পাবনার ঈশ্বরদী উপজেলায় প্রকল্পের নামে গণহারে বৃক্ষনিধন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১২ ১৭:০৯:৩৪
পাবনার ঈশ্বরদী উপজেলায় প্রকল্পের নামে গণহারে বৃক্ষনিধন
কেটে ফেলা গাছের একাংশ। ছবি: ইত্তেফাক

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইক্ষু খামারে গত ১৫ থেকে ২০ দিন ধরে চলছে ব্যাপক গাছ কাটার মহোৎসব। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বা বিএডিসির পানাসি (পাবনা–নাটোর–সিরাজগঞ্জ সেচ প্রকল্প) এর আওতায় ভ্যালি ইরিগেশন নামক একটি প্রকল্প বাস্তবায়নের দোহাই দিয়ে এই বৃক্ষনিধন চালানো হচ্ছে। ক্যানালের দুই পাশে থাকা কয়েক দশকের পুরনো মেহগনি ও শিশু থেকে শুরু করে খয়ের এবং রেইনট্রিসহ বিভিন্ন প্রজাতির ৩ হাজারেরও বেশি মূল্যবান গাছ ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে। অবাক করার বিষয় হলো এই বিশাল পরিমাণ বনজ সম্পদ কাটার আগে বন বিভাগের কোনো অনুমতি নেওয়া হয়নি এবং সরকারের প্রচলিত নিয়মানুযায়ী কোনো নিলাম বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়নি।

খামারের ইনচার্জ আনোয়ারুল ইসলাম আমিন এই বিপুল সংখ্যক গাছ কাটার বিষয়টি স্বীকার করে জানিয়েছেন যে গাছগুলো নর্থ বেঙ্গল সুগার মিলের জ্বালানি হিসেবে পাঠানো হচ্ছে। তাঁর দাবি সেচ প্রকল্পটি কৃষকদের উপকারে আসবে। তবে বন বিভাগ জানিয়েছে গাছ কাটার বিষয়ে তাঁদের পক্ষ থেকে কোনো বৈধ অনুমোদন দেওয়া হয়নি। উপজেলা বন কর্মকর্তা ফসিউর রহমান স্পষ্ট জানিয়েছেন যে দরপত্র ছাড়া এত বিপুল সংখ্যক গাছ কাটা সম্পূর্ণ বেআইনি এবং এ বিষয়ে সুগার মিল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে। গাছ কাটার কাজে নিয়োজিত শ্রমিকরা জানিয়েছেন তাঁদেরকে এই বিষয়ে মুখ খুলতে নিষেধ করা হয়েছে।

পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবী এই ঘটনাকে একটি পরিকল্পিত অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে। তাঁদের মতে একটি সেচ প্রকল্পের জন্য কোনো রকম পরিকল্পনা ছাড়াই হাজার হাজার গাছ কেটে ফেলা প্রাকৃতিক পরিবেশের ওপর বড় ধরণের আঘাত। ঘটনার জানাজানি হওয়ার পর থেকে সংশ্লিষ্ট অনেক কর্মকর্তাই পলাতক রয়েছেন অথবা মন্তব্য করতে রাজি হচ্ছেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন যে পুরো বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ৩ হাজার গাছের এই বিশাল ক্ষতি কাটিয়ে উঠতে কয়েক দশক সময় লাগবে বলে আশঙ্কা করছেন স্থানীয় পরিবেশকর্মীরা।


সোমবার ঢাকার কোন কোন মার্কেট ও এলাকা বন্ধ? বের হওয়ার আগে জেনে নিন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৩ ১০:৫৬:৩৫
সোমবার ঢাকার কোন কোন মার্কেট ও এলাকা বন্ধ? বের হওয়ার আগে জেনে নিন
ছবি : সংগৃহীত

আজ ১৩ এপ্রিল ২০২৬, সোমবার। কেনাকাটার উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়ার আগে অবশ্যই জেনে নিন আপনার গন্তব্যের শপিংমল বা মার্কেটটি আজ খোলা আছে কি না। রাজধানীর এলাকাভিত্তিক সাপ্তাহিক ছুটির নিয়ম অনুযায়ী মিরপুর, গুলশান, বনানী এবং রামপুরাসহ বেশ কিছু এলাকার দোকানপাট ও বাণিজ্যিক কেন্দ্র আজ বন্ধ থাকবে।

মিরপুর এলাকার মধ্যে আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, কাজীপাড়া এবং পল্লবীসহ মিরপুর ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বরের সব মার্কেট আজ বন্ধ থাকবে। এছাড়া ইব্রাহীমপুর, কচুক্ষেত ও কাফরুল এলাকাতেও কেনাকাটা করা সম্ভব হবে না। অভিজাত এলাকা গুলশান ১ ও ২, বনানী এবং মহাখালী কমার্শিয়াল এরিয়ার শপিংমলগুলোও সোমবারের সাপ্তাহিক ছুটির আওতায় রয়েছে। তেজগাঁও শিল্প এলাকা, ক্যান্টনমেন্ট, নাখালপাড়া এবং কাকলি এলাকার দোকানপাটগুলোও আজ বন্ধের তালিকায় আছে।

অন্যদিকে রামপুরা, বনশ্রী, খিলগাঁও ও বাসাবো এলাকার মার্কেটগুলো আজ খুলবে না। এর সাথে মালিবাগের একাংশ, কমলাপুর, মুগদা, যাত্রাবাড়ীর একাংশ এবং শনির আখড়া থেকে রায়েরবাগ ও সানারপাড় পর্যন্ত সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। নির্দিষ্ট করে বলতে গেলে রামপুরার মোল্লা টাওয়ার ও সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট এবং কমলাপুর স্টেডিয়াম মার্কেটে আজ কেনাকাটা করা যাবে না। এছাড়া মেরাদিয়া বাজার, গোড়ান বাজার এবং দনিয়া এলাকার শপিং সেন্টারগুলোও আজ বন্ধ থাকবে। তাই সময় ও যাতায়াত খরচ বাঁচাতে এসব এলাকা এড়িয়ে চলাই ভালো।

/আশিক


আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি? বের হওয়ার আগে জেনে নিন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৩ ১০:২৭:৫৭
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি? বের হওয়ার আগে জেনে নিন
ছবি : সংগৃহীত

আজ ১৩ এপ্রিল ২০২৬, সোমবার। রাজধানীর বিভিন্ন স্থানে আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচির কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে যাতায়াতের সময় কিছুটা বাড়তি যানজটের সম্মুখীন হতে পারেন নগরবাসী।

জাতীয় সংসদ সচিবালয়ে আজ দিনভর থাকবে কূটনৈতিক তৎপরতা। সকাল সাড়ে ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং দুপুর ১২টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সংসদ ভবন এলাকায় যাতায়াতের সময় এই ভিভিআইপি মুভমেন্টের বিষয়টি মাথায় রাখা জরুরি।

পরিকল্পনা ও উন্নয়ন সংক্রান্ত বিষয়ে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) একটি সেমিনারের আয়োজন করেছে। এতে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

অন্যদিকে, বেসরকারি খাতের বাজেট প্রত্যাশা নিয়ে বেলা ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রাক-বাজেট আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। অনুষ্ঠানে বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত থাকবেন, যার ফলে শাহবাগ ও মিন্টো রোড এলাকায় দুপুরের দিকে যানবাহনের চাপ বাড়তে পারে।

সংস্কৃতি ও বাণিজ্য প্রসারে দুপুর ১২টায় বাংলা একাডেমিতে যৌথ সংবাদ সম্মেলন করবে বিসিক ও বাংলা একাডেমি। আসন্ন ‘বৈশাখি মেলা-১৪৩৩’ উপলক্ষে আয়োজিত এই সভায় মেলার বিস্তারিত তুলে ধরা হবে।

এছাড়া মানি মার্কেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিতে দুপুর ২টায় সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ব্যাংক। দিনের শেষভাগে সন্ধ্যা ৬টায় খিলগাঁও পল্লীমা সংসদে স্থানীয় সমস্যা নিয়ে মতবিনিময় করবেন সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। তাই সন্ধ্যায় খিলগাঁও ও এর আশপাশের এলাকায় চলাচলের ক্ষেত্রে হাতে বাড়তি সময় রাখা ভালো।


তেলের লাইনে ভোগান্তি শেষ! বিপিসির নতুন অ্যাপ ‘ফুয়েল পাস’ এর চমক

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১২ ১২:০১:৫০
তেলের লাইনে ভোগান্তি শেষ! বিপিসির নতুন অ্যাপ ‘ফুয়েল পাস’ এর চমক
ছবি : সংগৃহীত

জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে এবং গ্রাহকদের দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এক বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে। সম্পূর্ণ ডিজিটাল এবং স্বয়ংক্রিয় ব্যবস্থার অংশ হিসেবে চালু হয়েছে কিউআর কোডভিত্তিক মোবাইল অ্যাপ্লিকেশন ‘ফুয়েল পাস’। এই উদ্যোগের ফলে এখন থেকে নির্দিষ্ট ফিলিং স্টেশনে জ্বালানি নিতে হলে অ্যাপের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

শুরুতে রাজধানীর দুটি স্টেশনে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হলেও গত শনিবার (১১ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আরও ৫টি পাম্পকে এই তালিকায় যুক্ত করেছে। এর ফলে আজ রোববার (১২ এপ্রিল) থেকে রাজধানীর মোট সাতটি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের পেট্রোল ও অকটেন নিতে হলে অবশ্যই ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার করতে হবে। পর্যায়ক্রমে এই সুবিধা সারা দেশে এবং সব ধরনের যানবাহনের জন্য চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের।

জ্বালানি বিভাগ জানিয়েছে, এই অ্যাপটির মাধ্যমে বিতরণ প্রক্রিয়া পুরোপুরি স্বয়ংক্রিয় হবে এবং বিআরটিএ-র কেন্দ্রীয় ডেটাবেজের সঙ্গে সংযুক্ত থাকবে। ফলে একই ব্যক্তি বারবার তেল নিয়ে কৃত্রিম সংকট তৈরি করতে পারবেন না এবং জাতীয় পর্যায়ে জ্বালানি সরবরাহের অবস্থা তাৎক্ষণিক পর্যবেক্ষণ করা যাবে। যাদের স্মার্টফোন নেই, তারা ওয়েবসাইট থেকে নিবন্ধন করে কিউআর কোডটি প্রিন্ট করে নিলেই এই সুবিধা পাবেন।

বর্তমানে যেসব পাম্পে ‘ফুয়েল পাস’ কার্যকর

বর্তমানে রাজধানীর সাতটি ফিলিং স্টেশনে এই ডিজিটাল সেবা পাওয়া যাচ্ছে। এগুলো হলো— তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদগেটের সোনার বাংলা ও তালুকদার ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জ এলাকার নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এবং কল্যাণপুরের খালেক সার্ভিস স্টেশন। এসব পাম্পে বর্তমানে শুধু মোটরসাইকেলের জন্য এই নিয়ম কার্যকর করা হয়েছে।

/আশিক


আজ ঢাকায় কোথায় কী কর্মসূচি, জানুন এক নজরে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১২ ১০:৩৮:৪৯
আজ ঢাকায় কোথায় কী কর্মসূচি, জানুন এক নজরে
ছবি : সংগৃহীত

আজ রোববার (১২ এপ্রিল) রাজধানী ঢাকা সরকার ও বিভিন্ন সংগঠনের নানামুখী কর্মসূচিতে মুখর থাকবে। সংসদীয় কার্যক্রম থেকে শুরু করে জনস্বাস্থ্য এবং রাজনৈতিক মতবিনিময়—সব মিলিয়ে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। এক নজরে দেখে নিন আজকের উল্লেখযোগ্য ইভেন্টগুলো

আইনমন্ত্রীর সংবাদ সম্মেলন

বিকেল ৩টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদে পাস করার প্রক্রিয়া ও এ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

সকাল ৮টায় বনানীর কড়াইলের এরশাদ মাঠে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’-এর উদ্বোধন করা হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি অঞ্চলে পরিচালিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

বিএমইউ উপাচার্যের সেমিনার

হামের প্রাদুর্ভাব, টিকাদান কার্যক্রমের চ্যালেঞ্জ ও প্রতিরোধ বিষয়ে জনস্বাস্থ্য বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

১১ দলীয় ঐক্যের মতবিনিময় সভা

বেলা ১১টায় কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের’ নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

/আশিক


আজ রোববার: ঢাকার যেসব জনপ্রিয় মার্কেট ও এলাকা বন্ধ থাকবে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১২ ১০:২৩:৪৫
আজ রোববার: ঢাকার যেসব জনপ্রিয় মার্কেট ও এলাকা বন্ধ থাকবে
ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুর, গুলশান, বনানী ও রামপুরাসহ বেশ কিছু এলাকায় আজ রোববার সাপ্তাহিক ছুটি পালিত হচ্ছে। তাই প্রয়োজনীয় কেনাকাটা বা ব্যক্তিগত কাজে বাইরে বের হওয়ার আগে জেনে নেওয়া জরুরি আপনার গন্তব্যটি আজ খোলা রয়েছে কি না। নির্দিষ্ট কিছু মার্কেট ও এলাকা বন্ধ থাকার কারণে সাধারণ মানুষের ভোগান্তি এড়াতেই এই আগাম তথ্য অত্যন্ত সহায়ক হতে পারে।

আজকের এই বন্ধের তালিকায় রয়েছে বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লি এবং রজনীগন্ধা মার্কেটের মতো জনপ্রিয় কেনাকাটার স্থানগুলো। গুলশান ও বনানী এলাকার ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২, ইউএই মৈত্রী কমপ্লেক্স, পিংক সিটি এবং বনানী সুপার মার্কেটও আজ বন্ধ থাকবে। এছাড়া মালিবাগ, রামপুরা, তালতলা সিটি করপোরেশন মার্কেট এবং কমলাপুর স্টেডিয়াম মার্কেটে আজ কোনো বাণিজ্যিক কার্যক্রম চলবে না।

এলাকাভিত্তিক দোকানপাট বন্ধের তালিকায় রয়েছে আগারগাঁও, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া এবং মিরপুর ১০ থেকে ১৪ নম্বর পর্যন্ত বিশাল এলাকা। ক্যান্টনমেন্টের কচুক্ষেত ও ইব্রাহীমপুরসহ মহাখালী, তেজগাঁও শিল্প এলাকা এবং নাখালপাড়ার দোকানগুলোও আজ বন্ধ। দক্ষিণ ঢাকার সায়দাবাদ, যাত্রাবাড়ী, ধলপুর এবং শনির আখড়া থেকে রায়েরবাগ পর্যন্ত এলাকার একাংশেও আজ সাপ্তাহিক ছুটি থাকবে। তাই অযথা সময় ও শ্রম নষ্ট না করতে এই তালিকাটি যাচাই করে আপনার গন্তব্য নির্ধারণ করা বুদ্ধিমানের কাজ হবে।

/আশিক


ইমামকে মারধর ও হেনস্তার অভিযোগে কাইয়ুম নামে এক ব‍্যক্তি আটক

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১১ ১৯:৫৪:০২
ইমামকে মারধর ও হেনস্তার অভিযোগে কাইয়ুম নামে এক ব‍্যক্তি আটক

কুমিল্লার দেবীদ্বারে মসজিদের ইমামকে মারধর ও হেনস্তার ঘটনায় কাইয়ুম হোসেন নামে এক ব‍্যক্তি আটক করেছে পুলিশ।শনিবার (১১ এপ্রিল) সকাল ১০ টায় নিজ বাড়ি থেকে তাকে আটকের পর দুপুরে কোর্ট হাজতে চালান করা হয়েছে।

আটক মো. কাইয়ুম হোসেন(৬০) পৌর এলাকার বড় আলমপুর গ্রামের দক্ষিনপাড়ার হামিদ খলিফার বাড়ির মৃতঃ আব্দুল মান্নানের পুত্র। তিনি প্রবাস ফেরত এবং পেশায় একজন কৃষক।

দেবীদ্বার পৌর এলাকার বড়আলমপুর গ্রামের দক্ষিণপাড়া ‘আল মদিনাতুল আকসা’ মসজিদ’র জমি সংক্রান্ত বিরোধ এবং খুদবায় ইমামের রাজনৈতিক বক্তব‍্যকে ঘিরে প্রায় দেড়বছর পূর্ব থেকে এ বিরোধ চলে আসছে।

গত মঙ্গলবার (৭ এপ্রিল) দেবীদ্বার পৌর এলাকার বড়আলমপুর গ্রামের দক্ষিনপাড়া ‘আল মদিনাতুল আকসা’ মসজিদ’র ইমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিনকে মসজিদের কাছে সড়কে পেয়ে কথা-কাটা কাটির এক পর্যায়ে জুতা পেটাসহ মারধরে শারেরীকভাবে লাঞ্ছিত করে।

ওই ঘটনায় অভিযুক্ত মো. কাইয়ুম হোসেনকে গ্রেফতার ও বিচারের দাবীতে “ইমাম ঐক‍্য পরিষদের” পক্ষে বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

স্থানীয়রা জানান, গত দেড় বছর আগে জুম্মার খুৎবায় রাজনৈতিক বক্তব‍্য নিয়ে বয়ান রাখায় স্থানীয় মুসল্লী আব্দুল কাইয়ূম মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিনকে এমন বক্তব্য না রাখতে বলেন। মসজিদ কমিটির সদস‍্য ও মসজিদের দাতা সদস‍্যরা গত রমজানের পর ইমামকে চাকরি ছেড়ে চলে যেতে বলেন এবং ইমামকে দেখলে কাইয়ুম হুমকি ধমকি গালমন্দ করেন।

কিন্তু স্থানীয় মুসল্লীদের একাংশ ইমামের পক্ষে অবস্থান নেন। পরে এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ ও ইমামকে মসজিদের পাশে একটি মাদ্রাসায় শিক্ষকতা করতে স্থানান্তর করেন। ফের গত ৭ এপ্রিল ইমামকে রাস্তায় পেয়ে গালমন্দের এক পর্যায়ে মারধর ও হেনস্তা করেন। এ নিয়ে এলাকায় তিব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনায় মসজিদের মুসল্লীসহ উপজেলার ইমাম সমাজ সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবী করেন এবং প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, দেবীদ্বার মডেল মসজিদ এর ঈমাম মাওলানা মুফতী আহাদ, নিউ মার্কেট জামে মসজিদ এর ঈমাম ও খতিব মাওলানা মুফতি মোঃ হাসান, ইসলামী আন্দোলনের উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, জামিয়া ইব্রাহিমীয়া কারিমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ডাঃ মহসিন আলম প্রমুখ।

এ ব‍্যাপারে অভিযুক্ত মো. আব্দুল কাইয়ুম হোসেন জানান, ইমাম সাহেব খুৎবায় উস্কানিমূলক রাজনৈতিক বক্তব‍্যই নয়, সুরাকারাতেও যথেষ্ঠ ভুল করায় আমরা তাকে ইমামতির পদ থেকে সড়ে যেতে গত রমজানের পর পর্যন্ত সময় দেই। তার পরও একটি মহলের প্ররোচনায় স্বপদে বহাল রয়েছেন। তাছাড়া আবু হানিফ, মোস্তফার ৪ শতাংশ জমিতে মসজিদ নির্মানাধীন, ওই জমি নিয়েও বিরোধ আছে।

‘আল মদিনাতুল আকসা’ মসজিদ’র ইমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিন বলেন, জুম্মার খুৎবায় ন‍্যায়, ইনসাফ ও জুলুমের বিরুদ্ধে সঠিক কথা বলার কারনেই আমাকে মসজিদ বের করার চেস্টাই নয়, আমাকে শারেরীকভাবে লাঞ্ছিত করে।

এ ব‍্যপারে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা. মনিরুজ্জামান বলেন, মসজিদের ইমাম ও স্থানীয় এক ব‍্যক্তির মধ‍্যে বিগত ১৮ মাস ধরে দ্বন্দ্ব চলে আসছে। গত ৭ এপ্রিল ইমামকে গালমন্দ ও লাঞ্ছিত করায় তাকে আজ গ্রেফতার পূর্বক কোর্টে চালান করেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তদন্তের পরই এ ঘটনার রহস‍্য উদঘাটন করে জানানো হবে।

ট্যাগ: কুমিল্লা

আজ শনিবার: রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকান বন্ধ থাকবে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১১ ১০:৩৫:২২
আজ শনিবার: রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকান বন্ধ থাকবে
ছবি : সংগৃহীত

রাজধানীবাসীর প্রাত্যহিক কেনাকাটা ও ঘোরাঘুরির পরিকল্পনায় ছেদ ঘটাতে পারে এলাকার সাপ্তাহিক ছুটি। বিশেষ করে পুরান ঢাকা ও এর আশপাশের বিশাল একটি অংশ শনিবার বন্ধ থাকে। তাই আজ শনিবার (১১ এপ্রিল) বাসা থেকে বের হওয়ার আগে দেখে নিন আপনার গন্তব্যস্থলটি খোলা আছে কি না।

আজ মূলত পুরান ঢাকা ও দক্ষিণ ঢাকার বড় একটি অংশে দোকানপাট ও বিপণিবিতান বন্ধ থাকবে। এই এলাকার ঐতিহ্যবাহী বাজার যেমন ইসলামপুর, সদরঘাট বা বংশালের মতো জায়গাগুলো আজ সাপ্তাহিক ছুটিতে থাকবে। তবে জরুরি প্রয়োজনে এলাকার ছোটখাটো মুদি দোকান খোলা পাওয়া যেতে পারে, কিন্তু মূল মার্কেটগুলো পুরোপুরি বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকান

শ্যামবাজার, বাংলাবাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শাঁখারী বাজার।

বন্ধ থাকবে যেসব মার্কেট

ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শারিফ ম্যানসন ও আজিমপুর সুপার মার্কেট।

/আশিক


শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, জানুন এলাকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১১ ০৯:৩৯:৫৫
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, জানুন এলাকা
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন এলাকায় নির্ধারিত রক্ষণাবেক্ষণ ও জরুরি মেরামত কার্যক্রমের অংশ হিসেবে শনিবার কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এতে সিলেট ও নাটোর জেলার বেশ কিছু এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিলেটে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-এর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লাক্কাতুয়রা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন কয়েকটি গুরুত্বপূর্ণ ফিডারে জরুরি কাজ পরিচালিত হবে। এর ফলে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বন্ধের আওতায় থাকা ফিডারগুলোর মধ্যে রয়েছে ধোপাগঞ্জ, কাকুয়ারপাড় এবং ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডার। এসব ফিডারের অন্তর্ভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, কাকুয়ারপাড়, ফরিদাবাদ হাউজিং, সিলেট ক্লাব, সিলভার সিটি, ধোপাগঞ্জ, কালাগুল, লালবাগ, পীররগাঁওসহ বিস্তীর্ণ অঞ্চল।

এছাড়া হিলুয়াছড়া চা-বাগান, সাহেবের বাজার, সালুটিকর ঘাট এবং আশপাশের আরও অনেক এলাকাও এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের আওতায় পড়বে। তবে কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে বলে জানানো হয়েছে।

অন্যদিকে নাটোরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে গাছের ডালপালা কাটার কাজ পরিচালনা করা হবে। এর ফলে চৌকিরপাড় ফিডার এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ বলছে, এই ধরনের রক্ষণাবেক্ষণমূলক কাজ দীর্ঘমেয়াদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে। যদিও সাময়িক এই বিভ্রাটে গ্রাহকদের ভোগান্তির সম্ভাবনা রয়েছে, তবুও ভবিষ্যৎ সেবার মান উন্নয়নের জন্য এটি প্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে।

-রাফসান


নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১০ ২১:৫২:০১
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান
বগাছড়ি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ /ছবি : শ‌হিদুল ইসলাম

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা পরিদর্শন ও পুরস্কার বিতরণ এবং আর্থিক অনুদান প্রদান করা হয়ে‌ছে।

১০ এপ্রিল ২০২৬, শুক্রবার রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলাধীন বগাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বগাছড়ি ভূঁইয়াদম যুব স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রথমবারের মতো আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও টুর্নামেন্টের সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আয়োজক কমিটির সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

প্রায় এক মাসব্যাপী চলমান এই টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় সুরিদাশ পাড়া যুব স্পোর্টিং ক্লাব এবং চেঙ্গি যুব এগত্তোর ক্লাব, ১৭ মাইল প্রতিদ্বন্দ্বিতা করে। খেলাটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য হয়। উক্ত খেলায় সুরিদাশ পাড়া যুব স্পোর্টিং ক্লাব বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে এবং চেঙ্গি যুব এগত্তোর ক্লাব, ১৭ মাইল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও, নানিয়ারচর জোন কর্তৃক উক্ত প্রতিযোগিতা অয়োজনকারী বগাছড়ি ভূঁইয়াদম স্পোর্টিং ক্লাবকে আর্থিক অনুদান করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। তিনি এ ধরনের ইতিবাচক উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের যুবসমাজের গঠনমূলক কার্যক্রমে পাশে থেকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

পাঠকের মতামত:

১৪ এপ্রিল: লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার

১৪ এপ্রিল: লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার

দেশের শেয়ারবাজারে আজকের লেনদেনে নির্বাচিত কিছু কোম্পানি উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি অর্জন করেছে, যা বিনিয়োগকারীদের আগ্রহ নতুন করে বাড়িয়েছে। দিন শেষে প্রকাশিত... বিস্তারিত