মুফতি আমির হামজাকে হত্যার হুমকি, ফেসবুকে চাঞ্চল্যকর পোস্ট

কুষ্টিয়া-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং দেশের অন্যতম আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে তাঁর নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই আশঙ্কার কথা প্রকাশ্যে আনেন। আমির হামজা তাঁর বার্তায় উল্লেখ করেন যে, গত শনিবার থেকেই বিভিন্ন মাধ্যম থেকে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে তিনি মানসিকভাবে প্রস্তুতির কথা জানিয়ে বলেন, তিনি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত রয়েছেন। নির্বাচনী প্রচারণার এই উত্তাল সময়ে এ ধরণের হুমকির খবর কুষ্টিয়াসহ সারাদেশের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
ফেসবুক পোস্টে মুফতি আমির হামজা তাঁর সমর্থকদের প্রতি এক আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি সেখানে লেখেন যে, কুষ্টিয়াতে ইনসাফ বা ন্যায়বিচার প্রতিষ্ঠার যে লড়াই তাঁরা শুরু করেছেন, তাঁর অনুপস্থিতিতেও যেন সেই আদর্শ প্রতিষ্ঠিত করা হয়। পাশাপাশি তাঁর তিনটি শিশু কন্যা সন্তানের দেখাশোনার জন্য তিনি অনুসারীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন। এই বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং তাঁর অনুসারীদের মধ্যে চরম উৎকণ্ঠা তৈরি হয়। তবে হত্যার হুমকির বিষয়ে স্পষ্ট করে কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক দলের নাম প্রথমে উল্লেখ না করলেও পরবর্তীতে গণমাধ্যমকে তিনি এ বিষয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন।
এক সাক্ষাৎকারে মুফতি আমির হামজা সরাসরি অভিযোগ করেন যে, পাবনা-৪ আসনের বিএনপির এমপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব একটি টেলিভিশন টকশো চলাকালীন তাঁকে সরাসরি হুমকি প্রদান করেছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি ইতোমধ্যে দলের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন এবং আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। নির্দিষ্ট কোনো জায়গা নয় বরং বিভিন্ন মাধ্যম থেকেই এই হুমকির সূত্রপাত হচ্ছে বলে তিনি দাবি করেন। তবে কোনো সুনির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি তিনি এখনই কোনো চূড়ান্ত অভিযোগ তুলছেন না এবং আগামীকাল সোমবার পর্যন্ত পরিস্থিতির পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছেন।
নিজের নিরাপত্তার বিষয়ে আমির হামজা জানান যে, জীবনের ওপর ঝুঁকি থাকলেও তিনি আপাতত ব্যক্তিগতভাবে বড় ধরণের কোনো সংকট মনে করছেন না এবং দলীয়ভাবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে তাঁর ছোট মেয়েদের নিরাপত্তা ও বর্তমান অস্থির পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি ‘হাদি সাহেব’ নামক এক ব্যক্তির সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার উদাহরণ টানেন। নিজের এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে আগামীকাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য সর্বসাধারণকে জানাবেন বলে তিনি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম হালিশহরের বস্তিতে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে লড়ছে ফায়ার সার্ভিস
বন্দরনগরী চট্টগ্রামের হালিশহরে একটি কলোনি ও বস্তিতে আজ সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে হালিশহরের ‘আই’ ব্লক (I-Block) এলাকায় এই আগুনের সূত্রপাত হয়। তবে ঠিক কী কারণে এই ভয়াবহ আগুনের সৃষ্টি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, সকালে ঘনবসতিপূর্ণ ওই বস্তিতে হঠাৎ আগুন দাউদাউ করে জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দেন।
আগুনের তীব্রতা ও ভয়াবহতার খবর পেয়ে অনতিবিলম্বে আগ্রাবাদ ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। পানির সংকট এবং সরু রাস্তার কারণে আগুন নেভানোর কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুনে কলোনির বেশ কয়েকটি কাঁচা ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানা যায়নি।
/আশিক
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার শপিংমল ও কাঁচাবাজার বন্ধ থাকবে
প্রাত্যহিক কিংবা জরুরি কেনাকাটার প্রয়োজনে প্রতিদিন রাজধানীর হাজার হাজার মানুষ ছোট-বড় বিভিন্ন বিপণিবিতানে ছুটে যান। তবে ঘর থেকে বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি জেনে নেওয়া অত্যন্ত জরুরি; তা না হলে অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা ও সময় অপচয়ের মুখে পড়তে হতে পারে।
আজ মঙ্গলবার (২ জুন) রাজধানীর কোন কোন এলাকার শপিংমল ও মার্কেটগুলো সাপ্তাহিক অর্ধদিবস বা পূর্ণদিবস বন্ধ থাকবে, এক নজরে তা দেখে নিন
বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরীপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা ও লালমাটিয়া।
বন্ধ থাকবে যেসব শপিংমল ও মার্কেট
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, মোতালিব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, ঢাকা নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার (সীমান্ত স্কয়ার), অর্চিড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট এবং অর্কিড প্লাজা।
/আশিক
ঢাকায় আজ যেসব কর্মসূচি
রাজধানী ঢাকাসহ সারা দেশে আজ মঙ্গলবার (২ জুন) সরকারের বিভিন্ন দপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা, রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। দিনের শুরুতেই এক নজরে দেখে নেওয়া যাক আজকের উল্লেখযোগ্য প্রধান কর্মসূচিগুলো
গুলশান-বনানী লেক পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী
আজ সকাল সাড়ে ৯টায় রাজধানীর গুলশান-বনানী লেকের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন কার্যক্রমের অনসাইট পরিদর্শন শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ অভিপ্রায় ও নির্দেশনা অনুযায়ী কালাচাঁদপুর এলাকা থেকে এই পরিদর্শন কার্যক্রম শুরু হয়। পরিদর্শনে প্রধান হিসেবে উপস্থিত আছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। লেক পারের অবৈধ দখল উচ্ছেদ ও সৌন্দর্যবর্ধন নিয়ে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মন্ত্রীর মাঠপর্যায়ে আলোচনার কথা রয়েছে।
বাজেট সেমিনারে অর্থমন্ত্রী
দুপুর ১২টায় রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ‘বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ প্রাক-বাজেট সেমিনার অনুষ্ঠিত হবে। আসন্ন অর্থবছরের জাতীয় বাজেটের রূপরেখা ও দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সেমিনারে দেশের সামষ্টিক অর্থনীতি, মুদ্রাস্ফীতি ও রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ নিয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।
/আশিক
কালিগঞ্জে বৃদ্ধাকে মারধর ও জমি জবরদখলের চেষ্টার অভিযোগ

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর এলাকায় জমি জবর দখলকে কেন্দ্র করে এক বৃদ্ধাকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মারাত্মক যখম সুফিয়া বেগম কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ শ্রীপুর গ্রামের একটি সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার দঃ শ্রীপুরের আ'লীগের নেতা আবু জাফর সাপুঁইয়ের ছেলে মোস্তাফিজুর রহমান সাপুঁই এবং মুজিবর রহমান গাজীর ছেলে মুশফিকুর রহমান সজল মিলে অভিযোগকারীর স্বামীর নামে থাকা সম্পত্তি দখলের চেষ্টা চালায়। ভুক্তভোগী সুফিয়া বেগম অভিযোগ করেন, তার পালিত ছেলে মুশফিকুর রহমান সজল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েছেন এবং মোস্তাফিজুর রহমানের সহযোগিতায় বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তার স্বামীর নামে থাকা সম্পত্তির একটি অংশ বিক্রি করে দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এক পর্যায়ে প্রতিবাদ করলে তাকে নিয়মিত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হতো।
অভিযোগে আরও বলা হয়, গত (২৬ মে-২০ ২৬) সকাল আনুঃ ১০টার দিকে দক্ষিণ শ্রীপুর মৌজাস্থ তাদের সম্পত্তিতে মোস্তাফিজুর রহমান সাপুঁই ঘেরাবেড়া দিতে শুরু করেন। খবর পেয়ে সুফিয়া বেগম ঘটনাস্থলে গিয়ে বাঁধা দিলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করাসহ বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করা হয়েছে। মারধরের একপর্যায়ে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বর্তমানে সেখানেই চিকিৎসাধীন থাকায় থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।এ বিষয়ে অভিযুক্ত আবু জাফর সাপুঁইয়ের ছেলে মোস্তাফিজুর রহমান সাপুঁইয়ের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেনের সাথে কথা হলে বলেন,“ অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি ও মৎস্য ঘের দখলে থানায় অভিযোগ

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
কালিগঞ্জ উপজেলার কুলিয়া দুর্গাপুর মৌজায় পৈত্রিক সম্পত্তি ও মৎস্য ঘের জবরদখলের অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সংখ্যালঘু একটি পরিবার। অভিযোগকারী উৎপল বৈদ্য (৪৮), পিতা-মৃত সন্তোষ কুমার বৈদ্য, উপজেলার ঘোজাডাঙ্গা (কুশুলিয়া) গ্রামের বাসিন্দা। তিনি অভিযোগে উল্লেখ করেন, মৃত ইমান আলী গাজীর ছেলে আব্দুর রহিম (৫০) ও আকবর আলী (৫৫), অজ্ঞাত পিতার ছেলে আব্দুল্লাহ (৫০), রেজাউলের ছেলে ইব্রাহিম (২৪), মৃত কালীপদ বৈদ্যের ছেলে ধ্রুব বৈদ্য (৫৫), ধ্রুব বৈদ্যের ছেলে সমিরন বৈদ্য (৩৫), শীতল মন্ডলের ছেলে শুকদেব মন্ডল (৫৫) এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জন দীর্ঘদিন ধরে তার পৈত্রিক সম্পত্তি জবরদখলের অপচেষ্টা চালিয়ে আসছেন।
লিখিত অভিযোগে বলা হয়, সংশ্লিষ্ট জমি তাদের পৈত্রিক সম্পত্তি এবং পরিবারটি গত ৫০ থেকে ৬০ বছর ধরে শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে ধান ও মৎস্য চাষাবাদ করে আসছে। কিন্তু অভিযুক্তরা বিভিন্ন সময়ে জমি ও মৎস্য ঘের দখলের উদ্দেশ্যে হুমকি-ধমকি দিয়ে আসছেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।অভিযোগকারী জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে তারা সাতক্ষীরার যুগ্ম জেলা জজ ২য় আদালতে দেওয়ানি মামলা নং-২৮/২৫ দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন।
পরবর্তীতে উভয় পক্ষ পৃথকভাবে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা দায়ের করেন। অভিযোগকারীর দাবি, উক্ত মামলাগুলোর তদন্ত প্রতিবেদনে তাদের অবস্থান সমর্থিত হয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২০ মে ২০২৬ তারিখ ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে অভিযুক্তরা দলবদ্ধভাবে মৎস্য ঘেরে প্রবেশ করে জোরপূর্বক প্রায় এক লাখ ৫০ হাজার টাকা মূল্যের মাছ ধরে নিয়ে যায় এবং ঘেরের ভেড়ি নির্মাণের কাজ শুরু করে। এ সময় তিনি ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং ধারালো দা, কুড়াল ও শাবল নিয়ে তাদের দিকে তেড়ে আসেন।
প্রাণনাশের আশঙ্কায় তারা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন।ভুক্তভোগীর অভিযোগ, বর্তমানে অভিযুক্তরা মৎস্য ঘের ও পৈত্রিক সম্পত্তি দখলের কার্যক্রম অব্যাহত রেখেছেন। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়ায় কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন বলেন, “অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”স্থানীয় সচেতন মহলের মতে, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত সমাধান হলে এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে।
তফসিলভুক্ত সম্পত্তির বিবরণ :
থানা-কালিগঞ্জ, মৌজা-কুলিয়া দুর্গাপুর, এসএ খতিয়ান নং-২৬৮ ও ২৬৯, দাগ নং-১৬০ ও ১৬৮, মোট জমির পরিমাণ ১.২১ একর।
ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় অবরুদ্ধ: পুলিশের অ্যাকশনে রণক্ষেত্র মতিঝিল
ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার ও টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়। আজ সোমবার (১ জুন) সকাল থেকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর সদস্যরা। তারা ব্যাংকের নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ অভিযান শুরু করে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অযৌক্তিকভাবে বলপ্রয়োগ করেছে। তাদের দাবি, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান এস আলমের দোসর। তাকে নিয়োগ দেওয়ার কারণে ব্যাংকে আবার লুটপাট হবে। এ কারণে তারা তাদের দাবি তুলে ধরতে কর্মসূচি পালন করছিলেন।
পুলিশ তাদেরকে প্রথম দফা সরিয়ে দিলেও আবারও ইসলামী ব্যাংক এলাকায় অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং ব্যাংকের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
/আশিক
কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত বসতভিটা দখলের চেষ্টা থানায় লিখিত অভিযোগ

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকায় জমি বিক্রির নামে অর্থ গ্রহণ করে জমি হস্তান্তর না করা এবং টাকা ফেরত না দেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক নারী। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বসবাসরত একটি পরিবারের বসতভিটা সংস্কার ও নতুন ঘর নির্মাণের আবেদনকে কেন্দ্র করে এলাকায় নতুন করে আলোচনা- সমালোচনার সৃষ্টি হয়েছে।শনিবার (৩০ মে,২০২৬) বিকেলে অভিযোগের সূত্র ধরে সরেজমিনে গিয়ে জানা যায়, কৃষ্ণনগর মৌজার ২৩৩ নম্বর খাস জমিতে প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করে আসছেন শহিদুল ইসলাম, তার ছেলে আছাদুজ্জামান ও পরিবারের অন্যান্য সদস্যরা।
দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ বসতঘরটি সংস্কার এবং নতুন ঘর নির্মাণের অনুমতি চেয়ে তারা কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে আবেদন করেছেন।আবেদনে উল্লেখ করা হয়েছে, ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এ অঞ্চলে তাদের বসতঘরটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় ঘরের দেয়াল ধসে প্রাণহানি কিংবা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
পরিবারটির দাবি, তারা সরকারি বিধি-বিধান অনুসরণ করে ডিসিআর (ডিমান্ড কালেকশন রেজিস্টার) গ্রহণের মাধ্যমে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে সেখানে বসবাস করে আসছেন। মানবিক বিবেচনায় নিরাপদ আবাসন নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তারা।অপরদিকে, একই জমি ও সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার বেনাদনা গ্রামের শাহানারা পারভীন। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় তিন বছর আগে মৃত আব্দুস সামাদ সরদারের ছেলে মো. তৌফিক রহমান জমি বিক্রির প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে অগ্রিম ৮ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করেন।
অর্থ গ্রহণের প্রমাণ হিসেবে একটি ব্যাংক চেকও প্রদান করা হয়েছিল বলে তিনি দাবি করেন।শাহানারা পারভীনের অভিযোগ,দীর্ঘ সময় অতিবাহিত হলেও জমি রেজিস্ট্রি করে দেওয়া হয়নি এবং গ্রহণকৃত অর্থও ফেরত দেওয়া হয়নি। একাধিকবার টাকা ফেরতের দাবি জানানো হলেও বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। সর্বশেষ পাওনা টাকা চাইতে গেলে তাকে হুমকি ও অশোভন আচরণের শিকার হতে হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত তৌফিক রহমানের ভাড়াটিয়া হিসেবে পরিচিত শংকরপুর গ্রামের দাউদ তরফদারের ছেলে আলমগীর তরফদার বিভিন্ন সময় তাদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি-ধামকি এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। অভিযোগে বলা হয়েছে, তিনি বাড়িঘর ভাঙচুর করে জমি জবরদখলের হুমকিও দিয়েছেন।
তবে এ অভিযোগের বিষয়ে আলমগীর তরফদারের বক্তব্য পাওয়া যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়,কয়েক বছর আগে শহিদুল ইসলাম, আছাদুজ্জামান, শাহানারা পারভীন, আশারাফ গাইন ও তৌফিক রহমানের মধ্যে সংশ্লিষ্ট জমি নিয়ে আর্থিক লেনদেন ও মালিকানা-সংক্রান্ত বিরোধের সূত্রপাত হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব বৃদ্ধি পায় এবং বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে তৌফিক রহমান সাংবাদিকদের বলেন, “এটি আমাদের পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিষয়। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।আদালত ও আইন যে সিদ্ধান্ত দেবে,আমরা তা মেনে নেব। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছে, দীর্ঘদিন ধরে চলমান জমি ও বসতভিটা সংক্রান্ত বিরোধ দ্রুত ও সুষ্ঠুভাবে নিষ্পত্তি না হলে এলাকায় সামাজিক অস্থিরতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
দেশে শিশুদের মধ্যে হামের প্রকোপ বৃদ্ধি: ২৪ ঘণ্টায় বড় ধাক্কা স্বাস্থ্য খাতে
দেশে হামের প্রকোপের মাঝে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে স্বস্তির বিষয় হলো, এই নির্দিষ্ট সময়ের মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামের কারণে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আজ রবিবার (৩১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রকাশিত সরকারি প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের সদৃশ উপসর্গ নিয়ে নতুন করে সারা দেশে আরও ১ হাজার ৩৭৭ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৩২৪ জন শিশুই সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আক্রান্তের এই উচ্চ সংখ্যা শিশুদের মাঝে অত্যন্ত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
চলতি বছরের ১৫ই মার্চ থেকে ৩০শে মে পর্যন্ত আড়াই মাসেরও কম সময়ে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজার ৯৩৬ জনে। এই দীর্ঘ সময়ের মধ্যে সারা দেশে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মোট ৪৯৫ জন রোগীর মৃত্যু হয়েছে। অন্যদিকে, ল্যাব টেস্টের মাধ্যমে শতভাগ নিশ্চিত হওয়া হামের কারণে এ পর্যন্ত মারা গেছেন ৯০ জন।
বিগত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৫৩ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত করা হয়েছে, যার ফলে দেশে ল্যাব-নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা বেড়ে এখন ৯ হাজার ৪৯ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ১৫ই মার্চ থেকে ৩০শে মে পর্যন্ত সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি হয়েছেন ৫৬ হাজার ৮৮৬ জন রোগী। একই সময়ে উন্নত চিকিৎসা ও নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে সুস্থ হয়ে হাসপাতাল থেকে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন ৫২ হাজার ৮৪১ জন। মূলত স্বাস্থ্য অধিদপ্তর এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে দেশজুড়ে টিকাদান কর্মসূচি ও সাধারণ মানুষকে সচেতন করার ওপর জোর দিচ্ছে।
/আশিক
প্রকল্পের আড়ালে ক্ষমতার প্রভাব? আসিফ-হাসনাতকে নিয়ে নতুন বিতর্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ দুই তরুণ নেতা আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে ক্ষমতার প্রভাব খাটিয়ে জেলা পরিষদের তহবিল থেকে দুটি উপজেলার জন্য মোট ২৫ কোটি টাকার মেগা বরাদ্দ তুলে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া এই উন্নয়ন বরাদ্দকে চরম বৈষম্যমূলক আখ্যা দিয়ে তরুণ এই দুই রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, "ওরা যে টাকাটা নিয়েছে, পারলে বলুক নেয় নাই!"
আজ রবিবার (৩১ মে) একটি গণমাধ্যমে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি নিজের আগের বক্তব্যের স্বপক্ষে এই ব্যাখ্যা ও সুনির্দিষ্ট বরাদ্দের খতিয়ান তুলে ধরেন।
জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া জানান, কোনো সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণ ছাড়াই মুরাদনগর উপজেলার জন্য বিভিন্ন প্রকল্পের নামে ১৫ কোটি টাকা এবং দেবীদ্বার উপজেলার জন্য ১০ কোটি টাকা উনারা নিয়ে গিয়েছেন। অথচ একই সময়ে কুমিল্লার অন্যান্য উপজেলাগুলোতে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ১০ লাখ, ১৫ লাখ বা ১৮ লাখ টাকা এবং সর্বোচ্চ কোথাও ২৬ লাখ টাকা দেওয়া হয়েছে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, জেলা পরিষদের নিজস্ব তহবিল এবং এডিপির (ADP) টাকা এভাবে মাত্র দুটি উপজেলায় কোটি কোটি টাকা বণ্টন করা আর বাকি উপজেলাগুলোকে চরমভাবে বঞ্চিত করা উনাদের ঘোষিত ‘বৈষম্যহীন সমাজ’ নীতির সম্পূর্ণ পরিপন্থী। উনারাই মূলত ক্ষমতার অপব্যবহার করে জেলা জুড়ে নতুন করে এই অর্থনৈতিক বৈষম্যের সৃষ্টি করেছেন।
এনসিপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে বরাদ্দের এই একচেটিয়া প্রভাবকে বর্তমানে রাজনৈতিক মহলে একটি ‘ওপেন সিক্রেট’ বিষয় হিসেবে উল্লেখ করা হচ্ছে। তবে মো. মোস্তাক মিয়া কিছুটা সুর নরম করে নিজের আগের বক্তব্যের ব্যাখ্যায় বলেন, টাকাটা উনারা পকেটে ঢুকিয়েছেন বা ব্যক্তিগতভাবে খেয়ে ফেলেছেন—আমি কিন্তু সেটা বলিনি।
আমি বলেছি, প্রকল্পের আড়ালে উনারা প্রভাব খাটিয়ে নিজেদের পছন্দের দুটি উপজেলার জন্য ২৫ কোটি টাকার মেগা বরাদ্দ ভাগিয়ে নিয়েছেন, যেখানে তিতাস ও মনোহরগঞ্জসহ পার্শ্ববর্তী অন্য উপজেলাগুলো সামান্য বরাদ্দের জন্য হাহাকার করছে। আমি কেবল এই পদ্ধতিগত বৈষম্যের কথাই জনগণের সামনে বলতে চেয়েছি। তারা যদি সততার দাবিদার হন, তবে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলুক যে জেলা পরিষদের মাধ্যমে উনারা এই বরাদ্দ নেননি।
/আশিক
পাঠকের মতামত:
- ২ জুন: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ২ জুন ২০২৬: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ২ জুন ২০২৬: শেয়ারবাজারে লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- মিরপুরের পর এবার নজর হবিগঞ্জের মামলায়: কারামুক্তির আশায় সুপ্রিম কোর্টে ব্যারিস্টার সুমন
- আজ মঙ্গলবার ডলার ও ইউরোর দাম কত? জেনে নিন আজকের টাকার রেট
- মূল একাদশের চেয়ে কি ব্রাজিলের রিজার্ভ বেঞ্চ বেশি শক্তিশালী?
- বন্ধুত্বে ফাটল! নেতানিয়াহুকে বদ্ধ উন্মাদ ও অকৃতজ্ঞ বলে ট্রাম্পের তোপ
- ৫৪ বছরে প্রথম: মুসলিম প্রতিনিধি ছাড়াই পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা
- চট্টগ্রাম হালিশহরের বস্তিতে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে লড়ছে ফায়ার সার্ভিস
- পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু: এজলাসে দাঁড়িয়ে বাবার প্রথম সাক্ষ্য
- জেনে নিন আজকের আবহাওয়ার হালচাল
- রুপার বাজারও আজ আকাশচুম্বী: চার মানের রুপার সর্বশেষ রেট এক নজরে
- মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার শপিংমল ও কাঁচাবাজার বন্ধ থাকবে
- ঢাকায় আজ যেসব কর্মসূচি
- ২ জুন ২০২৬: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- লেবাননে হামলা বন্ধ না হলে ফল ভোগ করবে ইসরায়েল ও মার্কিন বাহিনী: ইরান
- তারেক রহমানের মালয়েশিয়া সফর: এজেন্ডায় ৯ লাখ কর্মীর ভাগ্য ও মুক্ত বাণিজ্য চুক্তি
- ১০ জন নিয়ে পাকিস্তানকে রুখে দিল বাংলাদেশ
- মায়ামি থেকে ব্যক্তিগত বিমানে কানসাসে মেসি; ফুটবল জাদুকরের ষষ্ঠ বিশ্বকাপ মিশন শুরু
- মধ্যরাতের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- আসিফ ও হাসনাতকে চিটার-বাটপাড় ও অমানুষ আখ্যা দিয়ে যে ব্যাখ্যা দিলেন ফজলুর রহমান
- কালিগঞ্জে বৃদ্ধাকে মারধর ও জমি জবরদখলের চেষ্টার অভিযোগ
- কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি ও মৎস্য ঘের দখলে থানায় অভিযোগ
- দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের জরুরি তেল মজুত, বৈশ্বিক বাজারে বড় ধাক্কার আশঙ্কা
- সন্ধ্যা ৭টার পর মার্কেট-দোকানপাট বন্ধ, যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
- যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে: গালিবাফ
- বিচারের দীর্ঘসূত্রিতার কারণেই দেশে অপরাধ বাড়ছে: জামায়াত আমির
- হয় শক্তিতে এগোব, নয়তো শহীদ হব: পেজেশকিয়ান
- রাস্তার আন্দোলনে ব্যাংকের সিদ্ধান্ত হবে না: বাংলাদেশ ব্যাংক
- জেলা পরিষদের ১০ কোটি নিয়ে অপপ্রচারের জবাবে যে ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ
- এক নজরে সোমবারের ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটের শীর্ষ লেনদেনের তালিকা
- ১ জুন ২০২৬: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ১ জুন ২০২৬: শেয়ারবাজারে লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- ইউটিউবে আসছে বড় পরিবর্তন: এআই ভিডিও এখন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে অ্যালগরিদম
- আমি ধর্ষণ করছি, মারছে ডলার: আদালতে রামিসার খুনির বিস্ফোরক দাবি
- আমার সন্তান হারানোর জন্য বিজয় আন্নাই দায়ী: তামিল অভিনেত্রী জুলি
- আইআরজিসির সঙ্গে দ্বন্দ্বে পেজেশকিয়ানের পদত্যাগ, সত্য নাকি গুজব?
- উন্নয়ন বরাদ্দের টাকায় ৭৭টি আসন কিনেছে জামায়াত-এনসিপি: রাশেদ খান
- ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় অবরুদ্ধ: পুলিশের অ্যাকশনে রণক্ষেত্র মতিঝিল
- ড্রোনের বদলে ড্রোন আস্তানায় বোমাবর্ষণ: ইরানে আবারও মার্কিন বাহিনীর বিমান হামলা
- মানুষের ক্রয়ক্ষমতা কমায় হাটে বিপুল পশু উদ্বৃত্ত, লোকসানের মুখে খামারিরা
- সিরিক দ্বীপে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা
- ১ জুনের মুদ্রা বাজার: জেনে নিন ডলার, রিয়াল ও রুপির আজকের সর্বশেষ রেট
- ১ জুন ২০২৬: আজ দিনভর কেমন থাকবে রাজধানীসহ দেশের আবহাওয়া?
- আন্তর্জাতিক বাজারের প্রভাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্যে বিক্রি হচ্ছে সোনা
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার ১ জুনের নামাজের সময়সূচি প্রকাশ
- পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা; দুই আসামির চার্জ গঠন শুনানি আজ
- কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত বসতভিটা দখলের চেষ্টা থানায় লিখিত অভিযোগ
- বিশ্বকাপের মহড়ায় আজ রাতে মাঠে নামছে ব্রাজিল: প্রতিপক্ষ পানামা
- কালশী বস্তির আগুনে রাজনৈতিক ষড়যন্ত্র ও নাশকতার শঙ্কা: আসিফ মাহমুদ
- বিশ্বকাপের মহড়ায় আজ রাতে মাঠে নামছে ব্রাজিল: প্রতিপক্ষ পানামা
- ইউটিউবে বিনামূল্যে দেখা যাবে বিশ্বকাপের ১০৪ ম্যাচ, নেপথ্যে ক্রিস্টিয়ানো রোনালদো
- কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্প, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে ফিরল খামারে
- জলদি জলদি ভাগো, জামাই নাকি! সীমান্ত পরিস্থিতি নিয়ে শুভেন্দু অধিকারীর তীব্র কটাক্ষ
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- গরম বনাম ভারী বৃষ্টি: আর কত দিন চলবে আবহাওয়ার এই খামখেয়ালিপনা?
- সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ পবিত্র ঈদুল আজহা: উৎসবের আমেজে কোরবানি ও ঈদ জামাত
- ১ জুন ২০২৬: আজ দিনভর কেমন থাকবে রাজধানীসহ দেশের আবহাওয়া?
- দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া?
- তারেক রহমানের মালয়েশিয়া সফর: এজেন্ডায় ৯ লাখ কর্মীর ভাগ্য ও মুক্ত বাণিজ্য চুক্তি
- কাতার সেমিফাইনালের সেই নায়ক এবারও আর্জেন্টিনাকে মেগা আনন্দে ভাসাতে মরিয়া
- ইরান যুদ্ধে মেলেনি সাফল্য: সম্মানজনক বিদায়ের পথ খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প
- শেখ হাসিনার দেশে ফেরার দাবি সস্তা ‘স্ট্যান্ডবাজি’ ছাড়া আর কিছু নয়: রিজভী
- আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: তদন্তে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট








