো আমল! সংসদীয় কমিটির বড় সিদ্ধান্ত
ছবি : সংগৃহীত

সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতের সিদ্ধান্তের মাধ্যমে দেশের বিচার বিভাগ আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে, যা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার দীর্ঘদিনের আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দিচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ রহিত করার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি।

এর ফলে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব পুনরায় আইন মন্ত্রণালয়ের হাতে চলে যাচ্ছে এবং উচ্চ আদালতের বিচারক নিয়োগের একচ্ছত্র ক্ষমতা আবার প্রধানমন্ত্রীর কাছে ফিরে যাচ্ছে। গত ১১ ডিসেম্বর বড় আয়োজনে উদ্বোধন করা সুপ্রিম কোর্ট সচিবালয়টি এখন বিলুপ্ত হওয়ার পথে। এই সিদ্ধান্তের ফলে আইনজীবীরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার যে উদ্যোগ অন্তর্বর্তী সরকার নিয়েছিল, তা অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করতে গঠিত বিশেষ কমিটি গত বৃহস্পতিবার সংসদে এই প্রতিবেদন জমা দেয়, যার ফলে এই অধ্যাদেশগুলো আর আইনে পরিণত হচ্ছে না।

এই সিদ্ধান্তে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি অধ্যাদেশ তিনটি হুবহু বিল আকারে সংসদে উত্থাপন করে আইনে পরিণত করার আহ্বান জানিয়েছে। আইনজীবীরা বলছেন, সংবিধানে উচ্চ আদালতে বিচারক নিয়োগে আইন করার কথা থাকলেও এত বছরেও তা করা হয়নি এবং অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশটি কিছুটা অগ্রগতি ঘটিয়েছিল। এখন কেন এটি বাতিল করা হচ্ছে তা পরিষ্কার নয়। সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির যে ক্ষমতা প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সচিবালয়কে দেওয়া হয়েছিল, তা পুনরায় আইন মন্ত্রণালয়ের কাছে ফিরে আসায় বিচার বিভাগের স্বাধীনতা হুমকির মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

আইন মন্ত্রণালয় যুক্তি দিয়েছে যে, পৃথক সচিবালয় হলে প্রধান বিচারপতি নিম্ন আদালতের বিচারকদের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণের অধিকারী হবেন এবং সরকারের সঙ্গে কাজের সমন্বয় থাকবে না। তবে জ্যেষ্ঠ আইনজীবী শাহ্‌দীন মালিক মনে করেন, এই রহিতকরণের মাধ্যমে বোঝা যাচ্ছে বর্তমান সরকার বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা চায় না, যা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য অন্তরায়। অন্যদিকে, সুপ্রিম কোর্ট বারের কিছু প্রতিনিধি অধ্যাদেশটি ত্রুটিপূর্ণ দাবি করে নতুন সুষম আইনের প্রত্যাশা করলেও, সার্বিকভাবে বিচার বিভাগের সংস্কার উদ্যোগ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

/আশিক


আজ বের হওয়ার আগে সাবধান! দেখে নিন ঢাকার কোথায় কোথায় দোকান বন্ধ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৪ ০৯:৫৪:৪৪
আজ বের হওয়ার আগে সাবধান! দেখে নিন ঢাকার কোথায় কোথায় দোকান বন্ধ
ছবি : সংগৃহীত

প্রতিদিনের কেনাকাটা বা জরুরি কাজে বাইরে বের হওয়ার আগে জেনে নিন আজকের ছুটির তালিকা। আজ শনিবার (০৪ এপ্রিল ২০২৬) রাজধানীর বেশ কিছু এলাকার দোকানপাট ও নামী সব মার্কেট সাপ্তাহিক বন্ধ থাকবে। ভুল করে এসব এলাকায় গিয়ে সময় নষ্ট না করতে নিচের তালিকাটি দেখে নিন

আজ যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

শ্যামবাজার, বাংলাবাজার, চানখাঁরপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, ধোলাইপাড়, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ ও শাঁখারী বাজার।

আজ যেসব মার্কেট বন্ধ থাকবে

নয়াবাজার, ইসলামপুর কাপড়ের দোকান, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, আজিমপুর সুপার মার্কেট, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার ও শরিফ ম্যানসন।

/আশিক


আজ ৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৪ ০৯:৪৯:৩৮
আজ ৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
ছবি : সংগৃহীত

বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতের কারণে আজ শনিবার (৪ এপ্রিল) দেশের বিভিন্ন এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)-এর ভোলা অফিস থেকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোলা সদর উপজেলার শিবপুর, রতনপুর, মেদুয়া, মেঘনাপাড় এবং নবীপুর এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে।

মূলত সঞ্চালন লাইনের জরুরি কাজের জন্যই এই সাময়িক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাহকদের এই অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য ওজোপাডিকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং কাজ শেষ হওয়া মাত্রই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।

/আশিক


কুমিল্লা আইনজীবী নির্বাচনে বিএনপি-জামায়াতের একচেটিয়া জয়

Mashud Rana
Mashud Rana
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৩ ১৯:৫৯:৩৯
কুমিল্লা আইনজীবী নির্বাচনে বিএনপি-জামায়াতের একচেটিয়া জয়
ছবি: সংগৃহীত

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬–২০২৭ সেশনের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপি সমর্থিত যৌথ প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। মোট ১৫টি পদের মধ্যে ১৩টিতে জয়লাভ করে তারা সমিতির নেতৃত্ব কার্যত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, যা স্থানীয় আইনজীবী রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে মোট ১,২৮৭ জন ভোটার অংশগ্রহণের সুযোগ পান। নির্বাচনটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, কারণ এতে তিনটি পৃথক প্যানেল অংশ নেয়।

নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেন জামায়াত সমর্থিত অ্যাডভোকেট সহিদ উল্লাহ, আর সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন বিএনপিপন্থি অ্যাডভোকেট মাহাবুবুল হক খন্দকার। এই দুই পদে জয় মূলত প্যানেলটির নেতৃত্বকে আরও শক্তিশালী করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপি-সমর্থিত অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন এবং জামায়াতের অ্যাডভোকেট আবদুল বাতেন মজুমদার। এছাড়া ট্রেজারার পদে অ্যাডভোকেট আবু মুছা ভূঁঞা, লাইব্রেরি সেক্রেটারি পদে অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম কমল, এনরোলমেন্ট সেক্রেটারি হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া এবং রিক্রিয়েশন সেক্রেটারি পদে অ্যাডভোকেট সাইফুর রহমান বিজয়ী হন।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদেও বিএনপি-জামায়াত জোটের প্রার্থীরা উল্লেখযোগ্য সংখ্যায় জয়লাভ করেন। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আবুল হাসনাত হিমেল, অ্যাডভোকেট বেলাল হোসেন, অ্যাডভোকেট ইসমাইল হোসেন, অ্যাডভোকেট লোকমান হোসেন এবং অ্যাডভোকেট সাইফুল ইসলাম। মোট হিসাবে বিএনপি ৮টি এবং জামায়াত ৫টি পদে বিজয় নিশ্চিত করে।

অন্যদিকে বিএনপি-সমর্থিত কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের ‘ইউসুফ আলী–তৌফিক আহমেদ চৌধুরী’ প্যানেল কোনো পদেই জয়লাভ করতে পারেনি, যা তাদের জন্য বড় ধরনের রাজনৈতিক ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।

এছাড়া আওয়ামী লীগ-সমর্থিত ‘ফারুক–জামান’ প্যানেল নিরপেক্ষ ব্যানারে অংশগ্রহণ করলেও তারা মাত্র দুটি পদে সীমাবদ্ধ থাকে। সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এবং আইটি সম্পাদক পদে শাহ আলম জয়লাভ করেন।


ভোলায় শিশুকে সংঘবদ্ধ নির্যাতনের চেষ্টা, ভর্তি হাসপাতালে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৩ ১৯:৪৭:৫৭
ভোলায় শিশুকে সংঘবদ্ধ নির্যাতনের চেষ্টা, ভর্তি হাসপাতালে
ছবি: সংগৃহীত

ভোলার দৌলতখান উপজেলায় এক ১২ বছর বয়সী শিশুকে কেন্দ্র করে সংঘবদ্ধ নির্যাতনের চেষ্টার অভিযোগ সামনে এসেছে, যা স্থানীয়ভাবে তীব্র উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামে, যেখানে বিকেলের দিকে শিশুটি তার সহপাঠীদের সঙ্গে বাড়ির কাছাকাছি এলাকায় বের হয়েছিল।

স্থানীয়দের ভাষ্যমতে, ওই সময় রাস্তার পাশে কাজ করা কয়েকজন শ্রমিক শিশুদের দেখে তাড়া করে। অন্যরা পালাতে পারলেও ভুক্তভোগী শিশুটি ধরা পড়ে যায় এবং তাকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। সেখানে তার ওপর শারীরিক নির্যাতনের চেষ্টা চালানো হয় বলে পরিবার দাবি করেছে।

পরে শিশুটি কোনোভাবে সেখান থেকে বেরিয়ে কাছের একটি বাড়িতে আশ্রয় নেয়। আতঙ্কিত অবস্থায় তার আচরণ অস্বাভাবিক হয়ে পড়ে এবং এক পর্যায়ে সে পানিতে পড়ে যায়। স্থানীয় নারীরা তাকে উদ্ধার করে প্রাথমিকভাবে সহায়তা দেন এবং পরিবারের কাছে বিষয়টি জানান।

এরপর দ্রুত তাকে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসকরা তার শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছেন। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানিয়েছেন, অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে এবং সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। তদন্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে শিশু নিরাপত্তা, সামাজিক নজরদারি এবং গ্রামীণ এলাকায় শিশুদের সুরক্ষা ব্যবস্থার দুর্বলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘটনা প্রতিরোধে শুধু আইন প্রয়োগই নয়, বরং সামাজিক সচেতনতা বৃদ্ধি, কমিউনিটি নজরদারি এবং শিশু সুরক্ষা কাঠামো শক্তিশালী করা জরুরি।

-রফিক


আজ কোথায় খোলা, কোথায় বন্ধ মার্কেট ও দর্শনীয় স্থান

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৩ ০৯:০২:০৭
আজ কোথায় খোলা, কোথায় বন্ধ মার্কেট ও দর্শনীয় স্থান
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় সাপ্তাহিক ছুটির দিন অনুযায়ী বিভিন্ন এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ থাকার একটি নির্দিষ্ট রুটিন রয়েছে, যা নগরবাসীর দৈনন্দিন কেনাকাটা ও চলাচলের ওপর সরাসরি প্রভাব ফেলে। শুক্রবারে বিশেষ করে পুরান ঢাকা ও আশপাশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পাইকারি ও খুচরা বাজার বন্ধ থাকে।

আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজারের পাইকারি দোকান, সামাদ ও রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেটসহ পুরান ঢাকার গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্রগুলো আজ বন্ধ রয়েছে। একই সঙ্গে দয়াগঞ্জ, ধূপখোলা, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার এবং কাপ্তান বাজারের মতো ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকাগুলোতেও লেনদেন বন্ধ থাকে।

এছাড়া ইসলামপুরের কাপড়ের দোকান, ছোট কাটরা ও বড় কাটরার হোলসেল মার্কেট, ফুলবাড়িয়া ও রাজধানী সুপার মার্কেটসহ বিভিন্ন পাইকারি বিপণিকেন্দ্রও শুক্রবারে কার্যক্রম বন্ধ রাখে। এসব বাজার মূলত পাইকারি বাণিজ্যের কেন্দ্র হওয়ায় সপ্তাহের অন্যান্য দিনে এখানে ব্যাপক লেনদেন হয়।

শুধু মার্কেট নয়, রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানও শুক্রবারে সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। এর মধ্যে বিজয় সরণিতে অবস্থিত বাংলাদেশ সামরিক জাদুঘর অন্যতম, যা সাধারণত প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে, তবে বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকে।

একইভাবে আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর–ও এই দুই দিন দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে। ফলে সপ্তাহের শেষ কার্যদিবসে এসব স্থানে ভ্রমণের পরিকল্পনা করলে দর্শনার্থীদের পূর্বপ্রস্তুতি নেওয়া জরুরি।

বিশেষজ্ঞদের মতে, রাজধানীর মার্কেট ও দর্শনীয় স্থানগুলোর এই সাপ্তাহিক বন্ধের রুটিন শহরের বাণিজ্যিক ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। একই সঙ্গে কর্মীদের জন্য বিশ্রামের সুযোগ নিশ্চিত করে এবং বাজার ব্যবস্থাপনাকে সুসংগঠিত রাখে।

-রফিক

পাঠকের মতামত: