আজ ফের ভারতীয় হাইকমিশনারকে তলব ,বাড়ছে উত্তেজনা!

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ফের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে সকাল ৯টা ৫৫ মিনিটে এই তলব প্রক্রিয়া সম্পন্ন হয়। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে যে নয়াদিল্লি ও কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশি মিশন এবং সেখানে দায়িত্বরত কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার ইস্যুতে মূলত তাকে তলব করা হয়েছে। গত ১০ দিনের ব্যবধানে এটি ভারতীয় হাইকমিশনারের জন্য দ্বিতীয় দফায় তলবের ঘটনা যা দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা।
এর আগে গত ১৪ ডিসেম্বর একইভাবে প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল। সেদিন ভারতের মাটিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকার তীব্র উদ্বেগ প্রকাশ করেছিল। অভিযোগ রয়েছে যে শেখ হাসিনা ভারত থেকে নিয়মিত প্ররোচনামূলক বক্তব্য দিয়ে তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হতে উৎসাহিত করছেন যা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের এক গভীর ষড়যন্ত্র। পররাষ্ট্র মন্ত্রণালয় সেদিন স্পষ্ট করে জানিয়েছিল যে পলাতক এই নেত্রীর কর্মকাণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য চরম হুমকি। এ সময় আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণের আহ্বানও পুনর্ব্যক্ত করা হয়।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির ওপর আলোকপাত করে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে যে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের বেশ কয়েকজন সদস্য বাংলাদেশবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। এসব ব্যক্তিরা আসন্ন সাধারণ নির্বাচন বাধাগ্রস্ত করতে সুপরিকল্পিতভাবে সন্ত্রাসী কার্যক্রম সংগঠনের চেষ্টা চালাচ্ছেন বলে ঢাকার কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। এ ধরণের অপরাধমূলক তৎপরতা বন্ধে এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ভারতের কাছ থেকে জরুরি ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছে বাংলাদেশ সরকার। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া সুরক্ষায় ভারতের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত বলে ঢাকা মনে করে।
এছাড়া রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সংঘটিত হত্যাচেষ্টার ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে আজ বিশেষ আলোচনা হয়েছে। বাংলাদেশ সরকার ভারতকে অনুরোধ করেছে যাতে এই অপরাধীরা কোনোভাবেই ভারতীয় ভূখণ্ডে আশ্রয় নিতে না পারে। ইতোমধ্যে কেউ সেখানে প্রবেশ করে থাকলে তাদের দ্রুত গ্রেপ্তার ও বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে ভারতের পূর্ণ সহযোগিতা চাওয়া হয়েছে। তলবের জবাবে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন যে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এটাই ভারতের কাম্য এবং এ লক্ষ্যে তার দেশ সব ধরণের সম্ভাব্য সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। তবে মিশনগুলোর নিরাপত্তা নিয়ে ঢাকার দেওয়া উদ্বেগের বিপরীতে ভারত কী ধরণের পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার বিষয়।
মির্জা ফখরুলের জয়ে চীন ও যুক্তরাজ্যের অভিনন্দনবার্তা
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশন। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই পৃথক বার্তায় নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানায় দুই দেশের কূটনৈতিক মিশন।
নির্বাচনের ফলাফল ঘোষণার প্রায় ১৫ মিনিট পর ঢাকায় চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট দেওয়া হয়। এর প্রায় ১৫ মিনিট পর একইভাবে নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানায় ব্রিটিশ হাইকমিশন।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৫টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
ফলাফল ঘোষণার পর চীনা দূতাবাসের অভিনন্দন বার্তায় বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন অত্যন্ত গুরুত্ব দেয়। নতুন যুগে দুই দেশের যৌথ প্রচেষ্টায় ‘অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি’ গড়ে তুলতে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত চীন। এর মাধ্যমে বাংলাদেশ ও চীন এবং দুই দেশের জনগণ আরও বেশি উপকৃত হবে বলে আশা প্রকাশ করা হয়।
অন্যদিকে ব্রিটিশ হাইকমিশনের বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।
ব্রিটিশ হাইকমিশন তাদের বার্তায় আরও জানায়, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও শক্তিশালী করতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে যুক্তরাজ্য।
/আশিক
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেননি ছয় সংসদ সদস্য
রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন। ভোট দেননি ছয়জন সংসদ সদস্য। দেওয়া ৩৪৩টি ভোটই বৈধ হিসেবে গণ্য হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ফলাফল ঘোষণার সময় সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মোট ৩৪৯টি ব্যালট পেপার ছাপানো হয়েছিল। এর মধ্যে ৩৪৩টি ব্যালটে ভোট পড়েছে এবং সবগুলো ভোটই বৈধ হয়েছে।
নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ভোটের ফল অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে না পারা ছয় সংসদ সদস্যের মধ্যে দুজনের বিষয়ে তথ্য জানা গেছে। অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে দেশের বাইরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ কারণে তিনি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। ফলে তিনিও ভোট দিতে পারেননি।
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার ভোট দেওয়ার সুযোগ ছিল। তিনি বিএনপি কিংবা ১১ দলীয় জোটের প্রার্থীদের যেকোনো একজনকে ভোট দিতে পারতেন। তবে ভোটগ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত তাঁকে ভোটকক্ষে দেখা যায়নি।
এ ছাড়া ভোট না দেওয়া বাকি তিন সংসদ সদস্যের নাম এখনো জানা যায়নি।
/আশিক
অলি আহমদকে হারিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী মির্জা ফখরুল
জাতীয় সংসদে দীর্ঘ প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গণনা প্রক্রিয়া শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা করেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকাল ৫টার পর ভোট গণনা সমাপ্ত করে তিনি এই আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেন। প্রধান নির্বাচন কমিশনারের তথ্য অনুযায়ী, এবারের সংসদীয় নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৪৯ জন। এর মধ্যে ৩৪৩ জন সংসদ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ফলাফলে দেখা যায়, বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, বিরোধীদলীয় জোটের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ফলাফল প্রকাশের পরপরই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ উপহার দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই নির্বাচনে অধিকাংশ সংসদ সদস্য উপস্থিত থাকলেও ছয়জন সদস্য ভোট দেননি। এর মধ্যে পাঁচজন সংসদ সদস্য কেন্দ্রে আসেননি। তারা হলেন—ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের রুমিন ফারহানা, সাতক্ষীরা-৪ আসনের গাজী নজরুল ইসলাম, কিশোরগঞ্জ-৩ আসনের ড. ওসমান ফারুক এবং চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা। এছাড়া দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ ভোটাধিকার প্রয়োগ করা থেকে বিরত থাকেন।
/আশিক
অশ্রুসিক্ত বিদায়ী বক্তব্যে দল ও দেশের প্রতি অঙ্গীকার মির্জা ফখরুলের
বিএনপির সংসদীয় দলের সভায় আবেগাপ্লুত কণ্ঠে বিদায়ী বক্তব্য দিয়েছেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে বিএনপির সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি আবেগঘন হয়ে পড়েন এবং দলের সংসদ সদস্যদের কাছে দোয়া চেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানান। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানও দলীয় সংসদ সদস্যদের মির্জা ফখরুলের পক্ষে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য বজায় রাখা এবং তৃণমূলের সঙ্গে দূরত্ব দূর করার কঠোর নির্দেশনা দেন।
বৈঠকের শুরুতে চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্বাগত বক্তব্য দিয়ে সংসদ সদস্যদের ভোটিং প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন এবং মির্জা ফখরুলের পক্ষে সমর্থন চান। তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করলে মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হবে। এরপর বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং দলীয় প্রধান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় সিনিয়র যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের স্মৃতি তুলে ধরে তিনি কোনো অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চান এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরবর্তীতে বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই দিনটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, বহু ত্যাগের বিনিময়ে আজকের এই অবস্থান তৈরি হয়েছে। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকলে রাষ্ট্রে জবাবদিহিতা নিশ্চিত হবে বলে তিনি উল্লেখ করেন। মির্জা ফখরুলের অতীত ত্যাগ ও দুঃসময়ে দল পরিচালনার সাহসিকতার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী সবাইকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল থাকার আহ্বান জানান।
একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সংসদ সদস্যদের সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, এলাকার তৃণমূলের সঙ্গে সংসদ সদস্যদের কোনো ধরনের দূরত্ব তৈরি হতে দেওয়া যাবে না। এবারের নির্বাচন দলীয় প্রতীকবিহীন হওয়ায় তা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে উল্লেখ করে তিনি জানান, অতীতে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হয়ে দলের যে ক্ষতি হয়েছে, তা পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। তৃণমূলের গ্রহণযোগ্য ও যোগ্য ব্যক্তিদের সমর্থন দিয়ে বিজয়ী করতে এখন থেকেই কাজ শুরু করার তাগিদ দেন তিনি। সভায় বিএনপির স্থায়ী কমিটির শীর্ষ নেতৃবৃন্দ ও দলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
/আশিক
১৮০ দিনের কার্যক্রমে প্রধানমন্ত্রী ও সরকারের অ্যাপ্রুভাল রেটিং প্রকাশ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক কার্যক্রমে দেশের ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে এক জাতীয় জনমত জরিপে উঠে এসেছে। স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান ডপলার রিসার্চ বাংলাদেশ লিমিটেডের পরিচালনায় এবং ইনোভিশন কনসালটিংয়ের অর্থায়নে পরিচালিত ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বুধবার এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়, যেখানে সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে ২১ দশমিক ৬ শতাংশ মানুষ অসন্তোষ জানিয়েছেন এবং ১২ দশমিক ১ শতাংশ উত্তরদাতা কোনো মতামত প্রকাশ করেননি।
চলতি আগস্টে প্রাপ্তবয়স্কদের একটি প্যানেলের ওপর সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে মোট ১০ হাজার ৪১৩টি কলের মাধ্যমে মাঠপর্যায়ের এই তথ্য সংগ্রহ করা হয়। জরিপ অনুযায়ী, বয়স, লিঙ্গ, শিক্ষা ও আয়ভেদে প্রধানমন্ত্রীর প্রতি সন্তুষ্টির মাত্রা ৬১ দশমিক ৭ থেকে ৭০ দশমিক ৩ শতাংশের মধ্যে রয়েছে এবং দেশের আটটি বিভাগেই এ হার ৬২ দশমিক ৩ শতাংশের ওপরে। বিরোধী দলগুলোর সমর্থকদের মধ্যেও তাঁর ইতিবাচক গ্রহণযোগ্যতা লক্ষ্য করা গেছে; যার মধ্যে জামায়াতে ইসলামীর সমর্থকদের ৬৫ দশমিক ৫ শতাংশ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬৫ দশমিক ৮ শতাংশ এবং আওয়ামী লীগের ৫২ দশমিক ৫ শতাংশ সমর্থক প্রধানমন্ত্রীর কাজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন।
তবে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রেটিংয়ের তুলনায় সরকারের সার্বিক কাজের মূল্যায়নে কিছুটা ব্যবধান দেখা গেছে। সরকারের সামগ্রিক কার্যক্রমকে ভালো বলেছেন ৫৪ দশমিক ৫ শতাংশ এবং খারাপ উল্লেখ করেছেন ৩২ দশমিক ৯ শতাংশ মানুষ। দেশ সঠিক পথে চলছে বলে মত দিয়েছেন ৪৮ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা, বিপরীতে ৩৫ দশমিক ৬ শতাংশ মনে করছেন দেশ ভুল পথে এগোচ্ছে এবং ১৫ দশমিক ৮ শতাংশ কোনো মন্তব্য করেননি।
নাগরিকরা প্রধান জাতীয় সংকট হিসেবে বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা (৫৯ দশমিক ৫ শতাংশ) এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি (৫৯ দশমিক ১ শতাংশ)-কে চিহ্নিত করেছেন, যার প্রভাব পড়েছে সরকারি মূল্যায়নেও। সরকারের বিদ্যুৎ ব্যবস্থাপনায় ৮৯ দশমিক ৪ শতাংশ, জ্বালানি ও গ্যাসে ৭৯ দশমিক ৬ শতাংশ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ৬৯ দশমিক ১ শতাংশ মানুষ অসন্তোষ প্রকাশ করেছেন।
অর্থনৈতিক চাপ সত্ত্বেও ভবিষ্যৎ নিয়ে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রত্যাশা লক্ষ্য করা গেছে। এক বছর আগের তুলনায় পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়েছে বলে ৪৬ দশমিক ৫ শতাংশ জানালেও, আগামী এক বছরে পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ৩৮ দশমিক ১ শতাংশ মানুষ। এছাড়া সরকারের ফ্যামিলি কার্ডে ৭৮ দশমিক ৬ শতাংশ, করনীতিতে ৭০ দশমিক ৭ শতাংশ এবং গণভোটের রায় বাস্তবায়নে ৭০ শতাংশ উত্তরদাতা সমর্থন জানিয়েছেন। জরিপে জামায়াতে ইসলামীর আমিরের কার্যক্রমকে ভালো বলেছেন ৪৭ দশমিক ৭ শতাংশ এবং এনসিপির প্রতিষ্ঠাতা আহ্বায়কের কাজকে ইতিবাচকভাবে দেখছেন ৩৯ দশমিক ৮ শতাংশ। নিরাপত্তা পরিস্থিতিতে নিজ এলাকায় রাতে একা হাঁটার ক্ষেত্রে ৬৪ দশমিক ৩ শতাংশ নারী এবং ৭০ দশমিক ৯ শতাংশ পুরুষ নিরাপদ বোধ করেন। সামগ্রিকভাবে এই জরিপের ফলাফলকে ‘সতর্ক আশাবাদ’ হিসেবে বর্ণনা করেছে গবেষণা প্রতিষ্ঠানটি।
/আশিক
জাতীয় পর্যায়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের ব্যাপক উদ্যোগ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে বিস্তারিত জাতীয় কর্মসূচি চূড়ান্ত করেছে সরকার। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট দেশজুড়ে দিবসটি উদযাপিত হবে। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী প্রদান করবেন। পাশাপাশি সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সশস্ত্র বাহিনীর স্থাপনাগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও ট্রাফিক আইল্যান্ডগুলো জাতীয় পতাকা, রঙিন পতাকা এবং ‘কালিমা তাইয়্যিবা’ খচিত ব্যানারে সজ্জিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সচিবালয় মসজিদসহ সারা দেশের সব মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা এবং সশস্ত্র বাহিনী বিভাগ নিজ নিজ এলাকায় আলোচনা সভা ও প্রার্থনার আয়োজন করবে।
দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন মাসব্যাপী বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ইলেকট্রনিক গণমাধ্যমে ওয়াজ মাহফিল, সেমিনার ও টক শো সম্প্রচার এবং বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলার আয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কিরাত, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আরবিতে খুতবা লিখন প্রতিযোগিতার ব্যবস্থা করা হবে এবং বিশেষ স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
দেশের সকল বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি এবং ঢাকা ও জেদ্দার হজ অফিসসহ সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মহানবী (সা.)-এর জীবনাদর্শ, ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শিশু একাডেমি শিশুদের জন্য রচনা ও হামদ-নাত প্রতিযোগিতার আয়োজন করবে।
এদিন দেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশু পরিবার, শিশু বিকাশ কেন্দ্র এবং প্রবীণ নিবাসগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশের সকল দূতাবাস ও মিশনেও দিবসটি মর্যাদার সাথে উদযাপিত হবে। অনুষ্ঠান চলাকালীন দেশজুড়ে সার্বিক শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ১৩ আগস্ট ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়।
/আশিক
দীর্ঘ তিন দশক পর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের প্রস্তুতি
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সংসদীয় দলের বিশেষ বৈঠকে বসেছেন ক্ষমতাসীন দল বিএনপির সংসদ সদস্যগণ। বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। সংসদীয় দলের এই গুরুত্বপূর্ণ সভায় দলটির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।
আসন্ন তেইশতম রাষ্ট্রপতি নির্বাচনে দীর্ঘ ৩৫ বছর পর এই প্রথম একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। এবারের নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর পক্ষ থেকে দলের মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়েছে।
অন্যদিকে জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। জাতীয় সংসদের মোট ৩৪৯ জন সংসদ সদস্য এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সংসদ সভা কক্ষে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর সংসদ সভা কক্ষে রাষ্ট্রপতি পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। তৎকালীন একাদশ রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে বিজয়ী হন এবং তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর আবারও সংসদের ভোটাভুটিতে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
/আশিক
আইন পেশার উন্নয়নে নতুন পরিকল্পনা নিয়ে সরকারের বার্তা
আইন পেশাকে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় ও অনন্য উচ্চতায় পৌঁছে দিতে বাংলাদেশ বার কাউন্সিলকে ঢেলে সাজানোর কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রমনায় অবস্থিত বাংলাদেশ বার কাউন্সিল ভবনে ঢাকা ব্যাংকের একটি নতুন সাব-ব্রাঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, আইনজীবীদের মানোন্নয়ন, কার্যকর পেশাগত প্রশিক্ষণ এবং বার কাউন্সিলের কার্যক্রমে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করাই এই লক্ষ্য অর্জনের মূল পথ।
সরকারি কর্মকর্তা কিংবা বিচারকদের মতো আইনজীবীদেরও নিয়মতান্ত্রিক প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে আইনমন্ত্রী জানান, চলতি বছর আইনজীবীদের প্রশিক্ষণের সুবিধার্থে ৫০ কোটি টাকা বরাদ্দের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে এই সহায়তার পরিমাণ আরও বাড়ানো হতে পারে। তিনি বলেন, সাধারণত সনদ অর্জনের পর নবীন আইনজীবীরা মূলত সিনিয়রদের সঙ্গে কাজ করেই অভিজ্ঞতা অর্জন করেন। তবে কাজের অভিজ্ঞতার পাশাপাশি জ্ঞান ও দক্ষতাকে আরও শাণিত করতে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।
বক্তব্যে দেশের ব্যাংকিং খাতের বিভিন্ন অসঙ্গতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আইনমন্ত্রী। সব ধরনের শর্ত পূরণের পরেও উদ্যোক্তাদের যথাসময়ে ঋণের অর্থ ছাড় না করে তাঁদের সম্পত্তি মর্টগেজ ও চেক আটকে রাখার প্রবণতাকে তিনি দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেন। পাশাপাশি ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন এবং এই পদক্ষেপ যেন রাজনৈতিক প্রতিহিংসামূলক না হয়, সে বিষয়েও সতর্ক করেন। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঋণ প্রস্তাবের ফাইলে সই করে পরবর্তীতে আইনি জটিলতায় পড়া ব্যাংকের জুনিয়র কর্মকর্তাদের সুরক্ষা দেওয়ার উপায় খুঁজে বের করার আহ্বান জানান তিনি।
বার কাউন্সিলের প্রশাসনিক ও আর্থিক কাঠামোকে আরও জবাবদিহিমূলক করার প্রত্যয় ব্যক্ত করে মো. আসাদুজ্জামান জানান, সংস্থায় অভ্যন্তরীণ নিরীক্ষার পাশাপাশি বহিরাগত অডিটের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, বার কাউন্সিলকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা অনিয়মের ক্ষেত্র না বানিয়ে শিক্ষা, মেধা ও পেশাগত দক্ষতার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। আইন মন্ত্রণালয় স্বাধীন এই নিয়ন্ত্রক সংস্থাকে তরুণ ও শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য ও অনুপ্রেরণাদায়ী প্রতিষ্ঠানে পরিণত করতে সার্বিক সহযোগিতা প্রদান করবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল এবং ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।
/আশিক
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে নতুন কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, প্রধানমন্ত্রীর বিদেশ সফরের বিষয়টি চূড়ান্ত হলে তা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই জানানো হবে।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম জানিয়েছিলেন, এই সম্ভাব্য সফর নিয়ে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে। তবে বাংলাদেশ মনে করে, সফরের আগে একটি অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি। মুখপাত্র আরও উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামি এবং শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের দ্রুত ফিরিয়ে দিতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার ভারত তাদের অবস্থান তুলে ধরে জানিয়েছে যে তারা পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, গত ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলন নিয়ে ভারতের নতুন করে কিছু বলার নেই এবং হাদি হত্যাকাণ্ডে জড়িতদের প্রত্যর্পণের বিষয়টি কূটনৈতিক ও আইনি নিয়ম মেনেই খতিয়ে দেখা হচ্ছে। এর আগে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর বাংলাদেশ ক্ষোভ প্রকাশ করলে ভারত স্পষ্ট করেছিল যে সেটি একটি বেসরকারি আয়োজন ছিল এবং এতে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা ছিল না।
কূটনৈতিক সূত্রগুলোর মতে, দুই দেশই অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করে সম্পর্ককে এগিয়ে নিতে চায়। গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন, সীমান্ত নিরাপত্তা, জ্বালানি সহযোগিতা, ভিসা সুবিধা ও বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করার মতো গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে উভয় পক্ষই কাজ করছে। তবে দুই দেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে দ্বিপক্ষীয় আলোচনার অগ্রগতি হলেও এই সফরের নির্দিষ্ট দিনক্ষণ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
/আশিক
পাঠকের মতামত:
- ভোট না দিয়ে রুমিন ফারহানা বললেন, ‘এটা নির্বাচন নয়’
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো নিয়ে বড় খবর
- নতুন রাষ্ট্রপতিকে দল-মতের ঊর্ধ্বে থাকার আহ্বান চরমোনাই পীরের
- মারাকানাকে ঘিরে বিশ্বকাপের বিরল রেকর্ড, সামনে নতুন অধ্যায়
- বিপিএল নিয়ে সব ধোঁয়াশার অবসান, যা জানাল বিসিবি
- স্বামীর শেষ বিদায়ে অংশ নিয়ে আবার কারাগারে দীপু মনি
- মির্জা ফখরুলের জয়ে চীন ও যুক্তরাজ্যের অভিনন্দনবার্তা
- হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ, তেল পরিবহনে বড় পরিবর্তন
- আগামী পাঁচ দিনের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- মির্জা ফখরুলের পদত্যাগের পর বিএনপিতে নতুন দায়িত্ব পেলেন রিজভী
- দুই মাসের মধ্যে সর্বোচ্চে উঠে কমল স্বর্ণের দাম
- জামায়াত সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে: নুর
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেননি ছয় সংসদ সদস্য
- রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, অভিনন্দন জানিয়ে যা বললেন শফিকুর রহমান
- অলি আহমদকে হারিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী মির্জা ফখরুল
- সরকারি অনুদানের চেক গ্রহণ করলেন রেসডোর চেয়ারম্যান আবুল কালাম আজাদ
- অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টের আগে ডোনাল্ডের মূল্যায়ন
- গ্যাস সরবরাহে আবারও বড় ধরনের বিপর্যয়
- ইসলাম গ্রহণের গুঞ্জনের মধ্যে কার্লোসের জন্য ড. ইয়াসির আদ-দোসারির দোয়া
- ইউটিউব কনটেন্ট নির্মাতাদের জন্য আসছে বড় পরিবর্তন
- অশ্রুসিক্ত বিদায়ী বক্তব্যে দল ও দেশের প্রতি অঙ্গীকার মির্জা ফখরুলের
- ট্রাম্প সীমা ছাড়লে রক্ষা পাবে না ইউরোপের লক্ষ্যবস্তুও: তেহরানের বার্তা
- ১৮০ দিনের কার্যক্রমে প্রধানমন্ত্রী ও সরকারের অ্যাপ্রুভাল রেটিং প্রকাশ
- চালকহীন পরিবহনে টেসলার নতুন পদক্ষেপ
- দুরেফিশানকে নিয়ে নেটপাড়ায় কটূক্তি, পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন হানিয়া
- ভারতের সঙ্গে সমমর্যাদা ও সমতার ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ: রিজভী
- ফেডের সুদের হার ও বৈশ্বিক পরিস্থিতিতে বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম
- ১ জুলাই থেকে কার্যকরের কথা থাকলেও পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে ধোঁয়াশা
- জাতীয় পর্যায়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের ব্যাপক উদ্যোগ
- দীর্ঘ তিন দশক পর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের প্রস্তুতি
- ছয় প্রতিষ্ঠানের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর
- আইন পেশার উন্নয়নে নতুন পরিকল্পনা নিয়ে সরকারের বার্তা
- আগামী পাঁচ দিনের আবহাওয়া নিয়ে অধিদপ্তরের নতুন বার্তা
- বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক ও জ্বালানি সরবরাহ পর্যালোচনার আশ্বাস ভারতের
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য
- স্মার্টফোন চার্জে দেওয়ার সময় যেসব সাধারণ ভুল এড়িয়ে চলবেন
- আবারও ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’: পাইরেটস ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন জনি ডেপ?
- পাঁচ দশকের সব রেকর্ড ভাঙল হরমুজ সংকট, জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা
- দুপুরের আকাশে জ্বলজ্বল করবে তারা: বিরল সূর্যগ্রহণে রেকর্ড গড়বে লুক্সর
- বিআরটিসির ‘পিংক বাসে’ এবার স্টারলিংকের হাই-স্পিড স্যাটেলাইট ইন্টারনেট
- মধ্যপ্রাচ্য উত্তেজনার মাঝে কিম জং উনের প্রতি ট্রাম্পের বার্তা
- তারেক রহমানের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, দেশেই সব উৎসর্গ: রিজভী
- বিশ্ববাজারে স্বর্ণ ও মূল্যবান ধাতুর দামের সর্বশেষ পরিস্থিতি
- শিক্ষকদের পে স্কেল পর্যালোচনা নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- ফ্যাসিবাদমুক্ত দেশে এবার বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
- ডলার সংকটের মুখে অবিশ্বাস্য সুখবর: রেমিট্যান্স বাড়ল ৩২ শতাংশেরও বেশি!
- নেতাদের জুয়ার মূল্য নগদে শোধ করছে মার্কিন পরিবারগুলো: ইরান
- সুরক্ষা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা অসম্ভব: বিরোধীদলীয় চিফ হুইপ
- বাণিজ্য বাধা দূর করতে ঢাকায় ভারতের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদল
- ২০২৮-২৯ থেকে নতুন অর্থবছর: ৯ মাসের অন্তর্বর্তী বাজেট ২০২৭-২৮ অর্থবছরে
- ছয় প্রতিষ্ঠানের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর
- কুষ্টিয়ায় জামায়াত ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ: এমপি আমির হামজার গাড়িতে হামলা
- জননিরাপত্তা নিশ্চিতে রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান দিলেন এমপি বকুল
- কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে যেসব অভ্যাস বর্জনীয়
- মধ্যরাতের মধ্যে যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড় হতে পারে
- সরকারের ছয় মাস পূর্তিতে চরমোনাই পীরের ৬ দফা পরামর্শ
- ১৯৫৩ সালের পর আনুষ্ঠানিক সমাপ্তি? উত্তর কোরিয়ার কোর্টে বল ঠেলল দক্ষিণ কোরিয়া
- টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ
- বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর ছিলেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
- ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের বিশ্বরেকর্ড
- শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে ফেসবুকে শ্রদ্ধা জানালেন সাকিব আল হাসান
- সংগ্রামের পথ পেরিয়ে নেতৃত্বের সর্বোচ্চ শিখরে—ত্যাগ, যোগ্যতা ও আনুগত্যের ঐতিহাসিক স্বীকৃতি
- গত ১৭ বছরের সব হত্যাকাণ্ডের বিচার করা হবে: আইনমন্ত্রী
- ইরানকে পরমাণু অস্ত্রহীন রাখতে বাড়তি তেলের দামও মেনে নেওয়া যায়: ট্রাম্প
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটতে কমপক্ষে দুই বছর লাগবে: আমীর খসরু মাহমুদ চৌধুরী








