পাহাড় খেকোদের প্রতিরোধে প্রাণ দিলেন র‍্যাব কর্মকর্তা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১৯ ২১:৫২:২৮
পাহাড় খেকোদের প্রতিরোধে প্রাণ দিলেন র‍্যাব কর্মকর্তা
মো. মোতালেব। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় এক বিশেষ অভিযানে গিয়ে সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষণে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কর্মকর্তার নাম মো. মোতালেব, যিনি বিজিবি সদস্য হলেও ডেপুটেশনে র‍্যাব-৭-এ ডিএডি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, এই হামলায় আরও বেশ কয়েকজন র‍্যাব সদস্য আহত হয়েছেন যাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এই নজিরবিহীন হামলার পর অপরাধীদের গ্রেপ্তারে এবং জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নিতে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে এক বিশাল যৌথ অভিযান শুরু হয়েছে। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

জঙ্গল সলিমপুর এলাকাটি গত চার দশক ধরে পাহাড় কেটে গড়ে তোলা হাজার হাজার অবৈধ বসতি এবং অপরাধের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিতি পেয়েছে। এই দখলদারিত্ব ও অবৈধ প্লট বাণিজ্য টিকিয়ে রাখার জন্য সেখানে একটি অত্যন্ত সুসংগঠিত ও সশস্ত্র বাহিনী গড়ে তোলা হয়েছে। স্থানীয় সূত্রগুলো জানায়, এই অপরাধী চক্র এতটাই শক্তিশালী যে তারা পুরো এলাকার জন্য আলাদা পরিচয়পত্র ব্যবস্থা চালু করেছে এবং সেখানে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা জেলা প্রশাসনের কর্মকর্তাদের প্রবেশেও সেখানে চরম বাধা সৃষ্টি করা হয়। এর আগেও একাধিকবার অভিযান পরিচালনার সময় সরকারি কর্মকর্তাদের ওপর সংঘবদ্ধ ও সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে, যার ধারাবাহিকতায় আজ এক র‍্যাব কর্মকর্তাকে প্রাণ দিতে হলো। পাহাড়ের এই দুর্ভেদ্য দুর্গে প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ না থাকায় অপরাধীরা দীর্ঘ দিন ধরে সেখানে এক সমান্তরাল শাসন ব্যবস্থা পরিচালনা করে আসছে।

তদন্তকারী কর্মকর্তাদের মতে, এই দুর্ভেদ্য অপরাধ সাম্রাজ্যের পেছনে মূলত দুটি শক্তিশালী সংগঠন সক্রিয় রয়েছে। এর একটি হলো চিহ্নিত সন্ত্রাসী ইয়াসিন মিয়ার নেতৃত্বাধীন ‘আলীনগর বহুমুখী সমিতি’ এবং অন্যটি কাজী মশিউর ও গাজী সাদেকের নিয়ন্ত্রিত ‘মহানগর ছিন্নমূল বস্তিবাসী সংগ্রাম পরিষদ’। পুলিশ ও প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে এই দুই সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ৩০ হাজার। এই বিশাল জনবলকে ব্যবহার করে তারা দখল করা পাহাড়ি জমিতে বসতি স্থাপন, নিয়মিত চাঁদাবাজি এবং অবৈধ প্লট বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই দুই পক্ষের আধিপত্য এতটাই প্রবল যে সাধারণ মানুষ ভয়ে তাদের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস পায় না। দীর্ঘদিন ধরে এই অপরাধ সাম্রাজ্য নির্মূলের চেষ্টা চললেও ভৌগোলিক অবস্থান ও সশস্ত্র প্রতিরোধের কারণে প্রশাসনকে বারবার পিছু হটতে হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে যৌথ বাহিনীর এই নতুন অভিযান জঙ্গল সলিমপুরকে স্থায়ীভাবে অপরাধমুক্ত করতে এক চূড়ান্ত ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে।


মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৯ ২০:২২:৫০
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
ছবি : শ‌হিদুল ইসলাম

স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের লক্ষ্যে ও উন্নত আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৮ এপ্রিল ২০২৬, শ‌নিবার উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

প্রতিষ্ঠানের উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহিম আনসারের সভাপতিত্বে এবং ইনসানিয়া হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আব্দুর নূর মোহন ও ফাইন্যান্স ডিরেক্টর আশরাফ আহমেদের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-রাজনগর আসনের সাংসদ এম. নাসের রহমান এমপি। অনুষ্ঠানের উদ্বোধক খ্যাতনামা আলেম ড. এনায়েত উল্লা আব্বাসী ও মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানৃর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ ছাড়াও এই মহতি পোগ্রামে ডা: রাকিবুল পলাশ, ডা: এনামুর রশিদ দিপু, ডা: ইয়াহিয়া মাহমুদ, ডা: ছাদিক আহমেদ, ইউসুফ আলী, আতাউর রহমান, আমিনুর চৌধুরী, মুহিবুর রহমান রাজু, ইসতিয়াক চৌধুরী ও ইমন আহমেদ সহ অন্যান্য ডিরেক্টর ও শেয়ার হোল্ডার বৃন্দ বক্তব্য রাখেন।

আধুনিক যন্ত্রপাতি, ও দক্ষ চিকিৎসক ধারা পরিচালিত নতুন এ প্রতিষ্ঠান চালুর ফলে মৌলভীবাজার জেলাবাসী সহজে উন্নত চিকিৎসাসেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

মধ্যাহ্নভোজন শেষে গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, চিকিৎসক,সাংবাদিক ও সমাজসেবী সহ আমন্ত্রিত অতিথিদেরকে সাথে নিয়ে ফিতা কেটে ও দোয়ার মাধ্যমে হাসপাতালের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর এই প্রজেক্ট বাস্তবায়নে ম্যানেজিং ডিরেক্টর আব্দুর নূর মোহন ও সকল ডিরেক্টর এবং শেয়ার হোল্ডার সহ দেশে বিদেশে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মৌলভীবাজার জেলাবাসীর সেবার অঙ্গীকারে, মনোরম পরিবেশে ইনসানিয়াতের সাথে মানবতার কল্যাণে নির্ভরতার এক বিশ্বস্ত ঠিকানায় সবসময় মানুষের পাশে থাকার দীপ্ত শপথে আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই হাসপাতাল প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করে ইনসানিয়া হাসপাতালের আগামী দিনের পথচলায় বিশ্বময় মৌলভীবাজার জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন।


নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৯ ২০:০৮:২৫
নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ
ছবি : শ‌হিদুল ইসলাম

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোন কর্তৃক এপ্রিল ২০২৬ (শনিবার) রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলাধীন বুড়িঘাট ইউনিয়নের আওতাধীন বুড়িঘাট আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে নানিয়ারচর জোনের পক্ষ থেকে লেঃ মোঃ সামিউল ইসলাম সিয়াম, ক্যাম্প কমান্ডার, বুড়িঘাট আর্মি ক্যাম্প প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য তাদের প্রস্তুত হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানের এক পর্যায়ে নানিয়ারচর জোনের পক্ষ থেকে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ক্যাম্প কমান্ডার উক্ত বিদ্যালয়ের পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


১ নম্বর সতর্কসংকেত জারি! সন্ধ্যার মধ্যেই যে অঞ্চলে শুরু হতে পারে ঝড়ের তান্ডব

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৯ ১২:৪২:৩৬
১ নম্বর সতর্কসংকেত জারি! সন্ধ্যার মধ্যেই যে অঞ্চলে শুরু হতে পারে ঝড়ের তান্ডব
ছবি : সংগৃহীত

সিলেটবাসীর জন্য জরুরি আবহাওয়া বার্তা! আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টার মধ্যে সিলেট অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির প্রবল শঙ্কার কথা জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই আকস্মিক ঝড়ের আশঙ্কায় সিলেটের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সন্ধ্যার আগে নৌপথে চলাচলকারী যাত্রী ও চালকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

/আশিক


আজ রোববার রাজধানীর কোন কোন মার্কেট বন্ধ? জেনে নিন তালিকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৯ ১০:৩০:০২
আজ রোববার রাজধানীর কোন কোন মার্কেট বন্ধ? জেনে নিন তালিকা
ছবি : সংগৃহীত

প্রতিদিনই আমাদের কোনো না কোনো প্রয়োজনে কেনাকাটা করতে বাইরে যেতে হয়। কিন্তু অনেক সময় কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যদি দেখেন মার্কেট বা দোকানপাট বন্ধ, তখন দুর্ভোগের আর সীমা থাকে না। আপনার মূল্যবান সময় বাঁচাতে এবং অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়াতে বাইরে বের হওয়ার আগেই দেখে নিন আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট, দোকান ও দর্শনীয় স্থানগুলো বন্ধ থাকবে।

যেসব এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে

রাজধানীর এলাকাভিত্তিক সাপ্তাহিক ছুটির নিয়ম অনুযায়ী, আজ রোববারে আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া এবং পল্লবী এলাকার দোকানপাট বন্ধ থাকবে। এছাড়া মিরপুর-১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর সেক্টরসহ ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল ও মহাখালী এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আজ বন্ধ থাকবে। নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও পুরাতন বিমানবন্দর ও শিল্প এলাকা এবং ক্যান্টনমেন্ট এলাকার মার্কেটগুলোও আজ খুলবে না।

গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া এবং মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এলাকার অধিকাংশ দোকানপাট আজ বন্ধ থাকবে। পাশাপাশি রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ এবং যাত্রাবাড়ী, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড় এলাকার মার্কেটগুলোতেও আজ সাপ্তাহিক ছুটি থাকবে।

বন্ধ থাকবে যেসব নির্দিষ্ট মার্কেট

আজকের তালিকায় থাকা বন্ধ মার্কেটের মধ্যে উল্লেখযোগ্য হলো— বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লি, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট এবং ইউএই মৈত্রী কমপ্লেক্স। বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার এবং আল-আমিন সুপার মার্কেটও আজ বন্ধ থাকবে।

এছাড়াও রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালি অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেটে আজ কোনো কার্যক্রম চলবে না।

/আশিক


রোববার সকাল থেকেই অন্ধকারে থাকবে যেসব এলাকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৮ ২১:৪৫:২৬
রোববার সকাল থেকেই অন্ধকারে থাকবে যেসব এলাকা
ছবি : সংগৃহীত

সিলেটের বাসিন্দাদের জন্য জরুরি এক ঘোষণা! সোর্স লাইন নির্মাণ কাজের জন্য আগামীকাল রোববার (১৯ এপ্রিল ২০২৬) সিলেট নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১৮ এপ্রিল) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণ কাজের সুবিধার্থে রোববার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত নগরীর পাঠানটুলা ১১ কেভি ফিডার ও ১১ কেভি বিমানবন্দর ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎহীন এলাকার তালিকায় রয়েছে পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেট ও এর আশপাশের এলাকা। এছাড়া বিমানবন্দর ফিডারের আওতাধীন সুবিদবাজার লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল, আল-মদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা ও লেকসিটি এলাকাও এই তালিকায় অন্তর্ভুক্ত।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই যদি কাজ শেষ হয়ে যায়, তবে সাথে সাথেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। এই সাময়িক এবং অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছেন বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

/আশিক


কুমিল্লা সাড়ে সাত লাকসামে খালের বাঁধ কেটে ২৫০ বিঘা জমি অবমুক্ত 

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৮ ২১:০৬:০৪
কুমিল্লা সাড়ে সাত লাকসামে খালের বাঁধ কেটে ২৫০ বিঘা জমি অবমুক্ত 
ছবি : মোঃ মাসুদ রানা

কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের নাড়িদিয়া এলাকার আঙ্গারিয়া-নাড়িয়া খালে অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণ করেছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম| এতে প্রায় ২৫০ বিঘা কৃষিজমি পুনরায় চাষাবাদের জন্য উন্মুক্ত হয়|

আজ শনিবার অবৈধভাবে নির্মিত বাঁধটি অপসারণ করা হয়| এদিকে একই দিনে বিকেলে মনোহরগঞ্জ উপজেলার মানিকমুড়া এলাকা থেকে ভোগই, কাচি ও নদনা খাল পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন তিনি| একসময় প্রবহমান এ খাল শুকনো মৌসুমে সেচ এবং বর্ষায় পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল| কিন্তু দীর্ঘদিন পুনর্খনন না হওয়ায় দখল ও দূষণে খালটি প্রায় ভরাট হয়ে যায়|

স্থানীয় কৃষকরা জানান, বিগত সরকারের সময় প্রভাব খাটিয়ে একটি পক্ষ প্রায় ২৫০ বিঘা জমির তিন পাশে বাঁধ দিয়ে মাছ চাষ শুরু করে| এতে সহস্রাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হন| তিন ফসলি জমি এক ফসলিতে নেমে আসে, কমে যায় ধান উৎপাদন| ফলে অনেক কৃষক ঋণগ্রস্ত হয়ে পড়েন|

সংসদ সদস্য আবুল কালাম বলেন, খাল পুনর্খননের মাধ্যমে এক ফসলি জমি দুই ফসলি এবং তিন ফসলি জমিতে রূপান্তর করা সম্ভব হবে| এতে এলাকার কৃষকরা চাষাবাদে আরও স্বয়ংসম্পূর্ণ হবেন| খাল-নদী দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ছাড় দেওয়া হবে না

ট্যাগ: কুমিল্লা

প্রকৃতির তাণ্ডব! ধান কাটার ভরা মৌসুমে ৫ জেলায় শোকের মাতম

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৮ ১৯:৫২:৪২
প্রকৃতির তাণ্ডব! ধান কাটার ভরা মৌসুমে ৫ জেলায় শোকের মাতম
ছবি : সংগৃহীত

সারাদেশে কালবৈশাখী ঝড়ের সাথে আকস্মিক বজ্রপাতে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ শনিবার দুপুরে দেশের পৃথক পাঁচটি জেলায় বজ্রাঘাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ জেলাতেই হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু হয়েছে।

সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার বিভিন্ন হাওরে এই দুর্ঘটনাগুলো ঘটে। ধর্মপাশা উপজেলার টগার হাওরে ধান কাটতে গিয়ে পাইকরহাটি ইউনিয়নের হাবিবুর রহমান গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই উপজেলার জয়শ্রী ইউনিয়নে ধান শুকাতে গিয়ে রহমত উল্লা নামের ১৫ বছরের এক কিশোরের মৃত্যু হয়। এছাড়া জামালগঞ্জের পাগনার হাওরে ধান কাটার সময় চানপুর গ্রামের নূর জামাল এবং তাহিরপুরের মাটিয়ান হাওরে আবুল কালাম নামের এক কৃষক নিহত হন।

দিরাই উপজেলার বরাম হাওরেও ধান কাটার সময় লিটন মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রংপুরের মিঠাপুকুর উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে দুই জেলের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও সাতজন।

শনিবার দুপুরে ছোট শালমারা বিলে মাছ ধরার সময় পরপর কয়েকটি বজ্রপাত হলে মিলন রায় ও আবু তালেব ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহত বাকি সাতজনকে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহের গৌরীপুর ও গফরগাঁওয়ে পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। গৌরীপুরে রহমত আলী উজ্জ্বল নামের এক মুদি দোকানি এবং গফরগাঁওয়ে জোহরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মমতাজ আলী খান নামে এক ব্যক্তি বজ্রাঘাতে প্রাণ হারান।

এছাড়া নেত্রকোনার আটপাড়া উপজেলার মেষির হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে আলতু মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়েছে এবং হবিগঞ্জের নবীগঞ্জে মমিনা হাওরে ধান কাটার সময় সুনাম উদ্দিন নামের এক কৃষক বজ্রাঘাতে নিহত হন। নেত্রকোনায় নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।


কালিগঞ্জের বিষ্ণুপুর মুকুন্দ মধুসূদন পুরে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

শিমুল হোসেন
শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৮ ১৯:২৩:৪৯
কালিগঞ্জের বিষ্ণুপুর মুকুন্দ মধুসূদন পুরে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
ছবি : শিমুল হোসেন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর এলাকায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় দেড় কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ কার্পেটিং সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন এ সড়কটি জলিল গাজীর বাড়ি থেকে বন্দকাটি মোঃ আমিন মডেলের বাড়ি পর্যন্ত বিস্তৃত, যা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর প্রত্যাশা ও দাবি হিসেবে আলোচনায় ছিল।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় এক সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “এ সড়ক নির্মাণের মাধ্যমে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হলে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে, কৃষকরা দ্রুত তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারবেন এবং স্বাস্থ্যসেবায় পৌঁছানোও হবে আরও সহজ। ফলে সামগ্রিকভাবে এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক শেখ মহিউদ্দিন, জামায়াতে ইসলামী বিষ্ণুপুর চৌমুহনী বাজার শাখার সভাপতি, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মিন্টু সম্রাট এবং সাংগঠনিক সম্পাদক খলিল মোড়লসহ এলাকার বিশিষ্টজন ও সাধারণ জনগণ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়ক নির্মাণ কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ঠিকাদার মোঃ আব্দুল হাকিম এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মোঃ আসাদুল ইসলাম। কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টরা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন।

এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যে, দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে তারা একটি আধুনিক, টেকসই ও নিরাপদ সড়ক সুবিধা উপভোগ করতে পারবেন। এর ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা গ্রহণ, কৃষি উৎপাদন পরিবহন এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে ইতিবাচক প্রভাব পড়বে এবং সামগ্রিকভাবে এলাকার জীবনমান উন্নত হবে।

ট্যাগ: সাতক্ষীরা

কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণের ঘটনায় আটক ১

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৮ ১৮:১২:০২
কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণের ঘটনায় আটক ১
ছবি : মোঃ মাসুদ রানা

কুমিল্লার হোমনায় স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণের ঘটনায় একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার (১৭ এপ্রিল) হোমনা থানার ওসি টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। আটক যুবক হোমনা উপজেলার ওপারচর গ্রামের বাসিন্দা। এ বিষয়ে ওসি টমাস বড়ুয়া বলেন, স্থানীয়রা একজনকে আটক করে আমাদের খবর দিয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি। তিনি এখন থানা হেফাজতে আছেন।

আটক যুবকের নাম জানতে চাইলে ওসি বলেন, আগে জিজ্ঞাসাবাদ করি পরে নাম জানানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য আমাদের একটু সুযোগ দেন। কারণ এই মামলায় ৫ থেকে ৬ জন অজ্ঞাতনামা আসামি আছে।

এর আগে বুধবার রাতে কুমিল্লার হোমনা উপজেলায় যাত্রাপথে স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করা হয়। পৌর এলাকার কৃষি কলেজের অদূরে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভুক্তভোগী গৃহবধূ হোমনা থানায় ধর্ষণ মামলা করেন। এতে আশিকুর রহমান নামের এক যুবককে প্রধান আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ও তার স্বামী হোমনা পৌর এলাকায় ভাড়া বাসায় থাকেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তারা অটোরিকশায় তিতাস উপজেলায় বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে কৃষি কলেজ এলাকা পার হওয়ার পর ওপারচর গ্রামের আশিক ও তার আরও ছয়-সাতজন সহযোগী দুটি মোটরসাইকেলে এসে ওই দম্পতির পথরোধ করেন।

অভিযুক্ত যুবকরা দম্পতিসহ অটোরিকশা জোরপূর্বক একটি নির্জন জায়গায় নিয়ে যান। সেখানে আশিক ও তার দুই সহযোগী ওই নারীকে স্বামীর কাছ থেকে ছিনিয়ে নেন। অন্যরা তার স্বামী ও অটোর চালককে দূরে সরিয়ে নিয়ে যান। এ সময় আশিক ওই গৃহবধূকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে অভিযুক্তরা ওই দম্পতিকে ছেড়ে দিলে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

ট্যাগ: কুমিল্লা

পাঠকের মতামত:

১৯ এপ্রিল: লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার

১৯ এপ্রিল: লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার

ঢাকার শেয়ারবাজারে সপ্তাহের নতুন কার্যদিবসে সূচকের ওঠানামার মাঝেও কিছু কোম্পানি বিনিয়োগকারীদের জন্য উল্লেখযোগ্য রিটার্ন এনে দিয়েছে। ১৯ এপ্রিল ২০২৬, দুপুর... বিস্তারিত