আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১০ ০৯:৩৪:৫১
আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ
ছবি : সংগৃহীত

প্রতিদিনের প্রয়োজনে কেনাকাটা করতে আমাদের কোথাও না কোথাও যেতেই হয়। তবে দীর্ঘ যানজট আর নানা ভোগান্তি পেরিয়ে গন্তব্যে পৌঁছে যদি দেখা যায় কাঙ্ক্ষিত দোকান বা মার্কেটটি বন্ধ, তবে কেবল মানসিক বিরক্তিই নয়, বরং মূল্যবান সময়েরও অপচয় হয়। তাই আজ শনিবার (১০ জানুয়ারি ২০২৬) ঘর থেকে বের হওয়ার আগে রাজধানীর কোন কোন এলাকা এবং মার্কেটগুলো সাপ্তাহিক ছুটির আওতায় রয়েছে, তা একবার দেখে নেওয়া জরুরি।

শনিবারে যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

পুরান ঢাকা ও দক্ষিণ ঢাকার একটি বিশাল অংশ আজ সাপ্তাহিক ছুটির কবলে থাকবে। এর মধ্যে রয়েছে সদরঘাট, লক্ষ্মীবাজার, তাঁতীবাজার ও শাঁখারী বাজার। এছাড়া বংশাল, লালবাগ, কোতোয়ালি এবং পাটুয়াটুলী এলাকায় সব ধরণের সাধারণ দোকানপাট আজ বন্ধ থাকবে। দক্ষিণ ঢাকার জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর এবং ধোলাইপাড় এলাকাতেও আজ সাপ্তাহিক বিরতি পালিত হবে। ওয়ারী, স্বামীবাগ, দয়াগঞ্জ, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা এবং গেণ্ডারিয়া এলাকাতেও আজ কেনাকাটার সুযোগ মিলবে না। এছাড়া শ্যামবাজার, বাংলাবাজার, চানখাঁরপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশেও আজ দোকানপাট বন্ধ থাকবে।

আজ যেসব জনপ্রিয় মার্কেট ও আড়ত বন্ধ থাকবে কেনাকাটার পরিকল্পনা থাকলে নিচের মার্কেটগুলো এড়িয়ে চলা ভালো হবে

ইসলামপুর কাপড়ের দোকান, নয়াবাজার, বাবুবাজার এবং শ্যামবাজার পাইকারি দোকান।

গুলিস্তান হকার্স মার্কেট, রাজধানী সুপার মার্কেট, আজিমপুর সুপার মার্কেট এবং কাপ্তান বাজার।

চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট ও দয়াগঞ্জ বাজার।

ফরাশগঞ্জ টিম্বার (কাঠ) মার্কেট, ছোট কাটরা ও বড় কাটরা হোলসেল মার্কেট।

সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, ধূপখোলা মাঠবাজার এবং শরিফ ম্যানসন।

মূলত দক্ষিণ ও পুরান ঢাকার অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই এলাকাগুলো শনিবারের সাপ্তাহিক ছুটির কারণে আজ বেশ নিরিবিলি থাকবে। তবে এলাকাভিত্তিক জরুরি সেবা যেমন ওষুধের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় মুদি দোকানগুলো এই ছুটির আওতামুক্ত থাকতে পারে। আহসান মঞ্জিলের মতো ঐতিহাসিক স্থানে ভ্রমণের পরিকল্পনা থাকলে আগে থেকেই এর সময়সূচী নিশ্চিত হওয়া প্রয়োজন।


শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, জানুন এলাকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১১ ০৯:৩৯:৫৫
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, জানুন এলাকা
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন এলাকায় নির্ধারিত রক্ষণাবেক্ষণ ও জরুরি মেরামত কার্যক্রমের অংশ হিসেবে শনিবার কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এতে সিলেট ও নাটোর জেলার বেশ কিছু এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিলেটে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-এর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লাক্কাতুয়রা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন কয়েকটি গুরুত্বপূর্ণ ফিডারে জরুরি কাজ পরিচালিত হবে। এর ফলে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বন্ধের আওতায় থাকা ফিডারগুলোর মধ্যে রয়েছে ধোপাগঞ্জ, কাকুয়ারপাড় এবং ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডার। এসব ফিডারের অন্তর্ভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, কাকুয়ারপাড়, ফরিদাবাদ হাউজিং, সিলেট ক্লাব, সিলভার সিটি, ধোপাগঞ্জ, কালাগুল, লালবাগ, পীররগাঁওসহ বিস্তীর্ণ অঞ্চল।

এছাড়া হিলুয়াছড়া চা-বাগান, সাহেবের বাজার, সালুটিকর ঘাট এবং আশপাশের আরও অনেক এলাকাও এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের আওতায় পড়বে। তবে কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে বলে জানানো হয়েছে।

অন্যদিকে নাটোরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে গাছের ডালপালা কাটার কাজ পরিচালনা করা হবে। এর ফলে চৌকিরপাড় ফিডার এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ বলছে, এই ধরনের রক্ষণাবেক্ষণমূলক কাজ দীর্ঘমেয়াদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে। যদিও সাময়িক এই বিভ্রাটে গ্রাহকদের ভোগান্তির সম্ভাবনা রয়েছে, তবুও ভবিষ্যৎ সেবার মান উন্নয়নের জন্য এটি প্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে।

-রাফসান


নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১০ ২১:৫২:০১
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান
বগাছড়ি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ /ছবি : শ‌হিদুল ইসলাম

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা পরিদর্শন ও পুরস্কার বিতরণ এবং আর্থিক অনুদান প্রদান করা হয়ে‌ছে।

১০ এপ্রিল ২০২৬, শুক্রবার রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলাধীন বগাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বগাছড়ি ভূঁইয়াদম যুব স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রথমবারের মতো আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও টুর্নামেন্টের সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আয়োজক কমিটির সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

প্রায় এক মাসব্যাপী চলমান এই টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় সুরিদাশ পাড়া যুব স্পোর্টিং ক্লাব এবং চেঙ্গি যুব এগত্তোর ক্লাব, ১৭ মাইল প্রতিদ্বন্দ্বিতা করে। খেলাটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য হয়। উক্ত খেলায় সুরিদাশ পাড়া যুব স্পোর্টিং ক্লাব বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে এবং চেঙ্গি যুব এগত্তোর ক্লাব, ১৭ মাইল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও, নানিয়ারচর জোন কর্তৃক উক্ত প্রতিযোগিতা অয়োজনকারী বগাছড়ি ভূঁইয়াদম স্পোর্টিং ক্লাবকে আর্থিক অনুদান করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। তিনি এ ধরনের ইতিবাচক উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের যুবসমাজের গঠনমূলক কার্যক্রমে পাশে থেকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।


নানিয়ারচর জোন কমান্ডার কর্তৃক বিদায়ী সংবর্ধনা ও ক্রীড়া পুরুস্কার বিতরণ অনু‌ষ্ঠিত

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১০ ১২:১৯:০৮
নানিয়ারচর জোন কমান্ডার কর্তৃক বিদায়ী সংবর্ধনা ও ক্রীড়া পুরুস্কার বিতরণ অনু‌ষ্ঠিত
ছবি : শ‌হিদুল ইসলাম

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার কর্তৃক ৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ এবং খেলাধুলা সামগ্রী বিতরণ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলাধীন বগাছড়ি আল-আমিন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা এবং বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য তাদের প্রস্তুত হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানের এক পর্যায়ে জোন কমান্ডার উক্ত বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় ভাল ফলাফল অর্জনকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। পরবর্তীতে নানিয়ারচর জোন কর্তৃক 'সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প' এর আওতায় ছাত্র-ছাত্রীদের ইনডোর খেলাধুলা মান উন্নয়নের জন্য ক্যারাম বোর্ড প্রদান করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


দেবিদ্বারে ইমামকে মারধর ও হেনস্তা: বিচারের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১০ ১২:০১:০০
দেবিদ্বারে ইমামকে মারধর ও হেনস্তা: বিচারের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি
ছবি : সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে মসজিদের ইমামকে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে এবং ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করেছে ‘ইমাম ঐক্য পরিষদ’।

​স্মারকলিপি ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে পৌর এলাকার বড়আলমপুরস্থ ‘আল মদিনাতুল আকসা’ মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিন জুমার খুতবায় সমা‌জে বিরাজমান জুলুম ও অ‌নিয়ম নিয়ে বয়ান করায় স্থানীয় মুসু‌ল্লি আব্দুল কাইয়ূম তার ওপর ক্ষুব্ধ হন। ওই সময় তিনি ইমামকে এ ধরনের বক্তব্য দিতে নিষেধ করেন এবং তাকে চাকরি ছেড়ে চলে যেতে বলেন। এরপর থেকে তিনি বিভিন্ন সময় ইমামকে হুমকি-ধমকি ও গালমন্দ করে আসছিলেন। সাধারণ মুসল্লিরা ইমামের পক্ষে অবস্থান নিলেও পরিস্থিতি বিবেচনায় একাধিকবার সালিশি বৈঠক হয় এবং একপর্যায়ে মাওলানা কামাল উদ্দিনকে মসজিদের পাশের একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে স্থানান্তর করা হয়।

​ভুক্তভোগী ও স্থানীয়রা অভিযোগ করেন, গত ৭ এপ্রিল ইমাম মাওলানা কামাল উদ্দিনকে রাস্তায় একা পেয়ে আব্দুল কাইয়ূম পুনরায় অকথ্য ভাষায় গালমন্দ শুরু করেন এবং একপর্যায়ে তাকে প্রকাশ্যে মারধর ও শারীরিকভাবে হেনস্তা করেন। এই ন্যাক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়লে উপজেলার ইমাম সমাজ ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

​স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার মডেল মসজিদের ইমাম মাওলানা মুফতি আহাদ, নিউ মার্কেট জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মো. হাসান, ইসলামী আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দেবিদ্বার উপজেলা সুজন-এর সভাপতি এটিএম সাইফুল ইসলাম মাসুম এবং জামিয়া ইব্রাহিমীয়া কারিমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ডা. মহসিন আলমসহ স্থানীয় ওলামায়ে কেরাম। নেতৃবৃন্দ এই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ইউএনও রাকিবুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেছেন।

ট্যাগ: কুমিল্লা

বদলে যাবে কুমিল্লা নগরীর চিত্র: ২০ কোটি টাকা ব্যয়ে মেগা প্রকল্প 

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১০ ১১:৪৭:৪৫
বদলে যাবে কুমিল্লা নগরীর চিত্র: ২০ কোটি টাকা ব্যয়ে মেগা প্রকল্প 
ছবি : মোঃ মাসুদ রানা

কুমিল্লা নগরের কালিয়াজুরি মৌজার ১৯ দশমিক ১৭ একর জায়গা নিয়ে ডিসি পার্কের কাজ চলছে। গতকাল মঙ্গলবার বিকেলে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. সাইফুল ইসলাম ও কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন ডিসি পার্কের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন।

এটি নির্মাণে ব্যয় হচ্ছে ১৯ কোটি ৭৫ লাখ ৯২ হাজার ৬৫৪ টাকা। এক বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে। চলতি বছরের ২৫ আগস্ট এই কাজ শেষ হবে।জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশনের সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ওই কাজ হচ্ছে। এটি বাস্তবায়ন করছে কুমিল্লা সিটি করপোরেশন।

ডিসি পার্কের সৌন্দর্যবর্ধন প্রকল্পে লেক করা হয়েছে। রাইড লাগানো হবে। ইতিমধ্যে সীমানা প্রাচীর হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পূর্ব মা-া এলাকার মেসার্স নির্মাণ বিল্ডার্স ওই কাজ পেয়েছে। গত বছরের ২৬ আগস্ট থেকে চলতি বছরের ২৫ আগস্ট প্রকল্প বাস্তবায়নের কথা থাকলেও নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন হবে না। গত বছরের ১৬ নভেম্বর ডিসি পার্কের নির্মাণ কাজের উদ্বোধন করেন কুমিল্লার তৎকালীন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, আমরা কাজের অগ্রগতি দেখতে গেছি। কাজ এগিয়ে চলছে। এটি কুমিল্লাবাসীর বিনোদনের জন্য সুন্দর স্পট হবে।

ট্যাগ: কুমিল্লা

টানা দুই দিন ২০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১০ ১০:৪৭:৩৮
টানা দুই দিন ২০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দাদের জন্য জরুরি বিদ্যুৎ সতর্কবার্তা দিয়েছে স্থানীয় বিদ্যুৎ সরবরাহ বিভাগ। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার (১০ ও ১১ এপ্রিল) টানা দুই দিন উপজেলায় মোট ২০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা করে এই বিদ্যুৎ বিচ্ছিন্নতা কার্যকর থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ ও সংস্কারকাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

দিরাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী জানিয়েছেন, এই নির্ধারিত সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় ট্রান্সমিশন লাইন, উপকেন্দ্র এবং বিতরণ লাইনের জরুরি মেরামত কাজ পরিচালনা করা হবে।

একই সঙ্গে বর্ষা মৌসুমের আগে নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার কাজও চলবে। মূলত দীর্ঘমেয়াদে ভোল্টেজ ড্রপ কমানো এবং আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি এড়াতে এই নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন।

টানা দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ গ্রাহক থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশেষ করে হাসপাতালগুলোকে আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সাময়িক এই ভোগান্তির জন্য দিরাই বিদ্যুৎ সরবরাহ বিভাগ দুঃখ প্রকাশ করেছে। তবে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, এই সংস্কারকাজের ফলে আগামীতে গ্রাহকরা আরও নিরবচ্ছিন্ন ও উন্নত বিদ্যুৎ সেবা উপভোগ করতে পারবেন।

/আশিক


চার অঞ্চলে ঝড়ের সতর্কতা, বৃষ্টি সম্ভাবনা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১০ ০৮:৪৪:২২
চার অঞ্চলে ঝড়ের সতর্কতা, বৃষ্টি সম্ভাবনা
ছবি: সংগৃহীত

দেশের কয়েকটি অঞ্চলে অস্থির আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, যেখানে দমকা হাওয়া, ঝড় এবং বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। এতে করে বিশেষ করে নদীবন্দর ও উন্মুক্ত এলাকায় চলাচলকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তরের সর্বশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, যা স্বল্প সময়ের জন্য হলেও তীব্র হতে পারে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে, কারণ হঠাৎ দমকা হাওয়া নৌচলাচলে ঝুঁকি তৈরি করতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং বজ্রবৃষ্টির ঘটনা ঘটতে পারে। কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির ঘটনাও দেখা যেতে পারে, যা কৃষি ও খোলা স্থাপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

তবে এই স্বল্পমেয়াদি অস্থিরতার পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। এরপর আবারও কয়েক দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টির সম্ভাবনা ফিরে আসতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

-রাফসান


আজ ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১০ ০৮:২৩:৪৮
আজ ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

দেশের শিল্পাঞ্চল ও আবাসিক এলাকায় বড় ধরনের গ্যাস সরবরাহ বিঘ্নের ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ, যেখানে শুক্রবার সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে সাভার-আশুলিয়া ও আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।

তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে জরুরি পাইপলাইন স্থানান্তর কাজ পরিচালিত হবে। এই কাজের কারণে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

গ্যাস সরবরাহ বন্ধের আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার দুই পাশের এলাকা, ঢাকা ইপিজেড, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, মালঞ্চ পাওয়ার প্লান্ট এবং সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্প ও আবাসিক অঞ্চলসমূহ।

এছাড়া কাশিমপুর, নবীনগর, চন্দ্রা, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউনসহ আরও বহু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তালিকায় আরও রয়েছে জিরাবো, নয়ারহাট, লতিফপুর, ভাদাইল, ডেন্ডাবর এবং আশপাশের বিস্তৃত অঞ্চল, যা মূলত শিল্প ও বসতিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু নির্ধারিত এলাকাই নয়, আশপাশের অঞ্চলগুলোতেও গ্যাসের চাপ কমে যেতে পারে, ফলে আংশিক ভোগান্তির শঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের বড় অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নে পাইপলাইন স্থানান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে শিল্পকারখানা ও আবাসিক ব্যবহারে সাময়িক বিঘ্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গ্যাসনির্ভর শিল্পপ্রতিষ্ঠানগুলোতে উৎপাদন সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছে।

-রাফসান


শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৯ ১৯:২৯:২৬
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে শনিবার নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সিলেট ও নাটোর জেলার কিছু এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার সম্ভাবনা তৈরি হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য ভোগান্তির কারণ হতে পারে।

সিলেটে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লাক্কাতুয়রা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন কয়েকটি গুরুত্বপূর্ণ ফিডারে জরুরি মেরামত কাজ পরিচালিত হবে। এর ফলে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধের আওতায় পড়া ফিডারগুলোর মধ্যে রয়েছে ধোপাগঞ্জ, কাকুয়ারপাড় এবং ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডার। এসব ফিডারের আওতাধীন এলাকায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আবাসিক অঞ্চল, কাকুয়ারপাড়, ফরিদাবাদ হাউজিং, সিলেট ক্লাব, সিলভার সিটি, ধোপাগঞ্জ, কালাগুল, লালবাগ, পীররগাঁওসহ বিস্তীর্ণ অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া হিলুয়াছড়া চা-বাগান, সাহেবের বাজার, সালুটিকর ঘাট এবং আশপাশের আরও অনেক এলাকাও এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের আওতায় পড়বে বলে জানানো হয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজ দ্রুত শেষ হলে সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে।

এদিকে নাটোরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) আলাদা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে গাছের ডালপালা কাটার কাজ পরিচালিত হবে। এ কারণে চৌকিরপাড় ফিডার এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

কর্তৃপক্ষ বলছে, এই ধরনের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজ ভবিষ্যতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে। যদিও সাময়িক এই বিভ্রাটে গ্রাহকদের অসুবিধার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলো দুঃখ প্রকাশ করেছে।

-রাফসান

পাঠকের মতামত: