উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন; পুড়ে ছাই তিন শতাধিক ঘর

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ২০ ১০:১০:০৮
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন; পুড়ে ছাই তিন শতাধিক ঘর
কক্সবাজারের উখিয়ার শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন শতাধিক ঝুপড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় অবস্থিত বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরের অন্যতম শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন শতাধিক ঝুপড়ি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে যখন শিবিরের বাসিন্দারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখনই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের এই ঘটনায় কয়েক হাজার রোহিঙ্গা শরণার্থী তাদের শেষ সম্বল হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। তবে অত্যন্ত সৌভাগ্যবশত, এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি বা গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি। শীতের তীব্রতার মধ্যে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হওয়া এই বিশাল সংখ্যক মানুষের জন্য এখন জরুরি মানবিক সহায়তার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকে অগ্নিকাণ্ডের প্রথম সূত্রপাত হয়। ওই ব্লকে এনজিও সংস্থা ব্র্যাক পরিচালিত একটি শিখন কেন্দ্র বা লার্নিং সেন্টার থেকেই আগুনের শিখা প্রথম দৃশ্যমান হয়। অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় এবং ঘরগুলো মূলত বাঁশ ও প্লাস্টিকের ত্রিপল দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত পার্শ্ববর্তী শেড ও ঝুপড়ি ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। রোহিঙ্গারা জানিয়েছেন যে, মধ্যরাতে হঠাৎ আগুনের তাণ্ডব দেখে তারা প্রাণ বাঁচাতে সন্তানদের নিয়ে কোনোমতে ঘর থেকে বের হয়ে পার্শ্ববর্তী নিরাপদ এলাকায় আশ্রয় নেন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘর থেকে কোনো প্রয়োজনীয় আসবাবপত্র বা কাপড়চোপড় বের করার সুযোগ পাননি অনেকেই।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই উখিয়া ও টেকনাফ ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘনবসতিপূর্ণ এবং সরু রাস্তার কারণে অগ্নিনির্বাপক কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে ও কাজ শুরু করতে বেগ পেতে হয়। প্রায় তিন ঘণ্টার নিরলস প্রচেষ্টার পর সকালের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ক্যাম্পের একাধিক ব্লকের ৩০০টিরও বেশি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার ডলার ত্রিপুরা জানিয়েছেন যে, অগ্নিকাণ্ডের সঠিক কারণ বা প্রাথমিক সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুনের ধ্বংসলীলায় কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। বর্তমানে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড এখন এক নিয়মিত আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। এর আগে গত বছর ২৬ ডিসেম্বর সকালে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতাল অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছিল। তার ঠিক একদিন আগে ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ১০টিরও বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়। বারবার এ ধরণের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্যাম্পের নিরাপত্তা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। শফিউল্লাহ কাটা ক্যাম্পের ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা এখন খোলা আকাশের নিচে হাড়কাঁপানো শীতে দিন কাটাচ্ছেন, যাদের জন্য খাদ্য, বস্ত্র ও বাসস্থানের জরুরি সহায়তা পৌঁছানো এখন প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ।


কুমিল্লাকে পাত্তাই দিল না বিএনপি: ২৯ প্রার্থী ফিরলেন খালি হাতে  

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ২০ ২১:০৪:১১
কুমিল্লাকে পাত্তাই দিল না বিএনপি: ২৯ প্রার্থী ফিরলেন খালি হাতে  

কুমিল্লার দেবীদ্বারসহ জেলার সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন করা ২৯ জনের কেউই শেষ পর্যন্ত মনোনয়ন পাননি। এতে দেবীদ্বার উপজেলায় ৫ জন প্রার্থী থাকলেও সেখান থেকেও কেউ তালিকাভুক্ত হতে পারেননি, যা স্থানীয় রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্তদের তালিকা সোমবার (২০ এপ্রিল) প্রকাশ করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৩৬ জনের নাম ঘোষণা করা হলেও কুমিল্লার ২৯ আবেদনকারীর কারোর নাম এতে স্থান পায়নি।

তবে ব্যতিক্রম হিসেবে তালিকার শীর্ষে রয়েছেন সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বরিশালের বাবুগঞ্জ এলাকা থেকে আবেদন করে সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচিত হয়েছেন। যদিও তিনি দেবীদ্বারের পুত্রবধূ হিসেবে স্থানীয়ভাবে পরিচিত।

ফোনালাপে সেলিমা রহমান জানান, তিনি নির্বাচিত হয়েছেন, তবে এখনো কোন জোনে দায়িত্ব দেওয়া হবে তা নির্ধারিত হয়নি। দায়িত্ব পেলে সংশ্লিষ্ট এলাকায় কাজ করবেন বলেও জানান তিনি।

ট্যাগ: কুমিল্লা

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসিতে পরীক্ষার্থী চার বছর ধরে কমেছে 

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ২০ ১৩:০৫:১০
কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসিতে পরীক্ষার্থী চার বছর ধরে কমেছে 
ছবি : সংগৃহীত

কুমিল্লা শিক্ষাবোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবার গতবারের চেয়ে পরীক্ষার্থী কমেছে। এ বছর পরীক্ষা কেন্দ্র বেড়েছে চারটি। তিনটি বিভাগের মধ্যে বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। মেয়ে পরীক্ষার্থীর সংখ্যাও বেশি। প্রতিবছরই এসএসসিতে পরীক্ষার্থী কমেছে। গত চার বছরে পরীক্ষার্থী কমেছে ৩৮ হাজার ৯৪ জন। কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক ( মাধ্যমিক) মো. কবির উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল মঙ্গলবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। সকাল ১০ টায় বাংলা প্রথমপত্র পরীক্ষা শুরু হবে।

পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে জানা গেছে, এ বছর পরীক্ষার্থী ১ লাখ ৪৭ হাজার ১২ জন। ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন। ২০২৪ সালে সব মিলিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৮০ হাজার ৬৭৯ জন। ২০২৩ সালে এসএসসি পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮৫ হাজার ১০৬ জন। গত চার বছরে পরীক্ষার্থীর সংখ্যা কমে এসেছে।

জানা গেছে, কুমিল্লা শিক্ষাবোর্ড কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলা নিয়ে। ছয় জেলায় এসএসসি পরীক্ষাকেন্দ্র ২৭৭ টি। এর মধ্যে সর্বোচ্চ কুমিল্লা জেলায় ১০২ টি। ফেনীতে সর্বনি কেন্দ্র ২১টি।এ বছর ১ লাখ ৪৭ হাজার ১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৮ হাজার ৬২ জন মেয়ে। ছেলে ৫৮ হাজার ৯৫০ জন। সব বিভাগে মেয়ে পরীক্ষার্থী বেশি। মোট পরীক্ষার্থীর তিন ভাগের এক ভাগেরও বেশি কুমিল্লা জেলা। এ জেলা থেকে ৫১ হাজার ৬৪৭ জন পরীক্ষা দিচ্ছে। এক লাখেরও কম পরীক্ষার্থী পাঁচ জেলার। গত বছর ২৭৩ টি পরীক্ষাকেন্দ্র ছিল।বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, পরীক্ষা নীতিমালা মোতাবেক পরীক্ষা হবে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে হলে, পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম বলেন, সরকারের নির্দেশনা, নীতিমালা অনুযায়ী পরীক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা হবে।এদিকে শিক্ষামন্ত্রী গত শনিবার সচিবালয়ে এক সভায় জানিয়েছেন, এসএসসিতে নীরব বহিস্কার হবে না। শিক্ষার্থীদের কোন ধরনের পরীক্ষা ভীতি যেন কাজ না করেন।


আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট ও এলাকা বন্ধ! বের হওয়ার আগে জেনে নিন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ২০ ১০:৩২:৫৮
আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট ও এলাকা বন্ধ! বের হওয়ার আগে জেনে নিন
ছবি : সংগৃহীত

রাজধানীর ব্যস্ত জীবনে কেনাকাটা বা ব্যক্তিগত প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার পর যদি গন্তব্যস্থল বন্ধ পাওয়া যায়, তবে সময়ের অপচয় ও ভোগান্তি দুই-ই চরমে ওঠে। ঢাকার বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাটের সাপ্তাহিক ছুটির দিন ভিন্ন ভিন্ন হওয়ায় এই বিভ্রান্তি প্রায়ই ঘটে। তাই আজ সোমবার (২০ এপ্রিল ২০২৬) ঘর থেকে বের হওয়ার আগে একনজরে দেখে নিন রাজধানীর কোন কোন এলাকার বিপণিবিতান ও দর্শনীয় স্থানগুলো বন্ধ থাকবে।

আজ সোমবার হওয়ার কারণে রাজধানীর বড় একটি অংশের মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে। বিশেষ করে আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া ও কাজীপাড়া এলাকার সব ধরনের শপিং মল সাপ্তাহিক ছুটিতে থাকবে। মিরপুর ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বরসহ পল্লবী এলাকার মার্কেটগুলোও আজ খুলবে না। সামরিক এলাকাগুলোর মধ্যে ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালীসহ নিউ ও ওল্ড ডিওএইচএস এবং ক্যান্টনমেন্ট এলাকার মার্কেটগুলোও বন্ধের আওতায় থাকবে।

এছাড়া অভিজাত এলাকা গুলশান-১ ও ২, বনানী, কাকলী এবং তেজগাঁওয়ের ওল্ড এয়ারপোর্ট ও ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার বাণিজ্যিক কেন্দ্রগুলো আজ বন্ধ থাকবে।

রাজধানীর পূর্ব ও দক্ষিণ দিকের এলাকাগুলোর মধ্যে রামপুরা, বনশ্রী, খিলগাঁও ও গোড়ান এলাকার মার্কেটগুলো আজ খুলবে না। মালিবাগের একাংশসহ বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা ও কমলাপুর এলাকার দোকানপাটও আজ সাপ্তাহিক ছুটিতে থাকবে। যাত্রাবাড়ীর একাংশ থেকে শুরু করে শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড় এলাকার প্রধান প্রধান মার্কেটগুলোও আজ বন্ধ থাকবে।

নির্দিষ্ট কিছু শপিং কমপ্লেক্সের ক্ষেত্রেও আজ কড়াকড়ি থাকবে। রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট ও রামপুরা সুপার মার্কেট আজ বন্ধ থাকবে। মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট ও কমলাপুর স্টেডিয়াম মার্কেটেও আজ কোনো লেনদেন হবে না।

এছাড়া যারা বাজারে যেতে চান, তারা মনে রাখবেন আজ গোড়ান বাজার ও মেরাদিয়া বাজার বন্ধ থাকবে। যাত্রাবাড়ী ও দনিয়া এলাকার আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেটও আজ সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে।

/আশিক


মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৯ ২০:২২:৫০
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
ছবি : শ‌হিদুল ইসলাম

স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের লক্ষ্যে ও উন্নত আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৮ এপ্রিল ২০২৬, শ‌নিবার উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

প্রতিষ্ঠানের উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহিম আনসারের সভাপতিত্বে এবং ইনসানিয়া হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আব্দুর নূর মোহন ও ফাইন্যান্স ডিরেক্টর আশরাফ আহমেদের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-রাজনগর আসনের সাংসদ এম. নাসের রহমান এমপি। অনুষ্ঠানের উদ্বোধক খ্যাতনামা আলেম ড. এনায়েত উল্লা আব্বাসী ও মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানৃর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ ছাড়াও এই মহতি পোগ্রামে ডা: রাকিবুল পলাশ, ডা: এনামুর রশিদ দিপু, ডা: ইয়াহিয়া মাহমুদ, ডা: ছাদিক আহমেদ, ইউসুফ আলী, আতাউর রহমান, আমিনুর চৌধুরী, মুহিবুর রহমান রাজু, ইসতিয়াক চৌধুরী ও ইমন আহমেদ সহ অন্যান্য ডিরেক্টর ও শেয়ার হোল্ডার বৃন্দ বক্তব্য রাখেন।

আধুনিক যন্ত্রপাতি, ও দক্ষ চিকিৎসক ধারা পরিচালিত নতুন এ প্রতিষ্ঠান চালুর ফলে মৌলভীবাজার জেলাবাসী সহজে উন্নত চিকিৎসাসেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

মধ্যাহ্নভোজন শেষে গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, চিকিৎসক,সাংবাদিক ও সমাজসেবী সহ আমন্ত্রিত অতিথিদেরকে সাথে নিয়ে ফিতা কেটে ও দোয়ার মাধ্যমে হাসপাতালের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর এই প্রজেক্ট বাস্তবায়নে ম্যানেজিং ডিরেক্টর আব্দুর নূর মোহন ও সকল ডিরেক্টর এবং শেয়ার হোল্ডার সহ দেশে বিদেশে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মৌলভীবাজার জেলাবাসীর সেবার অঙ্গীকারে, মনোরম পরিবেশে ইনসানিয়াতের সাথে মানবতার কল্যাণে নির্ভরতার এক বিশ্বস্ত ঠিকানায় সবসময় মানুষের পাশে থাকার দীপ্ত শপথে আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই হাসপাতাল প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করে ইনসানিয়া হাসপাতালের আগামী দিনের পথচলায় বিশ্বময় মৌলভীবাজার জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন।


নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৯ ২০:০৮:২৫
নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ
ছবি : শ‌হিদুল ইসলাম

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোন কর্তৃক এপ্রিল ২০২৬ (শনিবার) রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলাধীন বুড়িঘাট ইউনিয়নের আওতাধীন বুড়িঘাট আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে নানিয়ারচর জোনের পক্ষ থেকে লেঃ মোঃ সামিউল ইসলাম সিয়াম, ক্যাম্প কমান্ডার, বুড়িঘাট আর্মি ক্যাম্প প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য তাদের প্রস্তুত হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানের এক পর্যায়ে নানিয়ারচর জোনের পক্ষ থেকে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ক্যাম্প কমান্ডার উক্ত বিদ্যালয়ের পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


১ নম্বর সতর্কসংকেত জারি! সন্ধ্যার মধ্যেই যে অঞ্চলে শুরু হতে পারে ঝড়ের তান্ডব

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৯ ১২:৪২:৩৬
১ নম্বর সতর্কসংকেত জারি! সন্ধ্যার মধ্যেই যে অঞ্চলে শুরু হতে পারে ঝড়ের তান্ডব
ছবি : সংগৃহীত

সিলেটবাসীর জন্য জরুরি আবহাওয়া বার্তা! আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টার মধ্যে সিলেট অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির প্রবল শঙ্কার কথা জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই আকস্মিক ঝড়ের আশঙ্কায় সিলেটের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সন্ধ্যার আগে নৌপথে চলাচলকারী যাত্রী ও চালকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

/আশিক


আজ রোববার রাজধানীর কোন কোন মার্কেট বন্ধ? জেনে নিন তালিকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৯ ১০:৩০:০২
আজ রোববার রাজধানীর কোন কোন মার্কেট বন্ধ? জেনে নিন তালিকা
ছবি : সংগৃহীত

প্রতিদিনই আমাদের কোনো না কোনো প্রয়োজনে কেনাকাটা করতে বাইরে যেতে হয়। কিন্তু অনেক সময় কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যদি দেখেন মার্কেট বা দোকানপাট বন্ধ, তখন দুর্ভোগের আর সীমা থাকে না। আপনার মূল্যবান সময় বাঁচাতে এবং অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়াতে বাইরে বের হওয়ার আগেই দেখে নিন আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট, দোকান ও দর্শনীয় স্থানগুলো বন্ধ থাকবে।

যেসব এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে

রাজধানীর এলাকাভিত্তিক সাপ্তাহিক ছুটির নিয়ম অনুযায়ী, আজ রোববারে আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া এবং পল্লবী এলাকার দোকানপাট বন্ধ থাকবে। এছাড়া মিরপুর-১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর সেক্টরসহ ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল ও মহাখালী এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আজ বন্ধ থাকবে। নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও পুরাতন বিমানবন্দর ও শিল্প এলাকা এবং ক্যান্টনমেন্ট এলাকার মার্কেটগুলোও আজ খুলবে না।

গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া এবং মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এলাকার অধিকাংশ দোকানপাট আজ বন্ধ থাকবে। পাশাপাশি রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ এবং যাত্রাবাড়ী, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড় এলাকার মার্কেটগুলোতেও আজ সাপ্তাহিক ছুটি থাকবে।

বন্ধ থাকবে যেসব নির্দিষ্ট মার্কেট

আজকের তালিকায় থাকা বন্ধ মার্কেটের মধ্যে উল্লেখযোগ্য হলো— বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লি, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট এবং ইউএই মৈত্রী কমপ্লেক্স। বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার এবং আল-আমিন সুপার মার্কেটও আজ বন্ধ থাকবে।

এছাড়াও রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালি অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেটে আজ কোনো কার্যক্রম চলবে না।

/আশিক


রোববার সকাল থেকেই অন্ধকারে থাকবে যেসব এলাকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৮ ২১:৪৫:২৬
রোববার সকাল থেকেই অন্ধকারে থাকবে যেসব এলাকা
ছবি : সংগৃহীত

সিলেটের বাসিন্দাদের জন্য জরুরি এক ঘোষণা! সোর্স লাইন নির্মাণ কাজের জন্য আগামীকাল রোববার (১৯ এপ্রিল ২০২৬) সিলেট নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১৮ এপ্রিল) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণ কাজের সুবিধার্থে রোববার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত নগরীর পাঠানটুলা ১১ কেভি ফিডার ও ১১ কেভি বিমানবন্দর ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎহীন এলাকার তালিকায় রয়েছে পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেট ও এর আশপাশের এলাকা। এছাড়া বিমানবন্দর ফিডারের আওতাধীন সুবিদবাজার লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল, আল-মদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা ও লেকসিটি এলাকাও এই তালিকায় অন্তর্ভুক্ত।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই যদি কাজ শেষ হয়ে যায়, তবে সাথে সাথেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। এই সাময়িক এবং অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছেন বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

/আশিক


কুমিল্লা সাড়ে সাত লাকসামে খালের বাঁধ কেটে ২৫০ বিঘা জমি অবমুক্ত 

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৮ ২১:০৬:০৪
কুমিল্লা সাড়ে সাত লাকসামে খালের বাঁধ কেটে ২৫০ বিঘা জমি অবমুক্ত 
ছবি : মোঃ মাসুদ রানা

কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের নাড়িদিয়া এলাকার আঙ্গারিয়া-নাড়িয়া খালে অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণ করেছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম| এতে প্রায় ২৫০ বিঘা কৃষিজমি পুনরায় চাষাবাদের জন্য উন্মুক্ত হয়|

আজ শনিবার অবৈধভাবে নির্মিত বাঁধটি অপসারণ করা হয়| এদিকে একই দিনে বিকেলে মনোহরগঞ্জ উপজেলার মানিকমুড়া এলাকা থেকে ভোগই, কাচি ও নদনা খাল পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন তিনি| একসময় প্রবহমান এ খাল শুকনো মৌসুমে সেচ এবং বর্ষায় পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল| কিন্তু দীর্ঘদিন পুনর্খনন না হওয়ায় দখল ও দূষণে খালটি প্রায় ভরাট হয়ে যায়|

স্থানীয় কৃষকরা জানান, বিগত সরকারের সময় প্রভাব খাটিয়ে একটি পক্ষ প্রায় ২৫০ বিঘা জমির তিন পাশে বাঁধ দিয়ে মাছ চাষ শুরু করে| এতে সহস্রাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হন| তিন ফসলি জমি এক ফসলিতে নেমে আসে, কমে যায় ধান উৎপাদন| ফলে অনেক কৃষক ঋণগ্রস্ত হয়ে পড়েন|

সংসদ সদস্য আবুল কালাম বলেন, খাল পুনর্খননের মাধ্যমে এক ফসলি জমি দুই ফসলি এবং তিন ফসলি জমিতে রূপান্তর করা সম্ভব হবে| এতে এলাকার কৃষকরা চাষাবাদে আরও স্বয়ংসম্পূর্ণ হবেন| খাল-নদী দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ছাড় দেওয়া হবে না

ট্যাগ: কুমিল্লা

পাঠকের মতামত: