আগামীর রাজনীতি হবে মানুষের কল্যাণে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীর রাজনীতি কেবল স্লোগান, মিছিল-মিটিং আর একে অপরকে দোষারোপের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না তাঁর দল। বরং রাষ্ট্র গড়ার লক্ষ্যে বিভিন্ন প্রশাসনিক সংস্কারের পাশাপাশি সরাসরি মানুষের জন্য কাজ করাই হবে বিএনপির মূল লক্ষ্য। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে যশোরের এক বিশেষ মানবিক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। ‘অ্যালবেনিজম’ নামক বিরল জিনগত সমস্যায় আক্রান্ত হয়ে ‘অতি ফর্সা’ গায়ের রঙের কারণে বাবার কাছে পরিত্যক্ত হওয়া শিশু আফিয়াকে দেওয়া প্রতিশ্রুত ‘নতুন ঘর হস্তান্তর’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখছিলেন। তারেক রহমান তাঁর বক্তব্যে স্পষ্ট করে দেন যে, একটি আধুনিক ও কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই হবে আগামী দিনের রাজনীতির প্রধান মাপকাঠি।
জনগণের রায় নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে গ্রামীণ অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর এক বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। তিনি জানান, গ্রামীণ মানুষকে শক্তিশালী করতে ‘ফ্যামিলি কার্ড’ এবং ‘কৃষক কার্ড’ প্রবর্তন করা হবে। এছাড়া কৃষি ও সেচ ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূচিত ঐতিহাসিক ‘খাল কাটা কর্মসূচি’ পুনরায় চালু করা হবে, যার মাধ্যমে গ্রাম বাংলার পানির কষ্ট দূর করা সম্ভব হবে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রেও তিনি এক বৈপ্লবিক পরিকল্পনার কথা উল্লেখ করেন। তারেক রহমান জানান, মানুষ যাতে নিজ বাড়িতে বসেই মৌলিক চিকিৎসা সেবা নিতে পারে, সেজন্য দেশজুড়ে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এছাড়া শিক্ষিত নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি অবহেলিত মসজিদের ইমাম, খতিব এবং অন্যান্য ধর্মীয় গুরুদের রাষ্ট্রীয়ভাবে সম্মানী ভাতার আওতায় আনার প্রতিশ্রুতি দেন তিনি।
যশোরের এই বিশেষ অনুষ্ঠানটি কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে সরাসরি অংশ নেন। তারেক রহমান তাঁর বক্তৃতায় বলেন, অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোই তাঁর দলের আদর্শ এবং শিশু আফিয়ার এই ঘটনাটি সেই মানবিক দায়বদ্ধতারই একটি ক্ষুদ্র অংশ মাত্র।
শিশু আফিয়ার জীবনের গল্পটি ছিল অত্যন্ত ট্র্যাজিক, যা পরবর্তীতে তারেক রহমানের নজরে আসে। যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়া গ্রামের মোজাফফর হোসেনের সঙ্গে ২০২০ সালে বিয়ে হয় কুয়াদা বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা খাতুনের। ২০২২ সালের ১৩ নভেম্বর তাঁদের ঘরে জন্ম নেয় শিশু আফিয়া। কিন্তু জন্মগতভাবে অ্যালবেনিজম আক্রান্ত হওয়ায় শিশুটির গায়ের রঙ ‘অতি ফর্সা’ হয়, যা মেনে নিতে পারেননি তার বাবা মোজাফফর হোসেন। তিনি নিজ সন্তানকে অস্বীকার করার পাশাপাশি স্ত্রী মনিরাকে ফেলে চলে যান এবং পরবর্তীতে তালাক দিয়ে বিদেশে পাড়ি জমান। দীর্ঘ সময় ধরে অনাহারে-অর্ধাহারে দিন কাটানো এই মা ও সন্তানের অসহায়ত্ব নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে তারেক রহমান তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ প্রতিশ্রুত সেই নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মনিরা খাতুন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দা ও তৃণমূলের নেতাকর্মীরাও তারেক রহমানের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন।
আওয়ামী লীগের জায়গায় কেবল বিএনপি বসেছে: বিস্ফোরক নাহিদ ইসলাম
সারাদেশে বর্তমানে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের ব্যাপক বিস্তার ঘটছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন যে, নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত জনরায় ও গণভোটকে সরাসরি অস্বীকার করা হয়েছে।
এই সংকটময় মুহূর্তে দেশের সামগ্রিক ক্ষমতা কাঠামো আমূল পরিবর্তনের লক্ষ্যে একটি শক্তিশালী বিকল্প শক্তি গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৯ এপ্রিল ২০২৬) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বর্তমান বিএনপি সরকারের কঠোর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের জায়গায় কেবল বিএনপি প্রতিস্থাপিত হয়েছে, কিন্তু ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। সব প্রতিষ্ঠানকে আগের মতোই দলীয়করণ করা হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর বিচার বিভাগ থেকে শুরু করে প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংস্কারের যে উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছিল, বর্তমান সরকার তা পরিকল্পিতভাবে নষ্ট করে দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমরা কেবল সরকার বা ব্যক্তির পরিবর্তন চাই না; আমরা সামগ্রিক পচা ক্ষমতা কাঠামোর পরিবর্তন চাই। আমরা এমন একটি সার্বভৌম বাংলাদেশ চাই, যা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।’
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এক বড় চমক দিয়ে জানান যে, বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ নেতারা এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রভাবশালী নেতা ব্যারিস্টার সানি ছাড়াও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ জাতীয় ব্যক্তিত্ব আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিচ্ছেন।
নতুনদের স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘আমরা একই আকাঙ্ক্ষার জায়গা থেকে তারুণ্যের শক্তিকে ঐক্যবদ্ধ করছি। জুলাই গণ-অভ্যুত্থানে যারা রাজপথে রক্ত দিয়েছিলেন, আমরা তাদের বিশেষ গুরুত্ব দিচ্ছি। দেশটাকে আবার আগের কোনো অগণতান্ত্রিক বন্দোবস্তের দিকে ঠেলে দেওয়া যাবে না, তাই একটি বৃহত্তর কোয়ালিশন বা জোট গঠনই এখন আমাদের প্রধান লক্ষ্য।’
এনসিপিতে যোগদানের ক্ষেত্রে সাবেক রাজনৈতিক পরিচয় নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান ঘটিয়ে নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, ‘ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ কিংবা ছাত্রলীগ—কারও সাবেক পরিচয় আমাদের কাছে বড় নয়।
আজ থেকে যারা এনসিপিতে আসবে, তারা এনসিপির আদর্শের সংগঠক হিসেবেই পরিচিত হবে। তবে একটি বিষয়ে আমাদের অবস্থান ইস্পাতকঠিন—ফ্যাসিজম, গণহত্যা, চাঁদাবাজি বা দুর্নীতির দায়ে অভিযুক্ত কোনো ব্যক্তির স্থান এনসিপিতে হবে না।’
সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক আরও যোগ করেন যে, জুলাই গণ-অভ্যুত্থান থেকে তৈরি হওয়া গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সব ধর্ম, বর্ণ, মত ও শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থাপনা গড়ে তোলাই তাদের চূড়ান্ত লক্ষ্য।
/আশিক
আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব! রাশেদ খানের ফেসবুক স্ট্যাটাসে তোলপাড়
আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক পুনর্বাসন এবং নতুন করে রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ দিতে এক বিতর্কিত ও সাহসী প্রস্তাব দিয়েছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান। রোববার (১৯ এপ্রিল ২০২৬) নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই প্রস্তাব তুলে ধরেন, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সদ্য সমাপ্ত ২০২৬ সালের নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়া এই নেতা তার পোস্টে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) সাম্প্রতিক সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে আনেন। তিনি উল্লেখ করেন, যদি অতীতে ছাত্রলীগ করা ব্যক্তিরা এনসিপিতে যোগ দিয়ে রাজনীতি করতে পারেন, তবে অতীতে আওয়ামী লীগ করা ব্যক্তিরা কেন ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ হিসেবে রাজনীতি করার সুযোগ পাবেন না? রাশেদ খান যুক্তি দেন যে, আওয়ামী লীগ একটি বিশাল রাজনৈতিক দল এবং তাদের সবাইকে আন্ডারগ্রাউন্ডে বা রাজনীতির বাইরে না পাঠিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত।
তার প্রস্তাব অনুযায়ী, আওয়ামী লীগের সদস্যরা কেউ এনসিপিতে, কেউ জামায়াতে, আবার কেউ ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ হিসেবে নতুন করে সক্রিয় হতে পারেন। মজার ব্যাপার হলো, রাশেদ খান তার এই প্রস্তাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও বর্তমান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর দৃষ্টি আকর্ষণ করেছেন।
তিনি আশা প্রকাশ করেন যে, হাসনাত আব্দুল্লাহ সংসদে এই প্রস্তাবটি উত্থাপন করবেন এবং কণ্ঠভোটে পাস করিয়ে আনবেন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে উঠে আসা এই নেতা গত বছরের ২৭ ডিসেম্বর নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন।
/আশিক
ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে! বড় ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদী কর্মকাণ্ড বা অপরাধে জড়িত না থাকলে অতীতে ছাত্রলীগ করলেও নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে কোনো বাধা নেই—এমনটাই জানিয়েছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, গণহত্যা, চাঁদাবাজি বা দুর্নীতির মতো অপরাধে অভিযুক্তদের জন্য এই দলের দরজা চিরতরে বন্ধ।
রোববার (১৯ এপ্রিল ২০২৬) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, অতীতে কে কোন সংগঠন (ছাত্রদল, ছাত্রলীগ বা শিবির) করেছে, সেটা এনসিপির কাছে বড় বিষয় নয়। বরং কেউ যখন এই দলে যোগ দেবেন, তখন থেকেই তাকে দলের আদর্শ ধারণ করে কাজ করতে হবে। যারা বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আগ্রহী, তাদের নিয়েই জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে এনসিপি।
নাহিদ ইসলাম আরও বলেন, দেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের উত্থান ঠেকাতে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি সারাদেশের মানুষকে এনসিপিতে যোগ দিয়ে দলকে শক্তিশালী করার আহ্বান জানান এবং জনগণের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
/আশিক
ব্যাংক ডাকাতদের সক্রিয় করার চেষ্টা চলছে: ডা. শফিকুর রহমান
ব্যাংক খাতের সংস্কার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি এবং ‘ব্যাংক ডাকাতদের’ পুনরায় সক্রিয় করার চেষ্টার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিকেলে রাজধানীর মগবাজারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুতর অভিযোগ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ স্থগিত বা আটকে দেওয়ার মাধ্যমে দেশের ব্যাংক খাতের চিহ্নিত লুটেরাদের আবারও সুযোগ করে দেওয়ার একটি গভীর তৎপরতা চলছে। তিনি দাবি করেন, দেশে অর্থপাচার ও লুটপাটের যে সংস্কৃতি গড়ে উঠেছিল, তা এখনো বন্ধ হয়নি এবং অতীতের দুর্নীতির কারণগুলো এখনো আর্থিক খাতে বিদ্যমান রয়েছে। ব্যাংক খাতের সংস্কারের প্রক্রিয়াটি একটি বিশেষ চক্রকে সুবিধা দেওয়ার জন্য পরিকল্পিতভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
জ্বালানি সংকটের তীব্রতা নিয়ে কড়া সমালোচনা করে জামায়াত আমির বর্তমান পরিস্থিতিকে ‘সর্বগ্রাসী ধস’ হিসেবে অভিহিত করেন। রসিকতা ও ক্ষোভের সুরে তিনি মন্তব্য করেন, “সংসদে সব তেল ঢুকে গেছে, তাই বাইরে তেলের সংকট দেখা গেছে।” সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, প্রশাসন সঠিক তথ্য প্রকাশ করতে ভয় পাচ্ছে। তিনি অবিলম্বে জনগণের কাছে দেশের প্রকৃত ও বাস্তব অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরার জোর দাবি জানান।
/আশিক
কুমিল্লায় কেন্দ্রীয় পদ ছাড়লেন এনসিপি নেত্রী

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় কমিটিতে ‘সংগঠক’ পদে ‘সম্মতি ও অবগত’ করা ছাড়াই অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে নেতা ফারাহা এমদাদ পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। কমিটির ঘোষণার দিন বিকালে শনিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে এ পদ ছাড়েন তিনি।
এছাড়াও তিনি সন্ধ্যায় সাড়ে ৭ টার দিকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। ফারহা এমদাদ তাঁর ব্যক্তিগত ফেসবুকে একটি পদত্যাগপত্র শেয়ার করে ক্যাপসনে লেখেন, ‘এনসিপি’র সাথে আমার পথচলা এখানেই শেষ, আমি এনসিপির সাথে যুক্ত থাকাকালে যদি কারো মনে কোন কষ্ট দিয়ে থাকি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন।
জানা গেছে, আজ দুপুরে ‘জাতীয় নারী শক্তি’র কেন্দ্রীয় সংগঠক হিসেবে একটি কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় ফারাহা এমদাদকে। তবে এ বিষয়ে পূর্বানুমতি না নেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করে এ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
জাতীয় নাগরিক পার্টি ও নারীশক্তির কেন্দ্রীয় আহবায়ক ও সভাপতির বরাবর পাঠানো পদত্যাগ পত্রে ফারাহা এমদাদ উল্লেখ করেছেন, আমি বিনীতভাবে জানাচ্ছি যে, আমি আজ ১৮ এপ্রিল, ২০২৬ তারিখের বিজ্ঞপ্তিতে জাতীয় নারীশক্তি কেন্দ্রীয় কমিটিতে ‘সংগঠক’ পদে আমাকে মনোনীত করা হয়েছে বলে অবগত হয়েছি। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, এই পদ বা কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়ে আমার কোনো সম্মতি বা অবগত করা হয়নি। আমার পূর্ব অনুমতি ও সম্মতি ব্যতিরেকে আমাকে এমন একটি দায়িত্বে অন্তর্ভুক্ত করা অন্যায়।
আমি গত কয়েক মাস যাবত জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কের দায়িত্ব সততার সাথে পালন করেছি। যা আমার কাছে পবিত্রতম দায়িত্ব মনে করে আমি পালন করেছি। বর্তমানে আমার মনে হচ্ছে আমি এই দায়িত্ব হতে অব্যাহতি নেওয়া অত্যান্ত প্রয়োজন। আমি এই মুহূর্তে জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক পদ এবং জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কের পদ হতে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করছি।
পদত্যাগের বিষয়ে ফরাহা এমদাদ বলেন, তার সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সম্মতি ছাড়াই তাকে নতুন এই কমিটিতে যুক্ত করা হয়েছে, যা অনৈতিক ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী। এ কারণে আমি কেন্দ্রীয় নারী শক্তির সংগঠকের পদসহ মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
এ বিষয়ে কুমিল্লা মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র যুগ্ম সমন্বয়কারী মাসুমুল বারী কাউছার বলেন, মূলত জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় কমিটিতে সংগঠকের পদ দেওয়ায় ফারাহা এমদাদ অভিমান করে দুটি পদ থেকেই অব্যহতি চেয়েছেন। আমরা তাকে অনুরোধ জানিয়েছিলাম সে যেন এ সিদ্ধান্তের বিষয়ে পুন:বিচেনা করে, বাকিটা তার সিদ্ধান্ত।
প্রসঙ্গত, আজ শনিবার দুুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী উইং ‘জাতীয় নারীশক্তির’ ৫৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এনসিপিতে যোগ দেওয়ার খবর কি গুজব? রুমিন ফারহানার সোজাসাপ্টা জবাব
বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার জোরালো গুঞ্জন নিয়ে অবশেষে নীরবতা ভেঙেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) জার্মানিভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের (বাংলা) এক টক শোতে অংশ নিয়ে তিনি এই গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন।
রুমিন ফারহানা স্পষ্ট করে বলেন, এনসিপিতে যোগ দেওয়ার খবরের সাথে ন্যূনতম কোনো সত্যতা নেই। তিনি জানান, বিএনপি থেকে বহিষ্কার হওয়ার পর স্বাভাবিকভাবেই অনেক রাজনৈতিক দল তাঁর সাথে যোগাযোগের চেষ্টা করেছে, যার মধ্যে এনসিপিও ছিল।
দলটির পক্ষ থেকে তাঁকে ফ্রন্টলাইনার হিসেবে কাজ করার আমন্ত্রণ জানানো হলেও তিনি তা হেসে উড়িয়ে দিয়েছেন। রুমিন বলেন, “ওরা বারবারই বলেছে আপা আমাদের সাথে চলে আসেন, একসাথে কাজ করি। কিন্তু আমি তাদের এই প্রস্তাবে স্রেফ হেসেছি, এটা নিয়ে কথা বাড়াইনি।”
সংসদে কথা বলার বাড়তি সুযোগের জন্য এনসিপিতে যোগ দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধুমাত্র সুযোগ পাওয়ার জন্য তিনি নিজের রাজনৈতিক আদর্শ বা চিন্তাভাবনা বিসর্জন দেবেন না।
তিনি মনে করেন, কথা বলার জন্য অসংখ্য প্ল্যাটফর্ম আছে এবং কেবল সংসদে কয়েক মিনিট বেশি বলার জন্য কোনো জোটে যোগ দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। তাঁর এই বক্তব্যের মাধ্যমে এনসিপিতে যোগ দেওয়ার জল্পনা আপাতত সমাপ্ত হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
/আশিক
জুলাই না থাকলে আমাদের অস্তিত্ব থাকত না: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর আইডিইবি ভবনে ‘গণভোটের রায় বাস্তবায়ন’ শীর্ষক এক সেমিনারে তিনি বর্তমান সরকার, বিরোধীদলসহ সব রাজনৈতিক শক্তিকে “জুলাই প্রোডাক্ট” হিসেবে অভিহিত করেন।
তিনি স্পষ্ট করে বলেন, জুলাই আন্দোলনের অস্তিত্বের কারণেই আজ দেশে নতুন রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে এবং এই সত্যকে অস্বীকার করার কোনো উপায় নেই।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাইয়ের গণআকাঙ্ক্ষা ও আত্মত্যাগের ফলেই আজ সরকার ও বিরোধীদল টিকে আছে। জুলাই না থাকলে কারোরই অস্তিত্ব থাকত না। তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাইয়ের চেতনার বিপক্ষে গিয়ে কেউ পার পাবে না।
দেশের ৭০ শতাংশ মানুষের মতামতের প্রতিফলন ঘটাতেই এই আন্দোলন এবং গণভোটের রায়ের মাধ্যমে সেই আকাঙ্ক্ষা পূরণ করা হবে। প্রয়োজনে আবারো রাজপথে চূড়ান্ত আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকার কথা জানান তিনি।
আন্দোলন কেবল ক্ষমতার ভাগ-বাটোয়ারার জন্য নয় উল্লেখ করে জামায়াত আমির বলেন, এই লড়াই শহীদদের রক্ত ও জনগণের রায়ের প্রতি সম্মান জানানোর লড়াই। তিনি ঘোষণা করেন, জাতির অধিকার আদায়ের লক্ষে যতদিন প্রয়োজন হবে, ততদিন তারা সংসদে থাকবেন।
একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন তুলে ধরে তিনি বলেন, আমরা এমন এক রাষ্ট্র চাই যেখানে কেউ কারো গোলাম হবে না এবং কোনো ধরনের পারিবারিক শাসন বা রাজতন্ত্রের ঠাঁই হবে না।
/আশিক
বিএনপি আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়: জামায়াত আমির
জাতীয় রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বিএনপির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন। রোববার দুপুরে রাজধানীর কাকরাইলে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি অভিযোগ করেন যে, বিএনপি বর্তমানে ফ্যাসিবাদ কায়েমের পথে হাঁটছে এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ করে নিজেদের নির্বাচনি ইশতেহার লঙ্ঘন করছে।
শফিকুর রহমান বলেন, গুম কমিশন, মানবাধিকার কমিশন এবং দুদকের মতো গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো—যা মানুষের জীবন ও নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত—বিএনপি তা গায়ের জোরে প্রত্যাখ্যান করেছে। তিনি প্রশ্ন তোলেন, এই অধ্যাদেশগুলো কি ফ্যাসিবাদ ঠেকাতে জরুরি ছিল না? জামায়াত আমির স্পষ্ট করে বলেন, বিএনপি বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ক্রিকেট বোর্ড এবং বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব জায়গায় ‘ক্যু’ শুরু করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস নিয়ে তিনি বলেন, বিএনপি দাবি করে ১৯৭১ এবং ২০২৪ সবই তাদের, অথচ মুক্তিযুদ্ধের সময় দল হিসেবে তাদের জন্মই হয়নি। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্কের রেশ টেনে তিনি বলেন, ফ্যাসিবাদী আমলে জিয়াউর রহমানকে অপদস্থ করা হয়েছিল, কিন্তু জামায়াত সেই প্রতিহিংসার রাজনীতি আর চায় না। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি তাদের নিজেদের দেওয়া ৩১ দফা সংস্কার প্রস্তাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের বিরোধিতা করে।
গত শুক্রবার সংসদ থেকে ওয়াক আউট প্রসঙ্গে শফিকুর রহমান জানান, সংসদের ভেতরে যতদিন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সুযোগ থাকবে, ততদিন তারা সেখানে থাকবেন। এছাড়া সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা আলোচনার দিন সংসদে ‘মব’ সৃষ্টি এবং জুলাই যোদ্ধাদের নামে পাতানো দর্শক সাজানোর জন্য তিনি সরাসরি বিএনপিকে দায়ী করেন। বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জামায়াত ও ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
/আশিক
সেই আলোচিত তরুণীর নতুন রাজনৈতিক যাত্রা! বিএনপির মনোনয়ন নিলেন
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ শনিবার (১১ এপ্রিল) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আলোচিত মুখ ফারজানা সিথী। তিনি নড়াইল-২ আসন থেকে লড়ার জন্য এই ফরমটি সংগ্রহ করেছেন।
ফরম সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফারজানা সিথী বলেন, “আমি অফিসিয়ালি একটি ব্রিফ করবো, তখন বিস্তারিত জানাবো। নড়াইল-২ আসন থেকে আমি ফরম নিয়েছি। আমি আশাবাদী, আমি চূড়ান্তভাবে মনোনীত হবো।”
উল্লেখ্য, ফারজানা সিথীর বাড়ি যশোরে হলেও তিনি বর্তমানে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্লোগানে স্লোগানে মাঠ কাঁপিয়ে প্রথম আলোচনায় আসেন ফারজানা সিথী। আন্দোলনের সময় পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়ে তাঁর প্রশ্ন তোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
হাসিনা সরকারের পতনের পর অন্য একটি ঘটনায় তর্কে জড়িয়েও তিনি পুনরায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। বর্তমানে তিনি বিনোদন জগতের বাসিন্দা হিসেবে নিজেকে পরিচিত করছেন। শুক্রবার বেলা ১১টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
/আশিক
পাঠকের মতামত:
- হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি কি ভুল? তেলের বাজারে আগুনের সংকেত
- অবরোধ থাকলে আলোচনা নয়: ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি না বলে দিল ইরান
- আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া? শিলাবৃষ্টি নিয়ে বিশেষ বার্তা জারি
- পরীক্ষার হলে এই ২০টি কাজ করলেই বহিষ্কার! এসএসসি পরীক্ষার্থীদের জন্য কড়া হুঁশিয়ারি
- আইপিএলের কোটি টাকা প্রত্যাখ্যান! পিএসএল-কে কেন বেছে নিলেন মঈন আলী?
- আওয়ামী লীগের জায়গায় কেবল বিএনপি বসেছে: বিস্ফোরক নাহিদ ইসলাম
- মাথা উঁচু রেখেই যুদ্ধ শেষ করতে চাই: আমেরিকার জন্য ইরানের প্রেসিডেন্টের বার্তা
- মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
- নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ
- আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব! রাশেদ খানের ফেসবুক স্ট্যাটাসে তোলপাড়
- চুক্তিতে না এলে ধ্বংস হবে ইরান: ট্রুথ সোশ্যালে ট্রাম্পের চূড়ান্ত হুঁশিয়ারি
- ফুরিয়ে আসছে প্রাকৃতিক গ্যাস: ১২ বছরের লাইফলাইন দিল জ্বালানিমন্ত্রী
- শেষ রক্তবিন্দু দিয়ে লড়বে ইরান! সেনাপ্রধান আমির হাতামির রণহুঙ্কার
- ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে! বড় ঘোষণা নাহিদ ইসলামের
- তেলের পর এবার গ্যাসের ধাক্কা! রোববার সন্ধ্যা থেকেই কার্যকর নতুন দাম
- ১৯ এপ্রিল: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ১৯ এপ্রিল: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ এপ্রিল: লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- তপ্ত গরমেও চুল থাকবে রেশমি ও ঝলমলে! জেনে নিন ৫টি সহজ টিপস
- নেতানিয়াহুর ফাঁদে পা দিয়েছেন ট্রাম্প! কমলা হ্যারিসের বিস্ফোরক অভিযোগ
- ১ নম্বর সতর্কসংকেত জারি! সন্ধ্যার মধ্যেই যে অঞ্চলে শুরু হতে পারে ঝড়ের তান্ডব
- হাম রুখতে দেশজুড়ে কাল থেকে ‘মেগা’ টিকাদান কর্মসূচি
- যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না ইরান! যেকোনো মুহূর্তে ফের যুদ্ধের হুঁশিয়ারি
- আড়াই দশকের লুকোচুরি শেষ? ইরানের জব্দ করা বিশাল সম্পদের চাঞ্চল্যকর অংক প্রকাশ
- আজকের টাকার রেট: জেনে নিন ১৯ এপ্রিলের সর্বশেষ মুদ্রার বিনিময় হার
- বিগত দুই সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: টিকা নিয়ে বিস্ফোরক প্রধানমন্ত্রী!
- মধ্যরাত থেকে তেলের বাজারে আগুন! কোন জ্বালানির দাম কত বাড়ল?
- মার্কিন নতুন প্রস্তাব এখন তেহরানের টেবিলে! কী আছে সেই নথিতে?
- কাঠফাটা রোদ না কি স্বস্তির বৃষ্টি? যা জানাল আবহাওয়া অধিদপ্তর
- দেশে স্বর্ণের বাজারে আগুনের উত্তাপ: নতুন উচ্চতায় মূল্যবান এই ধাতু
- আজ রোববার রাজধানীর কোন কোন মার্কেট বন্ধ? জেনে নিন তালিকা
- আজকের নামাজের সময়সূচি: জেনে নিন ঢাকার ও পার্শ্ববর্তী এলাকার সঠিক সময়
- ইরানের বাণিজ্য বন্ধে মার্কিন রণতরীর অবরোধ! হরমুজ প্রণালিতে যুদ্ধের মেঘ
- ব্রাজিলের কিংবদন্তির হাতে বাংলাদেশের জার্সি: এক অবিস্মরণীয় মুহূর্তের গল্প
- ব্যাংক ডাকাতদের সক্রিয় করার চেষ্টা চলছে: ডা. শফিকুর রহমান
- রোববার সকাল থেকেই অন্ধকারে থাকবে যেসব এলাকা
- চিকিৎসকের ব্যবহার ওষুধের চেয়েও বেশি কার্যকর: ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী
- নেতানিয়াহুর গালে ট্রাম্পের ‘চপেটাঘাত’! লেবানন দখল পরিকল্পনায় বড় বাধা
- কুমিল্লায় কেন্দ্রীয় পদ ছাড়লেন এনসিপি নেত্রী
- কুমিল্লা সাড়ে সাত লাকসামে খালের বাঁধ কেটে ২৫০ বিঘা জমি অবমুক্ত
- ট্রাম্প বেশি কথা বলেন, মার্কিন প্রেসিডেন্টের হুমকির মুখে বিস্ফোরক ইরান!
- গুলিবর্ষণের শিকার দুটি জাহাজ: হরমুজ রুটে কেন আবার মারমুখী আইআরজিসি?
- প্রকৃতির তাণ্ডব! ধান কাটার ভরা মৌসুমে ৫ জেলায় শোকের মাতম
- দেড় মাস পেরিয়ে গেলেও দাফন হয়নি খামেনির! কোথায় হবে সমাধি?
- লেবার পার্টির মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
- কালিগঞ্জের বিষ্ণুপুর মুকুন্দ মধুসূদন পুরে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
- দিনের আলোয় দেখা মিলল ঈদের চাঁদের! শুরু হলো কোরবানির ক্ষণগণনা
- বিদেশেও সংরক্ষিত হবে মুক্তিযুদ্ধের স্মৃতি: লন্ডনে বিশিষ্টজনদের বিশেষ সভা
- নিরাপদ বাংলাদেশ গড়তে ভূগর্ভস্থ বাঙ্কারের দূরদর্শী পরিকল্পনা!
- রেকর্ড গড়ল স্বর্ণ: স্বর্ণের বাজারে চরম অস্থিরতা
- দেশে স্বর্ণের বাজারে আগুনের উত্তাপ: নতুন উচ্চতায় মূল্যবান এই ধাতু
- আদালতের আদেশ অমান্য! কালিগঞ্জে মসজিদের জমি দখলে নিতেই তুলকালাম
- এক লাফে ২ হাজার টাকা বৃদ্ধি! স্বর্ণের বাজারে আগুন দেখছে বাংলাদেশ
- ডিএসই আপডেট, লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- ১৪ এপ্রিল: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ইসরাইলে ১৩ লক্ষ্যবস্তুতে হিজবুল্লাহর হামলা
- "ইরানের কাছে হেরে গেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, মধ্যপ্রাচ্যে আর ফিরতে পারবে না আমেরিকা"
- বুধ গ্রহ: ছোট হলেও বিস্ময়ে ভরা এক জগৎ
- আন্দামান সাগরে নৌকাডুবি, ২৫০ জন নিখোঁজ
- পাঁচ জেলায় শুরু হবে ই-হেলথ সেবা কার্যক্রম, মিলবে যেসব সুবিধা
- তেলের দামে বড় পতন
- আজ ১৩ এপ্রিলের নামাজের সময়সূচি: জেনে নিন আপনার এলাকার ওয়াক্ত
- মধ্যপ্রাচ্য সংকটে বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ প্রধানমন্ত্রীর
- হরমুজে নতুন শর্ত, ইরানের প্রস্তাবে চমক








